31
Jan
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার থেকে শুরু হলো বাজেট অধিবেশন৷ দুই পর্বে বাজেট অধিবেশন হবে৷ অধিবেশনের সূচনায় ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ৷ তিনি বলেন, বিশ্বজুড়ে করোনা অতিমারীর তৃতীয় বর্ষ চলছে৷ এই সময়ের মধ্যে দেশবাসীকে আরও বেশি কর্তব্যপরায়ণ হতে দেখেছি৷ আজ ভারত স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে৷ সংসদ ভবনের ঐতিহাসিক সেন্ট্রাল হল থেকে প্রত্যেক ভারতবাসীকে অভিনন্দন জানাই৷ দেশের স্বাধীনতা সংগ্রামীদের শতকোটি প্রণাম জানাই৷ যাঁরা নিজেদের কর্তব্যে অবিচল থেকে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন৷ স্বাধীনতার ৭৫ তম বর্ষে দেশের বিকাশ যাত্রায় যোগদান করা সকল মহানুভবের প্রতিও শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি৷ রাষ্ট্রপচি আরও বলেন, আজাদির অমৃত মহোৎসবে গুরু তেগ বাহুদুরের ৪০০ তম আবির্ভাব দিবস, শ্রী অরবিন্দের ১৮৫…
