Blog

সংক্রমণের সংখ্যায় স্বস্তি মিলছে রাজ্যে

সংক্রমণের সংখ্যায় স্বস্তি মিলছে রাজ্যে

সুস্থ হচ্ছে বাংলা। করোনা ভাইরাস বিধি নিষেধ মানার ফল মিলছে রাজ্যে। নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ। দ্রুতই পরিস্থিতি আয়ত্তে আসবে বলে আশাবাদী রাজ্যবাসী। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৭ জন। তা ধরে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৫ লক্ষ ৫ হাজার ৩৯৪ জন। রবিবার সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে উত্তর ২৪ পরগনা (১৭২ জন), পশ্চিম মেদিনীপুর (১৫৬ জন), দার্জিলিং (১২২ জন), কলকাতা (১১১ জন)। টানা কয়েকদিন ধরে রাজ্যে দৈনিক সংক্রমণ নীচের দিকে নামছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮০। গত…
Read More
স্মৃতির চেয়ার

স্মৃতির চেয়ার

ছোট্ট পিক-আপ ভ্যানটায় জায়গা হচ্ছিল না। শেষ মুহুর্তে প্রচুর কসরৎ করেও তাই শুকরাম মালি চেয়ারটা গাড়িতে তুলতে পারছিলো না কিছুতেই। স্টার্ট দিয়ে গাড়িটা দাঁড়িয়ে পড়েছিল। একটু দূরে নিজের গাড়িতে বসে লুকিং গ্লাসে দৃশ্যটা দেখতে দেখতে অধৈর্য হয়ে নেমে পড়ে বরুণ।মালের গাড়িটা ছাড়ছে না দেখে প্রশ্ন জাগছিল সমরেশের মনে। বরুণ নামতেই তনুশ্রীকে জিজ্ঞেস করে,"কী হলো? গাড়িটা  ছাড়ছে না কেন ?"-"কী জানি, কী হলো আবার!" তনুও উদ্বিগ্ন হয়। খানিকবাদে গজগজ করতে করতে ফিরে এসে গাড়িটা স্টার্ট করে বরুণ। এসি অন করে  আলতো চাপে গাড়ি সেকেন্ড গিয়ারে ফেলে খুব নির্লিপ্তভাবে জানায়, "তোমার চেয়ারটা ওঠানো গেলো না বাবা। ওটা শুকরাম-কে দিয়ে এলাম।"কথাটা বুঝে উঠতে যতটুকু সময়।…
Read More
দীর্ঘ বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে বিচ্ছেদ নিতে চলেছে তারকা দম্পতি

দীর্ঘ বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে বিচ্ছেদ নিতে চলেছে তারকা দম্পতি

দীর্ঘ সময়ের সম্পর্ক এবার এগোলো বিচ্ছেদের পথে। যৌথ মোতেই হতে চলছে বিচ্ছেদ। বহু তিক্ততার পর অবশেষে ইতি পড়তে চলেছে দীর্ঘ পনেরো বছরের সম্পর্কে। অবশেষে বৈবাহিক জীবন থেকে ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন আমির খান ও স্ত্রী কিরণ রাও। বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট এ সিদ্ধান্তের কথা জানালেন, সম্মতি রয়েছে স্ত্রীয়েরও। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেদের বিচ্ছেদের কথা জানান এই দম্পতি। ভাঙতে চলেছে ‘বলিউডের পারফেক্ট জুটি’ আমির-কিরণ৷ এই নিয়ে দ্বিতীয় বিয়েও ভাঙল বলিউড সুপারস্টার আমির খানের। ২০০২ সালে রিনা দত্তর সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেতার। প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর দুই সন্তান- ইরা খান ও জুনেইদ খান।  তবে দাম্পত্য সম্পর্কে ইতি টানলেও একে অপরের পরিবারের…
Read More
করোনার নতুন প্রজাতির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা থাকলেও এখনো মেলেনি অনুমোদন

করোনার নতুন প্রজাতির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা থাকলেও এখনো মেলেনি অনুমোদন

করোনা সংক্রমণ রোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল টিকাকরণ। আর তার জন্য সফল ভাবে বাজারে টিকা আনার চেষ্টা করে যাচ্ছে একের পর এক প্রস্তুতকারক সংস্থা। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এলো কোভ্যাক্সিন ট্রায়াল রিপোর্ট। করোনা ভাইরাস প্রতিরোধে ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাকসিন ৭৭.৮ শতাংশ কার্যকরী। পাশাপাশি ডেল্টা স্ট্রেনকে রুখতে সক্ষম কোভ্যাক্সিন। চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট বলছে, এই ভ্যাকসিন করোনাভাইরাস ডেল্টা প্রজাতির বিরুদ্ধেও যথেষ্ট কার্যকর। এমনটাই দাবি করছে প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক। তৃতীয় পর্যায়ের পরীক্ষামূল প্রয়োগের পর বিবৃতি দিয়ে এই তথ্য জানালো ভারত বায়োটেক। ১৩০ জনের উপর করা পরীক্ষার ফলাফল খতিয়ে দেখে এই দাবি করা হয়েছে। দাবি করা হচ্ছে, করোনা ভাইরাসের 'ডেল্টা'…
Read More
হিংসা রুখতে রাজ্য ‘নিরপেক্ষ’, উল্লেখ রাজ্যপালের ভাষণে

হিংসা রুখতে রাজ্য ‘নিরপেক্ষ’, উল্লেখ রাজ্যপালের ভাষণে

রাজ্যে ভোট-পরবর্তী হিংসা বলতে যা ঘটনা ঘটেছে, তার সবই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলার দায়িত্ব থাকাকালীন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে হিংসা মোকাবিলায় ‘দ্রুততার সঙ্গে এবং সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে’ পদক্ষেপ করেছে বলে উল্লেখ করা হল বিধানসভায় রাজ্যপালের ভাষণে। সেই ভাষণেই আরও দাবি করা হয়েছে, মহিলাদের বিরুদ্ধে ‘সংঘটিত অপরাধ’ও সাম্প্রতিক কালে কমে এসেছে।প্রসঙ্গত, রাজ্যপাল জগদীপ ধনখড় রাজভবন থেকে এবং বাইরে গিয়েও অভিযোগ করে এসেছেন, রাজ্যে বিধানসভা ভোটের পরে হিংসার যে ঘটনা ঘটেছে, তা স্বাধীনতার পরে কখনও দেখা যায়নি। মহিলাদের উপরে অত্যাচারের ঘটনা নিয়েও তিনি নিয়মিত সরব। সেই রাজ্যপালের ভাষণেই এ বার এই প্রশ্নে রাজ্য সরকারের ঘোষিত অবস্থান ‘মান্যতা’ পেল।রাজ্যপালের ১৪ পাতার বক্তৃতায়…
Read More
সংক্রমণ রুখতে সফলতার পথে দেশ

সংক্রমণ রুখতে সফলতার পথে দেশ

করোনার বিরুদ্ধে শক্ত হাতেই ব্যাটিং করছে ভারত। লকডাউনের করা বিধিনিষেধ এবং টিকাকরণকে হাতিয়ার করে অনেকটাই বাগে আনতে পেরেছে করোনা সংক্রমণকে। করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন বদলাচ্ছে দেশে। দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ১১১। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হল ৪ লক্ষ ১ হাজার ৫০ জনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৭,৪৭৭ জন। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩। ভারতে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ৪…
Read More
অবশেষে পশুপ্রেমীদের তরফেই গেলো কোর্টের রায়

অবশেষে পশুপ্রেমীদের তরফেই গেলো কোর্টের রায়

অনেক সংঘাতের পরে এলো রায়। মিললো অনুমতি, রায় গেলো পশুপ্রেমীদের সপক্ষে। পশুপ্রেমের দাবি মেনে নিলো কোর্ট। তবে মেনে নেওয়ার পাশাপাশি কিছু নিয়ম মানার নির্দেশ দিলো কোর্ট। পথ কুকুরদের খাওয়ানোর অধিকার আছে সাধারণ মানুষের। এ বিষয়ে এক মামলার রায়ে এমনটাই জানাল দিল্লি হাইকোর্ট। দিল্লির এক কুকুরপ্রেমী ও এক স্থানীয়ের মধ্যে বিরোধের মামলার ভিত্তিতে এই রায় দেওয়া হয়। পাশাপাশি এও জানানো হয় যে পথ কুকুরদের খাবার অধিকার আছে এবং পশুপ্রেমীদেরও তাদের খেতে দেওয়ার অধিকার আছে। কিন্তু সেই সঙ্গেই সতর্ক থাকা প্রয়োজন। এর থেকে যেন কারও ক্ষতি বা সমস্যা না হয়। দেশজুড়ে পথ কুকুরপ্রেমী এবং তাঁদের সমালোচকদের মধ্যে সংঘাতের প্রেক্ষিতে এই রায় বেশ…
Read More
সিঙ্গল ডোজেই কুপোকাত করোনার ডেল্টা প্রজাতি

সিঙ্গল ডোজেই কুপোকাত করোনার ডেল্টা প্রজাতি

ভ্যাকসিনের একটা ডোজেই জব্দ হতে পারে করোনার ডেল্টা প্রজাতি। Johnson & Johnson তাদের তৈরি সিঙ্গল ডোজের টিকা করোনার ডেল্টা ও অন্যান্য প্রজাতির বিরুদ্ধে দারুণ কার্যকরী বলে দাবি করা হয়েছে। বর্তমানে করোনার ডেল্টা প্রজাতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার এই প্রজাতি দ্রুতহারে সংক্রমণ ছড়াচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশে টিকাকরণের কাজ জোরকদমে চলছে। কিন্তু, করোনার এই প্রজাতির বিরুদ্ধে বাজারে যে সমস্ত ভ্যাকসিন হাতে এসেছে, তা আদৌ কার্যকরী হবে কিনা সে নিয়ে সংশয় তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এই প্রেক্ষিতে Johnson & Johnson যে দাবি করল, তা নি:সন্দেহে অনেকটাই স্বস্তি দিল বলে মনে করা হচ্ছে। এদিকে, WHO প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস জানন,…
Read More
উচ্চ প্রাথমিক নিয়োগে বাড়ল স্থগিতাদেশের মেয়াদ

উচ্চ প্রাথমিক নিয়োগে বাড়ল স্থগিতাদেশের মেয়াদ

মেধা তালিকায় বেনিয়মের অভিযোগ ওঠায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তলব করেছিল হাইকোর্ট। দুপুরের মধ্যে তাঁকে এজলাসে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন আদালতের নির্দেশ মেনে হাজিরও হন তিনি। উচ্চ প্রাথমিকের সাড়ে ১৪ হাজার শূন্যপদের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গোপাধ্যায়। তিনি জানান, শূন্যপদে নিয়োগের জন্য ফের মেধা তালিকা প্রকাশ করতে হবে। ইন্টারভিউ তালিকায় অবশ্যই রাখতে হবে প্রাপ্ত নম্বর সহ বিস্তারিত তথ্য। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বার বার বেনিয়মের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ আদালত। ক্ষুব্ধ বিচারপতির কড়া মন্তব্যের নিশানায় কমিশন। ২১ জুন উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯ পদে নিয়োগের জন্য তালিকা প্রকাশ করে রাজ্য। সেই নিয়োগ…
Read More
দল বদল করলেও পূর্ব দলের সাথেই থাকলেন অধিবেশনে

দল বদল করলেও পূর্ব দলের সাথেই থাকলেন অধিবেশনে

সরগরম হল রাজ্য রাজনীতি। প্রথম দিনেই রাজ্য বিধানসভা অধিবেশন জুড়ে জল্পনা উঠলো তুঙ্গে। সপ্তাহখানেক দল বদলালেও বাজেট অধিবেশনে আগের দলের পাশেই থাকলেন তিনি। নবগঠিত রাজ্য বিধানসভার প্রথম বাজেট অধিবেশনের প্রথম দিন বিজেপি বিধায়কদের সঙ্গেই বসলেন দলত্যাগী মুকুল রায়। তাঁর আসনও রাখা হয়েছে সামনের দিকেই। তৃণমূলে ফিরে এলেও খাতায় কলমে তিনি এখনও বিজেপির বিধায়ক। আজই শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভা ভোটের পর যাঁর দলবদল সবচেয়ে বেশি রাজনৈতিক আলোড়ন ফেলেছিল তিনি হলেন মুকুল রায়। জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটেছে মুকুলের। তবে তৃণমূলে ফিরলেও খাতায় কলমে এখনও তিনি বিজেপিরই বিধায়ক। তৃণমূলে ফেরার পরই মুকুলের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন কার্যকর করার দাবি জানিয়ে চিঠি…
Read More
বিয়ের কিছুদিনের মধ্যেই আর্থিক তছরুপের অভিযোগ অভিনেত্রী বিরুদ্ধে

বিয়ের কিছুদিনের মধ্যেই আর্থিক তছরুপের অভিযোগ অভিনেত্রী বিরুদ্ধে

সবে মাত্র কদিন হলো বিয়ে হয়েছে অভিনেত্রীর এরইমধ্যে বড় অভিযোগ এলো তার বিরুদ্ধে। কিন্তু অভিযোগ আশা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। আর্থিক তছরুপের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সমন পাঠাল বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে। আজ শুক্রবার এই সমন পাঠানো হয় বলিউড অভিনেত্রীকে। একটি মামলার সূত্র ধরেই ইয়ামির বেনিয়মের হদিশ পান ইডির আধিকারিকরা। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের ভিত্তিতে তাঁকে সমন পাঠানো হয়েছে। ৭ জুলাই তাঁকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করতে হবে সদ্য বিবাহিতা এই বলি সুন্দরীকে। অভিযোগ, অভিনেত্রীর একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিদেশি মুদ্রা সংক্রান্ত এই আইন লঙ্ঘন করা হয়েছে। বেশ কয়েক মাস ধরেই ইডির নজরদারিতে রয়েছেন ‘ভিকি ডোনার’…
Read More
Canine parvovirus: সংক্রমণ বেড়ে যাওয়ায়, কুকুরের মৃত্যু ঘিরে দুশ্চিন্তা

Canine parvovirus: সংক্রমণ বেড়ে যাওয়ায়, কুকুরের মৃত্যু ঘিরে দুশ্চিন্তা

বছরের শুরুতে বেড়েই চলেছে দুশ্চিন্তা, বেড়েই চলেছে নানান ভাইরাসের আক্রমণ, নানান রোগ ব্যাধি। এবার এই সংকট দেখা যাচ্ছে কুকুরদের মধ্যেও। অর্থাৎ কুকুরদের মারণ রোগ canine parvovirus- এর সংক্রমণ। বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। এই রোগে আক্রান্ত কুকুর খুব সহজে দুর্বল হয়ে পড়ে। রোগের লক্ষণগুলি হল- রক্ত পায়খানা, জ্বর ও খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। ফলে বেঁচে থাকার আশা প্রায় কমে যায়। কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে অবশ্য প্রাণ ফেরানো সম্ভব হয়। প্রশাসনিক স্তরে এই বিষয়ে কোনো পদক্ষেপ না দেখা দিলেও, রাজ্যের পশুপ্রেমীরা ও কয়েকটি এনজিও (NGO) চাঁদা তুলে সারমেয়দের টিকা দেওয়ার ব্যাবস্থা করেন। পশুপ্রেমী সংগঠনের একজন বলেন, "করোনার মতো পারভো…
Read More
শুরু হতেই শেষ করতে হলো অধিবেশন

শুরু হতেই শেষ করতে হলো অধিবেশন

শুরুর কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিতে হল ভাষণ। উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বিক্ষোভের চিৎকার উঠলো চারদিকে। চরমে পৌছালো রাজ্য রাজ্যপাল সংঘাত। বৃহস্পতিবার বিধানসভায় সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন হওয়ার কথা ছিল। নিয়ম মেনে এদিন অধিবেশন শুরু হওয়ার পর রাজ্যপালের বক্তৃতা শুরু হতেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের হইহট্টগোলে কার্যত মাঝপথে থমকে গেল রাজ্যপালের ভাষণ। চার মিনিটের মধ্যেই ভাষণ শেষ করলেন রাজ্যপাল। বেরিয়ে যেতে বাধ্য হন রাজ্যপাল। রাজ্যপালকে বিদায় জানাতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন এই ঘটনার জেরে বাজেট অধিবেশনের শুরুতেই ধাক্কা খেল গোটা কার্যপদ্ধতি। পালটা বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করাও। বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগেই থেকে…
Read More
ভোট পরবর্তি আক্রান্তদের জন্য কড়া নির্দেশ দিল আদালত

ভোট পরবর্তি আক্রান্তদের জন্য কড়া নির্দেশ দিল আদালত

রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে তীব্র ভর্ৎসনার পাশাপাশি কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের। শুক্রবার এই মামলার শুনানি শুরু হয় আদালতে। মামলা শুরু হলে কোর্টের তরফে জানানো হয়, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের চিকিৎসা ও রেশন দিতে হবে রাজ্যকে। এই ক্ষেত্রে রাজ্য প্রশাসন ও পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মামলা শুরু হতেই রাজ্যকে একাধিক বিষয়ে হাই কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। রাজ্য পুলিশের ভূমিকাতেও চরম ক্ষুব্ধ আদালত। পাশাপাশি জানানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে প্রতিটি অভিযোগের জন্য এফআইআর দায়ের করতে হবে৷ একই সঙ্গে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের বয়ানও রেকর্ড করতে হবে পুলিশকে। ভোট পরবর্তী…
Read More