Blog

মন্থা’-র প্রভাবে উত্তরবঙ্গজুড়ে ভারী বৃষ্টি

মন্থা’-র প্রভাবে উত্তরবঙ্গজুড়ে ভারী বৃষ্টি

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাব পড়তে শুরু করেছে উত্তরবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে ‘মন্থা’র প্রভাবে উত্তরবঙ্গের আকাশে ঘন মেঘের চাদর, তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি মালদা ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বৃহস্পতিবার রাত থেকে পাহাড়–সমতলে বৃষ্টির তীব্রতা বেড়েছে। শুক্রবার সকাল পর্যন্ত শিলিগুড়ি শহর সহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টি চলছে। সকাল…
Read More
পুর নিগমের বৈঠকে বাম-তৃণমূলের সংঘা*ত, সভা ত্যাগ বাম কাউন্সিলরদের

পুর নিগমের বৈঠকে বাম-তৃণমূলের সংঘা*ত, সভা ত্যাগ বাম কাউন্সিলরদের

বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগমের অনুষ্ঠিত ৪৫তম বোর্ড অব কাউন্সিলরসের বৈঠক রণক্ষেত্রের চেহারা নেয়। শহরের যানজট সহ একাধিক সমস্যার প্রসঙ্গে আলোচনার মধ্যেই বাম ও তৃণমূল কাউন্সিলরদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। চিৎকার, চেঁচামেচি, হট্টগোলে ভরে ওঠে সভাকক্ষ, শেষ পর্যন্ত সভা ত্যাগ করে বাম কাউন্সিলররা। অভিযোগ, শহরের যানজট সমস্যা নিয়ে বক্তব্য রাখছিলেন বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। সেই সময় তৃণমূল কাউন্সিলর আলম খান পাল্টা মন্তব্য করে বাম আমলের উন্নয়নকে কটাক্ষ করে। তিনি বলেন, “বাম জমানাতেই বরবাদ হয়েছে শিলিগুড়ি।” এই বক্তব্যেই ক্ষোভে ফেটে পড়েন বাম কাউন্সিলররা। এরপর শুরু হয় তীব্র বিতণ্ডা। বামপন্থীরা অভিযোগ তোলেন, তৃণমূল সরকার ও বর্তমান বোর্ড শহরের উন্নয়ন থমকে দিয়েছে। বাম…
Read More
বৃহস্পতিবার মালদার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিলেন প্রীতি গোয়েল

বৃহস্পতিবার মালদার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিলেন প্রীতি গোয়েল

এদিন নতুন জেলাশাসককে সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেন আগের জেলাশাসক নীতিন সিংহানিয়া। এদিন দুপুরে মালদার কালেক্টরেট ভবনে দুই জেলাশাসক নিজস্ব অফিস রুমে ফুলের তোড়া দিয়ে একে অপরকে শুভেচ্ছা বার্তা জানান। তবে এদিন আগের জেলাশাসক নীতিল সিংহানিয়া বদলি হাওয়া যাওয়া নিয়ে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারি কর্মচারীর সংগঠনের কর্মকর্তারা ভারাক্রান্ত মন নিয়ে বিল্ডিংয়ের সামনে এসে জমায়েত হন। এদিন সংশ্লিষ্ট সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকেও নতুন এবং পুরনো জেলাশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, ২০২২ সাল থেকে মালদার জেলাশাসক হিসেবে দায়িত্ব সামলেছেন নীতিন সিংহানিয়া। তাঁকে বদলি করা হয়েছে মুর্শিদাবাদের জেলাশাসক হিসাবে। নতুন জেলাশাসক প্রীতি গোয়েল এসেছেন দার্জিলিং থেকে।
Read More
বুড়িমার পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম

বুড়িমার পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম

কয়েক কেজি সোনার অলংকারে সজ্জিত দেবী মূর্তি। ভক্তদের দেওয়া দানে অলংকারে সুসজ্জিত হয়ে ওঠে দেবী। সংসারের মঙ্গল কামনা এবং বিভিন্ন কারণ নিয়ে দেবীর শরণাপন্ন হন ভক্তবৃন্দরা। নদীয়ার কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী দেবী বুড়িমার নাম ছড়িয়ে রয়েছে জগৎ জুড়ে। দেবী অত্যন্ত জাগ্রত বলেই পরিচিত প্রত্যেকের কাছে। প্রত্যেক বছর মন্দির প্রাঙ্গণে দেবীর আরাধনায় ছুটে আসে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা, যা এ বছরও নজর করা ভিড় ভক্তদের। ভিড় সামাল দিতে কমিটির পক্ষ থেকে নেয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ, এছাড়াও সুব্যবস্থাও করা হয়েছে ভক্তদের জন্য। বৃহস্পতিবার সকাল থেকে দেবীর কাছে পুজো অর্পণ করার জন্য লম্বা লাইন পড়ে যায় ভক্তদের। জানা গেছে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়…
Read More
ট্রাক ও বাসের ক্রেতাদের জন্যে এই উৎসবের মরশুমে ১০টি নতুন ডিলারশিপ উৎসর্গ করল মাহিন্দ্রা

ট্রাক ও বাসের ক্রেতাদের জন্যে এই উৎসবের মরশুমে ১০টি নতুন ডিলারশিপ উৎসর্গ করল মাহিন্দ্রা

গত ৪ বছরে আকারে জোরদার বৃদ্ধি অর্জন করার পর, ট্রাক ও বাসের ব্যবসায় নিজেদের পদচিহ্ন আরও গভীর করার উচ্চাশা নিয়ে মাহিন্দ্রা এই উৎসবের মরশুমে ১০টি নতুন ডিলারশিপের উদ্বোধন করছে। এই দশটি, অত্যাধুনিক 3S ডিলারশিপ রয়েছে দুর্গাপুর, গৌহাটি, হলদোয়ানি, হিসার, ভোপাল, হুবলি, রায়পুর, মুজফফরপুর, জলন্ধর আর কানপুরে। এর ফলে আরও ৬০টি যানবাহন সার্ভিস বে যুক্ত হবে, যেগুলির সামগ্রিক ক্ষমতা দৈনিক ১০০টি যানবাহন সার্ভিসিং করার। এর সঙ্গে আছে ড্রাইভারদের থাকার ব্যবস্থা, ব্রেকডাউনের ক্ষেত্রে ২৪ ঘন্টার সহায়তা। এছাড়া AdBlue-ও পাওয়া যায়। এই উপলক্ষে বিনোদ সহায়, প্রেসিডেন্ট – ট্রাকস, বাসেজ অ্যান্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, এয়ারোস্পেস অ্যান্ড ডিফেন্স, এক্সিকিউটিভ চেয়ারম্যান, SML ইসুজু লিমিটেড এবং এক্সিকিউটিভ বোর্ডের…
Read More
ইংলিশবাজার পুরসভার জনশৌচাগারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ক্ষো*ভ চেয়ারম্যানের

ইংলিশবাজার পুরসভার জনশৌচাগারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ক্ষো*ভ চেয়ারম্যানের

ইংলিশবাজার পুরসভার নিজস্ব জনশৌচাগারের বিদ্যুৎ সংযোগ হঠাৎই বিচ্ছিন্ন করে দিল রাজ্য বিদ্যুৎ সরবরাহ কোম্পানি। বৃহস্পতিবার মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় অবস্থিত ওই শৌচাগারে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়ে স্থানীয় মানুষজন ও পথচারীরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানান, “এই জনশৌচাগারের বিদ্যুৎ বিল কেন্দ্রীয়ভাবে রাজ্য সরকার পরিশোধ করে। তবুও কোনো রকম পূর্বনোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ঠিক হয়নি।” চেয়ারম্যানের দাবি, সংযোগ বিচ্ছিন্ন করার আগে বিদ্যুৎ দপ্তরের উচিত ছিল পুরসভাকে লিখিতভাবে জানানো। তবে সেই প্রক্রিয়া মানা হয়নি। কৃষ্ণেন্দু বাবু আরও বলেন, “ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। দ্রুত ওই জনশৌচাগারের বিদ্যুৎ…
Read More
অবশেষে শুরু হলো পরিষেবা

অবশেষে শুরু হলো পরিষেবা

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পরিষেবা দেওয়া শুরু করেছে এসএসকেএম হাসপাতালের নতুন ভবন ‘অনন্য’। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে খরচে বেসরকারি মানের পরিষেবা, এই মন্ত্র নিয়েই পথচলা শুরু করেছে এই নয়া ভবন। দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড নামে জনপ্রিয় এই অনন্য ভবন চলবে স্বনির্ভর মডেলে। সরকারের ভর্তুকি নয়, বরং চিকিৎসা খাতে এবং কেবিন বাবদ দেওয়া রোগীদের খরচ থেকেই হাসপাতালের সমস্ত খরচ খরচা মেটাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা অনুযায়ী, পুরোপুরি ভাবে ‘সেলফ সাসটেইনিং’ মডেলে চলবে। আউটডোর থেকে কেবিন, সর্বত্রই নির্দিষ্ট হারে ফি ধার্য করে দেওয়া হয়েছে রোগীদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন কেবিন খরচ। মোট ১৩১ টি…
Read More
রিপোর্ট জমা দিতে হবে আগামী দুদিনের মধ্যে

রিপোর্ট জমা দিতে হবে আগামী দুদিনের মধ্যে

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এসএসকেএম হাসপাতালে ১৫ বছরের এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে স্বাস্থ্যভবন এমএসভিপিকে রিপোর্ট তলব করেছে। জানা গেছে, পরিবারের সঙ্গে নাবালিকা হাসপাতালে এসেছিল। অভিযোগ, হাসপাতালে অস্থায়ী কর্মী অমিত মল্লিক তাকে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে। ঘটনা নজরে আসার পরেই এক চিকিৎসক অভিযোগ দায়ের করেন। ধৃতকে গ্রেপ্তার করা হয়েছে এবং শিশুসুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা দায়ের হয়েছে। সূত্রের খবর, অভিযুক্ত অমিত মল্লিক বর্তমানে এনআরএসের অস্থায়ী কর্মী। সম্পূর্ণ ঘটনার সত্যতা খতিয়ে দেখতে স্বাস্থ্যদপ্তর এমএসভিপিকে ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছেন। স্বাস্থ্যসচিব নিজে বিষয়টি ব্যক্তিগতভাবে খতিয়ে দেখবেন।
Read More
উত্তরবঙ্গে শুরু বৃষ্টি, দার্জিলিং–জলপাইগুড়িতে আকাশ মেঘলা

উত্তরবঙ্গে শুরু বৃষ্টি, দার্জিলিং–জলপাইগুড়িতে আকাশ মেঘলা

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দিনাজপুরের একাধিক জায়গায় আকাশ মেঘলা ও বৃষ্টিপাত চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তেলেঙ্গানা অঞ্চলে অবস্থান করছে ও ধীরে ধীরে উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ৩১ অক্টোবর শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ওই দিন ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া মালদা ও উত্তর দিনাজপুরেও সেদিন ভারী বৃষ্টি হতে পারে। ৩০ অক্টোবর থেকেই…
Read More
প্রোটিন, শক্তি আর স্বাস্থ্যের গোপন রহস্য — সকালে খাবারের  তালিকায় রাখুন ছাতু

প্রোটিন, শক্তি আর স্বাস্থ্যের গোপন রহস্য — সকালে খাবারের তালিকায় রাখুন ছাতু

সকালে অফিস হোক কিংবা বাচ্চাদের স্কুলে যাওয়া, নানা কারণেই ব্রেকফাস্টের সময় প্রায় সব বাড়িতেই থাকে তাড়াহুড়ো। এই তাড়াহুড়োর জন্যই অনেকসময় সকালে আর খাওয়া হয়ে ওঠে না। এই তাড়াহুড়োর সময়ে বেছে নিতে পারেন এক স্বাস্থ্যকর খাবার - ছাতু। প্রোটিনের চাহিদা মেটাতে সক্ষম ছাতু। পেশি শক্তিও বাড়ায়। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও উপকারী ছাতু। কীভাবে খাবেন? ছাতু মাখা : ছাতুতে সামান্য সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, লঙ্কা মিশিয়ে তাতে অল্প জল ও স্বাদমতো নুন দিয়ে আলু ভর্তার মতো মেখে খাওয়া যেতে পারে। শুকনো ছাতু টিফিনেও নিতে পারেন। তবে শুকনো ছাতু খেতে অসুবিধা হলে জলের পরিমাণ বাড়িয়ে কাদার মতোও গুলে নিতে পারেন। অনেকে মুড়ির সঙ্গেও…
Read More
প্রারম্ভিক স্তন ক্যানসারের চিকিৎসা এবং কাজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা: সঠিক ভারসাম্য খুঁজে বের করা

প্রারম্ভিক স্তন ক্যানসারের চিকিৎসা এবং কাজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা: সঠিক ভারসাম্য খুঁজে বের করা

অক্টোবর হলো স্তন ক্যান্সার সচেতনতা মাস, এমন একটি সময় যখন শুধুমাত্র তাড়াতাড়ি রোগ নির্ণয়ের উপর নয়, বরং প্রারম্ভিকভাবে স্তন ক্যান্সারে আক্রান্ত মহিলাদের জীবনযাত্রার চ্যালেঞ্জগুলির উপরেও মনোযোগ দেওয়া হয়। অনেকের জন্য, এই রোগ নির্ণয় ভয়ঙ্কর জটিল মনে হতে পারে, বিশেষ করে যখন কাজ এবং চিকিৎসার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। যখন প্রিয়া শর্মার প্রারম্ভিকভাবে স্তন ক্যান্সার ধরা পড়ে, তখন তার প্রথম চিন্তা ছিল চেন্নাইয়ের একটি স্কিন কেয়ার কোম্পানিতে অপারেশনস ডিরেক্টর হিসাবে তার চাপপূর্ণ ভূমিকা থেকে সরে আসা। তিনি উদ্বিগ্ন ছিলেন যে চিকিৎসা, পার্শ্বপ্রতিক্রিয়া এবং ঘন ঘন হাসপাতালে যাওয়া তার কাজের সময়সূচী বজায় রাখা অসম্ভব করে তুলবে। যাইহোক, প্রিয়া শেষ পর্যন্ত কাজ…
Read More
মধ্যরাতে কোচবিহারের আকাশে যুদ্ধবিমান, চাঞ্চল্য

মধ্যরাতে কোচবিহারের আকাশে যুদ্ধবিমান, চাঞ্চল্য

ঘূর্ণিঝড় 'মান্থা'-এর প্রভাবে রাত থেকে বৃষ্টি শুরু হওয়ার মধ্যেই কোচবিহারের আকাশে মাঝরাতে যুদ্ধবিমানের চক্কর কাটাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। যুদ্ধবিমানের প্রবল গর্জনে বহু মানুষ ভয় পেয়ে রাস্তায় নেমে আসেন। আতঙ্কের কারণ ও ঘটনার বিবরণ: মাঝরাতে এমন ঘটনা বিরল। এর আগে 'অপারেশন সিঁদুর'-এর সময় রাতে ট্রায়ালের ঘটনা ঘটলেও, তা ছিল পূর্বনির্ধারিত। শুধু কোচবিহার নয়, ডুয়ার্সের আকাশেও যুদ্ধবিমানকে চক্কর কাটতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই আতঙ্ক প্রকাশ করেছেন এবং কেউ কেউ ২৬-২৭ অক্টোবর মধ্যরাতে জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনার গোলাগুলির প্রসঙ্গও টেনে আনছেন। প্রশাসন ও সেনার প্রতিক্রিয়া: এই রহস্যময় চক্কর কাটার কারণ সম্পর্কে সেনা বা বিমানবন্দর কর্তৃপক্ষের…
Read More
ভোটার তালিকার ভুলে SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা খায়রুলের

ভোটার তালিকার ভুলে SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা খায়রুলের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) সংক্রান্ত আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করলেন কোচবিহারের দিনহাটার এক প্রৌঢ়। তাঁর নাম খায়রুল শেখ (৬৫), বাড়ি বুড়িহাট ২ পঞ্চায়েতের জিতপুর এলাকায়। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করায় তাঁকে গুরুতর আহত অবস্থায় কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে খায়রুল শেখ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে দ্রুত দিনহাটা হাসপাতাল হয়ে কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, খায়রুল শেখের ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নামের বানানে ভুল ছিল (খায়রুলের পরিবর্তে 'খয়রুল শেখ' নামে তালিকাভুক্ত হয়)।…
Read More
গোপাষ্টমী উৎসব শুরু হয়েছে জলপাইগুড়িতে

গোপাষ্টমী উৎসব শুরু হয়েছে জলপাইগুড়িতে

শতাব্দী প্রাচীন গোপাষ্টমী উৎসব‌কে ঘিরে জমজমাট অনুষ্ঠানের আয়োজন জলপাইগুড়ি‌র বৈকুন্ঠপুর পিঞ্জরাপোল প্রাঙ্গণে। এবছর ১১৪ তম উৎসব অনুষ্ঠান পালিত হচ্ছে গোশালায়। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোশালায় আয়োজিত প্রাচীন এই উৎসবকে ঘিরে বিশাল মেলার আয়োজন করা হয়। প্রতিবছর অংশগ্রহণ করেন হাজারও মানুষ। প্রায় সারারাত ধরে চলে এই মেলা। অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ে প্রতি বছরই বেশ জমজমাট হয়ে ওঠে গোপাষ্টমী‌ উৎসব ও মেলা। মাড়োয়াড়ি সম্প্রদায় পরিচালিত জলপাইগুড়ির গোশালায় বর্তমানে প্রায় আড়াইশো গরু রয়েছে। উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়েগরুগুলির পুজো শুরু হয়েছে। প্রতি বছরের‌ মত‌ এবারও মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান বসেছে। জেলার বাইরে থেকেও অসংখ্য মানুষের আগমন ঘটে এই মেলায়। সকাল থেকে…
Read More