Blog

দ্বন্দ্ব রাজ্য কেন্দ্রের মাঝে

দ্বন্দ্ব রাজ্য কেন্দ্রের মাঝে

বাড়ছে জটিলতা, বিবাদ রাজ্য সরকার কেন্দ্র সরকারের মাঝে। প্রজাতন্ত্র দিবসে রাজ্যের নেতাজি ট্যাবলো নিয়ে এখন জটিলতা। কেন্দ্রের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মনোনীত হয়নি রাজ্যের ট্যাবলো। আর তাই সেখানে মনোনীত না হওয়া রাজ্যের প্রস্তাবিত নেতাজি সংক্রান্ত ট্যাবলো কলকাতায় রাজ্য সরকারের আয়োজিত সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট ট্যাবলোটি এ জন্য কলকাতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আসন্ন প্রজাতন্ত্র দিবসের আগে কেন্দ্র যদি শেষ পর্যন্ত রাজ্যের আবেদন পুনর্বিবেচনা না করে ওই ট্যাবলো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্তর্ভুক্ত না করে তবে সেটিকে কলকাতার রেড রোডে আয়োজিত সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রদর্শন করা হবে, এমনটাই পরিকল্পনা। পাশাপাশি জানা…
Read More
বিশ্ব ব্যাঙ্ককর্তার মতে শক্তিক্ষয় হচ্ছে করোনা সংক্রমণের

বিশ্ব ব্যাঙ্ককর্তার মতে শক্তিক্ষয় হচ্ছে করোনা সংক্রমণের

প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে করোনা সংক্রমণ, কিন্তু অন্যদিকে সংক্রমণের নিজের শক্তিও কমছে ধীরে ধীরে৷ শেষের শুরু! এবার হয়তো করোনা মুক্তির সময় এসে গিয়েছে৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷ ইতিমধ্যেই করোনাকে ‘ফ্লু’ বলে ঘোষণা করেছে স্পেন৷ করোনার থেকে ‘ঘাতক’ শব্দটি সরিয়ে দিয়েছে আয়ারল্যান্ড৷ বিশ্বের চিকিৎসক মহলের মতে, ওমিক্রন রূপেই হয়তো শেষ হয়ে যাবে কোভিড-১৯৷ সংক্রমণ রুখতে বার বার লকডাউন হয়েছে৷ করোনার দাপটে বিশ্বজুড়ে দেখা দিয়েছিল মৃত্যু মিছিল৷ তবে সেই পর্ব কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে নীল গ্রহ৷ স্বাভাবিক ভাবেই চলছে গণপরিবহন৷ খুলেছে রেস্তোরাঁ, শপিং মল৷ তাহলে স্কুল-কলেজ বন্ধ কেন? সেই প্রশ্নই এবার তুলে দিলেন বিশ্বব্যাঙ্কের কর্তা৷ তিনি মনে করেন, করোনার চোখ রাঙানি…
Read More
তেলেঙ্গানা আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারি স্কুলে ইংরেজি মাধ্যম শিক্ষা চালু করতে চলেছে

তেলেঙ্গানা আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারি স্কুলে ইংরেজি মাধ্যম শিক্ষা চালু করতে চলেছে

তেলেঙ্গানা মন্ত্রিসভা ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ইংরেজি মাধ্যম চালু করার এবং বেসরকারী স্কুল, জুনিয়র এবং ডিগ্রি কলেজগুলিতে ফি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মন্ত্রিসভা, শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডির নেতৃত্বে মন্ত্রীদের একটি উপ-কমিটি গঠন করেছে যা অধ্যয়ন করে এই বিষয়ের উপর নির্দেশিকা তৈরি করেছে। বৈঠকে, মন্ত্রিসভা সরকারী স্কুলগুলিতে উন্নত পরিকাঠামোর সুবিধা এবং উচ্চমানসম্পন্ন শিক্ষার জন্য ৭,২৮৯ কোটি টাকা ব্যয়ে "মন ভুরু মানা বাদি" (আমাদের গ্রাম-আমাদের স্কুল) প্রকল্পের অনুমোদন দিয়েছে। “মন্ত্রিসভা মনে করেছে যে, গ্রামীণ এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের সরকারি স্কুলে পাঠাতে প্রস্তুত, যদি তা ইংরেজি মাধ্যম…
Read More
কোভিড টিকা বাধ্যতামূলক নয়: কেন্দ্র

কোভিড টিকা বাধ্যতামূলক নয়: কেন্দ্র

সংক্রমণ রোধে সব চেয়ে জরুরি টিকাকরণ। করোনা ভাইরাস টিকা দেওয়া দেশে শুরু হয়েছিল গত বছর জানুয়ারি মাসে। এখন এক বছর হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৫৭ কোটি ২০ লক্ষ ৪১ হাজার ৮২৫ ডোজ। কিন্তু করোনা টিকা নিয়ে একাধিক প্রশ্ন এখনও আছে। তার মধ্যে অন্যতম হল, কোভিড টিকা নেওয়া বাধ্যতামূলক কিনা। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানাল যে, কাউকে করোনা টিকা নেওয়ার জন্য বাধ্য করা হয়নি। অর্থাৎ, কোভিড টিকা বাধ্যতামূলক নয়। বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের কাছে থেকে বাধ্যতামূলক ভাবে কোভিড টিকা নেওয়ার শংসাপত্র দেখতে চাওয়ায় ছাড় দেওয়ার প্রসঙ্গে একটি জনস্বার্থ মামলা করে দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই…
Read More
সামান্য কমল রাজ্যের করোনা গ্রাফ

সামান্য কমল রাজ্যের করোনা গ্রাফ

একটু যেন স্বস্তি মিলল রাজ্যের বাড়তে থাকা করোনা গ্রাফ থেকে। বাড়াবাড়ি রকমের সংক্রমণ বেড়েছিল বঙ্গে এবং তার জন্যই কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে। তবে এই মুহূর্তে কিঞ্চিত স্বস্তি কারণ আক্রান্তের সংখ্যা আপাতত নিম্নমুখী হয়েছে। গত বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছিল তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। তবে আজ বাংলার কোভিড গ্রাফ কিছুটা নীচের দিকেই। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৮৫ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩৩ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৮৭৯ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত…
Read More
স্কুল খোলার দাবিতে চারিদিকে চলছে প্রতিবাদ

স্কুল খোলার দাবিতে চারিদিকে চলছে প্রতিবাদ

বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে রাজ্যে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। রাজ্য সরকার করোনা বিধি ঘোষণা করে পুনরায় স্কুল বন্ধ রেখেছে। কিন্তু ছাড়ের সঙ্গে মেলা এবং ২০০ জন নিয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে। সরকারের এহেন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রাথমিক স্তর থেকে পঠন-পাঠন চালুর দাবি জানানো হয়। পাশাপাশি 'সারা বাংলা প্রতিবাদ সপ্তাহ' এবং 'চলো স্কুলে পড়াই' কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাদের তরফে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা জানাচ্ছেন, দীর্ঘ প্রায় ২ বছর বিদ্যালয় বন্ধ রাখার ফলে ব্যাপক পরিমাণে স্কুলছুট হচ্ছে। এমনকি বহু ছাত্র-ছাত্রী অক্ষর চিনতেও ভুলে গেছে। যা ইতিমধ্যেই সংবাদে প্রকাশিত।…
Read More
পিছিয়ে দিল পাঞ্জাব বিধানসভা ভোট

পিছিয়ে দিল পাঞ্জাব বিধানসভা ভোট

করোনা আবহের মাঝেই ভোটপর্ব, চিন্তা বাড়াচ্ছিল বারংবার। এই পরিস্থিতিতে আগামী মাসে একাধিক রাজ্যে নির্বাচন হওয়ার ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে সাত দফায় ভোট। মণিপুরে ২ দফায় ভোট। গোয়া, পঞ্জাব এবং উত্তরাখণ্ডে এক দফায় ভোট। আগামী ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে ভোট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। কিন্তু তার কারণ করোনা ভাইরাস পরিস্থিতি নয়। তার কারণ শ্রী গুরু রবিদাসের জন্মজয়ন্তী। নির্বাচন কমিশন জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি শ্রী গুরু রবিদাসের জন্মজয়ন্তীর জন্য পঞ্জাবের প্রচুর মানুষ বারাণসীতে যান। তাই সেই দিন ভোট হলে অনেকেই ভোট দিতে পারবেন না। এই কারণেই বিধানসভা ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল বলে জানিয়েছে তারা।…
Read More
কিছুটা শিথিল হলো রাজ্যের বিধিনিষেধ

কিছুটা শিথিল হলো রাজ্যের বিধিনিষেধ

রাজ্য জুড়ে ক্রমেই বেড়ে চলেছিল করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। এই বাড়তে থাকা আক্রান্তের সংখ্যাকে রুখতে রাজ্যে লাঘু হয়েছিল কড় বিধিনিষেধ। ইতিমধ্যেই বিধিনিষেধের মেয়াদ আরও বাড়িয়েছে নবান্ন। কিন্তু গত কয়েক দিনে দৈনিক সংক্রমণ কিছুটা হলেও নীচে এসেছে। এই প্রেক্ষিতে আরও কিছু নিয়ম শিথিল করা হয়েছে সরকারের তরফে। আউটডোর শ্যুটিং থেকে শুরু করে জিম, সব ক্ষেত্রে বিধি শিথিল করেছে রাজ্য। আজ সরকারি নির্দেশিকায় এমনটাই জানান হয়েছে। বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ১৮ জানুয়ারি মানে আজ থেকে থেকে আবার জিম খোলা যাবে কিন্তু ৫০ শতাংশ লোক নিয়ে এবং রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই শরীরচর্চা করতে জিমে যাওয়া যাবে।…
Read More
ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড

ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড

যে কোনও বিনিয়োগকারীর জন্যই সফল বিনিয়োগের প্রথম ধাপ হল, একটি বাস্তবসম্মত আর্থিক লক্ষ্য নির্ধারণ করা। কোনও বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল, তার সঙ্গে জড়িত ঝুঁকি সম্পর্কে ধারণা রেখে দীর্ঘমেয়াদী সর্বোত্তম ফলাফলের লক্ষ্য নির্ধারণ করা। স্বল্প-মেয়াদী থেকে দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণের জন্য মিউচুয়াল ফান্ডকে বিকল্প হিসাবে বেছে নেওয়া যেতে পারে।দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির লক্ষ্য পূরণে বিনিয়োগকারীরা একটি মিউচুয়াল ফান্ড বিনিয়োগের জন্য দেখতে পারেন। ফ্লেক্সি-ক্যাপ ফান্ড হল ওপেন-এন্ডেড ইকুইটি ফান্ড যা বিভিন্ন বাজার মূলধন জুড়ে লার্জ-ক্যাপ, মিড-ক্যাপ বা স্মল-ক্যাপ ফান্ডের মতো কোম্পানির ইকুইটি সম্পদে মোট সম্পদের অন্তত ৬৫% বিনিয়োগ করে। ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড হল এই ক্ষেত্রের প্রাচীনতম (১৯৯২ সালে চালু করা) ফান্ডগুলির মধ্যে…
Read More
আগামী ২ দিনের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

আগামী ২ দিনের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আগামী দুই দিনের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শৈত্যপ্রবাহের  পূর্বাভাস দিয়েছে। এর পরেই এটি হ্রাস পেতে পারে। আইএমডি আরও পূর্বাভাস দিয়েছে যে, ২১ জানুয়ারি থেকে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করবে। এদিকে, রবিবার সকাল ৭ টায় দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশা করা হচ্ছে। দিল্লি এবং উত্তর ভারতে ঠান্ডা আবহাওয়ার পরিস্থিতি বিরাজ করার সাথে সাথে,রবিবার সকালে দিল্লি কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়েছিল। এই অদৃশ্যতার কারণে দিল্লিগামী বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলছে।
Read More
পেছানো হলো পুরনিগম ভোট

পেছানো হলো পুরনিগম ভোট

অবশেষে স্বস্তি মিলল। কেটে গেল সমস্ত জটিলতা। বহু প্রশ্ন উঠেছিল করোনা আবহে পুরোনিগম ভোট নিয়ে। অনেকবার ২২ তারিখের ভোট পিছনোর দাবি তুলেছিল বিরোধীরা। কিন্তু রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন নির্দিষ্ট দিনে ভোট করাতে অনড় ছিল এতদিন। কিন্তু কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপ করে এবং ভোট পিছনো যায় কিনা সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে জানাতে বলে। করোনা পরিস্থিতির মধ্যে এই ভোট করানো নিয়ে ইতিমধ্যেই সমালোচনার শিকার হচ্ছিল নবান্ন। সেই প্রেক্ষিতে অনড়তা থেকে সরে এসে গতকাল তারা ভোট পিছনো নিয়ে সম্মতি জানায়, আজ কমিশনকে চিঠি দেয়। অবশেষে পিছিয়ে গেল ভোট। আগামী ২২ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর পুরসভার।…
Read More
এবার বদল আসছে দলের সংবিধানে

এবার বদল আসছে দলের সংবিধানে

ধীরে ধীরে বদলে আসছে দলের সংবিধানে। তিনি দলের নেত্রী, তিনিই দলের মাথা, তিনিই সব। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে অনায়াসে ব্যাখ্যা করা যায়। দীর্ঘ সময় ধরে দলকে এক হাতে চালাচ্ছেন। সব ধরণের ছোট থেকে বড় সিদ্ধান্ত তাঁকে ছাড়া নেওয়ার কথা কল্পনা করতে পারে না ঘাসফুল শিবিরের কেউ। দলের কর্মী, নেতারা প্রত্যেকেই মানেন যে এই দলের একজন নেতা, তিনি মমতা। তৃণমূল প্রতিষ্ঠা করার পর বহু লড়াই করে প্রথমবারের জন্য ২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন মমতা। এখন জেতার হ্যাট্রিক করেছেন তিনি। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি গত বছর। এতদিন নিজের কাজ নিজেই সামলেছেন। কিন্তু এখন সময় বদলেছে। তাই দলও তার সংবিধান বদলাচ্ছে…
Read More
লাগামহীন ভাবে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

লাগামহীন ভাবে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

ব্যাপক ভাবে বদলায় করোনা সংক্রমণের আক্রান্তের সংখ্যা গ্রাফ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মৃত্যু। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পার হয়ে গিয়ে এখন ২ লক্ষও ছাড়িয়ে চলে গিয়েছে। আজকের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমণ প্রায় ২ লক্ষ ৭০ হাজার ছুঁইছুঁই। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ৮৩৩ জন৷ একই সময় মৃত্যু হয়েছে ৪০২ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৬৮ লক্ষ ৫০ হাজার ৯৬২ এবং মোট মৃত্যু ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২। এদিকে, দেশের সংক্রমণের হার গত ২৪…
Read More
করোনা আবহে বাড়তে থাকা ওষুধের দাম নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের

করোনা আবহে বাড়তে থাকা ওষুধের দাম নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের

করোনা সংক্রমণের পরিস্থিতিতে রোজ চলতি বাজারের দ্রব্য মূল্য নিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের৷ করোনা আবহে হু হু করে বাড়ছে ওষুধের দাম৷ দাম বাড়ছে করোনার চিকিৎসার সঙ্গে সম্পর্কিত নয়, এমন ওষুধেরও৷ জীবনদায়ী ওষুধের উত্তরোত্তর মূল্য বৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের৷ তাঁদের উপার্জনের একটা বড় অংশ চলে যাচ্ছে ওষুধ কিনতে৷  লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা৷ পাল্লা দিয়ে বেড়ে চলেছে ওষুধের দাম৷ গত দু’মাসে হার্ট, ফুসফুস ও ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম অনেকটাই বেড়ে গিয়েছে৷ দাম বেড়েছে শ্বাসকষ্ট বা প্রেসারের ওষুধের৷ বাক্স এক ওষুধও এক, কিন্তু ৯০ দিনের ব্যবধানে দাম বেড়ে গিয়েছে অনেকটা৷ ভিটামিন ওষুধ কিংবা করোনামুক্তির পর ব্যবহৃত লিভারের ওষুধ, দাম বেড়েছে হু হু করে৷ …
Read More