Blog

আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরের সমস্ত আসনে তৃণমূলের পরিবর্তে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত মতুয়া সমাজের

আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরের সমস্ত আসনে তৃণমূলের পরিবর্তে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত মতুয়া সমাজের

আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরের সমস্ত আসনে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত সারা ভারত মতুয়া মহা সেনার। মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান সংগঠনের নেতৃত্ব। শুধু তাই নয়। এদিন প্রার্থীদের সমর্থনে শিলিগুড়িতে মিছিলও বের করেন তারা। মতুয়া সমাজের জনজাতির একাধিক দাবিদাওয়া আগামীতে বিজেপি সার্থক করবে এই আশা রেখেই তৃণমূলের পরিবর্তে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত মতুয়া সমাজের। এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মিছিলটি হিলকার্ট রোড হয়ে শহর পরিক্রমা করে।
Read More
নির্বাচনের মুখে শিলিগুড়ি শহর তথা পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা

নির্বাচনের মুখে শিলিগুড়ি শহর তথা পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে শিলিগুড়ি শহর তথা পার্শ্ববর্তী এলাকায়।সম্প্রতি ভক্তিনগর থানা এলাকায় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে গেছে।পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর কার্তুজ।সোমবার রাতেও শিলিগুড়ির ভক্তিনগর থানার আশিঘর এলাকায় ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর অভিযানে উদ্ধার হয়েছে বোমা।সোমবার রাতেই ভক্তিনগর থানার হায়দার পাড়া মার্কেট কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশ।তার হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয় অস্ত্র এবং তিন রাউন্ড কার্তুজ।ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম কালু দে ওরফে সঞ্জয়।সাদা রঙের একটি স্কুটিতে করে সে হায়দার পাড়া মার্কেট সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল।তার কোমরে গোঁজা ছিল একটি আগ্নেয়াস্ত্র এবং তার…
Read More
একটি ওয়ান শাটার পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে বৈষ্ণবনগর থানার পুলিশ

একটি ওয়ান শাটার পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে বৈষ্ণবনগর থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ সোমবার রাতে আঠারো মাইল টোলপ্লাজা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃত দুস্কৃতির কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পাইপ গান এক রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম শেখ জিয়ারুল বয়স 19 বছর তার বাড়ি বৈষ্ণবনগর থানার কালী নগর এলাকায়।পুলিশের প্রাথমিক অনুমান অপরাধমূলক কোন কাজের উদ্দেশ্যে ধৃত ওই যুবক সেখানে জড়ো হয়েছিল। তবে পুলিশের সূত্র অনুযায়ী অপরাধমূলক কাজের আগেই পুলিশের জালে ধরা পড়ে যায়। জীত ওই যুবক মালদা জেলা আদালতে মঙ্গলবার সকালে পেশ করবে বৈষ্ণব নগর থানার পুলিশ।
Read More
করোনার কারণে, ‘সূর্যবংশী’ মুক্তির তারিখটি আবার পিছিয়ে দেওয়া হয়েছিল

করোনার কারণে, ‘সূর্যবংশী’ মুক্তির তারিখটি আবার পিছিয়ে দেওয়া হয়েছিল

করোনা পথের কাঁটা হয়ে দাঁড়ালে রোহিত শেট্টির পরিচালিত ছবি 'সূর্যবংশী' এর মুক্তির দিন পিছিয়ে যায়। মুক্তির পথ পিছিয়ে দিয়ে ৩০ এপ্রিল করা হলো। তবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে আপাতত মুক্তি পাবেন এই ছবি। বহুদিন আগে ছবির শুটিং শেষ হয়ে গেছে প্রচারও চলেছিল জোরকদমে গত বছরের ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল সেই সময় করোনার কারণে মুক্তি পায়নি শুধু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ছবির মুক্তির দিন পৃথিবী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রোহিত শেট্টির এই পদক্ষেপের প্রশংসা করা হয়েছে। তবে এই মুহূর্তে ছবি কবে মুক্তি পাবে তা নিয়ে কিছু জানাননি হয়েছে ছবির পরিচালক।
Read More
তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি

তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি

ভোটের সকালে রক্তপাত বাগনানে। অভিযোগ, সেখানে তৃণমূলের বুথ সভাপতির শরীরে ধারালো অস্ত্রের কোপ বসায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। মঙ্গলবার সকাল সাড়ে নটার সময় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে এখন চিকিৎসাধীন তিনি। বিজেপি-র দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও গেরুয়া শিবির অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবার সকালে তৃতীয় দফার ভোট চলাকালীন বাগপাড়ায় ২৩৩ নম্বর বুথের সভাপতি যোগীবর বাগ আক্রান্ত হন বলে অভিযোগ। গোটা ঘটনায় বিজেপি-র দিকে আঙুল তুলেছেন বাগনানের তৃণমূল প্রার্থী অরুণাভ সেন। তিনি বলেন, ‘‘বিজেপি-র দুষ্কৃতীরাই ঘটনা ঘটিয়েছে। বুথ সভাপতি কাজ সেরে বাড়ি ফেরার সময় তাঁকে আক্রমণ করা হয়।’’ পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলেই…
Read More
Realme X7 Pro Ultra লঞ্চ হল MediaTek 1000+ প্রসেসর ও 64MP ট্রিপল রিয়ার ক্যামেরা সহযোগে

Realme X7 Pro Ultra লঞ্চ হল MediaTek 1000+ প্রসেসর ও 64MP ট্রিপল রিয়ার ক্যামেরা সহযোগে

শেষ হয়েও যেন হচ্ছে না শেষ! জনপ্রিয় স্মার্টফোন-মেকার Realme-র ক্ষেত্রে এই কথাটা যেন সত্যিই প্রযোজ্য। কারণ, কোম্পানির X7 সিরিজে ইতিমধ্যেই একাধিক হ্যান্ডসেটে রয়েছে। Realme X7 সিরিজে আরও একটি নতুন হ্যান্ডসেট যোগ করল কোম্পানি। চলতি মাসের শুরুতেই লঞ্চ করেছে Realme X7 Pro Extreme Edition। সোমবার কোম্পানি জানিয়ে দিল যে, Realme X7 Pro Ultra এবং Realme X7 Pro Extreme Edition এই দুটি ফোন একই। তবে এদের মোনিকার্স আলাদা। আর সেই দিক থেকে দেখতে গেলে, দুটি মডেলকেই আলাদা হিসেবে গণ্য করা যেতে পারে। আপাতত ফোনটি লঞ্চ করা হয়েছে কেবল মাত্র চিনের মার্কেটের জন্যই। RAM এবং স্টোরেজ ক্যাপাসিটির উপরে নির্ভর করে এই Realme X7 Pro Ultra ফোনের…
Read More
তৃণমূলকে মামলার সতর্ক করে কয়লা কেলেঙ্কারিতে মুখ খুললেন অভিষেক

তৃণমূলকে মামলার সতর্ক করে কয়লা কেলেঙ্কারিতে মুখ খুললেন অভিষেক

একুশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কয়লা কেলেঙ্কারীকে ঘিরে রাজ্যের রাজনীতি ছড়িয়ে পড়েছে। শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগের পরে অবশেষে কয়লা কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল সাংসদ টুইটারে লিখেছেন, 'কেন্দ্রীয় সংস্থা কয়লা খনিকে সুরক্ষা দেয়। বিজেপি যদি মনে করে যে তৃণমূল নেতারা অবৈধ খনি থেকে অর্থ পাচ্ছেন, তবে যারা জাতীয় সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত কেন করা হচ্ছে না? বিজেপি কাকে বোকা বানাচ্ছে? এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, 'কয়লা খনি কেন্দ্রের। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাহাড়া দেয়। BJP বলছে তৃণমূল নাকি ৯০০ কোটি টাকা নিয়েছে। তাহলে কত কোটি টাকা কয়লা মন্ত্রী নিয়েছেন?…
Read More
Shanghai Ranking 2020: দেশের সেরা বিশ্ববিদ্যালয় কলকাতা

Shanghai Ranking 2020: দেশের সেরা বিশ্ববিদ্যালয় কলকাতা

Shanghai Ranking 2020-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরার শিরোপা পেল কলকাতা বিশ্ববিদ্যালয়।ভারতের উচ্চশিক্ষা মানচিত্রে চমকপ্রদ উত্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের।গত বছর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত NIRF র‌্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা ছিল 7 নম্বরে, তালিকায় শীর্ষ স্থান দখল করে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)। কিন্তু এক বছরের মধ্যে বদলে গেল ছবি! সম্পূর্ণ স্বতন্ত্র একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রকাশিত Shanghai Ranking 2020-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে CU প্রথম স্থান অধিকার করেছে। দেশের শিক্ষা ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'প্রসিদ্ধ Shanghai Ranking-এ মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে সমস্ত ভারতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান দখল করেছে। আর…
Read More
ওয়ো কর্মীদের ভ্যাক্সিনেশনের ব্যয় বহন করবে

ওয়ো কর্মীদের ভ্যাক্সিনেশনের ব্যয় বহন করবে

ভারতে তাদের কর্মীদের ও পরিবারের সকলের ভ্যাক্সিনেশনের সম্পূর্ণ ব্যয় বহন করবে ওয়ো হোটেলস অ্যান্ড হোমস। এছাড়াও, কর্মীদের জন্য বীমার সুরক্ষা বাড়িয়ে তাতে ‘কোভিড-১৯ হোম কেয়ার’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ওয়োর কর্মীরা ও পরিবারের সদস্যরা উপকৃত হবেন। কর্মীদের স্বার্থে কর্মীদের জন্য নীতিগত পরিবর্তন ঘটিয়ে চলেছে ওয়ো। এখন থেকে কর্মীদের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক, ২৪X৭ ডক্টর কন্সাল্টেশন, ওয়ান-অন-ওয়ান কাউন্সেলিং সেশন ছাড়াও কোভিড-১৯ টেস্ট বুকিং, অনলাইন মেডিসিন অর্ডারিং ও অন্যান্য সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। সাইকিয়াট্রিক কভার ও বর্ধিত মেটারনিটি কভারও যোগ করা হয়েছে এরসঙ্গে। #রাইজইকোয়ালি উদ্যোগ চালু করার মাধ্যমে ওয়ো পেরেন্টাল লিভ পলিসিতে পরিবর্তন এনেছে। কোম্পানির নীতিগত পরিবর্তন ঘটিয়ে পেটারনিটি…
Read More
এক পায়ে বাংলা জয় করব, দু’পায়ে  হবে দিল্লি জয়: মমতা

এক পায়ে বাংলা জয় করব, দু’পায়ে হবে দিল্লি জয়: মমতা

আগামী লোকসভা নির্বাচনের লড়াইয়েরও কার্যত যেন বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলির চুঁচুড়ার সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, 'এক পায়েই যা আমি করছি, একটা পায়ে বাংলা জয় করব। আরেকটা পায়ে দিল্লি জয় করতে হবে।' উল্লেখ্য, ক'দিন আগে তৃণমূল কংগ্রেসের তরফে মোদীকে নিশানা করে একটি টুইটে উল্লেখ করা হয়েছিল, 'আপনাকে বারাণসীতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।' যার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষের সুরে বলেছিলেন, বারাণসী থেকে লড়বেন দিদি'। উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে অ-BJP দলগুলোর সঙ্গে জোট বেঁধে কার্যত ঝাঁপিয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনিশের লোকসভা নির্বাচনের মুখে BJP বিরোধী দলগুলোর রীতিমতো মুখ হয়ে উঠেছিলেন মমতা। যদিও শেষ পর্যন্ত বিপুল ভোটে জিতে মসনদে…
Read More
হোয়াটসঅ্যাপে সুরক্ষা ব্যবস্থা

হোয়াটসঅ্যাপে সুরক্ষা ব্যবস্থা

ভুল তথ্য পরিবেশনার চ্যালেঞ্জ রুখতে মাত্র একরকমের পদক্ষেপ যথেষ্ট নয়। একথা উপলব্ধি করে হোয়াটসঅ্যাপ তাদের প্লাটফর্ম ব্যবহারকারীদের সুরক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে এগিয়ে এসেছে। হোয়াটসঅ্যাপের মতে, ব্যবহারকারীদের উচিত নিজেরা সতর্ক হয়ে যেকোনও ভুল তথ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতেই তুলে নেওয়া। হোয়াটসঅ্যাপ তাদের প্লাটফর্ম ব্যবহারকারীদের জন্য কয়েকটি পরামর্শ দিয়েছে, যাতে হোয়াটঅ্যাপ ব্যবহারের সময়ে ভুল সংবাদ বা অসত্য তথ্যের বিরুদ্ধে তারা নিজেরাই নিয়ন্ত্রণের ভার নিতে পারেন। পরামর্শগুলি হল : ফরওয়ার্ডেড লেবেল, গ্রুপ প্রাইভেসি সেটিংস, ব্লক ইউজার্স, রিপোর্ট স্প্যাম, ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক এবং টু-স্টেপ ভেরিফিকেশন। এগুলি অনুসরণ করে অসত্য সংবাদ প্রতিরোধের জন্য ব্যবহারকারীদের অনুরোধ করেছে হোয়াটসঅ্যাপ।
Read More
চুঁচুড়া সভায় বিজেপি প্রার্থী কে আক্রমণ করে মমতার মন্তব্য  ‘সারদার গলার লকেট’

চুঁচুড়া সভায় বিজেপি প্রার্থী কে আক্রমণ করে মমতার মন্তব্য ‘সারদার গলার লকেট’

তৃতীয় দফার ভোটের আগের দিন চারটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া, চণ্ডীতলা, উত্তরপাড়া ও ভাঙড়ে। রবিবার পুরশুড়ার সভা থেকে মমতা বলেছিলেন, তিনি নিজে না সরলে তাঁকে সরানো মুশকিল। সোমবারের সভা থেকে নতুন করে মুখ্যমন্ত্রী কী বলেন, কোন সুরে তোপ দাগেন বিজেপি-কে, সেই দিকেই নজর সকলের। নরেন্দ্র মোদীর কথায় বিশ্বাস করবেন না। আমার স্লোগান ‘জয় বাংলা।’ যদি কোনও এজেন্ট দূর্বল হন, তাহলে তাঁকে বলে দিন, তাঁর এজেন্ট হওয়ার দরকার নেই। নন্দীগ্রামে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। কাপুরুষদের এজেন্ট করার দরকার নেই। তেমন দরকার হলে মেয়েদের এজেন্ট করে দিন। পুলিশ অত্যাচার করলে ভিডিয়ো তুলে ভাইরাল করে দিন। নন্দীগ্রামে অনেক অত্যাচার করেছেন পুলিশ। সেই…
Read More
কোভিডপজিটিভ ভিকি

কোভিডপজিটিভ ভিকি

রীতিমতো আতঙ্কে বি-টাউনে। একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন তারকারা। এবার কোভিড-১৯ এর কবলে পড়লেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক ভিকি কৌশল। এদিন ইনস্টাগ্রাম পোস্টে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ তারকা। আপতত থমকে গেল ‘মিস্টার লেলে’-র শ্যুটিং। দেশের মধ্যে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতিই সবেচেয়ে বেশি বিপদ্দজনক।
Read More
আজ সংঘর্ষস্থলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আজ সংঘর্ষস্থলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষোভে, দুঃখে স্তব্ধ গোটা দেশ। গত শনিবার ছত্রিশগড় রাজধানী রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে সুকমা বিজাপুর সীমান্তে মাওবাদীদের সংঘর্ষে ২২জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছেন। আহত হয়েছেন ৩১ জন। এই ঘটনার জেরে আজ সোমবার সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখতে বিজাপুর যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন পরিস্থিতিতে অসমের নির্বাচনী প্রচারে কাটছাঁট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেছেন, মাওবাদীদের সঙ্গে লড়াই চলবে এবং চূড়ান্ত পরিণতি পাবে এই লড়াই। তা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। প্সঙ্গত, উল্লেখ্য, গত ৩ এপ্রিল প্রায় ৩০০ মাওবাদীদের একটি দল অতর্কিতে এই হামলা চালায়।
Read More