Blog

নিউদিল্লি ম্যারাথনের টাইটেল স্পনসর কগনিজেন্ট

নিউদিল্লি ম্যারাথনের টাইটেল স্পনসর কগনিজেন্ট

ভারতের প্রিমিয়ার এআইএমএস-প্রত্যয়িত জাতীয় ম্যারাথন এবং এশিয়ার সবচেয়ে অবিশ্বাস্য দূরত্বের দৌড় প্রতিযোগিতা, নিউদিল্লি ম্যারাথনের আসন্ন সংস্করণের টাইটেল স্পন্সর হল কগনিজেন্ট (NASDAQ: CTSH)। বিশ্বব্যাপী সম্মানিত প্রযুক্তি এবং পেশাদার পরিষেবা সংস্থা কগনিজেন্ট এবং দেশের অন্যতম আইকনিক গণ-অংশগ্রহণমূলক ক্রীড়া প্রতিযোগিতা নিউদিল্লি ম্যারাথনের অংশীদারিত্ব এক অনন্য স্বাক্ষর বহন করে।  ২০২৬ সালে একাদশ সংস্করণ উদযাপনের সঙ্গে এই ম্যারাথন জাতীয় গর্ব এবং ধৈর্যের প্রতীক হয়ে উঠবে, যা নাগরিক, ক্রীড়াবিদ এবং সংস্থাকে ফিটনেস এবং সম্প্রদায়িক চেতনার উদযাপনে একত্রিত করবে। বছরের পর বছর ধরে, এই প্রতিযোগিতাটি তার প্রতিটি সংস্করণে ভারত এবং বিদেশ থেকে ৩০,০০০ এরও বেশি দৌড়বিদকে আকর্ষিত করে চলেছে, যার মধ্যে রয়েছে অভিজাত ক্রীড়াবিদ, কর্পোরেট গোষ্ঠী, দৌড়ের…
Read More
কি নির্দেশ এলো কোর্টের তরফে

কি নির্দেশ এলো কোর্টের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সম্প্রতি গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীদের একাংশ। সোমবার তাদের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শিক্ষাকর্মীদের নিয়োগের প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ করতে রাজি নয় বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। শিক্ষক নিয়োগের মতো গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মীদের নিয়োগের ক্ষেত্রেও যাতে সময়সীমা বেঁধে দেওয়া হয়, সেই সংক্রান্ত আবেদন…
Read More
১২০ বছরে নতুন দাঁত বৃদ্ধার! আনন্দে অন্নপ্রাশনের আয়োজন পরিবারের

১২০ বছরে নতুন দাঁত বৃদ্ধার! আনন্দে অন্নপ্রাশনের আয়োজন পরিবারের

জীবনের প্রতি এমন উদযাপন সচরাচর দেখা যায় না। ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি এলাকায় চমকে দেওয়া ঘটনা — এক ১২০ বছরের দিদার অন্নপ্রাশন! বয়স একশোর গণ্ডি পেরিয়ে অনেক দূর, তবু রুম্পা বর্মনের জীবনে যেন যেন নতুন করে শৈশবের সূচনা। বয়সের ভারে ন্যুব্জ শরীর, কিন্তু হঠাৎ তাঁর মুখে নতুন দাঁত গজাতে শুরু করায় আনন্দ আর বিস্ময়ে ভরে ওঠে পরিবারের সকলেই। আর সেই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকতে আয়োজন করা হয় ব্যান্ডপার্টি, বাজি, ভুরিভোজ-সহ ঐতিহ্যবাহী অন্নপ্রাশনের। প্রায় তিনশো অতিথির উপস্থিতিতে চারদিক উৎসবের রঙে রঙিন। ছিল মাংস-ভাত, মিষ্টির পসরা, আলো ঝলমলে সাজসজ্জা। পরিবারের নাতি-নাতনিরা শিশুর মতোই আদরে দিদার মুখে প্রথম অন্ন তুলে দেন—…
Read More
সতর্কতা জারি রাজ্য পুলিশ তরফে

সতর্কতা জারি রাজ্য পুলিশ তরফে

বারংবার প্রতাণা বন্ধ করার তাগিদেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু তারপরেই এই কাজ বন্ধ করা যায়নি। Treasure NFT বন্ধ হয়ে যাওয়ার পরও থেমে নেই প্রতারকদের ফাঁদ। এবার নতুন রূপে হাজির হয়েছে Treasure Fun। নাম পাল্টালেও কৌশল একই, আর সেই কারণে আবারও আশার আলো দেখতে শুরু করেছেন অনেক লগ্নিকারী—বিশেষ করে যাঁরা আগের স্কিমে বিনিয়োগ করে টাকা তুলতে পারেননি। Treasure Fun-এর ওয়েবসাইটে গিয়ে দেখা যাচ্ছে, পুরনো Treasure NFT-র লগইন আইডি দিয়েই লগইন সম্ভব। এমনকি অনেক সময় লগ্নির অঙ্কও দেখা যাচ্ছে স্ক্রিনে। কিন্তু সেই টাকা তোলা যাচ্ছে না। এই প্রসঙ্গে জোরালো সতর্কবার্তা দিয়েছেন বানারহাট থানার ইন্সপেক্টর ইনচার্জ ও জলপাইগুড়ি…
Read More
ওডিআই-এ ইতিহাস গড়লেন কোহলি, সচিনের রেকর্ড ভাঙলেন, টপকালেন সাঙ্গাকারাকে

ওডিআই-এ ইতিহাস গড়লেন কোহলি, সচিনের রেকর্ড ভাঙলেন, টপকালেন সাঙ্গাকারাকে

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি ২০২৫: আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে আরও এক ঐতিহাসিক মাইলফলক ছুঁলেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি গড়লেন দ্রুততম ১৪,০০০ রান করার রেকর্ড, যা ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের দীর্ঘদিনের রেকর্ড এবং টপকালেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকেও। রবিবার ভারতের ইনিংসের ১৩তম ওভারে পাকিস্তানের পেসার হ্যারিস রউফের বলে একটি বাউন্ডারি মেরে কোহলি তাঁর ১৪,০০০তম রান পূর্ণ করেন। এই রেকর্ড গড়তে তাঁর লেগেছে মাত্র ২৮৭ ইনিংস, যেখানে সচিন তেন্ডুলকরকে লেগেছিল ৩৫০ ইনিংস এবং সাঙ্গাকারাকে ৩৭৮ ম্যাচ। কোহলির ওয়ানডে অভিষেক হয়েছিল ২০০৮ সালের আগস্টে, শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায়। সেখান থেকে ১৪,০০০ রানে পৌঁছাতে তাঁর সময় লেগেছে…
Read More
মাথাভাঙ্গায় টিন কেটে মিষ্টির দোকানে চুরি, উধাও স্পেশাল মিষ্টি ও ইনভার্টার ব্যাটারি

মাথাভাঙ্গায় টিন কেটে মিষ্টির দোকানে চুরি, উধাও স্পেশাল মিষ্টি ও ইনভার্টার ব্যাটারি

মাথাভাঙ্গা, ২৫ অক্টোবর: মোবাইলের দোকানে চুরির পর এবার মাথাভাঙ্গা শহরে চোরের নিশানা হলো মিষ্টির দোকান। শহর সংলগ্ন পঞ্চানন মোড় এলাকায় এক মিষ্টির দোকানে টিনের বেড়া কেটে ঢুকে চুরি করে পালায় চোর। স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান থেকে তৈরি স্পেশাল মিষ্টি, ইনভার্টারের ব্যাটারি এবং কিছু নগদ অর্থ নিয়ে চোর চম্পট দেয়। দোকান মালিক জানান, গতকাল রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরে যান। সকালে এসে দেখেন, দোকানের টিনের বেড়া কাটা এবং বেশ কিছু জিনিসপত্র নিখোঁজ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যবসায়ীরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Read More
সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল উৎসবের প্রস্তুতি

সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল উৎসবের প্রস্তুতি

এবছর এই পুজো পদার্পণ করেছে চতুর্থ বছরে। প্রতি বছরের মতো এবারও এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের পুজোর মূল থিম ‘নৈহাটির বড়মার মন্দির’। সবার পক্ষে নৈহাটি গিয়ে বড়মার মন্দিরে দর্শন করা সম্ভব হয় না, তাই শিলিগুড়িবাসীরা যেন শহরেই সেই পবিত্র পরিবেশে মায়ের দর্শন লাভের সুযোগ মেলে— সেই ভাবনা থেকেই এই থিমের পরিকল্পনা। আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর। পুজো উপলক্ষে এলাকায় শুরু হয়েছে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়।
Read More
জলপাইগুড়ি শহরের ১০১টি কলস মাথায় মহিলাদের শোভা যাত্রা

জলপাইগুড়ি শহরের ১০১টি কলস মাথায় মহিলাদের শোভা যাত্রা

প্রতি বছরের ন্যায় এই বছরও কামারপাড়া ছট পুজো কমিটি শোভাযাত্রার আয়োজন করেছিল ছট পুজোকে কেন্দ্র করে। মহিলা পুরুষ সকলেই এই শোভাযাত্রার অংশগ্রহণ করেন। মহিলারা লাল পাড় শাড়ি পড়ে মাথায় কলস নিয়ে শোভাযাত্রায় হাটে।সামনে ছিল বাজনা তাসা। কামারপাড়া থেকে শুরু হয়ে দিন বাজার, বেগুন টারী, কদমতলা, সমাজ পাড়া হয়ে কামারপাড়ায় শেষ হয়। কামারপাড়া ছট পুজো কমিটির সদস্য বলেন বেশ কয়েকবছর ধরে ছট পুজো কে কেন্দ্র করে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়।এই বছর ও সেটাই করা হলো।তাসা ও ঢাক নিয়ে কয়েক শো পুরুষ ও মহিলা এখানে অংশগ্রহণ করেছিল।
Read More
আদিনা ডিয়ার পার্কে শুরু হয়েছে পাখি শুমারি

আদিনা ডিয়ার পার্কে শুরু হয়েছে পাখি শুমারি

এপ্রিল–মে মাসের পর থেকেই শামখোলসহ নানা প্রজাতির পরিযায়ী পাখিরা ভিড় জমাতে শুরু করে মালদার গাজোলের পান্ডুয়া অঞ্চলের আদিনা ডিয়ার পার্কের বনাঞ্চলে। এদিন আদিনা ফরেস্ট রেঞ্জ সূত্রে জানা যায়, শুরু হয়েছে বার্ষিক পাখি শুমারি বা পাখি গণনার কাজ। সকাল থেকেই বনদপ্তরের কর্মীরা বনাঞ্চলের বিভিন্ন স্থানে ও গাছে অবস্থান নিয়ে একে একে পাখি গননার কাজে ব্যস্ত ছিলেন। শুধু পাখি সংখ্যা নয়— কোন গাছের ব্যাসার্ধ কত, কোন ডালে কয়টি বাসা রয়েছে, কোন বাসায় বাচ্চা আছে— প্রতিটি তথ্যই খুঁটিনাটি ভাবে লিপিবদ্ধ করা হচ্ছে। বনদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর প্রায় ১৪ হাজার পাখি গণনা করা হয়েছিল। এবছর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে—প্রায়…
Read More
তাসভার নতুন অ্যাম্বাসেডর শুভমান গিল

তাসভার নতুন অ্যাম্বাসেডর শুভমান গিল

আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেইল লিমিটেডের আধুনিক ভারতীয় পুরুষদের পোশাকের ব্র্যান্ড তাসভার নতুন অ্যাম্বাসেডর এবার ক্রিকেট আইকন শুভমান গিল। তাসভা তার নতুন প্রচারণার মাধ্যমে কঠোর ঐতিহ্যের পরিবর্তে সাহসী সাংস্কৃতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। ব্র্যান্ডের দর্শন স্পষ্ট: বিবাহ হল সমমনষ্ক দুটি মানুষ এবং তাদের জগতের অর্থপূর্ণ উপায়ে একত্রিত হওয়া। শুভমান গিলের প্রচারণা এই চেতনাকে জীবন্ত করে তোলে। এটি বিবাহকে পারফর্ম্যান্স হিসেবে নয় বরং আনন্দ, ভালোবাসা, যত্ন এবং ঘনিষ্ঠতায় ভরা খাঁটি যাত্রা হিসেবে চিত্রিত করে। উচ্চাকাঙ্ক্ষী, আত্মবিশ্বাসী এবং প্রগতিশীল একটি প্রজন্মের প্রতিনিধিত্ব করে, গিল তাসভার মূল্যবোধের প্রতিফলন ঘটায়। তাসভার ব্র্যান্ড প্রধান আশিস মুকুল বলেন, “তাসভা সর্বদা পোশাকের কথা বলে না এটি প্রগতিশীল ধারণার…
Read More
বোস প্রযুক্তির সাথে মাস্টার বাডস সিরিজকে প্রসারিত করেছে নয়েজ

বোস প্রযুক্তির সাথে মাস্টার বাডস সিরিজকে প্রসারিত করেছে নয়েজ

নয়েজ, ভারতের সেরা কানেক্টেড লাইফস্টাইল ব্র্যান্ড, সম্প্রতি তাদের মাস্টার সিরিজকে প্রসারিত করে নতুন মাস্টার বাডস ম্যাক্স লঞ্চ করেছে। এতে সাউন্ড বাই বোস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা প্রথম ওভার-ইয়ার হেডফোন। হেডফোনগুলি বিশ্বমানের শব্দ, নয়েজ ক্যান্সল্যাশন, গতিশীল ইকিউ এবং সারাদিন জুড়ে আরামের সাথে সকলের জন্য নতুনত্বকে অ্যাক্সেসযোগ্য করে তুলেছে। এর প্রতিটি নোটে রয়েছে স্বচ্ছতা এবং গভীরতা, যার কারণে কাজ, ভ্রমণ বা অবসর সময়ে আরাম এবং বহুমুখীতা উপলব্ধি করা হয়েছে খুবই সহজ। IFA বার্লিন ২০২৫-এ উন্মোচিত এটি একটি এমন অডিও উদ্ভাবন, যা অডিও-এর বিশ্বব্যাপী মানকে নতুন করে সংজ্ঞায়িত করেছে এবং গ্রাহকদের কাছে অ্যাক্সেসযোগ্য প্রিমিয়াম প্রযুক্তি পৌঁছে দিয়ে কোম্পানির প্রতিশ্রুতিকে প্রকাশিত করেছে। তিনটি…
Read More
শহর জুড়ে তীব্র চাঞ্চল্য

শহর জুড়ে তীব্র চাঞ্চল্য

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই আসানসোল শহর জুড়ে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সদস্য শাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদ বিনিয়োগের নামে সাধারণ মানুষকে কোটি কোটি টাকা প্রতারণা করে লুটেছেন। অভিযোগ উঠেছে, তিন হাজারেরও বেশি পরিবারকে ঠকিয়ে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার আর্থিক তছরুপ করেছেন তিনি। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসার। অবসরপ্রাপ্ত ওই বিএসএফ অফিসারের অভিযোগ, প্রথমে ৩ লক্ষ টাকা বিনিয়োগ করে কিছু রিটার্ন পেয়েছিলেন…
Read More
দূর হতে চলেছে একধিক সমস্যা

দূর হতে চলেছে একধিক সমস্যা

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। এবার বড় পদক্ষেপ খাদ্যদপ্তরের। রেশন সংক্রান্ত যে কোনও সমস্যার দ্রুত ও স্বচ্ছভাবে সমাধানের লক্ষ্যে কেন্দ্রীভূত কল সেন্টার চালু করছে খাদ্য দপ্তর। এর মাধ্যমে যে কোনও অভিযোগ জানালে সেই সমস্যার সমাধান কীভাবে হচ্ছে তা খুব সহজেই জানতে পারবেন রেশন পরিষেবার সঙ্গে যুক্ত নাগরিকরা। খাদ্যদপ্তর সূত্রে খবর, প্রতিটি অভিযোগের জন্য পৃথক টিকিট নম্বর দেওয়া হবে। কোনও অভিযোগকারী এর মাধ্যমে সহজেই…
Read More
ছট ব্রতীদের পাশে অমিত জৈন — পাঁচ শতাধিক ছট ব্রতীর হাতে তুলেদিলেন পুজোর সামগ্রী

ছট ব্রতীদের পাশে অমিত জৈন — পাঁচ শতাধিক ছট ব্রতীর হাতে তুলেদিলেন পুজোর সামগ্রী

পাটনার পর ব্যাপক আকারে পালিত হয় শিলিগুড়ির বৃহত্তর ছট পুজো। শহরের বিভিন্ন নদীঘাটে ইতিমধ্যেই শুরু হয়েছে ঘাট সজ্জা ও নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি। হিন্দি ভাষাভাষীকে কেন্দ্র করে শুরু হলেও এখন এই উৎসব হয়ে উঠেছে শিলিগুড়ির সর্বজনীন মিলনক্ষেত্র — ধর্ম, ভাষা, জাতিভেদ ভুলে এক আবেগে মেতে উঠেছে শহরবাসী। এই আবহের মধ্যেই শনিবার শিলিগুড়ি পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ড দপ্তরে প্রায় পাঁচ শতাধিক ছট ব্রতীর হাতে পুজোর প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। কুলো, নারকেল সহ পূজনীয় সামগ্রী একে একে ব্রতীদের হাতে তুলে দেন তিনি। এই উদ্যোগ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে অমিত জৈন বলেন, বড় বড় মঞ্চ করে…
Read More