Blog

কাপুর পরিবারের বড়দিনে যোগ দিলেন হবু বৌমা আলিয়া

কাপুর পরিবারের বড়দিনে যোগ দিলেন হবু বৌমা আলিয়া

বড়দিন বলে কথা। বছরের শেষ উৎসবে পরিবারের সঙ্গে সেই উৎসবমুখরতার খুশি ভাগ করে নিতে প্রতিবারের মতো এবারও ট্র্যাডিশন মেনে বার্ষিক ক্রিসমাস লাঞ্চের আসর জমে উঠেছিল কাপুর পরিবারের৷ প্রয়াত অভিনেতা শশী কাপুরের জুহু হোমে বসেছিল আসর৷ করিনা, করিশমা, সইফ, রনবীর তো ছিলেনই ৷ তার সঙ্গে ছিলেন হবু বউমা আলিয়া ভাটও৷বড়দিনে একসঙ্গে পুরো কাপুর পরিবার মজা।করলেন ঘরে থেকেই। করোনা আবহে যেহেতু বাড়ির বাইরে বেরোনোটা অনেকটা ঝুঁকিপূর্ণ তাই এদিন বাড়িতে থেকেই সবাই গেট টুগেদার করে।দিনটি কাটিয়ে দিলেন "অল কাপুর ফ্যামিলি"।
Read More
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফিরে আসল চার যুবকের মৃতদেহ, শোকস্তব্ধ মালদার রতুয়া

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফিরে আসল চার যুবকের মৃতদেহ, শোকস্তব্ধ মালদার রতুয়া

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল মালদার চার শ্রমিকের। চার যুবকের নিথর দেহ গ্রামে ফিরে আসতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। জানা গেছে ওই মৃত চার যুবক মালদার রতুয়া থানার ভাদ গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দা।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত চার শ্রমিকের নাম আব্দুল আজিজ (৩৫), হাবিবুর রহমান (৩০), আব্দুল মান্নান (৪৫) এবং মোহাম্মদ জাহির (৩৬)।  গত দুই মাস আগে ভাদো গ্রামেরই প্রায় ১৫ জন শ্রমিক হিমাচল প্রদেশ গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে । তাদেরই মধ্যে ওই চার শ্রমিক বুধবার দুপুরে হিমাচল প্রদেশের একটি এলাকায় টাওয়ারের কাজের জন্য ট্রাক্টর করে যাচ্ছিলেন। মাঝপথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে…
Read More
কৃষক আইন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বিরোধীরা, অভিযোগ সাংসদ খগেন মুর্মুর

কৃষক আইন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বিরোধীরা, অভিযোগ সাংসদ খগেন মুর্মুর

কৃষি আইন কৃষকদের স্বার্থেই। স্বাধীনতার পর থেকেই কৃষকদের অবস্থা নিয়ে কেউ ভাবেন নি, প্রধানমন্ত্রী সেই সাহস দেখিয়েছেন। কৃষিবিলের সমর্থনে এভাবেই বিরোধীদের কটাক্ষ করলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী।কৃষিতে উন্নতি হোক এবং কৃষকদের আরো সফলতা আসুক, তার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি বিল তৈরি করেছে। কৃষকদের জন্য অনেক প্রকল্প চালু করেছে। কিন্তু এখন বিরোধীরা কৃষকদের ক্ষতি করার জন্য বিভ্রান্তি পরিস্থিতি তৈরী করার চেষ্টা করছে। শনিবার মালদায় এসে একথা বলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ মান্ডব্য । এদিন দুপুরে মালদা শহরের পুরাটুলি বাঁধরোড এলাকায় বিজেপির জেলা কার্যালয়ে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য ।পরে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন…
Read More
তৃনমূল নেতার ওপর দুষ্কৃতি হামলার প্রতিবাদে বিক্ষোভ

তৃনমূল নেতার ওপর দুষ্কৃতি হামলার প্রতিবাদে বিক্ষোভ

রাতের অন্ধকারে তৃনমূল নেতার উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে বিক্ষোভ তৃনমূল কর্মী সমর্থকদের। এদিন জলপাইগুড়ি রংধমালি ট্রাফিক মোড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান কর্মীরা। উল্লেখ্য গত ২৪ তারিখ বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার ফেরার পথে তৃনমূল নেতা মনোরঞ্জন দে সরকারের ওপর প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতির দল। আলিপুরদুয়ার জেলাপরিষদের সহকারি সভাধিপতি ও বিশিষ্ট তৃণমূল নেতা মনোরঞ্জন দে বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।এরই প্রতিবাদে তৃনমূল নেতা কর্মীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে শামিল হন। এই বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা এসসি এসটি সেলের সভাপতি কৃষ্ণ দাস। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যা দুর্গা রায়, সদর ব্লক দুই তৃণমূল কংগ্রেস সভাপতি অর্জুন দাস…
Read More
ঘোষণা হল উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন

ঘোষণা হল উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন

আগামী ২০২১ - এর ১৫ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা ও ২ জুলাই থেকে একাদশ শ্রেণির পরীক্ষা রাজ্যে শুরু হতে চলেছে৷ বৃহস্পতিবার এই সূচি ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্য শিক্ষা পর্ষদ৷ সরকারের সায় আছে প্রস্তাবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৩০ জুন পর্যন্ত চলবে পরীক্ষা। করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে পিছিয়ে গিয়েছে পরীক্ষা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
Read More
বড় সিধান্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

বড় সিধান্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চারটি ফিল্ম মিডিয়া ইউনিট ফিল্মস ডিভিশন অফ ইন্ডিয়া, ডিরেক্টরেট অফ দ্য ফিল্ম ফেস্টিভ্যালস, ভারতের জাতীয় ফিল্ম অ্যার্কাইভ, এবং চিল্ড্রেনস ফিল্ম সোসাইটি - কে এক ছাদের তলায় আনার সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী। এই চারটি ফিল্ম মিডিয়া ইউনিটকে একসঙ্গে মিলিয়ে দেওয়া হবে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এফএফডিসি'র সঙ্গে। এই সিদ্ধান্তে সিলমোহর পড়ল বুধবার। এই পদক্ষেপ ভারতীয় চলচ্চিত্রের উন্নয়নের জন্য বড় পদক্ষেপ মনে করছেন বিশেষজ্ঞরা।
Read More
গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

পণের দাবিতে দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছিল নবগৃহবধূর উপর। বুধবার গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজোল এলাকায়।ঘটনার পর থেকে এলাকা ছেড়ে বেপাত্তা অভিযুক্ত স্বামী। ন্যায় বিচারের দাবিতে গাজোল থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূর আক্রান্ত পরিবার । জানা গেছে, মৃত গৃহবধূর নাম সায়েবা সাবনাম। অভিযুক্ত স্বামী দিলওয়ার হোসেন এবং শশুর আব্দুল করিম শেখ শাশুড়ি মনজেরা বিবি। পরিবার সূত্রে জানা গেছে প্রায় আড়াই বছর আগে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার করঞ্জা বাড়ি এলাকার মেয়ে সায়েবা সাবনামের সামাজিক ভাবে বিবাহ হয় গাজোল থানার জামতলা এলাকার বাসিন্দা দিলওয়ার হোসেনের সাথে।বর্তমানে তাদের একটি…
Read More
বায়ো টয়লেট এবং কমিউনিটি টয়লেটের উদ্বোধন জলপাইগুড়িতে

বায়ো টয়লেট এবং কমিউনিটি টয়লেটের উদ্বোধন জলপাইগুড়িতে

জলপাইগুড়ি শহরের কমিউনিটি এবং বায়োটয়লেটের উদ্বোধন করলেন জলপাইগুড়ি পুরসভার বর্তমান প্রশাসক পাপিয়া পাল। জানা গেছে পথ চলতি মানুষের সুবিধার্থে শহরের বিভিন্ন জায়গায় এই টয়লেটগুলি বসানো হয়। এই টয়লেট গুলি শহরের শিরিষতলা মোড়,সমাজপাড়া মোড়,পোস্ট অফিস মোড়,৩নং ঘুমটি, দিনবাজার সহ বিভিন্ন এলাকায় বসানো হয়েছে বলে জানান পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল। তিনি জানান, এই প্রকল্পের মোট খরচ হয়েছে ৭০লক্ষ টাকা। এর পাশাপাশি আরো নতুন ৫টি বায়ো টয়লেটের কাজ শুরু করেছে পুরসভা। এই বায়ো টয়লেট ও কমিউনিটি টয়লেটের উদ্ধোধনে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পাল, সৈকত চ্যাটার্জি, সন্দিপ মাহাত,সহ পুরসভার আধিকারিক ও কামচারীরা। এই বায়ো টয়লেট ও কমিউনিটি টয়লেটের ফলে সুবিধা হবে শহরের পথচলতি…
Read More
প্রতিবন্ধী যুবককে সাহায্যের হাত মিমির

প্রতিবন্ধী যুবককে সাহায্যের হাত মিমির

করোনা আবহে তিনি বাংলার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। সাংসদ-নায়িকার এই কাজের জন্য তিনি সকলের কাছেই প্রিয়৷ সম্প্রতি, এক প্রতিবন্ধী তরুণকে সাহায্যের হাত বাড়িয়ে আবারও মন জয় করে নিলেন সকলের৷ প্রসঙ্গত, অভিনেত্রীর একটি নতুন গানের টিজার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে তাঁর এক অনুরাগী কমেন্টে সাহায্যের আর্জি জানান। মিমির ওই পোস্টের কমেন্ট বক্সে লেখেন, “দিদি আমার প্রমাণ নেবেন। আমি একজন প্রতিবন্ধী। আমাকে সাহায্য করুন। আপনাদের কাছে আমি টাকা চাইছি না। তবে আমার পা আগুনে পুড়ে গিয়েছে। আমাকে একটু সাহায্য করুন দয়া করে।” সেই অনুরোধ চোখ এড়িয়ে যায়নি মিমির৷ তিনি আশ্বাস দেন যে, তিনি নিশ্চয়ই সাহায্য করবেন।
Read More
বড়দিনের আগে সেজে উঠেছে শহর শিলিগুড়ি

বড়দিনের আগে সেজে উঠেছে শহর শিলিগুড়ি

বড়দিন এবং নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছে শহর শিলিগুড়ি। করোনা ও লকডাউনে মানুষ দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। করোনা বিষের এই বিশকে কাটিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে তাই শিলিগুড়ি শহরের এয়ারভিউ মোড়, হিলকার্ট রোড, হাসমিচক, বিধানরোড, পানিট্যাঙ্কি মোড় আলোর উৎসবে সেজে উঠেছে। এয়ার ভিউ মোড়ে সান্তাক্লজের মূর্তি বসানো হয়েছে। এছাড়া মহানন্দা ব্রিজের দুপাশে আলোর স্তম্ভগুলিকে টুনি লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। জানা গেছে পর্যটন দপ্তর প্রতিবছর ইংরেজি নতুন বছরকে সাজিয়ে তুলতে এই ব্যবস্থা করে থাকে। এবছরও করোনা সংক্রমণের রেশ কমতেই আয়োজন বলে সূত্রের খবর।
Read More
১৫ দফা দাবি নিয়ে ক্ষৌরকার সমিতির উত্তরকন্যা অভিযান

১৫ দফা দাবি নিয়ে ক্ষৌরকার সমিতির উত্তরকন্যা অভিযান

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে উত্তরকন্যা অভিযান করল উত্তরবঙ্গের কয়েকশো ক্ষৌরকার । জানা গেছে এদিন দুপুর বেলা থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ক্ষৌরকারকারেরা এসে জমায়েত হন জলপাই মোড়ে।এরপর সেখান থেকে মিছিল বের হয়ে উত্তরকন্যার দিকে অগ্রসর হয়।ক্ষৌরকারদের এই মিছিলকে ঘিরে এদিন তৎপর ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ প্রশাসন। অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ ব্যারিকেড বেঁধে দেয়। প্রস্তুত রাখা হয় পুলিশ ফোর্স এবং জলকামান।
Read More
অবৈধ সুপারির ট্রাক আটক, গ্রেপ্তার এক

অবৈধ সুপারির ট্রাক আটক, গ্রেপ্তার এক

ট্রাকভর্তি অবৈধ সুপারি সহ আটক এক ড্রাইভার। বুধবার গোপনসূত্রে খবর পেয়ে সিলিগুড়ি এনজেপি থানার পুলিশ অভিযান চালায়। অভিযান চালিয়ে উদ্ধার হয় বিপুল অবৈধ সুপারি। জানা গেছে বুধবার দুপুরে গোপন সুত্রের ভিত্তিতে ফুলবাড়িতে অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে পুলিশ।ট্রাক থেকে প্রায় ১৮ টন সুপারি,যার বাজার মুল্য ৪৭ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।ঘটনায় গ্রেপ্তার করা হয় ট্রাকের চালক মহম্মদ ইয়াকত খানকে।পুলিশ সুত্রে জানা গেছে আসাম থেকে সুপারি গুলি বেনারসের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল।বৃহস্পতিবার ধৃত চালককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

২০২১ – এর বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে শিল্প গড়তে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারকে ইতিমধ্যে চিঠিও দিয়েছে বলে খবর। সেখান থেকে তাজপুর সমুদ্র বন্দর, সিঙ্গুরে অ্যাগ্রো পার্ক, পানাগড়ে বিনিয়োগের কথা জানান তিনি। তাজপুরে রাজ্যের প্রথম গভীর সমুদ্র বন্দরকে ঘিরে কমপক্ষে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নতুন বছরে রাজ্যজুড়ে শিল্পায়ন ও কর্মসংস্থান হবে বলে আশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More
প্রতীক্ষার অবসান খুলল পুরীর জগন্নাথ মন্দির

প্রতীক্ষার অবসান খুলল পুরীর জগন্নাথ মন্দির

করোনার জেরে ২০ মার্চ থেকে নয় মাস বন্ধ ছিল জগন্নাথ মন্দির। এতদিন বাদে অবশেষে খুলল পুরীর জগন্নাথ দেবের মন্দির। পুরির জেলাশাসক জানিয়েছেন যে শুধু সেবায়েতগণ ও তাঁঁদের পরিবারবর্গ ২৫ ডিসেম্বর অবধি দর্শন করতে পারবেন। তারপর ২৬-৩১ ডিসেম্বর অবধি পুরীর স্থানীয়রা ঠাকুরের দর্শন করতে পারবেন। তবে বছরের প্রথম দুই দিন ভিঁড় এড়াতে মন্দির বন্ধ থাকবে। এতদিন বাদে দেবদর্শন, অনেক ভক্তই আবেগে অশ্রুসজল হন।
Read More