Blog

বিধাননগরে গাঁজাসহ গ্রেপ্তার দুই

বিধাননগরে গাঁজাসহ গ্রেপ্তার দুই

বাইশ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করল বিধাননগর থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর থানার পুলিশ মুরালিগঞ্জ এলাকায় সরকারি বাসে গাঁজা উদ্ধার করে। ঘটনায় এক মহিলা ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। আগাম খবর অনুযায়ী এদিন কলকাতা গামী প্রতিটি বাসে নাকা তল্লাশি শুরু হয়। পুলিশ জানিয়েছে, যাত্রী সেজে সরকারি বাসে এই গাঁজা কলকাতায় পাচার করা হচ্ছিল ধৃতদের কাছ থেকে প্রায় ২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।যার অনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এডিসোনাল এসপি মনোরঞ্জন ঘোষ বলেন যে আমরা গোপন সূত্রে খবর পাই যে গাঁজা কলকাতা উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।এরপর সেই সময় নাগা তল্লাশি চালিয়ে গাঁজা সহ দুজনকে গ্রেফতার…
Read More
মহানন্দার ছটঘাট পরিষ্কার করল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা

মহানন্দার ছটঘাট পরিষ্কার করল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা

ছটঘাট পরিষ্কার করল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। মঙ্গলবার সকালবেলা মহানন্দার নিরঞ্জন মৌলিক ঘাটে এদিন স্বচ্ছতা করা হয় বলে জানা গেছে। ছটপুজোর পর পরে থাকা কলাগাছ, ফুল, প্লাস্টিক ,অপ্রয়োজনীয় জিনিস এদিন পরিষ্কার করে মঞ্চের যুবকরা। হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তা শুভ শীল জানিয়েছে মহানন্দাকে পরিষ্কার রাখা আমাদের সবার কর্তব্য। আমরা মঞ্চের সদস্যরা আজ ঘাট পরিষ্কার কর্মসূচি করলাম।
Read More
মালদায় রেল অবরোধ বাম-কংগ্রেসের

মালদায় রেল অবরোধ বাম-কংগ্রেসের

ধর্মঘট সফল করতে বাদ রাখল না রেলকেও।কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি‌র প্রতিবাদে ডাকা ধর্মঘটের সমর্থনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখাল বাম-কংগ্রেস কৃষক ও শ্রমিক সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি রোড স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভে নেতৃত্ব দেন কৃষক নেতা আজম আলি আব্বাস। রেল লাইন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশের বিশাল বাহিনী। আন্দোলন‌কারীদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করে‌ন তারা। কৃষক নেতা আজম আলি আব্বাস বলেন, কেন্দ্রীয় সরকার জাতীয় সম্পত্তি‌গুলো কর্পোরেট সংস্থা‌গুলো‌র হাতে তুলে দিচ্ছে। অথচ দেশের মানুষ‌কে পঞ্চাশ টাকা টিকিট কেটে প্ল‍্যাটফর্মে উঠতে হবে এমনটা মেনে নেওয়া যায় না। কেন্দ্রীয় সরকারের এমন নীতি‌র…
Read More
ধর্মঘটের বিরোধিতায় পথে নামল তৃনমূল

ধর্মঘটের বিরোধিতায় পথে নামল তৃনমূল

একাধিক বাম শ্রমিক সংগঠনের ডাকা বন্ধের সমর্থনে আজ যেখানে বাম কর্মীরা রাস্তায় বন্ধ করতে পথে নামল ঠিক বন্ধের বিরোধিতা করে এদিকে এদিন রাস্তায় নামল তৃণমূলের কর্মী-সমর্থকরা। জানা গেছে জলপাইগুড়িতে বন্ধের বিরোধিতা করে পথে নামতে দেখা গেলো তৃনমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানীকে। এদিন তাকে দলীয় কর্মীদের নিয়ে জলপাইগুড়ি সমাজ পাড়াস্থিত তৃনমুল জেলা কার্যালয়ের সামনের রাস্তা থেকে বন্ধের ইসুকে সমর্থন করার পাশাপাশি বন্ধকে বিরোধিতা করে শহরের রাস্তায় হাটতে দেখা গেলো তাদের। ঘটনায় তৃনমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানী বলেন কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন চালাচ্ছি। তাই আমরা বাম ও কংগ্রেসের যৌথ আন্দোলনের দাবী গুলিকে সমর্থন করি। তাই…
Read More
তালা ভেঙে ব্যবসায়ীর বাড়িতে চুরি

তালা ভেঙে ব্যবসায়ীর বাড়িতে চুরি

বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে তালা ভেঙে ঘরে ঢুকে চুরি করল টাকা, গয়নাসহ মূল্যবান সামগ্রী। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মালদার গভর্মেন্ট কলোনিতে। বৃহস্পতিবার সকালে ওই ব্যবসায়ী পরিবার বাইরে থেকে নিজের বাড়িতে ফিরে আসেন। আর বাড়ির দরজার তালা ভাঙা দেখেই চুরির ঘটনাটি সন্দেহ করেন। এরপর এই এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক নম্বর গভর্মেন্ট কলোনির এলাকার বাসিন্দা কুনাল কান্তি চৌধুরী ছট পূজা উপলক্ষে কয়েকদিন আগে সপরিবারে মালদার হরিশ্চন্দ্রপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন । সেখান থেকেই তিনি এদিন সকালে নিজের বাড়িতে ফিরে আসেন। এরপর বাড়ির দরজা ভাঙা এবং ঘরের প্রতিটি জিনিসপত্র লন্ডভন্ড হয়ে থাকতে দেখেই চুরির বিষয়টি সন্দেহ…
Read More
রাসমেলা হবে সিদ্ধান্ত জেলা প্রশাসনের

রাসমেলা হবে সিদ্ধান্ত জেলা প্রশাসনের

করোনায় ছেদ পড়তে চলেছিল কোচবিহারের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন রাসমেলা। এমনটাই সিদ্ধান্ত জানাল কোচবিহার জেলা প্রশাসন। এই করোনা আবহে এবার রাস মেলা হবে কিনা এনিয়ে সংশয় ছিল । প্রথমদিকে সিদ্ধান্ত নেওয়া হয় মেলা না হলেও নিয়ম মেনে রাসচক্র ঘুরবে। কোভিড সংক্রান্ত নির্দেশিকা, স্যানিটাইজার, মাস্ক, শারীরিক দূরত্ব বজায় রেখে নিয়ম মাফিক পুজা করার সিদ্ধান্ত নেওয়া হলেও মেলা নাহওয়ায় মুখভার ছিল কোচবিহার তথা উত্তরের মানুষদের। এবছর মেলা প্রদর্শনী বাতিল হওয়ায় ক্ষতির মুখে পড়ছিল একাধিক মেলায় পসরা বসানো দোকানদাররা। তাদের সমস্যার কথা জানানোও হয় জেলা প্রশাসন সহ রাজ্য প্রশাসনকে এনিয়ে কোভিডের যাবতীয় শর্ত চাপিয়ে মেলা ও প্রদর্শনী করার অনুমতি পেতেই অবশেষে রাসমেলা বসানোর সিদ্ধান্ত…
Read More
ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া শহর শিলিগুড়িতে

ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া শহর শিলিগুড়িতে

দেশব্যাপী ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া শহর শিলিগুড়িতে। ট্রেড ইউনিয়নের ডাকা আজকের ধর্মঘটে সফল করতে সকাল থেকেই বাম কর্মী নেতাদেরকে শহরের প্রধান সড়কগুলিতে ঝান্ডা হাতে দেখা গেল।কিছু বাম কর্মী সমর্থকদের ঝান্ডা হাতে মল, দোকানে গিয়ে দোকান বন্ধ রাখার অনুরোধ করে পাশাপাশি রাস্তায় টোটো , বাস আটকে দেওয়ার খবর এসেছে বিভিন্ন জায়গা থেকে। অন্যদিকে রাস্তায় সরকারি গাড়ি এবং কিছু ব্যক্তিগত যানবাহন ছাড়া আর কোনো বাহন দেখা যায়নি। হিলকার্ট রোডে দুএকটি দোকান খোলা থাকলেও বিধানমার্কেট , হংকং মার্কেট, নিবেদিতা মার্কেট সহ সর্বত্র বন্ধের চিত্র দেখা গেল। অপরদিকে সরকারি অফিস আদালত নিয়মমাফিক খোলাই ছিল। এদিন শিলিগুড়ি কলেজে মার্কশিট দেওয়া শুরু হয়। অনেকে কিছু ছাত্র নিজের…
Read More
পোকারবাজি ডট কমের মানিমেকার টুর্নামেন্ট

পোকারবাজি ডট কমের মানিমেকার টুর্নামেন্ট

ইন্ডিয়ান পোকার গেম খেলার অন্যতম জনপ্রিয় অনলাইন গেমিং প্লাটফর্ম পোকারবাজি ডট কম সম্প্রতি শেষ করেছে তাদের আকর্ষণীয় মানিমেকার টুর্নামেন্ট। এতে ১০০০ জনেরও বেশি প্লেয়ার যোগ দিয়েছিলেন। মেঘালয়ের শিলঙের ২৮ বছর বয়সী বানমানলাঙ ওয়ারলিন্ডেম মাত্র ১১,০০০ টাকা বিনিয়োগ করে জিতে নিয়েছেন   ১৭,০০,০০০ টাকা গ্র্যান্ড প্রাইজ। তিনি পোকার ডট কমের একজন নিয়মিত প্লেয়ার। ২০১৪ সালে শুরুর পর থেকে গত ৬ বছর ধরে পোকারবাজি ডট কম ভারতে অনলাইন গেমিং ক্যাটাগরিতে সাড়া জাগিয়েছে। এটি এখন অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিতে স্কিল-বেসড গেমিং প্লাটফর্মে এক সুপরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। পোকারবাজি ডট কম হল এআইজিএফ-এর মেম্বার এবং আইএএমএআই নির্দেশিত অ্যাডভার্টাইজিং রুলস ও রেগুলেশনস অনুসারী। ব্যবহারকারীরা পোকারবাজি ডট…
Read More
আদিবাসী মেয়ের ডাক্তারি পড়ার সুযোগে খুশির জোয়ার

আদিবাসী মেয়ের ডাক্তারি পড়ার সুযোগে খুশির জোয়ার

চায়ের দেশে নুনকথার চিত্র সবারই জানা । চাবাগানের শ্রমিকদের অর্থনৈতিক সঙ্কট, সংঘর্ষকে উপেক্ষা করে স্বপ্নের দৌড়ে সফল হল স্বপ্না। এবারের নিট পরীক্ষায় সাফল্যে পেয়ে উত্তরবঙ্গ মেডিকেল পড়ার সুযোগ পেল খড়িবাড়ি বাতাসির স্বপ্না মুন্ডা। চাবাগানের লাইনঘরের ছোট্ট চালের নীচে সাফল্যের খুশিতে স্বপ্নার উজ্জ্বল মুখটির ছবি ধরা পড়লেও এই স্বপ্নের দৌড়টা শুরু হয়েছিল খুবই কঠিনভাবে। স্বপ্নার বাবা চাবাগানের শ্রমিক, মা বাগানেরই স্বাস্থ্যকর্মী । বাগানের সামান্য আয়েও মেয়েকে স্বপ্নকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছেন কঠোর পরিশ্রমে। ২০১৬ সালে বাতাসি শাস্ত্রীজি স্কুল থেকে মাধ্যমিকে প্রায় ৮০ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান নিয়ে পড়ার জন্য শিলিগুড়ি মার্গারেটে ভর্তি হয় স্বপ্না মুন্ডা । বাগানের সামান্য আয়ে মেয়ের ওড়াশোনার…
Read More
বন্ধন ব্যাংকের আর্থিক ফলাফল

বন্ধন ব্যাংকের আর্থিক ফলাফল

নভেম্বর ২০২০: ২০২০-২১ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে বন্ধন ব্যাংক। এই সময়কালে ব্যাংকের ব্যবসা ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ২৫.৯০% বেড়ে ১,৪২,৭৪২.৩ কোটি টাকা হয়েছে। গত আগস্টে এই ব্যাংকের পাঁচ বছর পূর্ণ হয়েছে। এই স্বল্প সময়ে তার ব্যাংকিং আউটলেটের সংখ্যা ৪,৭০১-এ দাঁড়িয়েছে, আর গ্রাহকসংখ্যা হয়েছে ২.০৮ কোটি। এই ব্যাংকের কর্মীসংখ্যা ৪৫,৫৪৯।  বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় বন্ধন ব্যাংকের আমানত বৃদ্ধি হয়েছে ৩৪.৪ শতাংশ। বর্তমানে মোট আমানতের পরিমাণ ৬৬,১২৭.৭ কোটি টাকা। কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট মিলে ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ৫৬.২ শতাংশ বৃদ্ধি হয়ে ২৫,২৭৯ কোটি টাকা হয়েছে। ব্যাংকের নেট প্রফিট হয়েছে ৯২০ কোটি টাকা, যা ২০২০-র ৩০ জুনে সমাপ্ত ত্রৈমাসিকের থেকে ৬৭.৩…
Read More
২০০৬ সাল থেকে চলছে ইউটিআই আর্বিট্রেজ ফান্ড

২০০৬ সাল থেকে চলছে ইউটিআই আর্বিট্রেজ ফান্ড

২০০৬ সালে শুরু হওয়ার পর থেকে ১৪ বছরের ট্র্যাক রেকর্ড নিয়ে সাফল্যের সঙ্গে চালু রয়েছে ইউটিআই আর্বিট্রেজ ফান্ড। রেগুলার ও ডাইরেক্ট প্ল্যানের আওতায় এই ফান্ড মান্থলি ডিভিডেন্ড প্রদান-সহ সামগ্রীকভাবে উত্তম পারদর্শীতা প্রদর্শন করে আসছে। একবছরের ভিত্তিতে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথের ভিত্তিতে এই ফান্ড রেগুলার প্ল্যান গ্রোথ অপশনের আওতায় ৪.৪৬% ও ডাইরেক্ট প্ল্যান গ্রোথ অপশনের অধীনে ৫.০২% রিটার্ন প্রদান করেছে। (৬ নভেম্বর ২০২০-এর তথ্যানুসারে)  ইকুইটি ওরিয়েন্টেড হওয়ায় এই ফান্ড অন্যান্য ফান্ডের তুলনায় বেশকিছু ট্যাক্স আর্বিট্রেজ পেয়ে আসছে। মাসিক ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রে এই ফান্ডের ট্র্যাক রেকর্ড উল্লেখযোগ্য। ডিভিডেন্ড হিসেবে এই ফান্ড থেকে প্রাপ্ত আয় বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয়। এরউপরে এনএভি অ্যাপ্রিসিয়েশন থাকায় তা ওভারঅল…
Read More
ফ্রাটেলি ওয়াইনসের ‘টিল্ট’ শিলিগুড়িতে

ফ্রাটেলি ওয়াইনসের ‘টিল্ট’ শিলিগুড়িতে

ভারতের সবথেকে বড় ব্যক্তিমালিকানাধীন ওয়াইন এস্টেট ফ্রাটেলি ভাইনইয়ার্ডসের ‘টিল্ট’ (ওয়াইন ইন আ ক্যান) এবার শিলিগুড়িতে আসতে চলেছে। ভেগান ও গ্লুটেন-ফ্রি টিল্ট পাওয়া যাবে আলো-হাওয়া রোধক ২৫০-মিলি ইকো-সেন্সিটিভ ক্যানে। চারটি ভেরিয়েন্টে পাওয়া যাবে টিল্ট – টিল্ট রেড, টিল্ট হোয়াইট, টিল্ট বাবলি ও টিল্ট বাবলি রোজ। ক্যান-প্রতি দাম ১৬০ টাকা থেকে ২৩০ টাকা। শহরের অগ্রণী আউটলেটগুলিতে শীঘ্রই এসে যাবে টিল্ট। টিল্ট যেমন ফ্রেশ, তেমনই অ্যারোম্যাটিক। ফ্রাটেলি ভাইনইয়ার্ডসের টিল্টের গুণগত মান খুবই ভাল। ফ্রাটেলি এতে বিভিন্ন ফলের অ্যারোমা যেমন ধরে রাখতে পেরেছে তেমনই ভাল ওয়াইনের তিনটি পিলারের সঠিক ব্যালান্স নিশ্চিত করেছে – সুইটনেস, অ্যাসিডিটি ও ট্যানিন।
Read More
নতুন জুটিতে সঞ্জনা-আদিত্য

নতুন জুটিতে সঞ্জনা-আদিত্য

জীবনে প্রথম ছবিতে সুশান্তের সঙ্গে অভিনয় করেছিলেন নবাগতা অভিনেত্রী সঞ্জনা সাংঘি। সুশান্তের মৃত্যুর পর মুম্বই ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সব ভুলে সঞ্জনা ফিরে আসছেন মূল স্রোতে। এইবারের ‘ওম দ্য ব্যাটল উইথইন’ নতুন ছবিতে তার বিপরীতে অভিনয় করতে চলেছেন আদিত্য রয় কাপুর। কপিল শর্মা এই ছবিটির পরিচালনা করছেন। এই নতুন জুটিকে দেখার জন্য মুখিয়ে আছেন তাদের অনুরাগীরা।
Read More
সিলেবাস কমবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার

সিলেবাস কমবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার

অনেকটাই কমে গেল ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন ৩০-৩৫ সিলেবাস শতাংশ হ্রাস করা হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে রাজ্য। পড়াশোনার ভার খানিকটা লাঘবের জন্যই এই সিদ্ধান্ত। আগামী বছর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে তাদের টেস্ট পরীক্ষা হবে না বলে আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার।
Read More