Blog

আবহাওয়া দফতর কলকাতায় ঝড়-বৃষ্টি নিয়ে কী বলছে ? উত্তরবঙ্গে জারি বিশেষ সতর্কতা

আবহাওয়া দফতর কলকাতায় ঝড়-বৃষ্টি নিয়ে কী বলছে ? উত্তরবঙ্গে জারি বিশেষ সতর্কতা

আজ উত্তরবঙ্গে যেমন প্রচন্ড গরম তিনি তার মধ্যে হঠাৎ এসে হাজির হচ্ছে বৃষ্টি। আগামী 72 ঘন্টা উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি কিছু কিছু জায়গায় বজ্রপাত হতে পারে। স্তভেরি অসংরক্ষিত জায়গায় জারি ন্যাচারাল সর্তকতা কারণ সেখানে কারণ পাহাড় ধ্বস নামার আশঙ্কা রয়েছে। তিস্তা ভ্যালির অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতাও।কারণ পাহাড়ে ধস নামারও আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতায় থাকবে মেঘলা আকাশ । আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার এর মত তেমন বৃষ্টি না হলেও শুক্রবারে শহর জুড়ে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কিছুটা হলেও গরম করতে পারে।…
Read More
আবারও বাড়ছে মৃত্যুর সংখ্যা

আবারও বাড়ছে মৃত্যুর সংখ্যা

কিছুটা স্বস্তির পর আবারও চিন্তা বাড়ছে দেশের করোনা সংক্রমণ নিয়ে। ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯১১ জনের। তবে, সর্বোপরি সংক্রমিতের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এর পরেই রয়েছে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ৯৩৯ জনের। মৃত্যু হয়েছে ৮১৭ জনের। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লক্ষ ৮৮ হাজার ২৮৪ জন। গতকল এই সংখ্যাটা ছিল ২ কোটি ৯৮ লক্ষ ৪৩ হাজার ৮২৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৪৫৯ জন। এদিকে, এখনও পর্যন্ত দেশে মোট ৩৬ কোটি ৪৮ লাখ…
Read More
বাংলা থেকে সোজা দিল্লির মন্ত্রী সভায়

বাংলা থেকে সোজা দিল্লির মন্ত্রী সভায়

সবেমাত্র গঠিত হয়েছে কেন্দ্র সরকারের নতুন মত্রিসভা। যেখানে স্থান পেয়েছে নতুন অনেক মুখ। যার মধ্যে জায়গা করে নিয়েছে বাংলার চার মুখ। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার মন্ত্রিসভার রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নতুন ক্যাবিনেটে বাংলা থেকে চার জন নতুন মুখ যুক্ত করেছেন। রাজ্যে বিজেপির ১৮জন সাংসদ আছেন। মোদী তার মধ্যে পছন্দ করেছেন ৪জনকে।এদিন নতুন করে ৪৩ জন শপথ নেওয়ায় মোদি মন্ত্রিসভায় মোট সদস্য হলেন ৭৭ জন। এদের প্রায় অর্ধেকই একেবারে নতুন মুখ। এই মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা, তারুণ্য, পেশাগত দক্ষতা এবং সর্বোপরি জাতিগত সমীকরণের দিকে নজর রেখেছে গেরুয়া শিবির। স্বাভাবিক ভাবেই এই সিদ্ধান্তটি ২০২৪ সালের সাধারণ…
Read More
আবারও এক অভিযোগের তীর রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে

আবারও এক অভিযোগের তীর রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে

সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা বিজেপির। একের পর এক অভিযোগে জড়াচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা। পূর্বেই অনেক অভিযোগের আঙুল উঠেছে তার বিরুদ্ধে, এবার কি তবে আরো এক নতুন অভিযোগে জড়াতে চলছেন শুভেন্দু অধিকারী? এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় কাঁথি থানায় এফআইআর দায়ের করলেন মৃতের স্ত্রী। স্বামীর মৃত্যুর সত্যতা উদঘাটনে এবার এই অভিযোগ দায়ের করেছেন সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তিনি জানিয়েছেন, এতদিন আতঙ্কে মুখ বন্ধ করে ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে এখন তাঁর মনে হয়েছে স্বামীর মৃত্যুর বিচার পাওয়া সম্ভব। মৃত্যু রহস্য প্রকাশ্যে আনতে চাইছেন তিনি। উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ অক্টোবর গুলি লেগে প্রাণ হারিয়েছিলেন…
Read More
বড় ঘোষণা কৃষকদের জন্য

বড় ঘোষণা কৃষকদের জন্য

নব্য গঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভা। সবে মাত্র নতুন করে গঠিত হয়েছে মোদী সরকারের নয়া মন্ত্রিসভা। নতুন মন্ত্রিসভা ঘঠন হওয়ার পরেই একের পর এক বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার এই প্রথমবার কেন্দ্র সরকারের তরফে কৃষকদের এক লক্ষ কোটি টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাবিনেটের বৈঠক শেষ হওয়ার পর কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকু রের বৈঠকের সিদ্ধান্তের কথা জানান। অনুরাগ ঠাকুর বলেন, সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, ওই সিদ্ধান্ত অনুযায়ী এক লক্ষ কোটি টাকা মণ্ডিগুলির মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। অনুরাগ ঠাকুর এও বলেন যে, সরকার চায় মণ্ডিগুলি আরও উন্নত এবং মজবুত হোক। তিনি বলেন, অ্যাগ্রি…
Read More
দেশের সর্ব শ্রেষ্ঠ ভাষা বাংলা

দেশের সর্ব শ্রেষ্ঠ ভাষা বাংলা

বাংলা আমাদের মাতৃভাষা৷ সব ভাষার নিরিখে বাংলায়ই সর্ব প্রথম স্থান গ্রহণ করেছে৷ সব ভাষার তুলনায় বাংলায়ই সবচেয়ে এগিয়ে৷ মাতৃভাষায় শিক্ষার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে অধিকার করল পশ্চিমবঙ্গ। ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশনের রিপোর্টে একথা বলা হয়েছে৷ সেই রিপোর্ট ইতিমধ্যে কেন্দ্রের কাছে জমা পড়ে গিয়েছে। প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্বীকৃত এবং অস্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলির তথ্য জানতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে ইউডিআইএসই নামে একটি অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে৷ তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের ৮৯.৯ শতাংশ পড়ুয়া বাংলা মাধ্যম স্কুলে নথিভুক্ত হয়। পশ্চিমবঙ্গের মাত্র ৫.৩ শতাংশ পড়ুয়া ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে৷ ওড়িশায় মাত্র ১.২ শতাংশ বাঙালি বাস করেন। তাতেও ৮০ শতাংশ…
Read More
এবার আরো এক সুযোগ রাজ্যবাসীর দুয়ারে এনে দিতে চলেছে রাজ্য সরকার

এবার আরো এক সুযোগ রাজ্যবাসীর দুয়ারে এনে দিতে চলেছে রাজ্য সরকার

একের এক সুযোগ সুবিধা রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে এনে দিচ্ছে রাজ্য সরকার। একের পর এক অভিনব পন্থায় কাজ করে চললেছে রাজ্য সরকার। দুয়ারে সরকারে, দুয়ারে রেশনের পর এবার শুরু হতে চলেছে ‘দুয়ারে কেএমসি’। এবার ‘দুয়ারে সরকারে’র আদলে কলকাতা পুরসভার উদ্যোগে শীঘ্রই চালু হবে এই কর্মসূচি। কবে থেকে শুরু তার দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি দেবে পুরসভা। দুয়ারে সরকারের মতোই পুরওয়ার্ড ভিত্তিক শিবির করে এই কর্মসূচি চলবে। পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, অ্যাসেসমেন্ট ও মিউটেশনের কাজ হবে এই কর্মসূচির মাধ্যমে। বাড়ির কাছেই শিবিরে গিয়ে পরিষেবা নিতে পারবেন সাধারণ মানুষ। এবার থেকে বিভিন্ন কাজে আর পুরসভা ছুটতে হবে না। পরিষেবার কাজে আরও…
Read More
তবে কি এবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শুরু হতে চলেছে রাজ্য কেন্দ্রের সংঘাত

তবে কি এবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শুরু হতে চলেছে রাজ্য কেন্দ্রের সংঘাত

রাজ্যে উত্তাল পরিস্থিতি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে। উঠে এসেছে বহু তথ্য। গ্রেফতার হয়েছে একের পর এক। উঠে এসেছে একাধিক নাম। তবে এবার রাজ্যের এই উত্তাল পরিস্থিতিতে এবার সামিল হতে চলছে কেন্দ্রও। সংঘাতে জড়াতে চলেছে কেন্দ্র এবং রাজ্য। কারণ কসবা ভুয়ো টিকাকাণ্ডে তদন্ত শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দু'একদিনের মধ্যেই এফআইআর দায়ের করা হবে। টিকাকরণ শিবির নিয়ে ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল পাণ্ডা দেবাঞ্জন দেব এবং তাঁর কয়েকজন সহযোগীকে। দেবাঞ্জনের সঙ্গে কাজ করেছেন, এমন কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরায় একাধিক তথ্য উঠে আসছে। আর্থিক তছরুপের অভিযোগও উঠেছে। বেআইনি লেনদেনের বিষয়ে জানা গিয়েছে। সেই…
Read More
এবার মোদী সরকারের নতুন মন্ত্রীসভায় অধিকাংশ প্রাধান্য দেওয়া হল মহিলাদের

এবার মোদী সরকারের নতুন মন্ত্রীসভায় অধিকাংশ প্রাধান্য দেওয়া হল মহিলাদের

রাজ্যের পরে এবার দেশের মন্ত্রী সভায় গুরুত্ব বাড়লো মহিলাদের। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় প্রাধান্য বাড়ল মহিলাদের। পাঁচ থেকে মহিলা মন্ত্রী বেড়ে হল এগারো। আটাত্তর জনের মোদী মন্ত্রিসভায় এবার থাকবেন এগারো জন মহিলা মন্ত্রী। একে ইতিমধ্যেই ঐতিহাসিক বলে দাবি করেছে কেন্দ্র। কিন্তু তাতেও শতাংশের হিসাবে রাজ্যের চেয়ে খানিকটা পিছিয়েই থাকল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কারণ মমতা মন্ত্রিসভায় ৪৪ জন মন্ত্রীর মধ্যে যেখানে ৮ জন মহিলা। মোদীর মন্ত্রিসভায় ৭৮ জনের মধ্যে ১১ জন। ২০০৪ সালের মনমোহন সরকারের পর এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রিসভায় একসঙ্গে স্থান পেলেন এত জন মহিলা। মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসাবে ছিলেন নির্মলা সীতারামন, স্মৃতি ইরানি, প্রতিমন্ত্রী ছিলেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি, রেণুকা সিংহরা। এবার সেই…
Read More
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় আপৎকালীন প্যাকেজের ঘোষণা করলেন মোদি সরকার

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় আপৎকালীন প্যাকেজের ঘোষণা করলেন মোদি সরকার

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপট কমেছে অনেকটাই। কিন্তু এরইমাঝে নতুন ভয়ের আশঙ্কা। কিছু মাসের মধ্যেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে তৈরী হচ্ছে কেন্দ্র। কেন্দ্র তরফে করোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামোর উপর আরও জোর দেওয়া হল। এবার কোভিড পরিস্থিতি মোকাবিলায় ২৩,১২৩ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। বুধবারই শপথ নিয়েছেন মোদি সরকারের পরিবর্তিত মন্ত্রিসভার নতুন মন্ত্রীরা। বৃহস্পতিবার পরিবর্তিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই অতিমারীর মোকাবিলায় আপৎকালীন প্যাকেজের কথা ঘোষণা করা হল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে প্যাকেজের ১৫,০০০ কোটি টাকার মতো দেবে মোদী সরকার। বাকি ৮ হাজার কোটি টাকা দেবে রাজ্য। আগামী ন’মাসের মধ্যে এই কর্মসূচি কার্যকর করা…
Read More
সংক্রমণের সংখ্যায় আবারো বাড়লো চিন্তা

সংক্রমণের সংখ্যায় আবারো বাড়লো চিন্তা

ফের ঊর্ধ্বমুখী বাংলার করোনা সংক্রমণ। ক্ষণিক স্বস্তির পর আবার কিছুটা অস্বস্তি বাড়াল। রাজ্যে সামান্য বাড়ল সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন। গত কয়েক দিন ধরেই উত্থান-পতন ঘটেছে দৈনিক আক্রান্তের সংখ্যায়। সংক্রমণের নিরিখে আজ আবার উত্তর ২৪ পরগনা শীর্ষে! গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে এখানে, সেখানে আক্রান্ত ৯৩ জন। এরপরেই রয়েছে দার্জিলিং। সেখানে একদিনে আক্রান্ত ৮৮ জন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, একদিনে শহরে আক্রান্ত ৮৭ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯ হাজার ২১৮ জন। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ১৪৯০ জন। এ নিয়ে…
Read More
বাবাকে হারালেন টনি স্টার্ক

বাবাকে হারালেন টনি স্টার্ক

শোকের ছায়া হলিউডে। পিতৃবিয়োগ হলেন অভিনেতা। দীর্ঘ দিন রোগে ভুগে অবশেষে হার মেনে নিলেন জীবনের কাছে। থমকে গেলো প্রখ্যাত হলিউড পরিচালক রবার্ট ডাউনি সিনিয়রের জীবন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫। জানা গেছে, দীর্ঘ বছর ধরেই পার্কিনসন রোগে ভুগছিলেন তিনি। তবে এই পরিচালকের আরও একটি পরিচয় রয়েছে। সম্পর্কে তিনি বিশ্ববিখ্যাত হলিউড তারকা রবার্ট ডাউনি জুনিয়র-এর বাবা। বাবার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে 'টনি স্টার্ক' লেখেন,'ঘুমের মধ্যেই শান্তিতে চলে গেলেন বাবা। তিনি ছিলেন প্রকৃত চিত্র পরিচালক। সারাজীবন চূড়ান্ত আশাবাদী থেকেছেন মানুষটি।' প্রসঙ্গত, রবার্ট ডাউনি সিনিয়র-এর প্রকৃত নাম রবার্ট এলিয়াস জুনিয়র। পরবর্তীতে তাঁর সৎ বাবাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে নিজের নাম পরিবর্তন করেন তিনি। পরিচালনা…
Read More
রাজনীতিকে বিদায় জানালেন অভিনেত্রী

রাজনীতিকে বিদায় জানালেন অভিনেত্রী

একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ালেন তিনি। রাজনীতির ময়দানে নবাগত হয়েও গেরুয়া শিবিরের তরফে ভোটে প্রতিদ্বন্দিতা করার টিকিট পেয়েছিলেন তনুশ্রী চক্রবর্তী। হাওড়ার শ্যামপুরের প্রার্থীও হয়েছিলেন। তবে জিততে পারেননি তিনি। শ্যামপুরের মতো শক্তঘাঁটিতে পদ্ম ফোটানোর ভার বর্তেছিল অভিনেত্রীর উপর। কিন্তু প্রচারের ময়দানে ঝড় তুলেও নির্বাচনী মার্কসিটে প্রভাব ফেলতে পারেননি। তাই এবার বৃহস্পতিবার আচমকাই রাজনীতি ত্যাগের কথা জানালেন টলিপাড়ার অভিনেত্রী। ৮ মার্চ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেন তনুশ্রী চক্রবর্তী। তার বিপরীতে ছিলেন তৃণমূল প্রার্থী কালীপদ মণ্ডল। প্রচারে কোনও খামতি রাখেননি তনুশ্রী। কিন্তু রাজনীতির ময়দানে পোড় খাওয়া নেতা কালীপদ…
Read More
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সংগীতশিল্পী

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সংগীতশিল্পী

অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। শারীরিক পরিস্থিতিও আগের তুলনায় অনেকটাই উন্নত। হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন কবীর সুমন। গত সপ্তাহে জ্বর এবং গলায় ব্যথার উপসর্গ থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন কবীর সুমন। সোশ্যাল মিডিয়ায় নিজেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার কথা ঘোষণা করেছেন শিল্পী। ফেসবুকে সংগীত শিল্পী জানিয়েছেন, ‘সরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাঁদের চিকিৎসকবৃন্দ, সেবকসেবিকাবৃন্দ ও স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। সকলের প্রার্থনা শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ। সকলের মঙ্গল হোক।’ বর্তমান রাজ্য সরকারের আমলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা এবং পরিকাঠামো অনেক উন্নত হয়েছে বলেও অভিমত তাঁর। পাশাপাশি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধেও…
Read More