Blog

মহানন্দা অভয়ারণ্য খুলে যাচ্ছে পর্যটকদের জন্য

মহানন্দা অভয়ারণ্য খুলে যাচ্ছে পর্যটকদের জন্য

শিলিগুড়িতে আরেকটি জঙ্গল সাফারি শুরু করল বনদপ্তর। দীর্ঘ কয়েকবছর পর এবার ফের সুকনার মহানন্দা অভয়ারণ্য খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। জানা গেছে আজ থেকে সুকনার মহানন্দা অভয়ারণ্য খুলে গেল। শিলিগুড়ি বাসীর কাছে সুকনার রংটং শর্ট আউটিংয়ের জন্য অটোমেটিক চয়েস। আর সেই জায়গাতে এবার ভ্রমনপিপাসুদের কাছে খুলে যাচ্ছে এই অভয়ারণ্য। আপাতত ১ ঘণ্টার সাফারিতে বন্যপ্রাণী, বন ও পাহাড়ের সৌন্দর্য দেখার সুযোগ করে দিলো বনদপ্তর। শুক্রবার নতুন এই সাফারির উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল(বন্যপ্রাণ) বিনোদকুমার যাদব, উত্তরবঙ্গের মুখ্য বনপাল(বন্যপ্রাণ) রাজেন্দ্র জাখর, পদ্মজা নাইডু চিড়িয়াখানার ডিরেক্টর ধরমদেও রাই ও অন্যান্য বনাধিকারিকেরা।জানা গেছে সুকনায় বনদপ্তরের অফিস কিংবা অনলাইনে এই সাফারির টিকিট কাটা…
Read More
কুপ্রস্তাবে রাজি নাহওয়ায় বৌদির যৌনাঙ্গ ছিঁড়ে দিল দেওর, পলাতক

কুপ্রস্তাবে রাজি নাহওয়ায় বৌদির যৌনাঙ্গ ছিঁড়ে দিল দেওর, পলাতক

নব গৃহবধুকে কুপ্রস্তাব এবং কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শারীরিক নির্যাতন এবং যৌনাঙ্গে আঘাত করে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পলাতক দেওর ,স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় মালদার ভুতনি জেলায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজন। সূত্রের খবর বিহারের বাসিন্দা প্রিয়াঙ্কা মন্ডলের সঙ্গে গত দুবছর আগে সামাজিক মতে বিয়ে হয় মালদার ভুতনি থানার বাসিন্দা ফটিক মন্ডলের সঙ্গে। বিয়ের আগে মেয়েটির অন্য কারো সঙ্গে সম্পর্ক ছিল একথা জানতে পেরে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূকে নির্যাতন শুরু করে। দেওরের কুপ্রস্তাবের প্রতিবাদ করেছিলেন বৌদি । আর তারই বদলা নিতে  বৌদির পেটে ও যৌনাঙ্গে আঘাত করে খুন…
Read More
এবার পাহাড়েও শুভেন্দুর পোস্টার

এবার পাহাড়েও শুভেন্দুর পোস্টার

শিলিগুড়ির পর এবার পাহাড়েও পোস্টার পড়ল তৃণমূলের দাদা। আমরা সবাই গর্বিত , আমরা দাদার সমর্থক লেখায় তৃণমূলের বিক্ষুব্ধ নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পরে। কিন্তু পোস্টারে তৃণমূলের কোনো প্রতীক চিহ্ন ছিল না। শুভেন্দুর নামে পাহাড়ে পোস্টার পড়াতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।শিলিগুড়ি এবং অন্যান্য শহরে কিছু দিন আগে এ জাতীয় পোস্টার দেখা গেছে। এখন শুক্রবার দার্জিলিং পাহাড়ে তাঁর ছবি সহ পোস্টার দেখা গেছে। সম্প্রতি তাঁর জনসভায়, দলের সাইন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া পোস্টার নিয়ে রাজ্যের রাজনীতিতে আলোড়ন উঠেছে। তাঁর নামের পোস্টারগুলি বিভিন্ন শহরে বিভিন্ন সময়ে হাজির হচ্ছে। যার কোনটিতেই দলের নাম বা প্রতীক নেই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও নেই.…
Read More
মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু

মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু

মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী। সরকারি জেড ক্যাটাগরির নিরাপত্তা ছেড়েছিলেন আগেই। এবার নন্দীগ্রামের বিধায়ক দাদা শুভেন্দুও মন্ত্রিত্ব ছাড়লেন। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন।
Read More
ঘাসফুল ছাড়লেন মিহির গোস্বামী

ঘাসফুল ছাড়লেন মিহির গোস্বামী

সাংবাদিক সম্মেলন ডেকে দলের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নেওয়ার পর থেকেই গত দুমাস ধরে একের পর এক তোপ দেগেছেন দলের বিরুদ্ধে । দলে নিজের আত্ম মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি নিয়ে বারবার সোচ্চার হয়েছিলেন বিধায়ক মিহির গোস্বামী। কোচবিহারের রাজনীতিতে কম জলঘোলা হয়নি। অভিমানী এই নেতার মান ভাঙাতে এবং দলে পুনরায় ফিরিয়ে আনতে কোচবিহার তৃণমূলের প্রায় সব নেতাই তাঁর সঙ্গে দেখা করেছিলেন । জেলার যুবনেতা অভিজিৎ দে, উন্নয়নমন্ত্রী রবি ঘোষ সহ তাবড় তাবড় নেতারা বিক্ষুব্ধ মিহিরের মান ভাঙাতে ব্যর্থ । মাঝে বিজেপির সাংসদ মিহিরের সঙ্গে সাক্ষাৎ করে দলত্যাগের জল্পনা আরো বাড়ে। এই টালবাহানায় অবশেষে সোশ্যাল মিডিয়ায় নিজের দলত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি…
Read More
দার্জিলিঙে টয়ট্রেন চালুতে সবুজ সংকেত

দার্জিলিঙে টয়ট্রেন চালুতে সবুজ সংকেত

করোনার জেরে বন্ধ ছিল দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয়ট্রেন। পর্যটন শিল্প ফের চাঙ্গা করতে এবার খুব শীঘ্রই চালু হতে চলেছে দার্জিলিঙ টয়ট্রেন জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সোমবার থেকে পরীক্ষামূলক টয়ট্রেন চালানো শুরু হয়েছে। রাজ্য সরকারের সবুজ সংকেত পেলেই তা পাহাড়ের বুক চিরে চলবে। দার্জিলিং মূলত পর্যটনের উপরই নির্ভরশীল। তিন কামরার টয়ট্রেন এখানে মূল আকর্ষণের বিষয় বলা যায়।
Read More
গাঁটছাড়া বাঁধলেন অনির্বাণ-মধুরিমা

গাঁটছাড়া বাঁধলেন অনির্বাণ-মধুরিমা

বিয়ে করলেন টলিউডের অন্যতম হ্যান্ডসাম নায়ক অনির্বাণ ভট্টাচার্য। নাট্যদুনিয়ার বন্ধু মধুরিমা গোস্বামীর সঙ্গে সই-সাবুদ করে বিয়ের পর্ব সারলেন অভিনেতা। টলিগঞ্জের মোস্ট এলিজেবল ব্যাচেলারের তালিকা থেকে আজ পাকাপাকিভাবে বাদ পড় ল অনিবার্ণের নাম। আগামিকাল, ২৭ নভেম্বর বিয়ের অনুষ্ঠানের জায়গাতেই রিসেপশনের আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে খুব ঘটা করে কোনও অনুষ্ঠান করছেন না অনির্বাণ, কারণ অতিথি সংখ্যা সীমিত রাখতে হবে। একদম ঘরোয়া আয়োজনে দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই বিয়ের পর্ব সারলেন অনির্বাণ।
Read More
মাঝেরহাট ব্রিজ খোলাকে কেন্দ্র করে ফের বিজেপি-পুলিশ সংঘর্ষ

মাঝেরহাট ব্রিজ খোলাকে কেন্দ্র করে ফের বিজেপি-পুলিশ সংঘর্ষ

এদিন মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে তারাতলা চত্বরে। রণক্ষেত্রে পরিণত হল শহর কলকাতা। বামপন্থী সংগঠনের ডাকা ধর্মঘটের দিনই মাঝেরহাট সেতু চালু করার দাবিতে বিক্ষোভ দেখায় বঙ্গ বিজেপি। ব্যাপক লাঠিচার্জ করা হয় পুলিশের তরফ থেকে। নামানো হয় কমব্যাট ফোর্স। পথে নামে ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরাও। প্রসঙ্গত, ২০১৮ সালে মাঝেরহাট ব্রিজটি ভেঙে পড়ে। বেহালা, মহেশতলা এবং বজবজের মত শহরতলির এলাকার লক্ষ লক্ষ মানুষকে মূল শহরের সঙ্গে যোগাযোগ স্থাপনে সাহায্য করে এই ব্রিজটি। ব্রিজটি ভাঙার দুই বছর পরেও কেন তা চালু হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এদিন মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। যদিও লাঠিচার্জ-গ্রেপ্তারির পরও বারবার করে…
Read More
সেরা ফুটবলারের মূর্তি বসতে চলেছে গোয়ায়

সেরা ফুটবলারের মূর্তি বসতে চলেছে গোয়ায়

আগামী বছরের গোড়ার দিকে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার ৩৫০ কেজি ওজনের মূর্তি স্থাপন করবে  গোয়া সরকার। ইতিমধ্যেই মহারাষ্ট্রের এক শিল্পী তৈরি করছে মারাদোনার মূর্তি। এক বছরের মধ্যেই তৈরি করা হবে এই মূর্তি। মূর্তিটি কান্ডোলিম বা কালানগুটে স্থাপিত হবে। মারাদোনাকেই শ্রদ্ধা জানাতেই এই প্রয়াস। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের নায়ক, দিয়েগো আরমান্দো মারাদোনা বুধবার বুয়েনস আইরেসে দেহত্যাগ। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনা আর নেই৷
Read More
প্রকাশ্যে এল কম্যান্ডোর ফার্স্ট লুক

প্রকাশ্যে এল কম্যান্ডোর ফার্স্ট লুক

করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই দেব শেষ করে ফেললেন কমান্ডোর শ্যুটিংয়ের বাকি কাজ। এই ছবিতে একদম রাফ অ্যান্ড টাফ লুকে পাওয়া যাবে দেবকে। কলকাতার শেডিউল শেষ করে এবার বাংলাদেশ যাচ্ছে দেব। নতুন বছরটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে দেবের। কাকতালীয়ভাবে আজ মুম্বই হামলার বর্ষপূর্তি আর আজই প্রকাশ্যে আনলেন কম্যান্ডোর ফার্স্ট লুক।
Read More
ইস্তফা দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী

ইস্তফা দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী

রাজ্যের পরিবহনমন্ত্রী মেদিনীপুরের দাপুটে নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে চলছে টানাপড়েন। আজ হুগলি রিভার ব্রিজ কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন তিনি। এইভাবেই আস্তে আস্তে তৃণমূল থেকে পুরোপুরি সরে যাবেন শুভেন্দু। হুগলি রিভার ব্রিজ কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইস্তফার সঠিক কারণ এখনো জানা যায়নি। দলের এক বর্ষীয়ান সাংসদের সঙ্গে সদ্য শুভেন্দুর ‘বিশেষ’ বৈঠক হয়েছে কলকাতায়।
Read More
বিয়ের অনুষ্ঠানের জন্য নতুন ঘোষণা যোগী প্রশাসনের

বিয়ের অনুষ্ঠানের জন্য নতুন ঘোষণা যোগী প্রশাসনের

বৃহস্পতিবার করোনাকালে বিয়ের অনুষ্ঠানের জন্য যোগীরাজ্যে নতুন ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানের জন্য আর পুলিশ বা প্রশাসনের লিখিত অনুমতির প্রয়োজন নেই বলে জানালেন যোগী প্রশাসন। তবে অনুষ্ঠানে আগের মতোই কোভিড প্রোটোকল অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা সংক্রমণের কথা মাথার রেখে অনুষ্ঠানে অতিথি সংখ্যা ১০০-র মধ্যে বেঁধে দেওয়া হয়। নিয়ম ভাঙলে উদ্যোক্তাদের বিরুদ্ধে দায়ের করা হবে এফআইআর।
Read More
তুরস্কের থেকে ড্রোন কিনছে পাকিস্তান

তুরস্কের থেকে ড্রোন কিনছে পাকিস্তান

চিনের পর এবার তুরস্কের হাত ধরতে চলেছে পাকিস্তান। চিনের পর এবার তুরস্কের কাছ থেকে ড্রোন কিনছে পাকিস্তান। এস-২৫০ মিনি ইউএভি ট্রায়াল দিতে চাইছে পাকিস্তান সেনাবাহিনী। নিয়ন্ত্রণরেখা বরাবর এই ড্রোনগুলি রাখা হবে। ট্রায়াল দেওয়া হয়েছে গদর, মুজাফফরবাদ, বালোচিস্তানের তুরবাটে। ভারতের ওপর নজরদারি রাখার জন্যই মানবহীন ড্রোন সীমান্তে মোতায়েন করা হবে।
Read More
দেশ জুড়ে ডাকা ধর্মঘটে শান্তিপূর্ণ ছিল মহানগর

দেশ জুড়ে ডাকা ধর্মঘটে শান্তিপূর্ণ ছিল মহানগর

কলকাতা: নয়া কৃষি আইন, আলু-পেঁয়াজ থেকে পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বিরোধিতায় বৃহস্পতিবার দেশ জুড়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো ধর্মঘট পালন করেছে। এই ধর্মঘটের জেরে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি হয় তবে বিশেষ প্রভাব পড়ল না কলকাতায়। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন জেলায় সক্রিয় ছিলেন বাম-কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। ধর্মঘট ঘিরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য ছিল রাজ্য সরকারের।
Read More