22
Dec
একশোদিনের কাজে দুর্নীতি,অনিয়ম, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বঞ্চিত যোগ্যদের নাম সংযোজন সহ একাধিক দাবি জানিয়ে এদিন উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রধানকে ডেপুটেশন দিল বাম-কংগ্রেসের কর্মীসমর্থকরা। জানা গেছে , মঙ্গলবার সাহেবঘাটা বাজার এলাকায় জমায়েত শেষে মিছিল করে শুরু হয় জোটের এই ডেপুটেশন কর্মসূচী। অঞ্চল কংগ্রেস সভাপতি সঞ্জয় রায়, সিপিএমের মালগাঁ শাখা সম্পাদক হায়দর আলী ও সাহেবঘাটা শাখা সম্পাদক জিয়ারুল হকের নেতৃত্বে এই মিছিলে এলাকার জোট কর্মীদের সঙ্গে অংশ নিয়েছিলেন কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত, যুব কংগ্রেসের গিরিধারী প্রামাণিক ও সৌম্য দত্ত এবং সিপিএমের জেলা নেতা ভারতেন্দ্র চৌধুরী ও কালিয়াগঞ্জ দক্ষিণ লোকাল সম্পাদক দেবাশীষ পাট্টাদার প্রমুখ। এদিন মিছিল শেষে মালগাঁ গ্রাম পঞ্চায়েত অফিসের…
