Blog

অবশেষে স্বস্তি পেল চার নেতা মন্ত্রী

অবশেষে স্বস্তি পেল চার নেতা মন্ত্রী

বিগত কদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। অবশেষে আজ পাওয়া গেল উত্তর। শেষ হল টানাপোড়েন। নারদ মামলায় জামিন পেলেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। তবে তাঁদের এখন গৃহবন্দী রাখা হবে। অর্থাৎ জেল হেফাজত থেকে আপাতত মুক্তি পাচ্ছেন চার নেতা। নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত থাকতে হবে গৃহবন্দি অবস্থায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি করেন। মামলার শুনানি হয়েছে ভার্চুয়ালি। এদিকে গড়িয়াহাট থানায় তৃণমূল বিধায়ক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিবিএর-র বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলার বিষয় হচ্ছে কেন করোনা মহামারির মধ্যে রাজ্যের এই নেতাদের বাড়িতে সিবিআই সেনা বাহিনী নিয়ে হানা দিয়েছে।…
Read More
‘পদ্মপাল’ ইমেজ ধনখড় নিজেই তৈরি করেছেন

‘পদ্মপাল’ ইমেজ ধনখড় নিজেই তৈরি করেছেন

ক্ষমতার দুটি কেন্দ্র থাকলে খটাখটি লাগবেই। কখনও কখনও তা বড় নগ্ন হয়ে পড়ে। যেমন এখন পড়েছে আমাদের পশ্চিমবঙ্গে। নবান্ন ও রাজভবনের এই ভৌত দ্বন্দ্বে নাগরিক সমাজ সরব হয়ে উঠেছে ভার্চুয়াল ভুবনেও। বিশেষ করে এই করোনাকালে। রাজভবন বনাম নির্বাচিত সরকারের যে বিরোধ হতে পারে, তা নিয়ে কিন্তু ভারত রাষ্ট্রটির জন্ম মুহূর্ত থেকেই সন্দেহ ছিল। স্বাধীনতার পর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বিতর্কে যোগ দিয়ে অনেকেই সেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। যদিও তাঁদের মন্তব্যকে গুরুত্ব দেওয়া হয়নি তখন। এই না দেওয়ার পিছনে কোনও ধান্দা ছিল, এটা বলা যাবে না। আসলে তখন রাজনৈতিক বাস্তবতাটাই ছিল অন্যরকম, একটু সরল। তখন সবটাই ছিল কংগ্রেস -সে হিন্দু মহাসভা-ই হোক, স্বতন্ত্র…
Read More
সাফল্যের দিন নিহত একাধিক নকশালবাদী

সাফল্যের দিন নিহত একাধিক নকশালবাদী

এক বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। শুক্রবার ভোররাত থেকে শুরু হয়েছে এনকাউন্টার। মহারাষ্ট্রের গদচিরোলির পোতেগাঁও ও রাজোলির মধ্যবর্তী একটি জঙ্গলে সুরক্ষা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ১৩ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। ৬জনের দেহ সকালেই উদ্ধার করা সম্ভব হয়েছে। মহারাষ্ট্র পুলিশের কাছে গতকাল রাতেই খবর আসে যে, এতাপল্লির জঙ্গলে আত্মগোপন করে রয়েছে বেশ কিছু মাওবাদী। এরপরই আজ ভোরে জঙ্গলের একটা অংশ ঘিরে ফেলেন জওয়ানরা। উদ্ধার হয় অস্ত্রশস্ত্র। তাছাড়াও পাওয়া গিয়েছে, কিছু বইপত্র এবং নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস। জঙ্গলের বিভিন্ন প্রান্তে এই তল্লাশি অভিযান জারি রয়েছে। প্রসঙ্গত এর আগে গত ১৩ মে নকশাল বিরোধী অভিযানে গদচিরোলির কাছে এক মহিলা সহ ২জন নকশালের মৃত্যু হয়েছিল। এখনও…
Read More
খোঁজ পাওয়া গেল আরও এক ফাঙ্গাসের

খোঁজ পাওয়া গেল আরও এক ফাঙ্গাসের

করোনার প্রকোপে হাহাকার চলছে দেশ জুড়ে। মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। চারিদিকে শুধু ভয়ঙ্কর চিত্র। এরইমাঝে দোসর হয়ে এসেছে ব্ল্যাক ফাঙ্গাস। যা ইতি মধ্যে মহামারী হিসেবে ঘোষিত হয়েছে কেন্দ্র সরকার দ্বারা। এসবের মাঝেই আরও এক বিপদ এল দেশে। ব্ল্যাক ফাঙ্গাসের পর এবার এল হোয়াইট ফাঙ্গাস বা সাদা ছত্রাক। চিকিৎসকদের একাংশের দাবি, ব্ল্যাক ফাঙ্গাসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে এই ছত্রাকটি। কারণ, এই ভাইরাস ফুসফুসের পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন ত্বক, পেট, কিডনি, মস্তিষ্ক, গোপনাঙ্গ ও মুখকে প্রভাবিত করতে পারে। নখের মাধ্যমে শরীরের নানা জায়গায় ছড়িয়ে পড়ে এটি। তার পরে অঙ্গগুলিকে বিকলও করে দিতে পারে এই ছত্রাক। বিহারে…
Read More
কার্যত লকডাউন কাজে দিয়েছে সংক্রমণ রোধে

কার্যত লকডাউন কাজে দিয়েছে সংক্রমণ রোধে

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভয়ঙ্কর পরিস্থিতি। বেশ কয়েকদিন ধরে নিম্নমুখী ছিল দৈনিক করোনা সংক্রমণ। আড়াই লক্ষের কাছাকাছি সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৫৯১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লক্ষ ছাড়িয়ে গেল। সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু বৃহস্পতিবারের তুলনায় বেড়ে ফের ৪ হাজারের ছাড়িয়েছে। চিন্তা বাড়াচ্ছে মৃত্যু। দেশে করোনা প্রাণ কেড়েছে ৪ হাজার ২০৯ জনের। কোভিডের জন্য দেশে মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ছাড়িয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের কথায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক রাজ্য লকডাউন জারি করেছে। পাশাপাশি সমান তালে চলছে…
Read More
বাদাম খেলে নির্মূল হবে টাইপ ২ ডায়াবিটিস

বাদাম খেলে নির্মূল হবে টাইপ ২ ডায়াবিটিস

চিনা বাদামের অ্যান্টি-অক্সিডেন্ট ডায়াবেটিস নির্মূলে বিশেষভাবে কার্যকরী, চিনা বাদাম বেশ সহজলভ্য এবং উপকারী। চিনা বাদামে প্রচুর পরিমাণ ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট, কার্বো-হাইড্রেট ও প্রোটিন আছে। প্রতিদিন একমুঠো চিনা বাদাম খেলে আপনি আপনার শরীরকে অনেক রোগ-বালাই থেকে দূরে রাখতে পারবেন। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালের এক গবেষণা অনুসারে, চিনাবাদাম বা পিনাট বাটার খাওয়া টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। আসলে, চিনাবাদামে প্রচুর পরিমাণে অসম্পৃক্ত ফ্যাট এবং অন্যান্য পুষ্টি থাকে, যা আপনার দেহের ইনসুলিন নিয়ন্ত্রণ করতে পরিচিত। চিনাবাদামে কম গ্লাইসেমিক সূচক থাকে। এর অর্থ তারা খুব দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। ডায়াবেটিস রোগীর জন্য কম গ্লাইসেমিক সামগ্রী খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্লাইসেমিক ইনডেক্স…
Read More
রুপোলি পর্দার পরিচিত মুখ হয়েও বর্তমানে কাজ নেই অভিনেত্রীর হাতে

রুপোলি পর্দার পরিচিত মুখ হয়েও বর্তমানে কাজ নেই অভিনেত্রীর হাতে

বাঙালি মেয়ে সুমনা চক্রবর্তী । প্রথম থেকেই বলিউডে নিজের জায়গা তৈরির লড়াই করছেন তিনি। বাঙালি অভিনেত্রীকে মুম্বই ইন্ডাস্ট্রিতে পায়ের মাটি শক্ত করতে লড়তেও কম হয়নি। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুমনা চক্রবর্তী। ‘দ্য কপিল শর্মা’ শো থেকে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। জনপ্রিয় সেই শোয়ে কখনও সরলা, আবার কখনও বা মঞ্জু হিসেবে ধরা দেন তিনি। বর্তমানে এই বাঙালি অভিনেত্রী কর্মহীন। সঙ্গে দীর্ঘ ১০ বছর ধরে লড়ছেন এন্ডমেট্রাওসিস নামক একটি জরায়ু ঘটিত রোগের সঙ্গে। সম্প্রতি সোস্যাল মিডিয়ায় অভিনেত্রী তুলে ধরেছেন নিজের এই সমস্যার গুলির কথা। টেলিভিশনে হিন্দি সিরিয়াল দিয়েই নিজের যাত্রা শুরু করেন তিনি। 'কসম সে', 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়'-র মতো ধারাবাহিকে কাজ করে…
Read More
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হল জরুরী মিটিং: বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হল জরুরী মিটিং: বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা

বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি জরুরী মিটিং হল।উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, এম এস ভি পি, ডিন, এইচ ও ডি মেডিসিন এবং আরো ৫, ৬ জন ডাক্তার সহ মাইক্রো বায়োলজির অধ্যাপক। বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন ২১৪ টি বেডে ট্রিটমেন্ট হচ্ছে। শিশু বিভাগে ১৪ টি এবং ১৪ সাসপেক্ট পেশেন্টদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। অক্সিজেনের লাইন আমরা চেষ্টা করছি নিয়ে যাওয়ার এবং লাইনটি হলে আরো ৫৬ টি বেড আমরা মেডিক্যালে বাড়াতে পারবো। অক্সিজেন প্ল্যান্টের কাজ ত্বরান্বিত করার ব্যাপারে কথা হয়েছে। একটি অ্যাম্বুলেনস তারা চেয়েছে, সেটার জন্য এস জে ডি এ -র কর্তৃপক্ষকে বলেছি…
Read More
করোনা আক্রান্ত পরিবারগুলিকে খাদ্য সামগ্রী দিবে শিলিগুড়ি পুরসভা: গৌতম দেব

করোনা আক্রান্ত পরিবারগুলিকে খাদ্য সামগ্রী দিবে শিলিগুড়ি পুরসভা: গৌতম দেব

বোরোর মধ্য দিয়ে কোভিড আক্রান্ত পরিবার গুলির পাশে সাহায্যের হাত বারিয়ে দেওয়ার উদ্যগ গ্রহন করলো শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ি পুরসভার ১ থেকে ৫ নম্বর বোরো অফিসের মধ্য দিয়ে শহরে কোভিড আক্রান্ত পরিবারের সাহায্যে এগিয়ে এল শিলিগুড়ি পুরসভা। আপাতত পরিবার পিছু চারজন ধরে ৩০০ পরিবারকে একমাসের অপরিহার্য খাদ্য বোরো আধিকারিকের হাতে তুলে দেন পুরপ্রশাসক গৌতম দেব। শহরে বারছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে আক্রন্তের পর অনেকেই আপাতত গৃহবন্ধি। স্থানীয় স্বেচ্ছাসেবক থেকে শুরু করে দায়িত্ব প্রাপ্ত জনপ্রতিনিধিরা এগিয়ে এসেছেন তাদের সাহায্য করতে। রাজ্যের সরকারও রেশনের মধ্য দিয়ে মানুষের সেবা করে চলছে। তবে কোভিড আক্রান্ত পরিবারের কাছে তা যথেষ্ঠ নয়, সেই কারনে প্রয়োজনীয় খাদ্যের যোগান…
Read More
রায়গঞ্জে করোনা আক্রান্তদের জন্য শুরু “মমতার স্পর্শ” প্রকল্প।

রায়গঞ্জে করোনা আক্রান্তদের জন্য শুরু “মমতার স্পর্শ” প্রকল্প।

কোভিড আক্রান্তদের কাছে "মমতার স্পর্শ " প্রকল্পের খাদ্যসামগ্রী পৌঁছে দিল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ৷ বুধবার সকাল থেকে পুরসভার ২৭ টি ওয়ার্ডে কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে " মমতার স্পর্শ " প্রকল্পের খাবার পৌঁছে দিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এবং ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ অন্যান্য কাউন্সিলরগন। করোনা অতিমারী ও লকডাউনের সময় সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে দিনরাত এক করে কাজ করে গিয়েছে রায়গঞ্জ পুরসভা। গত বছরের পর এবছরও ভয়াবহ আকার ধারন করেছে করোনা সংক্রমণ। বাধ্য হয়ে প্রায় পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিস্থিতিতে রায়গঞ্জ শহর এলাকায় করোনা আক্রান্ত মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ…
Read More
নিজের বাড়িকে সেফ হাউস বানিয়ে করোনা আক্রান্তদের সহায়তা করছে পুরাতন মালদার এক ব্যবসায়ী

নিজের বাড়িকে সেফ হাউস বানিয়ে করোনা আক্রান্তদের সহায়তা করছে পুরাতন মালদার এক ব্যবসায়ী

করোণা রোগী দেখে যেখানে অনেকেই দূর দূর - ছাই ছাই করে, তার ঠিক উল্টো দিকেই নিজের বাড়িতে করোণা আক্রান্ত রোগীদের রেখে সেবা-যত্ন করছেন পুরাতন মালদা পুরসভা এলাকার জনৈক এক ব্যবসায়ী স্নেহাংশু ভট্টাচার্য। অক্সিমিটার থেকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে পরিষেবা দেওয়া, সময়ে সময়ে করোণা আক্রান্ত রোগীদের ওষুধ খাওয়ানো, সকালের জলখাবার, দুপুর ও রাতের পেটপুরে খাবারের ব্যবস্থা করেছেন স্নেহাংশুবাবু । নিজের বাড়িতে একপ্রকার সেফ হাউস তৈরি করে চিকিৎসা চালাচ্ছেন অসহায় করোনা রোগীদের। তাঁর এই উদ্যোগ দেখে রীতিমতো হতবাক পুরাতন মালদা পুরসভা এবং প্রশাসন কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পেরে স্নেহাংশুবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পুরসভা প্রশাসনের কর্তারা। এমনকি করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সব রকম ভাবে…
Read More
সোনির নতুন কম্প্যাক্ট লার্জ-অ্যাপার্চার লেন্স

সোনির নতুন কম্প্যাক্ট লার্জ-অ্যাপার্চার লেন্স

ই-মাউন্ট লেন্স লাইনআপে নতুন সংযোজন হিসেবে সোনি ইন্ডিয়া নিয়ে এলো ‘এফই ১৪এমএম এফ১.৮ জিএম’ (মডেল এসইএল১৪এফ১৮জিএম) লেন্স। এটি একটি কম্প্যাক্ট, লার্জ-অ্যাপার্চার, আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। নতুন ‘এফই ১৪এমএম এফ১.৮ জিএম’ লেন্স পাওয়া যাচ্ছে ২০ মে থেকে। দাম (এমআরপি) ১৬২,৯৯০ টাকা। সকল সোনি সেন্টার, আলফা ফ্ল্যাগশিপ স্টোর্স, www.ShopatSC.com পোর্টাল ও মুখ্য ইলেকট্রনিক স্টোরসমূহে পাওয়া যাবে এই লেন্স। নতুন ‘এফই ১৪এমএম এফ১.৮ জিএম’ লেন্সের বৈশিষ্ট্য হল এটিতে রয়েছে অ্যাডভান্সড অপ্টিক্যাল টেকনোলজি-সহ কম্প্যাক্ট অপ্টিক্যাল ডিজাইন (৮৩এমএম X ৯৯.৮এমএম, ওজন ৪৬০ গ্রাম)। ‘এফই ১৪এমএম এফ১.৮ জিএম’ লেন্স এফ১.৮-এ বিউটিফুল বোকে তৈরি করতে পারে। ক্লোজ-আপ স্টিল ও ভিডিয়ো শ্যুটিংয়ের জন্য এই লেন্স আদর্শ। এটি চমকপ্রদ বোকে তৈরি…
Read More
অম্রুতাঞ্জনের কম্‌ফি ন্যাপকিন

অম্রুতাঞ্জনের কম্‌ফি ন্যাপকিন

মেনস্ট্রুয়াল হাইজিন ব্র্যান্ড ‘কম্‌ফি স্নাগ ফিট’ উওমেন হাইজিন মার্কেটে আশার আলো নিয়ে এসেছে। অম্রুতাঞ্জন হেলথকেয়ার লিমিটেডের এই স্যানিটারি ন্যাপকিনে সুপিরিয়র টেকনোলজি ব্যবহার করা হয়েছে সাশ্রয়ী মূল্য ও উত্তম মানের নিশ্চয়তার জন্য। কম্‌ফি স্যানিটারি ন্যাপকিনের দাম শুরু ২০ টাকা থেকে। অম্রুতাঞ্জন একমাত্র কোম্পানি যারা এত কম দামে হাই কোয়ালিটি ন্যাপকিন বাজারে এনেছে। অন্যান্য লিডিং ব্র্যান্ডের থেকে কম্‌ফি ৮০ শতাংশ বেশি শোষণের নিশ্চয়তা দেয়। কম্‌ফির লক্ষ্য, কাপড়ের ঘরোয়া ন্যাপকিনের পরিবর্তে ‘হাইজিনিক মেনস্ট্রুয়াল সলিউশন’ প্রদান করা এবং কাপড়ের পরিবর্তে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের স্বাস্থ্যসম্মত উপযোগিতা বিষয়ে সচেতনতামূলক প্রচার করা। নামী অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে এই সচেতনতামূলক প্রচারাভিযানের জন্য আনা হয়েছে। ক্যাম্পেনটি টিভি, ডিজিটাল ও ইন-স্টোর…
Read More
আন্টার্টিকায় ভেঙ্গে এল বিশাল আকারের হিমশৈল

আন্টার্টিকায় ভেঙ্গে এল বিশাল আকারের হিমশৈল

প্রায় ৪ হাজার ৩২০ বর্গ কিলোমিটার বড় এক হিমশৈল ভেঙে বেরিয়ে এল আন্টার্টিকায়, যা দিল্লির থেকে তিনগুণ বড়। বিজ্ঞানীরা মনে করছেন, দূষণের প্রভাবেই এই ভাবে হিমশৈলটি ভেঙে বেরিয়ে এসেছে ‘আইস শেল্ফ’- থেকে।উপগ্রহ চিত্র ও বিমান থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, রনি আইস শেল্ফের পশ্চিমপ্রান্ত থেকে এ-৭৬ নামে এই হিমশৈলটি ভেঙে বেরিয়ে এসেছে। এটি এতদিন ওয়েডেল সাগরের উপরে ভাসমান অবস্থাতেই ছিল। কিন্তু ছিল মূল আইস শেল্ফের অংশ হিসাবে। কিন্তু হঠাৎই সেটি ভেঙে বেরিয়ে এসেছে। আপাতত এটিই পৃথিবীর সর্ববৃহৎ হিমশৈল, যেটি ওয়েডেল সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এ-২৩এ, যেটি আয়তন ৩৩৮০ বর্গ কিলোমিটার।বিজ্ঞানীরা বলছেন, আন্টার্টিকার বরফের রাজ্য গোটা পৃথিবীর…
Read More