Blog

কলকাতায় প্রথমবার সেঞ্চুরি করলো পেট্রল

কলকাতায় প্রথমবার সেঞ্চুরি করলো পেট্রল

অবশেষে আশঙ্কাই সত্যি হল। মধ্যবিত্তের নাভিঃশ্বাস উঠছে। পকেটে টান পড়েছে শহরবাসীর। দিন দিন কষ্টকর হয়ে উঠছে মধ্যবিত্তের রোজকার জীবন যাপন। পূর্বের আশঙ্কা অনুযায়ী এবার শেষ পর্যন্ত কলকাতাতেও পেট্রোলের দাম ১০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গেল। আগের দিনের তুলনায় লিটার প্রতি 39 পয়সা বৃদ্ধি পেয়ে সেঞ্চুরি পেট্রলের। মহানগরীতে আজ পেট্রোল বিক্রি হচ্ছে লিটার পিছু ১০০ টাকা ২৩ পয়সায়। পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী ডিজালও, বুধবার দাম 92 টকা 50 পয়সা। এতদিন মুম্বই ও চেন্নাইয়ে শতকের ঘরে ব্যাট করছিল কালো সোনা৷ আজ দেশের চার মেট্রো শহরেই সেঞ্চুরির কোটা পূর্ণ করল৷ কলকাতার ইতিহাসে কার্যত প্রথমবারের জন্য 100 পেরোল পেট্রল। এদিকে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে থাকায় নিত্য প্রয়োজনীয়…
Read More
হইচই এ মুক্তি পেল দার্জিলিংয়ে তৈরি অঞ্জনের প্রথম ওয়েব সিরিজের পোস্টার

হইচই এ মুক্তি পেল দার্জিলিংয়ে তৈরি অঞ্জনের প্রথম ওয়েব সিরিজের পোস্টার

নানা সময়ে বহু সাক্ষাৎকারে অঞ্জন দত্ত-কে বলতে শোনা গেছে, রহস্য রোমাঞ্চ তাঁর অত্যন্ত প্রিয় বিষয়।অঞ্জন দত্তের স্কুল-পর্বে বেড়ে ওঠা পাহাড়েই। তাঁর ছবিতে এবং গানে বরাবরই উঠে এসেছে পাহাড় অর্থাৎ দার্জিলিংয়ের কথা। এই প্রথমবার তিনি তৈরি করলেন পাহাড়ের পটভূমিকায় একটি বাংলা ওয়েব সিরিজ। এই সময়ের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ কোভিড-এর কারণে যখন প্রেক্ষাগৃহ বন্ধ, তখন আরও বেশি করে ওটিটি প্ল্যাফর্মের দিকে ঝুঁকেছে মানুষ। তাই এই মাধ্যমকে আরও জনপ্রিয় করতে নতুন নতুন কন্টেন্ট-এর কথা ভাবছেন প্রযোজকরা। সেই সুবাদেই ওটিটি-তে এই সিরিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন অঞ্জন দত্ত। তাই, প্রথম ওয়েব ধারাবাহিকটি তিনি ‘মার্ডার মিস্ট্রি’র উপর ভিত্তি করেই তৈরি করেছেন।এই ওয়েব সিরিজ এর ড্রইং খাতা…
Read More
সামান্য উদ্বেগ বাড়িয়ে আবারও বাড়লো দৈনিক সংক্রমনের সংখ্যা

সামান্য উদ্বেগ বাড়িয়ে আবারও বাড়লো দৈনিক সংক্রমনের সংখ্যা

বেশ কিছুদিন স্বস্তির পর আবারও উদ্বেগ বাড়ল দেশের করোনা সংক্রমণে। বিগত কয়েকদিনে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল করোনাভাইরাস সংক্রমণ। দেশের স্বাস্থ্য দপ্তরের প্রতিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন। দেশের মধ্যে কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা (১৪,৩৭৩) সবচেয়ে বেশি হয়েছে। এ ছাড়া, মহারাষ্ট্রে আরও ৮ হাজারের বেশি জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। কেরল এবং মহারাষ্ট্রের মতোই উদ্বেগ বাড়াচ্ছে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ। এই তিন রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ওড়িশা এবং অসমের ২ হাজারের বেশি কোডিডে সংক্রমিত হয়েছেন। দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন।…
Read More
আজ দুপুরে হতে চলেছে বাজেট পেশ

আজ দুপুরে হতে চলেছে বাজেট পেশ

একুশে বিধানসভা ভোটের পূর্বেই বাজেট পেশের কথা প্রকাশ করেছিলো রাজ্যের শাসকদল। এবার সেই পূর্ব পরিকল্পিত ঘোষণা অনুযায়ী প্রথমবার বাজেট পেশ হতে চলেছে বিধানসভায়। আজ বুধবার বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। বাজেট পেশ করবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্রর অসুস্থ থাকার কারণেই এই সিদ্ধান্ত হয়েছে। যদিও, বাজেটটি তৈরি করে দেবেন অর্থমন্ত্রীই। সাংবিধানিক রীতি অনুযায়ী, অর্থমন্ত্রীর বদলে মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী বাজেট পেশ করতে পারেন। তবে সে ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি নেওয়া জরুরি। এক্ষেত্রে নেওয়া হয়েছেরাজ্যপালের অনুমতি। মন্ত্রিসভার বৈঠক শেষ করেই বিধানসভা কক্ষে বাজেট বক্তৃতা শুরু করবেন…
Read More
তৃণমূল কংগ্রেস দলের হিরো কে? জানালেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

তৃণমূল কংগ্রেস দলের হিরো কে? জানালেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

এক ঐতিহাসিক ঘটনা ঘটলো আজকের রাজনীতিতে। রাজনীতির আঙিনায় দুজনে রয়েছেন দুই পক্ষে, একে অপরের বিপরীত মেরুতে। রাজনীতির মঞ্চে একে অপরে বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে বারবার। রাজনীতিতে বিরোধী পক্ষ হলেও মুখোমুখি হলে রসিকতায় কম যান না কেউ কারও থেকে। বেফাঁস মন্তব্য করে বারবার বিতর্কে জড়ায় দুই দলের এই দুই শীর্ষ স্থানীয় নেতা। একজন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। অপরজন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তবে এবার বুঝিয়ে দিলেন যে রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্ক এক নয়। বিধানসভা চত্বরে মুখোমুখি হয়ে সৌজন্য বিনিময় করতেও ভুললেন না কেউ। দিলীপ ঘোষ আজ এসেছিলেন বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে। বিধানসভার ভেতরে শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করে…
Read More
পুরীর রথযাত্রা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের

পুরীর রথযাত্রা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের

করোনা পরিস্থিতিতে রথযাত্রা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের। আদালতের স্পষ্ট নির্দেশ পুরী ছাড়া ওড়িশার অন্য কোনও জায়গায় এবছর রথযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। করোনা পরিস্থিতি অবনতির কথা মাথায় প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ রথযাত্রা নিয়ে এই নির্দেশ শোনান। গতবছরের পর এবছরও রথযাত্রার অনুষ্ঠান হবে ভক্তদের ছাড়াই। বাড়তে থাকা সংক্রমণের কথা মাথায় রেখে চলতি বছরের রথযাত্রা অনুষ্ঠানে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরীর রথযাত্রায় এবছর অংশগ্রহণ করতে পারবেন কেবলমাত্র সেবাইতরা। ভক্তসমাগমের উপর নিষেধাজ্ঞা জারি থাকছে। আগামী ১২ জুলাই ভক্তসমাগম ছাড়াই রথযাত্রা সম্পন্ন হবে পুরীর জগন্নাথ মন্দিরে। একইসঙ্গে ওড়িশা সরকার জানিয়ে দেয় এবছর পুরী মন্দিরের রথযাত্রা ছাড়া…
Read More
ফের ব্যান হতে চলেছে ইস্টবেঙ্গল

ফের ব্যান হতে চলেছে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল ক্লাবে শনির দশা কাটতেই চাইছে না। জনি অ্যাকোস্টা সমস্যা মেটার পর লাল হলুদ শিবিরের সামনে আবার ব্যান হওয়ার সম্ভাবনা প্রবল। এবার পিটু মাহাত, অভিষেক থাপা ও রক্ষিত দাগরা বকেয়া না পেয়ে ফিফার দ্বারস্থ হয়েছিলেন। খবরে প্রকাশ, ফিফা এএফসির মাধ্যমে এসসি ইস্টবেঙ্গলকে চিঠি পাঠিয়েছে অবিলম্বে পিন্টু মাহাতদের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য। এসসি ইস্টবেঙ্গলের এক কর্তা জানান, ওই চিঠি ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। পিন্টুদের বকেয়া সঠিক সময়ে মিটিয়ে না দিতে পারলে ইস্টবেঙ্গলকে আবার ব্যান করতে পারে ফিফা। এদিকে, এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে লাল হলুদ শিবিরের সমস্যা কবে যে মিটবে তা নিয়ে মুখ খুলতে নারাজ দু'পক্ষই। ফুটবলাররাও এই অনিশ্চিত ভবিষ্যতের মুখে…
Read More
ফের পারদ চড়ল সোনার দামে

ফের পারদ চড়ল সোনার দামে

সোমবারের তুলনায় আজ মঙ্গলবার বেশ উর্ধ্বমুখী সোনার দাম। দাম বেড়েছে 24 ক্যারট থেকে 22 ক্যারট - সমস্তরকম সোনার। এই নিয়ে টানা দুদিন পরপর সোনার দাম বাড়ল। তবে সোনার বর্ধিত দামের দিনে কিঞ্চিৎ স্বস্তি দিয়েছে রুপো। শনিবারের তুলনায়, গতকাল দাম বেড়েছিল রুপোর । আজ অপরিবর্তিত আছে দাম। আজ কলকাতায় 24 ক্যারট সোনার প্রতি গ্রামে দাম 4860 টাকা। প্রতি 10 গ্রামে দাম 48600 টাকা। গতকাল 24 ক্যারট সোনার প্রতি গ্রামে দাম ছিল 4820 টাকা। প্রতি 10 গ্রামে দাম ছিল 48200 টাকা। অর্থাৎ কালকের তুলনায় আজ গ্রাম প্রতি দাম বেড়েছে 40 টাকা। 10 গ্রামে দাম বেড়েছে 400 টাকা। একধাক্কায় কার্যত বড়সড় বদল এসেছে…
Read More
দীর্ঘ সময় বাদে আবার বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী

দীর্ঘ সময় বাদে আবার বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী

বহু বছর পর ফিরে এলো সেই পুরোনো স্মৃতি। দীর্ঘ বিরতির পর আবারও বিনোদন জগতের রুপোলি পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। প্রায় তেরো বছর পর্দায় ফিরতে চলেছেন শিল্পা শেঠি। সৌজন্যে প্রিয়দর্শন পরিচালিত ‘হাঙ্গামা ২’। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এই ছবিতে আরও একবার তাঁর আইকনিক সুপার হিট গান 'চুরাকে দিল মেরা' গানে ঝড় তুলতে চলেছেন শিল্পা। তবে এবার অক্ষয় নয়, শিল্পার সঙ্গে দেখা গেল বছর ২৬-র মিজান জাফরিকে। নতুন ভার্সনে দুজনকে মূল কোরিওগ্রাফির মতোই সিগনেচার মুভসে ঠুমকা লাগাতে দেখা গেছে। নব্বইয়ের দশকে  অক্ষয় কুমারের সঙ্গে 'চুরাকে দিল মেরা' গানে চুটিয়ে পারফর্ম করেছিলেন শিল্পা। এভাবে আরও একবার শিল্পাকে পেয়ে…
Read More
অর্থ সংকটে ‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী

অর্থ সংকটে ‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী

বিখ্যাত টেলি অভিনেত্রী শগুফতা আলি, বিগত চার বছর ধরে অর্থ সংকটে ভুগছেন। নিজের যাবতীয় সম্পত্তি অর্থাৎ গাড়ি, গয়না-গাটি বিক্রি করে এতদিন সংসার চালালেন। পরিবারে রয়েছেন বৃদ্ধা মা এবং কাকাতো বোনের মেয়ে। কিন্তু বর্তমানে তার কাছে আর কোন সম্পত্তিও নেই, যা বিক্রি করে তিনি সংসার চালাবেন। ৩৬ বছরের অভিনয় জীবনে এত খারাপ অবস্থা হয়নি তার। শগুফতা ১৭ বছর বয়স থেকে মুম্বাইয়ের টেলি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।' পুনর্বিবাহ ', 'শ্বশুরাল সিমার কা' সহ বেশ কয়েকটি ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তার শেষ ধারাবাহিকটি ছিল ' সাথ নিভানা সাথিয়া' , সেখানে তিনি ১০-১১ মাস কাজ করেছিলেন। এক সংবাদ মাধ্যমের দ্বারা অভিনেত্রী জানান, "…
Read More
রোজ ইমিউনিটি বাড়াতে গিলয় পাতা খান? আশঙ্কা লিভার নষ্ট হওয়ার

রোজ ইমিউনিটি বাড়াতে গিলয় পাতা খান? আশঙ্কা লিভার নষ্ট হওয়ার

সম্প্রতি গবেষণায় এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। করোনাকালে মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছেন। কিন্তু অতিরিক্ত আয়ুর্বেদিক ওষুধ সেবনের ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, যার ফলে লিভার পর্যন্ত নষ্ট হতে পারে। গত বছর সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে ছয়জন রোগীর ওপর গিলয়, এলাচ ও লবঙ্গ ফুটিয়ে সপ্তাহে দুদিন করে সেবন করার গবেষণা করা হয়েছিল। তিন মাস গিলয় সেবন করার ফলে ৪০ বছরের এক যুবক ১৫ দিন ধরে জন্ডিসে ভুগেছেন। শুধু তাই নয়, আরও বেশকিছু রোগীদের মধ্যে খিদে না পাওয়া, হজমশক্তি কমে যাওয়া, হলুদ প্রস্রাবসহ একাধিক সমস্যা দেখা দিয়েছে নিয়মিত গিলয় সেবনের…
Read More
কোভিশিল্ড – এর পার্শ্বপ্রতিক্রিয়ার প্রথম ডোজেই দৃষ্টিশক্তি ফিরল ৭০ বছরের বৃদ্ধার

কোভিশিল্ড – এর পার্শ্বপ্রতিক্রিয়ার প্রথম ডোজেই দৃষ্টিশক্তি ফিরল ৭০ বছরের বৃদ্ধার

সম্প্রতি কোভিশিল্ড ভ্যাকসিন নিলে বেশ কিছু মানুষজন এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।কিছু কিছু মানুষের জ্বর,সর্দি ,গা - হাত, পা খুব ব্যথা। আবার কিছু মানুষের গা ঝিম ঝিম ও করছে। কয়েকজন মানুষের ২-৩ দিনও জ্বর থাকছে। কিন্তু, সম্প্রতি মহারাষ্ট্রের ওয়াশিমের বাসিন্দা মথুরাবাই বিদভের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। তিনি জানাচ্ছেন ভ্যাকসিন নেওয়ার পর তার সাথে এক বিরল ঘটনা ঘটেছে। প্রথম ডোজ নেওয়ার পরে ৯ বছর আগে তার হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি তিনি ফিরে পেয়েছেন। তবে এই বিষয়টির সত্যতা জানতে ৭০ বছরের বৃদ্ধার পরীক্ষা করা হবে। যে আদেও এর কোনো বাস্তবতা আছে কিনা। বর্তমানে কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর তিনি তার ৩০ - ৪০…
Read More
বাংলা থেকে দিল্লির মন্ত্রিসভায়

বাংলা থেকে দিল্লির মন্ত্রিসভায়

সরগরম জাতীয় রাজনীতি। আশা ছিল আগে থেকেই। জল্পনা উঠেছিলো তুঙ্গে। পূর্বের আশা অনুযায়ী এবার বড়সড় রদবদল হতে চলছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। বাংলা থেকে নাম উঠেতে চলছে দিল্লির দরবারে। বাংলা থেকে নিশীথ প্রামাণিক এবং শান্তনু ঠাকুর। অনেক জল্পনার পর কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক এবং বনগাঁর সাংসদ, মতুয়া মহলের প্রতিনিধি শান্তনু ঠাকুরের নাম উঠে আসছে। মোদীর ক্যাবিনেটে উত্তরবঙ্গের মুখ হতে চলেছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন। দিল্লির তলব পেয়ে তড়িঘড়ি রওনা দিয়েছেন শান্তনু ঠাকুর। সূত্রের খবর, লকেট চট্টোপাধ্যায়কেও ডেকে পাঠানো হয়েছে। রাষ্ট্রমন্ত্রির দায়িত্ব পেতে পারেন তিনি। বাংলায় শক্তি বাড়াতে জোড়া বাঙালিকে নামাতে চেয়েই এই পরিকল্পনা করা হয়েছে বলে খবর।…
Read More
সর্বনিম্ন হলো দেশের করোনা সংক্রমণ

সর্বনিম্ন হলো দেশের করোনা সংক্রমণ

গত চার মাসে সর্বনিম্ন দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। করোনার দ্বিতীয় ঢেউয়ে এই প্রথমবার ৩৫ হাজারের নীচে নামল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। ২৪ ঘণ্টায় কেরলে ৮ হাজার ৩৭ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। ওই সময়ের মধ্যে আক্রান্তের মধ্যে এর পর রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৪০ জন। দেশের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩.০৫ কোটি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হল ৪.৬৪ লক্ষ। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৫৩ জনের।…
Read More