Blog

রুশ সেনায় যোগ নয়, ভারতীয়দের সতর্ক করলো সরকার

রুশ সেনায় যোগ নয়, ভারতীয়দের সতর্ক করলো সরকার

রাশিয়ার সশস্ত্র বাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগের খবরের মধ্যেই ফের সতর্কবার্তা জারি করলো ভারত সরকার। বিদেশ মন্ত্রক (MEA) ভারতীয় নাগরিকদের রুশ সেনাবাহিনীতে যোগ না দেওয়ার পরামর্শ দিয়ে এটিকে “বিপজ্জনক ও জীবনহানির ঝুঁকিপূর্ণ পথ” বলে উল্লেখ করেছে। ৩০ শে সেপ্টেম্বর জারি করা বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত দুই বছর ধরে সরকার একাধিকবার রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার সঙ্গে জড়িত গুরুতর ঝুঁকি ও বিপদের বিষয়ে সতর্ক করেছে। বিদেশে চাকরির সুযোগ খোঁজার সময় অত্যন্ত সতর্ক থাকার এবং যাচাই না করা এজেন্ট বা বেসরকারি সংস্থার দেওয়া চাকরির প্রস্তাবে প্রলুব্ধ না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। মন্ত্রকের বক্তব্য, এমন বহু ঘটনা সামনে এসেছে যেখানে আর্থিক সুবিধার আশায় ভারতীয়…
Read More
উৎসবের ভুরিভোজে কেএফসি-র বিশেষ নিবেদন ক্রিস্পি চিকেন মোমো

উৎসবের ভুরিভোজে কেএফসি-র বিশেষ নিবেদন ক্রিস্পি চিকেন মোমো

উৎসব মানেই আনন্দ, উল্লাস, আপনজনদের সঙ্গে জমে ওঠা আড্ডা আর রসনা তৃপ্ত করার মতো সুস্বাদু সব খাবার। আর এই উৎসবের মরসুমকে আরও রঙিন ও সুস্বাদু করে তুলতে কেএফসি ইন্ডিয়া নিয়ে এসেছে তাদের বিশেষ ‘উৎসবের ভুরিভোজ’ অফার।উৎসবের এই আনন্দময় দিনগুলোকে খাদ্যরসিকদের জন্য আরও স্মরণীয় করে তুলতে কেএফসি-র এই বিশেষ আয়োজন নিশ্চিতভাবেই আপনার উদযাপনে এনে দেবে এক নতুন মাত্রা। পশ্চিমবঙ্গের কেএফসিপ্রেমীদের জন্য পুজোর আনন্দকে আরও বাড়িয়ে তুলতে হাজির হয়েছে দুর্দান্ত সব অফার। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত গ্রাহকরা সর্বোচ্চ ৪৫% পর্যন্ত সাশ্রয়ে উপভোগ করতে পারবেন বিভিন্ন পুজো স্পেশাল অফার। মাত্র ১৪৯ টাকা থেকে শুরু হওয়া কেএফসি-র এই বিশেষ ‘উৎসবের ভুরিভোজ’ মেনুতে জায়গা করে…
Read More
দুর্গাপুরে ‘অ্যামাজন নাও’ পরিষেবা সম্প্রসারণ

দুর্গাপুরে ‘অ্যামাজন নাও’ পরিষেবা সম্প্রসারণ

ভারতে দ্রুত ডেলিভারি পরিষেবা ‘অ্যামাজন নাও’ ১২০টিরও বেশি শহরে সম্প্রসারণ করল অ্যামাজন। মাত্র দুই সপ্তাহে পরিষেবাটির পরিধি দ্বিগুণ হয়েছে। অমৃতসর, জলন্ধর, আম্বালা, ম্যাঙ্গালোর, কোচি, ভুবনেশ্বরসহ একাধিক শহরের গ্রাহক এখন কয়েক মিনিটে পণ্য পাচ্ছেন। মুদিখানা, ফল-সবজি, হিমায়িত খাবার, ব্যক্তিগত পরিচর্যা, ফ্যাশন-বিউটি, ছোট বৈদ্যুতিক যন্ত্র এবং ঘর-রান্নাঘরের সামগ্রীসহ হাজার হাজার পণ্য এই পরিষেবায় পাওয়া যাচ্ছে। প্রায় ৮০০টি ক্ষুদ্র ও শহুরে পণ্য পূরণকেন্দ্রের মাধ্যমে অর্ডার সরবরাহ করা হচ্ছে। অ্যামাজন ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হর্ষ গোয়েল জানান, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের আগে দেশের আরও বেশি গ্রাহকের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি পৌঁছে দিতেই এই সম্প্রসারণ। প্রতি ত্রৈমাসিকে ‘অ্যামাজন নাও’-এর অর্ডার দ্বিগুণ হচ্ছে বলে দাবি সংস্থার।…
Read More
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক অনুপ কুমার সাহাকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে নিয়োগের জন্য আরবিআই-এর অনুমোদন পেয়েছে

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক অনুপ কুমার সাহাকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে নিয়োগের জন্য আরবিআই-এর অনুমোদন পেয়েছে

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেড (“কোটাক” বা “ব্যাঙ্ক”) আজ ঘোষণা করেছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (“আরবিআই”) অনুপ কুমার সাহাকে ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (“এমডি ও সিইও”) হিসেবে তিন বছরের জন্য নিয়োগের অনুমোদন দিয়েছে, যা ১লা জানুয়ারী, ২০২৭ থেকে কার্যকর হবে। ব্যাঙ্কের পরিচালক পর্ষদ যথাসময়ে উক্ত নিয়োগকে আনুষ্ঠানিক রূপ দিতে এবং এর জন্য সদস্যদের অনুমোদন চাইতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। অনুপ সাহা বর্তমানে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের একজন হোল-টাইম ডিরেক্টর (নির্বাহী পরিচালক) তিনি ২০২৬ সালের জানুয়ারিতে ব্যাঙ্কে যোগদান করেন এবং ২০২৬ সালের মার্চ থেকে রিটেইল ব্যাঙ্ক, ডেটা অ্যানালিটিক্স এবং মার্কেটিং বিভাগের দায়িত্বে রয়েছেন। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সি.…
Read More
কলকাতায় এল ‘অপটিমিস্ট’-এর সুপার-এনার্জি-এফিশিয়েন্ট স্মার্ট এসি

কলকাতায় এল ‘অপটিমিস্ট’-এর সুপার-এনার্জি-এফিশিয়েন্ট স্মার্ট এসি

ভারতের অন্যতম সেরা বিদ্যুৎ সাশ্রয়ী এসি ব্র্যান্ড ‘অপটিমিস্ট’ এবার পা রাখল কলকাতার বাজারে। নির্ভরযোগ্য কুলিং, কম বিদ্যুৎ খরচ এবং স্মার্ট প্রযুক্তির অভিজ্ঞতা দিতে এই ব্র্যান্ডের উচ্চ-দক্ষতার এসি রেঞ্জ এখন থেকে কলকাতায় পাওয়া যাবে। এর আগে বেঙ্গালুরু, দিল্লি এনসিআর ও হায়দ্রাবাদে সফল লঞ্চের পর ব্র্যান্ডটি এবার চেন্নাই, মুম্বাই ও পুনের পাশাপাশি কলকাতাতেও তাদের কার্যক্রম প্রসারিত করল। বর্তমানে অ্যামাজন এবং www.optimist.in ওয়েবসাইটের পাশাপাশি প্রধান প্রধান শহরগুলিতে ব্র্যান্ড স্টোরেও অপটিমিস্ট এসি পাওয়া যাচ্ছে। অপটিমিস্ট-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও আশিস গোয়েল বলেছেন, “কলকাতার তীব্র ও আর্দ্র গরমে এসির ওপর চাপ থাকে অনেক বেশি, অথচ বিদ্যুৎ খরচও রাখতে হয় নিয়ন্ত্রণে। তাই ‘অপটিমিস্ট’ নিয়ে এসেছে শক্তিশালী কুলিং,…
Read More
এবার বাড়তে পারে ডিএ

এবার বাড়তে পারে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে পে কমিশন গঠনের প্রক্রিয়া। এবার সপ্তম পে কমিশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ‘শর্তাবলি ও কার্যপরিধি’ নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্ন তরফে। বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক বেতনবৃদ্ধি সহ ডিএ, কেন্দ্রীয় হারের সঙ্গে বেতন স্তরের সামঞ্জস্য, অন্যান্য ভাতা, অবসরকালীন সুবিধা-সহ একাধিক বিষয়ে পর্যালোচনার কথা বলা হয়েছে। উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। বিজ্ঞপ্তিতে, ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে…
Read More
হৃদ্স্বাস্থ্য সচেতনতায় চার্নক হাসপাতালের ৪র্থ বার্ষিক ওয়াকাথনে ৫০০-রও বেশি কলকাতাবাসীর অংশগ্রহণ

হৃদ্স্বাস্থ্য সচেতনতায় চার্নক হাসপাতালের ৪র্থ বার্ষিক ওয়াকাথনে ৫০০-রও বেশি কলকাতাবাসীর অংশগ্রহণ

চার্নক হাসপাতালের উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ বেলুরের সহযোগিতায় আয়োজিত ৪র্থ বার্ষিক বিশ্ব হৃদয় দিবস ওয়াকাথনে ৫০০-রও বেশি কলকাতাবাসী একসঙ্গে অংশ নেন। শহরের বিভিন্ন প্রান্তের মানুষ এই ওয়াকাথনে যোগ দিয়ে হৃদ্স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেন। সকাল ৬টায় শুরু হওয়া এই ওয়াকাথনে বিভিন্ন বয়সের মানুষের উৎসাহী অংশগ্রহণ দেখা যায়। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী, তাঁদের পরিবার, পড়ুয়া এবং কলকাতার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ এতে অংশ নেন।এই অনুষ্ঠানে চার্নক গ্রুপ অব হাসপাতালসের ম্যানেজিং ডিরেক্টর শ্রী প্রশান্ত শর্মা বলেন, “গত চার বছর ধরে এই ওয়াকাথন একটি সুন্দর ঐতিহ্যে পরিণত হয়েছে। আজ ৫০০-রও বেশি মানুষকে একসঙ্গে হাঁটতে দেখে আবারও মনে হল, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের…
Read More
নাবালিকাকে কুপ্রস্তাবের অভিযোগে গ্রেফতার ৪০ বছরের প্রতিবেশী

নাবালিকাকে কুপ্রস্তাবের অভিযোগে গ্রেফতার ৪০ বছরের প্রতিবেশী

নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী: প্রতিবেশী নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম বিজয় রায় (৪০)। তিনি শান্তিপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযোগ, ওই নাবালিকা অভিযুক্ত বিজয় রায়কে ‘দাদু’ বলে ডাকত। সেই পরিচিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ওই নাবালিকাকে নানা ধরনের কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। বিষয়টি নাবালিকা পরিবারের সদস্যদের জানালে তাঁরা নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গত বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে বিজয় রায়কে গ্রেফতার করে। এরপর শুক্রবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
মাটিগাড়ায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়িতে চুরি, কয়েকদিনেই পর্দাফাঁস

মাটিগাড়ায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়িতে চুরি, কয়েকদিনেই পর্দাফাঁস

মাটিগাড়া থানা এলাকার শিবমন্দির সংলগ্ন সারাদাপল্লীতে এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়িতে ঘটে যাওয়া দুঃসাহসিক চুরির ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যেই পর্দাফাঁস করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের  বিশেষ দল এই অভিযানে সাফল্যের মুখ দেখে। গ্রেফতার করা হয়েছে এই চুরির চক্রের মূল দুই অভিযুক্তকে। গত ২৬শে আগস্ট ২০২৬ তারিখে শিবমন্দিরের সারাদাপল্লী এলাকার এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বাড়ি থেকে তাঁর বাড়ি থেকে প্রচুর পরিমাণে পিতলের আসবাবপত্র, ঠাকুর ঘরের মূল্যবান সরঞ্জাম, ঘর সাজানোর জিনিসপত্র এবং একাধিক রুপোর জিনিসপত্র চুরি হয়ে গেছে। ঘটনার পরই তিনি মাটিগাড়া থানার দারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই আসরে…
Read More
মা হওয়ার পর প্রথম জন্মদিনে একরত্তিকে কোলে নিয়ে কেক কাটলেন সোহিনী

মা হওয়ার পর প্রথম জন্মদিনে একরত্তিকে কোলে নিয়ে কেক কাটলেন সোহিনী

মা হওয়ার পর প্রথম জন্মদিন। কোলে মাত্র ১০ দিনের সন্তানকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন অভিনেত্রী সোহিনী সরকার। নীল পোশাকে, স্বল্প সাজে কাছের বন্ধুদের সঙ্গে বিশেষ দিনটি উদ্‌যাপন করেন তিনি। সোহিনী ও শোভন গঙ্গোপাধ্যায়ের বাবা-মা হওয়ার খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার ছেলেকে কোলে নিয়ে জন্মদিনের ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছেন অভিনেত্রী। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীও ছবি শেয়ার করে সোহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। মা হওয়ার আগে পর্যন্ত কাজ থেকে দূরে থাকেননি সোহিনী। আসন্ন পুজোয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ছবিতে যিশু সেনগুপ্তের সঙ্গে তাঁকে দেখা যাবে। তবে আপাতত অভিনয়ের ব্যস্ততার চেয়ে মাতৃত্বের নতুন অধ্যায়ই যে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ,…
Read More
একরত্তিকে কোলে নিয়ে প্রথম জন্মদিন সোহিনীর

একরত্তিকে কোলে নিয়ে প্রথম জন্মদিন সোহিনীর

মা হওয়ার পর প্রথম জন্মদিন। কোলে মাত্র ১০ দিনের সন্তানকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন অভিনেত্রী সোহিনী সরকার। নীল পোশাকে, স্বল্প সাজে কাছের বন্ধুদের সঙ্গে বিশেষ দিনটি উদ্‌যাপন করেন তিনি। সোহিনী ও শোভন গঙ্গোপাধ্যায়ের বাবা-মা হওয়ার খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার ছেলেকে কোলে নিয়ে জন্মদিনের ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছেন অভিনেত্রী। অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীও ছবি শেয়ার করে সোহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। মা হওয়ার আগে পর্যন্ত কাজ থেকে দূরে থাকেননি সোহিনী। আসন্ন পুজোয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ছবিতে যিশু সেনগুপ্তের সঙ্গে তাঁকে দেখা যাবে। তবে আপাতত অভিনয়ের ব্যস্ততার চেয়ে মাতৃত্বের নতুন অধ্যায়ই যে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ,…
Read More
‘স্বচ্ছতা হি সেবা’ উপলক্ষ্যে মালদায় পরিচ্ছন্নতা অভিযান

‘স্বচ্ছতা হি সেবা’ উপলক্ষ্যে মালদায় পরিচ্ছন্নতা অভিযান

‘স্বচ্ছতা হি সেবা’ অভিযান ২০২৬ উপলক্ষ্যে মালদা টাউন রেলওয়ে স্টেশনে আয়োজিত হল স্বচ্ছতা শপথ ও পরিচ্ছন্নতা কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী এবং মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা। কর্মসূচিতে উপস্থিত সবাই পরিচ্ছন্নতা ও স্বচ্ছতা বজায় রাখার শপথ নেন। পরে স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযানে অংশ নেন তাঁরা। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতার বার্তাও দেওয়া হয়। বক্তারা বলেন, পরিচ্ছন্নতা কোনও নির্দিষ্ট দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ নয়; এটি প্রত্যেক নাগরিকের সামাজিক দায়িত্ব। নিজেদের চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ‘স্বচ্ছ ভারত, সুন্দর ভারত’—এই বার্তাকে সামনে রেখেই এদিনের কর্মসূচি অনুষ্ঠিত…
Read More
মাটিগাড়ায় বড়সড় চুরির রহস্যভেদ ! সাদা পোশাকের পুলিশের জালে রং মিস্ত্রি, উদ্ধার মূল্যবান রুপোর মূর্তি

মাটিগাড়ায় বড়সড় চুরির রহস্যভেদ ! সাদা পোশাকের পুলিশের জালে রং মিস্ত্রি, উদ্ধার মূল্যবান রুপোর মূর্তি

মাটিগাড়া থানা এলাকার সাদা পোশাকের পুলিশের তৎপরতায় ফের একটি বড়সড় চুরির ঘটনার রহস্যভেদ হলো। গত ২৯শে সেপ্টেম্বর মাটিগাড়ার চৌরঙ্গী মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা অরবিন্দ সরকারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই দিন বাড়ি থেকে একটি মূল্যবান রুপোর গণেশ ঠাকুরের মূর্তি সহ পুজোর ঘরের বেশ কিছু সামগ্রী চুরি হয়ে যায়। বাড়ির মালিকের সন্দেহ গিয়ে পড়ে তাঁদেরই এক রং মিস্ত্রির ওপর, যে কিছুদিন আগেই ওই বাড়িতে রঙের কাজ করেছিল। সেই সময় চুরির ঘটনা ঘটে। যদিও সেই সময় কোনো প্রমাণ না থাকায় তাঁরা কিছু করতে পারেননি। এরপর সম্প্রতি ফের ওই মিস্ত্রির মাধ্যমেই বাড়ির কিছু অংশের রঙের কাজ করানো হয়, আর ফের …
Read More
ব্যক্তিগত সম্পদে ৩০% বিনিয়োগের পরামর্শ রেনুকা রামনাথের

ব্যক্তিগত সম্পদে ৩০% বিনিয়োগের পরামর্শ রেনুকা রামনাথের

ভারতের প্রাইভেট বা বেসরকারি বাজার ক্রমশ ম্যাচিওর হয়ে ওঠায় বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। কোটাক প্রাইভেট ব্যাংকিং-এর স্পেশাল থিংক ট্যাংক প্ল্যাটফর্ম ‘ট্যাক্ট’-এ বক্তব্য রাখতে গিয়ে ‘মাল্টিপল অল্টারনেট অ্যাসেট ম্যানেজমেন্ট’-এর প্রতিষ্ঠাতা ও সিইও রেনুকা রামনাথ জানিয়েছেন যে, পরিশীলিত বিনিয়োগকারীরা তাদের সামগ্রিক ইক্যুইটি বরাদ্দের প্রায় ৩০ শতাংশ পর্যন্ত প্রাইভেট অ্যাসেট-এ রাখতে পারেন। তিনি স্পষ্ট করেন যে, এর অর্থ পাবলিক মার্কেটকে বাদ দেওয়া নয়, বরং ঝুঁকি ও আয়ের ওপর ভিত্তি করে পাবলিক ও প্রাইভেট উভয়ের সঙ্গে সহাবস্থান নিশ্চিত করা।রেনুকা রামনাথের মতে, প্রাইভেট ইক্যুইটি কেবল ভালো কোম্পানি চিনে বিনিয়োগ করার নাম নয়; এটি ব্যবসায়িক অংশীদার হয়ে কাজ করার প্রক্রিয়া। তিনি বলেন, “আমরা…
Read More