Blog

পথকুকুরের কামড় ও মৃত্যুতে রাজ্যকে দিতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

পথকুকুরের কামড় ও মৃত্যুতে রাজ্যকে দিতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

পথকুকুরের কামড় ও তার জেরে মৃত্যুর দায় রাজ্যের উপর চাপাল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানাল, প্রত্যেক কুকুরে কামড়ানো, কুকুরের কামড় থেকে মৃত্যু এবং শিশু ও প্রবীণদের আহত হওয়ার ঘটনায় মোটা টাকা জরিমানা করা হবে। 'কোনও পদক্ষেপ না করার জন্য' রাজ্যগুলির থেকেই মোটা টাকা জরিমানা আদায় করা হবে। বিচারপতি বিক্রম নাথ জানিয়েছেন, যাঁরা পথকুকুরদের খাওয়ান, কোনও ঘটনা ঘটলে তাঁদের ঘাড়েই দায় বর্তাবে। মঙ্গলবার শুনানি চলাকালীন এই মন্তব্য করল আদালত। বলা হয়, "কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলিকে পদক্ষেপ করতে হবে। বহু দিন ধরে এই সমস্যা চলছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকারগুলির জন্যই এই সমস্যা হাজার গুণ বেড়ে গিয়েছে। এদিন সওয়াল জবাব চলাকালীন…
Read More
রাজ্যে নিপা ভাইরাসের আতঙ্ক! উদ্বিগ্ন চিকিৎসক মহল

রাজ্যে নিপা ভাইরাসের আতঙ্ক! উদ্বিগ্ন চিকিৎসক মহল

নিপা ভাইরাসের আতঙ্ক ছড়াল পশ্চিমবঙ্গে। উত্তর ২৪ পরগনার বারাসতের দুই নার্সকে এই ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক ভাবে তাঁরা এই ভাইরাসে আক্রান্ত বলেই সন্দেহ। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে পুণেতে নমুনা পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দু’জনের অবস্থা সঙ্কটজনক।ভেন্টিলেশনে রেখে তাঁদের চিকিৎসা চলছে। জানা গেছে, এই ভাইরাসের উৎস মূলত বাদুড়। বাদুড়ের আধখাওয়া ফল ভাল ফলের সঙ্গে মিশে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তের ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র থেকেও সংক্রমণের ক্ষমতা রাখে নিপা ভাইরাস। সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসে মৃত্যুহার ৫০-৬০ শতাংশ। নিপাকে বিজ্ঞানীরা বলেন ‘জুনটিক ভাইরাস’। অর্থাৎ পশুর শরীর থেকে…
Read More
ভারতজুড়ে বৈপ্লবিক ফ্যাশন প্রদর্শনীর মধ্য দিয়ে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর

ভারতজুড়ে বৈপ্লবিক ফ্যাশন প্রদর্শনীর মধ্য দিয়ে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর

ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ২০২৫ গুরুগ্রাম, জয়পুর এবং কলকাতায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের এই সংস্করণের সমাপ্তি ঘোষণা করেছে। ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি’ মঞ্চের মাধ্যমে এই ট্যুরটি ফ্যাশন অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। প্রতিটি শহরে ফ্যাশনকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। গুরুগ্রামে ডিজাইনার ফাল্গুনি ও শেন পিকক প্রযুক্তি ও কৌটিয়ারের মেলবন্ধনে তৈরি করেন ‘ফিউচারভার্স’, যেখানে শাহিদ কাপুর ও তামান্না ভাটিয়া শো-স্টপার ছিলেন। জয়পুরে নম্রতা জোশিপুরা ও অভিষেক পটনি মোটরস্পোর্ট নন্দনতত্ত্বের মাধ্যমে ‘হাই অকটেন কৌটিয়ার’ পেশ করেন, সঙ্গে ছিলেন হারনাজ সান্ধু ও র‍্যাপার রাফতার। কলকাতার গ্র্যান্ড ফিনালেতে হুগলি নদীর বুকে ভাসমান থিয়েটারে অনামিকা খান্না (AK|OK) প্রথাগত কারুশিল্পকে আধুনিক…
Read More
সারা বিশ্বে অত্যন্ত উৎসাহের নিয়ে পালিত প্রবাসী ভারতীয় দিবস

সারা বিশ্বে অত্যন্ত উৎসাহের নিয়ে পালিত প্রবাসী ভারতীয় দিবস

৯ জানুয়ারি ভারতসহ বিদেশেও অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রবাসী ভারতীয় দিবস (পিবিডি) পালিত হয়েছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে বসবাসরত ভারতীয়দের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন যে, বিদেশের ভারতীয়রা ভারত ও বিশ্বের মধ্যে একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করে। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্বজুড়ে ভারতীয় মিশনগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল। জেনেভায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশন ৯ তারিখে একটি মহৎ অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে বিপুল সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত মানুষ অংশগ্রহণ করেন। অন্যদিকে, সাংহাইতে ভারতের কনসুলেট জেনারেল ভারতীয় উদ্যোক্তাদের উৎসাহিত করে এই দিনটিকে পালন করেছে। সেখানে ভারতের কনসাল জেনারেল প্রতীক মাথুর হ্যাংঝো আঞ্চলিক পর্যটন কেন্দ্র এবং উদীয়মান এআই হাব পরিদর্শন করেন। সফর…
Read More
কোচবিহার পুরসভায় চেয়ারম্যানের দায়িত্বে আমিনা আহমেদ

কোচবিহার পুরসভায় চেয়ারম্যানের দায়িত্বে আমিনা আহমেদ

আগামী এক সপ্তাহের জন্য কোচবিহার পৌরসভার চেয়ারম্যান হিসেবে উপ-পৌরমাতা আমিনা আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কোচবিহার পৌর বোর্ড।  মঙ্গলবার শহরের সকল কাউন্সিলরদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। উল্লেখ্য, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় জেলা নেতৃত্ব। যদিও প্রথমদিকে সেই সিদ্ধান্ত মানতে রাজি হননি তিনি।  দীর্ঘদিনের বাকবিতণ্ডার পর শেষ পর্যন্ত গত ১০ তারিখ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন রবীন্দ্রনাথ ঘোষ। এরপর থেকেই কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের পদ শূন্য ছিল। অবশেষে মঙ্গলবার কাউন্সিলরদের বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে আমিনা আহমেদকে সাত দিনের জন্য চেয়ারম্যান পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে আমিনা আহমেদ…
Read More
ন*রমাংস খাওয়ার উদ্দেশ্যে খু*ন – ভ*য়াবহ হ*ত্যাকাণ্ডে পর্দাফাঁস পুলিশের

ন*রমাংস খাওয়ার উদ্দেশ্যে খু*ন – ভ*য়াবহ হ*ত্যাকাণ্ডে পর্দাফাঁস পুলিশের

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন বিভীষিকাময় ঘটনার সাক্ষী থাকতে হল দিনহাটাবাসীকে।  মৃতদেহের মাংস খাওয়ার উদ্দেশ্যেই এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে খুন করা হয়েছে - এমনই চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনল পুলিশ।  দিনহাটা সাহেবগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে এই নৃশংস হত্যাকাণ্ডের কিনারা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ধিমান মিত্র। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি দিনহাটার সীমান্ত সংলগ্ন কুড়শা হাট এলাকার একটি প্রত্যন্ত শ্মশান থেকে উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ।  মৃতদেহের গলা ও কাঁধে গভীর ক্ষতের চিহ্ন থাকায় শুরু থেকেই খুনের সন্দেহ জোরালো হয়। সেই অনুযায়ী দিনহাটা সাহেবগঞ্জ থানায় খুনের মামলা রুজু…
Read More
১২ বছর পর ভারতে ফিফা ওয়ার্ল্ড কাপ™ ট্রফি

১২ বছর পর ভারতে ফিফা ওয়ার্ল্ড কাপ™ ট্রফি

২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপ™-এর প্রাক্কালে কোকা-কোলা ট্রফি ট্যুরের অংশ হিসেবে ভারতে এল আসল ফিফা ওয়ার্ল্ড কাপ™ ট্রফি। দীর্ঘ ১২ বছর পর এই ট্রফিটি পুনরায় ভারতে আসায় ফুটবল প্রেমীদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। কোকা-কোলা এবং ফিফার দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারিত্বের ফলেই এই বিশেষ আয়োজন সম্ভব হয়েছে।দিল্লির তাজমহল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রফিটি উন্মোচন করেন কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা লিজেন্ড ও ব্রাজিলীয় বিশ্বকাপ জয়ী খেলোয়াড় গিলবার্তো ডি'সিলভা, ক্রীড়া ইতিহাসবিদ বোরিয়া মজুমদার এবং কোকা-কোলা ইন্ডিয়ার শীর্ষ কর্মকর্তাবৃন্দ।কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে খেলাধুলা এখন জাতীয় অগ্রাধিকার। ২০৪৭…
Read More
স্বামীজীর জন্মদিনে বিজেপি যুব মোর্চার ‘বিবেক যাত্রা’

স্বামীজীর জন্মদিনে বিজেপি যুব মোর্চার ‘বিবেক যাত্রা’

স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সোমবার রাজগঞ্জে বিজেপি যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ‘বিবেক যাত্রা’ ও যোগদান কর্মসূচি। স্বামীজির ১৬৪তম জন্মদিনকে কেন্দ্র করে রাজগঞ্জ বিধানসভা যুব মোর্চার আয়োজনে এই পদযাত্রা রাজগঞ্জ কলেজ মোড় থেকে শুরু হয়ে কালিনগর মোড়ে এসে শেষ হয়। এদিনের এই বিবেক যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়, জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ, ব্লক কনভেনর নিতাই মণ্ডল, রাজগঞ্জ যুব মোর্চার কনভেনর সিদ্ধার্থ পণ্ডিত, মহিলা মোর্চার নেত্রী প্রীতি বর্মন সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা। পদযাত্রা শেষে কালিনগর মোড়ে অনুষ্ঠিত হয় এক পথসভা। সভার মঞ্চ থেকেই আয়োজন করা হয় যোগদান কর্মসূচির। এদিন তৃণমূল…
Read More
বেলুড় মঠে মহা সমারোহে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিন পালন

বেলুড় মঠে মহা সমারোহে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিন পালন

স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিন উপলক্ষে বেলুড় মঠে যথাযোগ্য মর্যাদায় ৪২তম জাতীয় যুব দিবস উদযাপিত হচ্ছে। ভোরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে দিনের ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বামী বিবেকানন্দের মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। জাতীয় যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় স্বামী বিবেকানন্দের আদর্শ, বাণী ও দেশগঠনের আহ্বান তুলে ধরা হয়, যা যুবসমাজকে অনুপ্রাণিত করে। এই বিশেষ দিনে বেলুড় মঠে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। স্বামী বিবেকানন্দের শিক্ষা, মানবসেবা, আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবসমাজকে গড়ে তোলার বার্তাই জাতীয় যুব দিবসের মূল…
Read More
শিলান্যাস অনুষ্ঠান নিয়ে প্রশাসনের তৎপরতা, মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে জল্পনা

শিলান্যাস অনুষ্ঠান নিয়ে প্রশাসনের তৎপরতা, মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে জল্পনা

আগামী ১৬ তারিখে দেশের বৃহত্তম মহাকাল মন্দির শিলান্যাস অনুষ্ঠানকে সামনে রেখে সোমবার শিলিগুড়িতে জেলা প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে এসডিও অফিসে অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলার জেলা শাসক, এসডিও, SJDA চেয়ারম্যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। বৈঠকে অনুষ্ঠান পরিচালনার চূড়ান্ত প্রস্তুতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখনও কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে, মেয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে, তবে আপাতত তা সর্বজনীনভাবে নিশ্চিতভাবে ঘোষণা করা সম্ভব নয়। শিলান্যাসের মাত্র কয়েকদিন বাকি—দার্জিলিংবাসী এখন উত্তেজনার সঙ্গে…
Read More
শিলিগুড়িতে পৌর নিগমের বর্ষপূর্তি ও বিবেকানন্দ জন্মদিনে বর্ণাঢ্য শোভাযাত্রা

শিলিগুড়িতে পৌর নিগমের বর্ষপূর্তি ও বিবেকানন্দ জন্মদিনে বর্ণাঢ্য শোভাযাত্রা

শিলিগুড়ি পৌর নিগমের ৭৫তম বর্ষপূর্তি এবং মহান মনীষী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস উদযাপন উপলক্ষে আজ শিলিগুড়ি শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বাঘাযতীন পার্ক থেকে শোভাযাত্রার সূচনা হয়, যা হিল কার্ট রোড অতিক্রম করে বিবেকানন্দ মোড় অর্থাৎ ঝংকার মোড় পর্যন্ত অগ্রসর হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি. সুধাকর, রামকৃষ্ণ মিশনের মহারাজ ও অন্যান্য আধিকারিকবৃন্দ।এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সঙ্গে বিপুল সংখ্যক সাধারণ মানুষ  শোভাযাত্রায় অংশ নেন। স্বামী বিবেকানন্দের ছবি, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন।
Read More
ফের হাড় কাঁপানো শীত দক্ষিণবঙ্গে

ফের হাড় কাঁপানো শীত দক্ষিণবঙ্গে

ফের কমল পারদ। উত্তুরে হাওয়া আসতেই তাপমাত্রা ফের কিছুটা কমল। আগামী দু-দিনে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। ফের শীতের নতুন স্পেল শুরু হচ্ছে। গতকাল অর্থাৎ, রবিবারের থেকে সোমবার তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। পৌষ সংক্রান্তি ও মাঘের শুরুতে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের থেকে ২ ডিগ্রি মতো কম। জানা যাচ্ছে, আগামীকাল আরও নামতে পারে তাপমাত্রার পারদ। কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ফের নামতে পারে ১১ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে ৭ ডিগ্রিতে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের চার জেলায় আজ ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। গত কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়লেও,…
Read More
পৌষ পার্বণের জন্য মাটির সরা বিক্রিতে ব্যস্ত বিক্রেতারা

পৌষ পার্বণের জন্য মাটির সরা বিক্রিতে ব্যস্ত বিক্রেতারা

বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও পৌষের পিঠে পুলির স্বাদ নিতে সাধারণ মানুষ কিনছেন সরা। পৌষ পার্বণ সামনেই আর এই পৌষ পার্বণের সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি হল সরা। এই সরা তৈরি হয় মাটি দিয়েই। আরে সরার চল তেমন ভাবে নেই বললেই চলে। তবুও গ্রাম-গঞ্জের পথে দেখা যায় ভ্যান করে সরার গাড়ি নিয়ে যেতে। মাটির এই সরা রকমারি হয়। ছোট বড় সব ধরনের সরা বাজারে ঘুরে বিক্রি হয় পোষের সময়ে। গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেল সেই সরার গাড়ি। যারা সরা কিনছেন তারা বলছেন সড়ার প্রচলন এখন অনেকটাই কমে গিয়েছে। তবুও সড়ার গাড়ি থেকে সরাই কিনছি পৌষ পার্বণ উপলক্ষে। সরা বিক্রেতারাবলছেন…
Read More
জাতীয় যুব দিবসে শোভাযাত্রা ও স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ শিক্ষার্থীরা

জাতীয় যুব দিবসে শোভাযাত্রা ও স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ শিক্ষার্থীরা

গোটা বাংলার পাশাপাশি শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিং এর পক্ষ থেকে স্বামী বিবেকানন্দর ১৬৩তম জন্মবার্ষিকী পালন করা হয়। সোমবার সকালে ইনস্টিটিউটে হাজির হন প্রতিটি শিক্ষার্থী সহ কর্মীরা। তারা ইনস্টিটিউটে স্বামীর ছবি লাগিয়ে প্রদীপ প্রজ্বলন করে। পরে স্বামীজির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শেষে জাতীয় যুব দিবস উপলক্ষে ইনস্টিটিউট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সেই শোভাযাত্রায় দেশাত্মবোধক গান করতে করতে পা মেলান শিক্ষার্থীরা। এই শোভাযাত্রা উত্তরকন্যা পর্যন্ত গিয়ে আবার ইন্সটিটিউটে ফিরে আসে। ইন্সটিটিউটের অধ্যক্ষ সুকান্ত মন্ডল শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে স্বামীজি সম্পর্কে আলোকপাত করেন।
Read More