Blog

বড় রদবদল হল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে

বড় রদবদল হল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে

দুয়ারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন৷ নির্বাচন – এর আগে নজিরবিহীন রদবদল হল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। বিধানসভা ভোটের দিন ঘোষণার আগে আচমকা রাজ্য নির্বাচন কমিশনের তিন আধিকারিককে সরিয়ে দেওয়া হল। রাজ্য নির্বাচন কমিশনের ডেপুটি সিইও শৈবাল বর্মণ, অনামিকা চট্টোপাধ্যায় এবং অমিতজ্যোতি ভট্টাচার্যকে বদলি করা হচ্ছে। যদিও কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ভোট করতে এবার তৎপর কমিশন।
Read More
ফের বঙ্গ সফরে অমিত শাহ

ফের বঙ্গ সফরে অমিত শাহ

দিল্লীতে বিস্ফোরণের ফলে ৩০ জানুয়ারি বঙ্গ সফর বালিত হওয়ার পর ৮ এবং ৯ ফেন্রুয়ারি বাংলায় আসছেন অমিত শাহ। অমিত শাহই নন, ফেব্রুয়ারি মাসে বাংলায় একের পর এক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসতে চলেছেন। তাঁর একদিন পরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬ ফেব্রুয়ারি বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি জেপি নাড্ডা।
Read More
জোড়া সোনা রিয়ার , রাহুল ,রোহনের একটি পদক

জোড়া সোনা রিয়ার , রাহুল ,রোহনের একটি পদক

দুর্গাপুরে আয়োজিত এথলেটিক্স প্রতিযোগিতায় জোড়া সোনা পেল শিলিগুড়ির রিয়া মুর্মু। জানা গেছে অনুর্ধ ১২ মেয়েদের ১০০ এবং ৪০০ মিটারের দৌড়ে প্রথম পুরস্কার পায়। সেই সঙ্গে অনুর্ধ ১৪ ছেলেদের ৪০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে রাহুল ঠাকুর।এবং ৮০০ মিটারে সোনা পায় রোহন ঠাকুর। এই তিনজনই শিলিগুড়ি তরাই এথলেটিক কোচিং সেন্টারে প্রশিক্ষণ নেয় বলে জানিয়েছেন ক্লাব কর্তারা। তাদের এই সাফল্যে খুশি শিলিগুড়ির তরাই এথলেটিক্স ক্লাবের সদস্য এবং কোচেরা।
Read More
উৎসবের আড়ালে নির্বাচনী প্রচার চালাচ্ছে মমতা-কটাক্ষ অশোকের

উৎসবের আড়ালে নির্বাচনী প্রচার চালাচ্ছে মমতা-কটাক্ষ অশোকের

সরকারি অনুষ্ঠান মঞ্চেই নির্বাচনী প্রচার চালানোর মতো গুরুতর অভিযোগ আনল শিলিগুড়ির বাম বিধায়ক অশোক ভট্টাচার্য। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক ভট্টাচার্য জানান , সরকারি অনুষ্ঠানের মঞ্চেই ভোটের প্রচার চালাচ্ছে তৃণমূল। উল্লেখ্য চারদিনের উত্তরবঙ্গ সফরে বর্তমানে আলিপুরদুয়ারে রয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের সুচনা করেন তিনি।সেই অনুষ্ঠান মঞ্চেই নির্বাচনী প্রচার চালান তিনি বলে অভিযোগ করেন শিলিগুড়ি বিধায়ক তথা পুর প্রশাসক অশোক ভট্টাচার্য।তিনি জানান,দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে সরকারী অনুষ্ঠানকে দলীয় কর্মসুচিতে পরিনত করেন,ঠিক তেমনই এরাজ্যের মুখ্যমন্ত্রীও তার পথ অনুসরন করছেন।তাই তো সোমবারের বাঘাযতীন পার্কের অনুষ্ঠান মঞ্চকে তিনি রাজনীতি মঞ্চ হিসেবে ব্যাবহার করেছেন।
Read More
সেরে ফেললেন রেজিস্ট্রি, ইমনের সামাজিক বিয়ে আজ

সেরে ফেললেন রেজিস্ট্রি, ইমনের সামাজিক বিয়ে আজ

অবশেষে বিয়ে সেরে ফেললেন ইমন! রবিবার সকালে লেক গার্ডেনসের বাড়িতে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন নীলাঞ্জন ঘোষ- ইমন! বিয়ের পর নবদম্পতির সোহাগে মাখা আদুরে ছবিই এখন নেট দুনিয়ায় হটকেক বিয়ের পর নীলাঞ্জনের উষ্ণ আলিঙ্গনে ইমন!২ ফেব্রুয়ারি ইমন-নীলাঞ্জনের সামাজিক বিয়ের অনুষ্ঠান। একইদিনে সারবেন রিসেপশনও। সিঁদুর দান-মালাবদল হবে সেদিনই।
Read More
ফোন বন্ধ রাখছেন আমির খান!

ফোন বন্ধ রাখছেন আমির খান!

কাজে মনোনিবেশ করতে সাবধানী পদক্ষেপ মিস্টার পারফেকশনিস্টের। লাল সিং চড্ডা মুক্তি পাবে চলতি বছরের ক্রিসমাসে। সেই নিয়েই আপাতত ব্যস্ত মিস্টার পারফেকশনিস্ট। মাঝে এই ছবির শ্যুটিং থেকে ব্রেক নিয়ে কোই জানে না ছবির একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে জয়পুর গিয়েছিলেন। সম্প্রতি সেখান থেকে ফিরে এসেছেন। কিন্তু কোনও ভাবেই আর ফোন ব্যবহার করতে চান না আমির খান। যোগাযোগ রাখতে চান না কারও সঙ্গে। ২০১৮ -তে শেষবারের জন্য ঠগস অফ হিন্দুস্তান ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সেই বিগ বাজেটের ছবি। তাই লাল সিং চড্ডা নিয়ে এবার অনেকটা বেশি সাবধানী হতে চান তিনি। আর কাজে যাতে কোনও ভাবেই সমস্যা না…
Read More
ট্রাক্টরে চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের,  চাঞ্চল্য

ট্রাক্টরে চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের, চাঞ্চল্য

ট্রাক্টরের চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত ডিমরুল্লা বাইপাসে ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচজন শ্রমিক ট্রাক্টরে করে বাড়ি খেতে যাচ্ছিলেন ।সেসময় ট্রাক্টর চালক দ্রুত গতিতে গাড়ি চালানোতে একজন শ্রমিক আচমকা গাড়ি থেকে পড়ে যায়। এরপর সে ট্রাক্টর এর পিছনের চাকা চাপা পড়ে যায়। সে কারণে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃত দেহটি উদ্ধার করে পোস্টমর্টেম এজন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে ঘাতক ট্রাক্টরের চালক পালিয়ে গিয়েছে। তাকে পুলিশ খুঁজছে। স্থানীয়দের পাশাপাশি অন্যান্য শ্রমিকরা জানিয়েছেন, এই…
Read More
বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন জলপাইগুড়ি জেলা পরিষদে

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন জলপাইগুড়ি জেলা পরিষদে

জেলা পরিষদের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে টানা ১৩ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জলপাইগুড়ি জেলাপরিষদ কর্মচারী যৌথ মঞ্চ। জানা গিয়েছে জেলাপরিষদের অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও কোনো কাজ না হওয়ায় টানা বিক্ষোভ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। সভাধিপতি উত্তরা বর্মন বলেন, " আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।" আন্দোলনকারীদের পক্ষে দীপঙ্কর চক্রবর্তী বলেন,''দাবি আদায়ে ১৩ দিন ধরে আন্দোলন চলছে। " দাবি মেনে নেওয়ায় আমরা খুশি।"
Read More
শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন উত্তরবঙ্গের যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিতে চলেছে

শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন উত্তরবঙ্গের যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিতে চলেছে

বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উদ্যোগ শিলিগুড়ি মার্চেন্ট এসোসিয়েশনের উত্তরবঙ্গের যুবক যুবতীদের মধ্যে কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে ব্যবসায়ী মহল। জানা গেছে শিলিগুড়ি মার্চেন্ট এসোসিয়েশনের সদস্যরা এদিন সাংবাদিক সম্মেলন করে তাদের পরিকল্পনার কথা জানান।উত্তরবঙ্গের যুবক-যুবতীদের জন্য চা বাগানের কাজে পারদর্শী করার উদ্দেশ্য টি ম্যানেজমেন্ট কোর্স চালু করছে শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এমনটাই ঘোষণা করা হয়।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হরেন্দ্র লোহিয়া বলেন,চলতি মাসের ১৫ই ফেব্রুয়ারি থেকে এই কোর্স সূচনা হবে।এই কোর্সটি তিন মাসের এবং সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ দিয়ে দিয়ে এই কোর্স শেখানো হবে।একই সাথে অ্যাসোসিয়েশনের…
Read More
অপরিচয়হীন বৃদ্ধার মৃতদেহ নিজের কাঁধে করে রাস্তা পার করালেন সাব ইন্সপেক্টর শীর্ষা

অপরিচয়হীন বৃদ্ধার মৃতদেহ নিজের কাঁধে করে রাস্তা পার করালেন সাব ইন্সপেক্টর শীর্ষা

অন্ধ্রপ্রদেশে মহিলা পুলিশ কর্মী যা করলেন তা নিজের মেয়ে হলেও করতেন না। শ্রীকাকুলামে নিজের কাঁধে করে বৃদ্ধকে এক কিলোমিটার রাস্তা পার করালেন সাব ইন্সপেক্টর শীর্ষা, তার প্রশংসায় মেতেছেন সকলে। এই প্রবল ঠান্ডায় রাস্তার ধারে নগ্ন অবস্থায় মৃত পড়েছিলেন এক বৃদ্ধ, যাঁকে দেখার কেউ নেই তাঁর সঠিক সৎকার হয় তাই এত বড় পদক্ষেপ নিলেন শীর্ষা। শীর্ষা শ্রীকাকুলামের কাশিবুজ্ঞা পুলিশ স্টেশনে কাজ করেন,সেখানে তিনি খবর পান এক অপরিচয়হীন বৃদ্ধার মৃতদেহ রাস্তার ধারে পরে আছে। সেখানে পৌঁছে শীর্ষা এলাকাবাসীদের অনুরোধ করেন যাতে মৃত দেহটি সরিয়ে নিয়ে যাওয়া যায়,কিন্তু কেউ এগিয়ে না আসায় তখন মহিলা পুলিশ কর্মী নিজের কাঁধে ওই বৃদ্ধার মৃতদেহ তুলে নেওয়ার…
Read More
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কারের দাবী জানিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি অশোকের

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কারের দাবী জানিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি অশোকের

শিলিগুড়ি শহরের একমাত্র স্টেডিয়াম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কারের দাবি জানিয়ে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি দিলেন শিলিগুড়ি পুরনিগমের বর্তমান প্রশাসক তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। জানা গেছে কোভিড পরিস্থিতির সময় থেকেই খেলা বন্ধ স্টেডিয়ামে। সংস্কারের অভাবে জীর্ণ দশা । আজ পুরনিগমের সাংবাদিক সম্মেলন করে দ্রুত সংস্কার করে খেলার উপযোগী করে তোলার আবেদন জানিয়ে চিঠি লিখলেন তিনি। সম্প্রতি উত্তরের অঘোষিত রাজধানীতে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য দাবি তুলেছে বিভিন্ন ক্রীড়াপ্রেমী সংগঠন সহ অন্যান্য সামাজিক সংস্থারা। বিধায়ক জানিয়েছেন রাজ্য সড়কার পদক্ষেপ গ্রহণ করলে স্টেডিয়াম দ্রুত খেলার উপযোগী করে তোলা যাবে।শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কারের দাবী জানিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস কে চিঠি দিলেন…
Read More
চা বাগানের ১৭০০ শ্রমিকদের নিয়ে  বন ভোজন

চা বাগানের ১৭০০ শ্রমিকদের নিয়ে বন ভোজন

চাবাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়েছে সম্প্রতি। সেই খুশিতে বাগানের শ্রমিকদের নিয়ে পিকনিক হল আলিপুরদুয়ারের মাঝের ডাবরী চাবাগানে। জানা গেছে তরাই ডুয়ার্স প্লানটিশন ওয়ার্কারস চা বাগান ইউনিয়ন এর উদ্যোগে চা শ্রমিক নেতা পাশাং লামা এর নেতৃত্বে মাঝের ডাবরি চা বাগানের ১৭০০ শ্রমিকদের বন ভোজন করা হলো মাঝের ডাবরী এলাকায়৷ পাশাং জানান,মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে চা শ্রমিকদের মজুরি ২৬টাকা বেশি বৃদ্ধি পেয়েছে ,তাছাড়া চা শ্রমিকদের চা সুন্দরী প্রকল্প থেকে শুরু করে নানান সরকারি সুবিধা দেওয়া হচ্ছে তারই আনন্দে আজকে এই চা শ্রমিকদের নিয়ে বন ভোজন করা হচ্ছে ৷বনভোজনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল…
Read More
নবান্ন অভিযানের সমর্থনে অর্থ সংগ্রহ শুরু করল ডিওয়াইএফআই

নবান্ন অভিযানের সমর্থনে অর্থ সংগ্রহ শুরু করল ডিওয়াইএফআই

আগামী ১১ ফেব্রুয়ারি ডিওয়াইএফআই-এসএফআই র যৌথ উদ্যোগে নবান্ন অভিযান সফল করতে অর্থ সংগ্রহ শুরু করল বাম ছাত্র সংগঠন। জানা গেছে এদিন তালমা হাটে এই অর্থ সংগ্রহ কর্মসূচি শুরু করে তারা। বাম ছাত্র সংগঠনের অভিযোগ গত ১০ বছর ধরে রাজ্যজুড়ে বেকার যুবকদের প্রতারনার জাল ছিন্ন করতে- শাসক দল তৃণমূলের দুর্নীতি গ্রস্ত নেতাদের দলবদলের রাজনীতিকে কাজে লাগিয়ে রাজ্যের মাটিতে সাম্প্রদায়িক শক্তি বিজেপির মাটি শক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে DYFI-SFI এর নবান্ন অভিযান হতে চলেছে। নবান্ন অভিযানের এই প্রচার কর্মসূচিতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI জেলা নেতৃত্ব শুভেন্দু সাহা ,সূরজ দাশ ,ফিরোজ আলম ও অন্যান্য নেতৃবৃন্দ।
Read More
মা মেয়েকে কুপিয়ে খুন করে পালাল  যুবক, তদন্তে পুলিশ

মা মেয়েকে কুপিয়ে খুন করে পালাল যুবক, তদন্তে পুলিশ

মা-মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালাল যুবক ।ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের বক্সীরহাট এলাকায়। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করে। মৃতার নাম অঙ্কিতা সরকার (১৭)। এবং তার মা সান্তনা সরকার (৪২) বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় কোচবিহার এম.জে. এন. মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন। কি কারণে এই ঘটনা তার তদন্তে নেমেছে বক্সিরহাট থানার পুলিশ। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ বক্সিরহাট থানার অন্তর্গত বারো কোদালী ১ নম্বর গ্রামপঞ্চায়েত এর তাঁতীপাড়া এলাকার ঘটনা।কি কারণে এই ঘটনা…
Read More