২০২৬ সালের মধ্যে ১০,০০০-এর বেশি ক্রিয়েটর যুক্ত করার লক্ষ্যে চালু ‘ক্রিয়েটরস ক্লাব’
নয়াদিল্লি, ২৪ জুন, ২০২৬: ফ্লিপকার্টের মালিকানাধীন অন্যতম দ্রুত বর্ধনশীল অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ‘ক্লিয়ারট্রিপ’ তাদের নতুন উদ্যোগ ‘ক্লিয়ারট্রিপ ক্রিয়েটরস ক্লাব’ চালু করার কথা ঘোষণা করেছে। এটি এমন একটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম, যা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরদের কনটেন্টকে সরাসরি টিকিট বা হোটেল বুকিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করবে। এর মাধ্যমে সামাজিক মাধ্যমের প্রভাবকে একটি পরিমাপযোগ্য ও লাভজনক ব্যবসায়িক চ্যানেলে রূপান্তর করা যাবে।
এই প্রোগ্রামটি প্রচলিত ‘পে-পার-কনটেন্ট’ মডেলের বাইরে গিয়ে কাজ করবে। এখানে ক্রিয়েটররা পারফরম্যান্স-ভিত্তিক কমিশনের মাধ্যমে সরাসরি আয়ের অংশীদার হবেন। এতে যুক্ত হওয়ার জন্য ফলোয়ার সংখ্যার কোনও সর্বনিম্ন সীমা নেই; বরং ফলোয়ারদের এনগেজমেন্টের ওপর ভিত্তি করে যেকোনও স্তরের ক্রিয়েটর এতে অংশ নিতে পারবেন।
ক্লিয়ারট্রিপের চিফ মার্কেটিং অ্যান্ড রেভিনিউ অফিসার পল্লবী সাক্সেনা বলেন, “আজকাল তরুণ প্রজন্মের ভ্রমণের সিদ্ধান্ত মূলত শুরু হয় সোশ্যাল মিডিয়া থেকে, যার কেন্দ্রে আছেন ক্রিয়েটররা। এই ক্লাব ক্রিয়েটরদের প্রতিটি পোস্টকে আয়ের উৎসে পরিণত করার সুযোগ দেবে।”
এতে একটি বিশেষ ‘কমেন্ট-টু-ডিএম’ অটোমেশন ফিচার রয়েছে। কোনও দর্শক ক্রিয়েটরের পোস্টে “TRIP” কমেন্ট করলেই সরাসরি তাঁর ইনবক্সে বুকিং লিঙ্ক ও ডিসকাউন্ট কুপন চলে যাবে। পাইলট প্রজেক্টে দেখা গিয়েছে, আঞ্চলিক ভাষার ক্রিয়েটররা এতে দারুন সাড়া ফেলেছেন এবং বিশেষ করে তেলুগু ভাষার কনটেন্ট সবচেয়ে দ্রুত বাড়ছে। ইনস্টাগ্রাম ও ইউটিউব জুড়ে এই প্রোগ্রামটি এখন ভারতব্যাপী চালু রয়েছে।
ট্রাভেল ইন্সপিরেশনকে ব্যবসায় রূপ দিতে ক্লিয়ারট্রিপের ‘ক্রিয়েটরস ক্লাব’ চালু
