Blog

কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

পশ্চিমবঙ্গে শুরু কোভ্যাক্সিনের টিকাকরণ প্রক্রিয়া। যে সব সাইটে এখন কোভিশিল্ড দেওয়া হচ্ছে, সেখানে মিলবে না কোভ্যাক্সিন। টিকা নেওয়ার পর প্রাপকের স্বাস্থ্যের উপর সরাসরি নজর রাখবেন আইসিএমআর অথবা ভারত বায়োটেকের নোডাল অফিসার। এদিন প্রথম কোভ্যাক্সিন নিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য ও রাজ্যের স্বাস্থ্য মিশনের শীর্ষ আধিকারিক সৌমিত্র মোহন।
Read More
এবার থেকে দর্শক প্রবেশের অনুমতি স্টেডিয়ামে

এবার থেকে দর্শক প্রবেশের অনুমতি স্টেডিয়ামে

ক্রিকেট দর্শকদের জন্য সুখবর। করোনাভাইরাস পরবর্তীতে স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। ১৩ ফেব্রুয়ারি শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে মাঠেই উপস্থিত থাকার সুযোগ পাবেন দর্শকরা। তবে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে ফাঁকা মাঠেই আয়োজিত হয়ে ছিল প্রথম টেস্ট।
Read More
ছন্দপতন দৈনিক সংক্রমণে

ছন্দপতন দৈনিক সংক্রমণে

বুধবার ফের ঊর্ধ্বমুখী। নতুন করে উদ্বেগ বাড়াল মঙ্গলবারের পরিসংখ্যান নিয়ে। সংক্রমণ।একধাক্কায় কয়েক হাজার বেড়ে গেল দেশের দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১১ হাজার ৩৯ জন। একদিনে করোনার বলি ১১০ জন। গত ২৪ ঘণ্টাতেই যেমন এই রোগকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ২২৫ জন।
Read More
চলে গেলেন স্বামী ওম

চলে গেলেন স্বামী ওম

প্রয়াত বিগ বসের ১০ নম্বর সিজনের প্রাক্তন প্রতিযোগী স্বামী ওম। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। তাঁর শারীরিক পরিস্থিতির ব্যাপক হারে অবনতি ঘটে। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্ব-ঘোষিত ‘গডম্যান’। বিগ বসের ইতিহাসের অন্যতম বিতর্কিত প্রতিযোগী স্বামী ওম। বিগ বসের ঘর থেকে বেরনোর পর একাধিক টেলিভিশন চ্যানেলের সাক্ষাতকারে হাজির হন স্বামী ওম।
Read More
সপ্তাহে চারদিন হবে কাজের দিন

সপ্তাহে চারদিন হবে কাজের দিন

করোনাভাইরাস মহামারী এবং আর্থিক ভাবে বিভিন্ন দেশ মারাত্মক ভাবে ধাক্কা খাওয়ায় প্রচলিত কাজের ধরণ বদলাচ্ছে। তবে করোনাভাইরাস মহামারী কিছুটা ঠিক হওয়ায় সপ্তাহে চার দিন কাজ করার কথা বলছেন কয়েকটি দেশ। স্পেন, রাশিয়া, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীও জানিয়েছিলেন সপ্তাহে চারদিন কাজ হবে। জাপানের পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্য এ ব্যাপারে আলোচনা শুরু করেন।
Read More
নতুন ভূমিকায় অভিনেত্রী শ্রীলেখা

নতুন ভূমিকায় অভিনেত্রী শ্রীলেখা

প্রথম বার পরিচালক হিসেবে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। ছবির নাম, ‘বিটার হাফ’। ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। যেমন ভাবে একাধিক অর্থ নিয়ে ধরা দিয়েছে ছবির নাম, তেমনই ভাবে গল্পে রয়েছে সমাজ ও সম্পর্কের একাধিক আঙ্গিক। ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। অভিনেত্রী হিসেবে সফল হওয়া সত্ত্বেও তিনি কোনও দিন টাকার পেছনে ছোটেননি।
Read More
আবার গলওয়ানে উদ্বেগ

আবার গলওয়ানে উদ্বেগ

ভারত ও চিনের সীমান্ত সংঘাত মিটছে না। উদ্বেগ বাড়ছে ভারত-চিন সীমান্তে। দু'দেশের সেনা পর্যায়ের নবম বৈঠকও ইতিবাচক হয়েছে। এরমধ্যেই ভারতের দিকে তাক করে নিজেদের জমিতে প্রায় সাড়ে তিনশো 'টাইপ-৯৯' ট্যাংক মোতায়েন করেছে চিন। চিনের দেপসাং সমতল ও প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণে বিশাল বাহিনী ও সমরাস্ত্র মজুত করেছে সে দেশের সেনা।
Read More
বিজেপির হাত দিয়েই রথযাত্রা শুরু

বিজেপির হাত দিয়েই রথযাত্রা শুরু

বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির যাত্রা শুরু করতে চলেছে বিজেপি। ফেব্রুয়ারি মাসে বাংলায় একের পর এক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসতে চলেছেন। রাজ্যের পাঁচপ্রান্ত থেকে পাঁচটি রথযাত্রা দিয়ে ভোটের প্রচার শুরু করতে চায় বিজেপি। রথযাত্রার অনুমতি পেতে নবান্নের দ্বারস্থ গেরুয়া শিবির। আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি ফের বঙ্গ সফরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী৷ ওই সময়ই বাংলার মাটিতে পরিবর্তনের রথযাত্রা উৎসবের সূচনা করা হতে পারে৷ চলতি সপ্তাহের শেষে জেপি নাড্ডার হাত দিয়েই যাত্রা শুরু করতে চায় বিজেপি। ইতিমধ্যে রাজ্যকে পাঁচটি সাংগঠনিক জোনে ভেঙে প্রাক-ভোট প্রস্তুতি শুরু করেছে বিজেপি।
Read More
বাড়তে চলছে গাড়ির দাম

বাড়তে চলছে গাড়ির দাম

সোমবার ‘পেপারলেস’ বাজেট পেশে সেফটি গ্লাস, উইন্ডস্ক্রিন ওয়াইপার, সিগনালিং যন্ত্রপাতি-সহ গাড়ির কয়েকটি যন্ত্রাশের আমদানি শুল্ক ১৫ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শিল্প ও পরিকাঠামো ক্ষেত্রের জন্য বহু ইতিবাচক পরিবর্তন আনবে এই বাজেট। স্বভাবতই সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশীয় গাড়ি শিল্পমহল। ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের লক্ষ্য পূরণের পথে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। মানবসম্পদকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবারের বাজেট।
Read More
হার্পিক মিশন পানির বৃহত্তম ওয়াটারথন

হার্পিক মিশন পানির বৃহত্তম ওয়াটারথন

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে হার্পিক মিশন পানির উদ্যোগে দেশের ওয়াটার হিরোদের সম্মানে অনুষ্ঠিত হল প্রথম ওয়াটারথন। ৮-ঘন্টাব্যাপী এই ওয়াটারথন একত্রিত করতে পেরেছিল সমাজের সর্বক্ষেত্রের অগ্রণী নীতি নির্ধারক ও সেলিব্রিটিদের, সামরিক বাহিনী ও কর্পোরেটদের। তারা সকলেই স্বাস্থ্যবিধি ও সংরক্ষণের জন্য জলের গুরুত্বের উপরে জোর দিয়েছেন। ভারতের বৃহত্তম ওয়াটারথনে ছিল চিন্তার খোরাক জোগানো ও সমাধানের উপায় সম্বলিত জল সংরক্ষণ বিষয়ক একগুচ্ছ বিষয়। হার্পিক মিশন পানি হাত মিলিয়েছে ডব্লিউডব্লিউএফ-ইন্ডিয়া ও স্বরোভস্কি ওয়াটারস্কুলের সঙ্গে। এর উদ্দেশ্য হল ওয়াটারস্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির মাধ্যমে জল সংরক্ষণের ব্যাপারে ছোটদের মধ্যে অভ্যাস গড়ে তোলা। লক্ষ্মণ নরসিংহন (গ্লোবাল সিইও, রেকিট বেনকাইজার গ্রুপ), হ্যারল্ড ভ্যান্ডেন ব্রোয়েক (প্রেসিডেন্ট, আরবি হাইজিন),…
Read More
ডিজিবক্স দিচ্ছে ২৬জিবি ফ্রি স্টোরেজ

ডিজিবক্স দিচ্ছে ২৬জিবি ফ্রি স্টোরেজ

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের প্রথম ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট প্লাটফর্ম ডিজিবক্স শুরু করেছে #স্বদেশীস্টোরেজপ্লেজ। সম্প্রতি ডিজিবক্স লঞ্চ্‌ করেছেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। ২৬ জানুয়ারি থেকে যারা সাইন-আপ করবেন এমন গ্রাহকরা প্রজাতন্ত্র দিবস সপ্তাহের বিশেষ অফার প্রাপ্তির যোগ্য বলে বিবেচিত হবেন। প্রজাতন্ত্র দিবস সপ্তাহে দেশীয় প্রোডাক্ট ও সার্ভিসের প্রতি সমর্থন জ্ঞাপনের শপথ গ্রহণকারীরা ২৬জিবি ফ্রি স্টোরেজ স্পেস পাবেন। ডিজিবক্স ভারত সরকারের #আত্মনির্ভরভারত ও #ভোকালফরলোকাল নীতির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি ও ডেটা লোকালাইজেশন প্রায়োরিরিটির সঙ্গে সাযুজ্যপূর্ণ। ব্যবসায়িক প্রয়োজনে ও ব্যক্তিগত ব্যবহারের জন্য স্টোরেজ অপশন প্রদান করবে ডিজিবক্স। এই সুবিধা মাসিক ও বার্ষিক ভিত্তিতে পাওয়া যাবে, সর্বনিম্ন ৩০টাকা মাসিক…
Read More
কেএফসি ইন্ডিয়ার ‘বিগ ট্রিট উইক’

কেএফসি ইন্ডিয়ার ‘বিগ ট্রিট উইক’

‘বিগ ট্রিট উইক’ নিয়ে উপস্থিত হল কেএফসি ইন্ডিয়া। ‘বিগ ট্রিট উইক’ হল এমন এক সপ্তাহ যখন নানারকম কেএফসি ফেবারিটের কম্বোর উপরে পাওয়া যাবে দুর্দান্ত ডিসকাউন্ট। বিগ ট্রিট উইকে মিলবে ৪২% অবধি সাশ্রয়, পেটিএম-এ ১০০% অবধি ক্যাশব্যাক। ২৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বেছে নেওয়া যাবে বাকেট-ভরা ক্রিস্পি চিকেন, চিকেন পপকর্ন, রাইস বৌল, জিঙ্গার বার্গার ও আরও অনেককিছু। দাম শুরু মাত্র ১৪৯ টাকা থেকে। বিগ ট্রিট উইকের সুবিধা পাওয়া যাবে দেশের সকল কেএফসি রেস্টুর‍্যান্টে। অনলাইনেও অর্ডার দেওয়া যাবে। চিকেন-লাভাররা নিকটবর্তী কেএফসি রেস্টুর‍্যান্টে যেতে পারেন অথবা কেএফসি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন। বিগ ট্রিট উইকে কেএফসির ৪এক্স সেফটি প্রমিস –…
Read More
জরুরি বৈঠক সু চির গ্রেফতারি নিয়ে

জরুরি বৈঠক সু চির গ্রেফতারি নিয়ে

ঘটে গিয়েছে বড় সেনা অভ্যুত্থান। মায়ানমারের রাষ্ট্রপিতি আং সান সু চি - কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এহেন পরিস্থিতিতে এবার দেশটিতে গণতন্ত্র রক্ষায় আসরে নেমেছে রাষ্ট্রসংঘ। পাহাড়ি দেশ মায়ানমার নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসতে চলেছ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। নেত্রী সু কি’র দ্রুত মুক্তির জন্য চেষ্টা করবে লন্ডন।
Read More
ময়দান থেকে অবসর নিলেন অশোক দিন্দা

ময়দান থেকে অবসর নিলেন অশোক দিন্দা

বড়সড় সিদ্ধান্তটি নিলেন বাংলা দলের প্রাক্তন তারকা ক্রিকেটার অশোক দিন্দা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। ইতি টানলেন দীর্ঘ ২১ বছরের ক্রিকেট কেরিয়ারে। আগামীদের জন্য জায়গা ছেড়ে দেওয়াই উচিত বলে জানিয়েছেন দিন্দা। তিনি আরও লিখেছেন "প্রত্যেক অধিনায়ক যাঁদের নেতৃত্বে আমি খেলেছিলাম তাঁদের সকলকে ধন্যবাদ। সকলকে অনেক ধন্যবাদ।" ২০১৯ সালে শেষ বার তাঁকে দেখা গিয়েছিল জম্মু-কাশ্মীরে আয়োজিত সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে।
Read More