Blog

সংকট জনক পরিস্থিতি কাটিয়ে বাড়ি ফিরলেন অভিনেতা

সংকট জনক পরিস্থিতি কাটিয়ে বাড়ি ফিরলেন অভিনেতা

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা। অসুস্থতার কারণে গত মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হঠাৎই বুকে ব্যথা হওয়ায় অসুস্থ বোধ করেন প্রবীণ অভিনেতা নাসিরউদ্দিন শাহ। অতিরিক্ত ঠাণ্ডা লাগার ফলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন অভিনেতা। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে মুম্বইয়ের খারের হিন্দুজা হাসপাতালের নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল নাসিরুদ্দিন শাহকে। এখন কিছুটা সুস্থ থাকার জন্যেই ছুটি দিয়েছেন অভিনেতাকে। কেটে গিয়েছে ফুসফুসের সংক্রমণও। চিন্তা মুক্ত হয়েছেন অভিনেতার পরিবার ও চিকিৎসকরা। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। অভিনেতাকে সুস্থ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনুরাগীরা। নাসিরউদ্দিন শাহ এই প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। ভারত সরকারের কাছে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ‘মি রক্সম’ এবং ‘বন্দিশ ব্যান্ডিট’-এ দেখা…
Read More
মৃত্যুর সংখ্যায় স্বস্তি মিলছে দেশে

মৃত্যুর সংখ্যায় স্বস্তি মিলছে দেশে

করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠছে দেশ। দীর্ঘদিন বাদে দৈনিক আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যাটা কম। লাগাতার স্বস্তির ইঙ্গিত দিচ্ছে দেশের করোনা পরিসংখ্যান। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৮৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭ জন। মৃত্যু এক ধাক্কায় অনেকটা কমলেও ৮০০-র উপরে। আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ২৮ জন। উল্টো দিকে কমেছে দৈনিক সুস্থতা। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ২৯১ জন। সুস্থতার হার ৯৭.১৮ শতাংশ। ইতিমধ্যেই ভারতে ৩৬ কোটি ৪৮ লক্ষ ৪৭ হাজার ৫৪৯ জনকে টিকা দেওয়া…
Read More
নিজের নামে বদল আনলেন অভিনেতা

নিজের নামে বদল আনলেন অভিনেতা

বলিউডের জনপ্রিয় অভিনেতা তিনি। তাকে চেনেনা এমন কেউ নেই। বিভিন্ন ছবিতে তার মন মাতানো অভিনয় দর্শকের মন কেড়েছে। শুধু অভিনেতাই নয় পাশাপাশি বলিউডের রুপালি পর্দার বিশিষ্ট কমেডিয়ান হিসেবেও পরিচিত রয়েছেন তিনি তিনি। তিনি রাজপাল যাদব, এক অন্যতম নাম বলিউডের কমেডিয়ান জগৎ - এর। 'ভুলভুলাইয়া','হাঙ্গামা,'চুপ চুপকে, 'ফিরে হেরা ফেরি' ইত্যাদি ছবিতে রাজপালের অভিনয় আজও দর্শকদের মনে টাটকা। এই অভিনেতাই হঠাৎ করে নিজের নাম বদলে ফেললেন। পঞ্চাশতম জন্মদিনে নিজের নাম পাল্টালেন রাজপাল যাদব। বাবা রাজপাল নৌরঙ্গ যাদবের স্মরণে নিজের নাম রাখলেন রাজপাল নৌরঙ্গ যাদব। অভিনেতা জানিয়েছেন বাবাই তাঁর জীবনের অনুপ্রেরণা। তাই বাবার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে নিজের নামের সঙ্গে তিনি জুড়লেন বাবার নাম।…
Read More
দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায় স্বস্তি দিচ্ছে রাজ্যে

দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায় স্বস্তি দিচ্ছে রাজ্যে

কিছুটা স্বস্তির পর আবারও চিন্তা বাড়ছে দেশের করোনা সংক্রমণ নিয়ে। কিন্তু এরইমাঝে স্বস্তি দিচ্ছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। হাজারের নিচেই রয়েছে দৈনিক সংক্রমণের সংখ্যা, এটাই স্বস্তি। আজকের বাংলার করোনা তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। তবে সংক্রমণের নিরিখে আজ উত্তর ২৪ পরগনাকে টপকে গিয়েছে দার্জিলিং! গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে দার্জিলিংয়ে, সেখানে আক্রান্ত ৯৫ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৯৪ জন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, একদিনে শহরে আক্রান্ত ৮৫ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮ হাজার ২২৩ জন। এদিকে, করোনাকে হারিয়ে এক…
Read More
অবশেষে সমাপ্ত হলো মন্ত্রীসভা গঠন

অবশেষে সমাপ্ত হলো মন্ত্রীসভা গঠন

দীর্ঘদিনের জল্পনার সমাপ্তি ঘটলো আজ। চলেছে বহু চর্চা। আজ নতুন মন্ত্রী সভা গঠন হলো দেশে। বড়সড় রদবদল হল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করা নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার ১৮ জন সাংসদের মধ্যে জায়গা পেলেন চারজন। এরমধ্যে এদিন ৭ জন মন্ত্রীর পদোন্নতি হয়েছে। মোদী মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন ৪৩ জন। পূর্ণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হলেন ৭৭ জন। প্রথমে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ নারায়ণ রানে। শপথ নিয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল। উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হচ্ছে কোচবিহারের নিশীথ প্রামাণিক এবং আলিপুরদুয়ারের জন বার্লাকে। মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার…
Read More
একের পর এক মন্ত্রী সরছেন মোদির মন্ত্রিসভা থেকে

একের পর এক মন্ত্রী সরছেন মোদির মন্ত্রিসভা থেকে

সব জল্পনার অবসান। অবশেষে থেমে গেলো দীর্ঘদিনের জল্পনা। আগে থেকেই শোনা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে বুধবার। এরইমাঝে পদত্যাগ করেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। ইস্তফা দিয়ে চলেছেন একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীরা। পদত্যাগ করলেন মোদি সরকারের মন্ত্রিসভার দুই গুরুত্বরপূর্ণ নাম রবিশংকর প্রসাদ এবং প্রকাশ জাভড়েকর। সব মিলিয়ে পদত্যাগ করলেন ১২ জন মন্ত্রী। এর পাশাপাশি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ও। উল্লেখ্য, বাংলা থেকে মন্ত্রিত্ব পেয়েছেন চার সাংসদ- সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও শান্তনু ঠাকুর। মন্ত্রিসভার রদবদলের মধ্যেই আচমকা যুব মোর্চা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সৌমিত্র খাঁও৷ বুধবার বিকেলের রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতি…
Read More
না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা

বুধবার সকালে বলিউডের ঘুম ভাঙল এক দুঃসংবাদে। আবারও অভিনয় জগতে ইন্দ্রপতন৷ অবসান হলো একটি যুগের। শোকার্ত হয়ে উঠলো গোটা বলিউড সহ কুমার পরিবারে। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা। বুধবার সকালে সকলকে ছেড়ে চির বিদায় নিলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার৷ শ্বাসকষ্ট নিয়ে বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে গত এক বছর ধরে একাধিক বার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল৷ শেষবার ভর্তি হন গত বুধবার৷ আর বাড়ি ফেরা হল না তাঁর৷ বুধবার সকাল সাড়ে ৭টায় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর৷ কিংবদন্তি অভিনেতার প্রয়ানে শোকের ছায়া গোটা দেশে। কোভিড আবহে পুলিশের অনুমতিতে শুধুমাত্র…
Read More
বিধানসভায় রেড ভলান্টিয়ারদের প্রসঙ্গে বক্তব্য রাখলেন নৌশাদ সিদ্দিকি

বিধানসভায় রেড ভলান্টিয়ারদের প্রসঙ্গে বক্তব্য রাখলেন নৌশাদ সিদ্দিকি

করোনা মহামারী কালে নিত্যদিন রেড ভলান্টিয়ারদের উজ্জ্বল ভূমিকার প্রসঙ্গ বিধানসভায় তুলে ধরলেন সংযুক্ত মোর্চার আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। মঙ্গলবার বিধানসভায় তিনি বলেছেন, রাজ্যে মহামারীর ভয়ঙ্কর মুহূর্তে রেড ভলান্টিয়াররা মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং সারা পৃথিবী জুড়ে ইতিমধ্যে তাদের ভূয়সী প্রশংসা হয়েছে। সেলাম জানাই তাঁদের। খুবই অল্প সময়ের জন্য বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন নৌশাদ সিদ্দিকি। তার মধ্যেই মহামারী রোধে রাজ্য সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেছেন, তৃতীয় ঢেউ রোধ করতে সরকারের পরিকল্পনা কী? বরং টিকা নিয়ে জালিয়াতির ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। যারা এই ঘটনায় জড়িত তাঁদের শাস্তি দিতে বিচারবিভাগীয় তদন্ত প্রয়োজন। শাসকদলের বিরুদ্ধে নির্বাচনোত্তর হিংসার অভিযোগ উড়িয়ে মুখ্যমন্ত্রী ও শাসকদলের বিধায়করা এদিন…
Read More
১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ বিধানসভায় বাজেট পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী অর্থবর্ষে ৩০৮৭২৭ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য বাজেট পেশের পর কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী বলেন, ‘৬০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলা। আমফানে ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকারও বেশি। কেন্দ্রের কাছে আবেদন করে আমাদের টাকাই আমরা পেয়েছি। ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব। বেসরকারি বাসের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব। কেন্দ্রের এত বঞ্চনা সত্ত্বেও বাংলা এগিয়ে। কৃষক বন্ধু প্রকল্পের জন্য ২ হাজার কোটির বেশি বরাদ্দ। স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য ১ হাজার ৯০০ কোটি…
Read More
পাঁচ লক্ষ ভ্যাকসিনেশন অতিক্রান্ত হয়েছে কোচবিহারে

পাঁচ লক্ষ ভ্যাকসিনেশন অতিক্রান্ত হয়েছে কোচবিহারে

কোচবিহার জেলায় ভ্যাকসিন প্রাপকের সংখ্যা পাঁচ লক্ষ অতিক্রম করেছে। জেলায় এখনও পর্যন্ত ১৫০টি জায়গায় এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রণজিৎ ঘোষ বলেন, যে মায়েদের ১২ বছর বয়স পর্যন্ত সন্তান রয়েছে, তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে। এ জন্য তাঁদের নাম সংগ্রহ করা হচ্ছে।  কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার জন্য মোট ১৫০টি ক্যাম্প হয়েছে। সুপার স্প্রেডারদের ভ্যাকসিন হয়েছে। এই তালিকায় ১ লক্ষ ১১ হাজার ৮৭৯ জন ভ্যাকসিন পেয়েছেন। দুয়ারে ভ্যাকসিনেশনের ৯৮টি ক্যাম্প হয়েছে। যার মাধ্যমে ১ লক্ষ ১৫ হাজার ৬৫১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।  সন্তানের বয়স ১২ বছরের মধ্যে হলে, সেই মায়েদের ভ্যাকসিন…
Read More
ভয়াবহ আগুন শিলিগুড়ির সেবক রোডে

ভয়াবহ আগুন শিলিগুড়ির সেবক রোডে

শিলিগুড়ি: মঙ্গলবার সকালে শিলিগুড়ি সেবক রোডের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এক স্টিলের আসবাবপত্র তৈরীর কারখানায় আগুন লাগে। নিমেষের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায় কারখানার বহু সামগ্রী। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। লকডাউনের কারণে কারখানা বন্ধ থাকে। তবে ঐদিন দেখভালের জন্য কর্মীরা কারখানায় এসেছিলেন, ঠিক তখনই তারা দেখতে পায় কারখানা থেকে ধোঁয়া বেরোচ্ছে, এরপরই তারা দমকল বিভাগকে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজে সফল হন। কারখানার মালিক ও কর্তৃপক্ষ জানান, " শর্ট সার্কিট থেকেই কারখানায় আগুন লেগেছে।"
Read More
ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়

ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়

রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। খবর, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা । উত্তরের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ একাধিক জেলায় মাঝারি বৃষ্টিপাত হবে। অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কালিম্পং, উত্তর দিনাজপুর, দার্জিলিং সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ চলবে প্রবল বৃষ্টিপাত।জানা গিয়েছে উত্তর প্রদেশ থেকে শুরু করে অসম পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত, আর তার জেরেই ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
Read More
উত্তরবঙ্গে আলোড়ন ফেলতে রাজ্যসভায় যাক রবি

উত্তরবঙ্গে আলোড়ন ফেলতে রাজ্যসভায় যাক রবি

আওয়াজ ওঠছে এবারে তবে রাজ্যসভায় পাঠানো হোক রবীন্দ্রনাথ ঘোষকে। রাজনীতির সূচনালগ্ন থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাজ্যের সাবেক মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের আনুগত্য অগাধ। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্নে উত্তরবঙ্গের কংগ্রেস নেতারা যখন মমতার সাথে আয়ারাম গয়ারাম সম্পর্ক রাখছিলেন তখন মমতার নেতৃত্বে অবিচল ভরসা ছিল রবি ঘোষের। সেই সময়ের তরতাজা যুবক রবির নেতৃত্বে আস্থা রেখেছিলেন মমতাও। অতএব ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার সময় দলের কোষাধ্যক্ষ করা হয় তাঁকে। দলের প্রতিষ্ঠা থেকে টানা ২২ বছর জেলা সভাপতির দায়িত্ব পালন করেন রবি ঘোষ। শুন্য থেকে শুরু করে কোচবিহারে তৃণমূল কংগ্রেসকে মহীরুহ করার পিছনে রবীন্দ্রনাথ ঘোষের অবদান অস্বীকার করতে পারেন না তাঁর বিরোধীরাও। বলা হয়…
Read More
ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। বুধবার সকাল ৮:৪৫ মিনিট নাগাদ জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, বালুরঘাট সহ বেশ কয়েকটি জায়গায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল অসমের গোয়ালপাড়ায় ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২।
Read More