26
May
কিছুক্ষন আগেই শেষ হয়ে গিয়েছে ইয়াসের ল্যান্ডফল। প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে চলে ল্যান্ডফল। ইয়াসের দোসর ভরা কোটাল। ভরা কোটালের জন্য প্লাবিত বহু এলাকা। অনেক বাঁধ ভেঙে গিয়েছে৷ গ্রামে জল ঢুকে পড়েছে৷ আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখানেই শেষ নয়, ইয়াসের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার আগে সেটি আরও ৯ থেকে ১০ ঘন্টা তান্ডব চালাবে। উপকূলবর্তী জেলাগুলিতে চলবে ঝোড়ো হাওয়া। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার অবধি সাবধানে থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন নবান্নে বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে একটা প্রাথমিক খতিয়ান তুলে ধরেন তিনি। ১ কোটি মানুষ দুর্যোগে আক্রান্ত হয়েছে৷ এখনও পর্যন্ত ৩ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷…
