Blog

ময়নাগুড়িতে সভা করলেন দিলীপ ঘোষ

ময়নাগুড়িতে সভা করলেন দিলীপ ঘোষ

আবারও উত্তরবঙ্গ সফরে পা রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন জলপাইগুড়ির ময়নাগুড়ির সংলগ্ন চুরাভান্ডারে প্রকাশ্য জনসভায় ভাষণ দেন তিনি।এদিন ময়নাগুড়ির চূড়াভান্ডার বাজার সংলগ্ন মাঠে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বর্তমান শাসকদলকে কটাক্ষ করেন। তিনি জানিয়েছেন আর মাত্র কয়েকমাস পর বিজেপি ক্ষমতায় আসতে চলেছে রাজ্যে। মধ্যাহ্নভোজন সেরেই তিনি মেটেলিতে আরেকটি জনসভায় হাজির হবেন। বিধানসভা ভোট আসতে এখনো কয়েকমাস বাকি এরই মধ্যে বিজেপি উত্তরবঙ্গে সংগঠনকে মজবুত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিগত কয়েকদিন আগেই শিলিগুড়িতে এসে উত্তরের সাংগঠনিক প্রতিনিধি , সাংসদ সহ নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর তিনদিনের সফরে আজ জলপাইগুড়ি জেলার কয়েক জায়গায় প্রকাশ্য জনসভায় অংশগ্রহণ…
Read More
হতাশ করল ‘লক্ষ্মী’

হতাশ করল ‘লক্ষ্মী’

৯ নভেম্বর সোমবার ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেলপরিচালক রাঘব লরেন্সে ও অভিনেতা অক্ষয় কুমারের হরর কমেডি লক্ষ্মী। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন কিয়ারা আডবানি এবং শরদ কেলকার। ছবির যৌথ প্রযোজকের ভূমিকায় রয়েছেন খোদ খিলাড়ি কুমার। তামিল হরর কমেডি ‘মুনি ২ : কাঞ্চনা’ ছবির হিন্দি রিমেক এই ছবি। অক্ষয় দাবি করেছিলেন এটা তাঁর তিন দশকের ফিল্মি কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র। দিওয়ালিতে ধামাকার আশা করেছিলেন দর্শকরা হল নিরাশ অনেকখানি। আশা জাগিয়েও হতাশ করল এই ছবি, দাবি নেট নাগরিকদের। আইএমডিবি-তে এই ছবির রেটিং দশের মধ্যে মাত্র ২.৫। হাজার হাজার দর্শক এই ছবিকে ১-এর বেশি নম্বর দেননি। অনেকের মতেই লক্ষ্মী দেখা মানে-…
Read More
গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে

গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে

বাপের বাড়ি থেকে গাড়ি কেনার টাকা আনতে না পারায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল মালদার ইংরেজবাজারের নতুনটোলা গ্রামে। সূত্রের খবরমোটরসাইকেল কেনার ৭০ হাজার টাকা না দেওয়ায় গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামী ও তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নঘরিয়া নতুন টোলা গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী ও তার পরিবারের সদস্যরা। ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । জানা গেছে পাঁচ বছর আগে সামাজিক মতে বিয়ে হয় রুমালি বিবি ও সাদিকুল শেখের। কিন্তু বছর দুয়েক গড়াতেই স্ত্রীকে বাপের বাড়ি…
Read More
নবনির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভিনন্দন শেখ হাসিনার

নবনির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভিনন্দন শেখ হাসিনার

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তিনি প্রথম অশ্বেতকায় এশীয় মহিলা যিনি ভাইস প্রেসিডেন্ট পদে আসছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যার প্রবাসী বাংলাদেশি ভোট দিয়েছেন। আগামী বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে বাইডেনের। তার আগে আর কোনো নারী দেশটিতে ভাইস প্রেসিডেন্টের পদ অলংকৃত করেননি। শুধু তাই নয়, কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবেও প্রথম ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা।
Read More
পারদ বাড়লো কলকাতায়

পারদ বাড়লো কলকাতায়

পারদ চড়বে কলকাতাসহ রাজ্যে। প্রায় দু ডিগ্রি বেড়ে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা আবার কুড়িতে পৌঁছলো। এদিন কলকাতায় আকাশ মেঘমুক্ত। আগামী দু-তিন দিনে কী আরও ঠান্ডা পড়বে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৩ থেকে ৯৪ শতাংশ। উত্তর পূর্ব মৌসুমি বায়ু সক্রিয়৷ সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস।
Read More
এনসিবি-র তল্লাশি অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে

এনসিবি-র তল্লাশি অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যে তদন্ত শুরু করেছে, তাতে একের পর এক জড়িয়েছে বলিউডের তারকাদের নাম। বলিউডের ড্রাগ মামলায় অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে হানা দিল এনসিবি। বাড়ির চত্বরে তল্লাশি চালাচ্ছে এনসিবি। গত মাসে অর্জুনের গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা ডেমেত্রিয়েদসের ভাই আজিসিয়ালস দেমেত্রিয়েদসকে গ্রেফতার করে এনসিবি।
Read More
Covid-19 – তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৯০% কার্যকরী করোনা টিকা, জানান মার্কিন সংস্থা

Covid-19 – তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৯০% কার্যকরী করোনা টিকা, জানান মার্কিন সংস্থা

দশ হাজারের মতো স্বেচ্ছাসেবকের উপর পরীক্ষা চলছে। সেই পরীক্ষার প্রাথমিক ফলাফলে করোনাভাইরাস রুখতে ফাইজারের ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’-এর ৯০ শতাংশেরও বেশি কার্যকারিতার প্রমাণ মিলেছে। সোমবার এমনটাই জানাল মার্কিন সংস্থা। জার্মান ওষুধ প্রস্তুতকারক সংস্থা বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে সেই সম্ভাব্য করোনা টিকা তৈরি করেছে ফাইজার। তাতেই করোনা মোকাবিলায় প্রাথমিক সাফল্যের ইঙ্গিত পাওয়া গিয়েছে। ফাইজারের চেয়ারপার্সন এবং সিইও অ্যালাবার্ট বুর্লা বলেন, ‘কোভিড-১৯ টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের যে প্রথম ফলাফল এসেছে, তাতে কোভিড-১৯ রুখতে আমাদের টিকার ক্ষমতার প্রাথমিক প্রমাণ মিলেছে। বিশ্বব্যাপী এই স্বাস্থ্য সংকটকে শেষ করতে বহু আকাঙ্ক্ষিত সাফল্যের ক্ষেত্রে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এগিয়ে গিয়েছি।’
Read More
অর্ণব গোস্বামীর মুক্তির দাবিতে কাছাড়ে বিক্ষোভ এবিভিপির

অর্ণব গোস্বামীর মুক্তির দাবিতে কাছাড়ে বিক্ষোভ এবিভিপির

রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীর মুক্তির দাবিতে আসামের কাছার জেলায় বিক্ষোভ প্রদর্শন করল সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।এদিন এই ঘটনার প্রতিবাদে এবিভিপির কার্যকর্তারা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের কুশপুতুল দাহ করে এবং অর্ণবের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ দেখায়। সংগঠনের এক কার্যকর্তা জানিয়েছেন গত ৪ নভেম্বর রিপাবলিক টিভির কট্টর রাষ্ট্রবাদী সাংবাদিক তথা আসাম সন্তান অর্ণব গোস্বামীকে বিনা এরেস্ট ওয়ারেন্ট ছাড়া মহারাষ্ট্র সরকারের তদারকিতে পুলিশ ঘর থেকে টেনে হেঁচড়ে এরেস্ট করে নিয়ে যায় তা গণতন্ত্রের জন্য অতি দূর্ভাগ্যের দিন। মহারাষ্ট্র সরকারের এই নেক্কারজনক ও নিন্দনীয় কাজের বিরুদ্ধে সমগ্র ভারতের সাথে কাছার জেলার জয়পুরেও বিদ্যার্থী পরিষদ কার্যকর্তারা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কোষ পুতুল দাহ…
Read More
স্পা-র আড়ালে অসামাজিক কাজ, হাতে নাতে ধরল পুলিশ

স্পা-র আড়ালে অসামাজিক কাজ, হাতে নাতে ধরল পুলিশ

দীর্ঘদিন ধরে অভিযোগ জমা হচ্ছিল পুলিশের টেবিলে। এদিন শিলিগুড়ি শহরের সেবক রোডস্থিত একটি স্পা -তে অভিযান চালাতে গিয়েই হাতেনাতে প্রমান পেল শিলিগুড়ি থানার পুলিশ। সূত্রের খবর দীর্ঘদিন ধরে শহরের ম্যাসাজ পার্লার, স্পা গুলিতে চোখের আড়ালে অসামাজিক এবং অশ্লীল কাজ চলছিল বলে অভিযোগ। আজ একটি শপিং মলের একটি স্পা - তে হানা দিতেই অশোভনীয় অবস্থায় এক গ্রাহককে ধরে ফেলে পুলিশ। তাকে আটক করা হয়েছে। একই সঙ্গে ওই স্পায় কর্মরত তিন যুবতীকে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ জানিয়েছে ওই ঘটনার তদন্ত হচ্ছে। আপাতত ওই দোকানটিকে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। স্পা-র মালিকের খোঁজ পাওয়া যায়নি।সূত্রের খবর শহরের অন্যান্য স্পাগুলিতেও শীঘ্রই অভিযান চালাবে পুলিশ…
Read More
দুর্গাপুজোর মতো কালীপুজোতেও একগুচ্ছ নির্দেশিকা প্রশাসনের

দুর্গাপুজোর মতো কালীপুজোতেও একগুচ্ছ নির্দেশিকা প্রশাসনের

দুর্গা পুজোর মতোই হাইকোর্ট ও রাজ‍্য প্রশাসনের বিভিন্ন নির্দেশিকা মেনে কালীপুজোর আয়োজন করতে হবে। সোমবার জলপাইগুড়ি‌র বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তা‌দের নিয়ে আয়োজিত একটি সভার মধ‍্য দিয়ে এমনই নির্দেশিকার কথা জানিয়ে দিলেন জেলা পুলিশের কর্তারা।সভা‌র মধ‍্য দিয়ে কালীপুজো‌ নিয়ে বিভিন্ন বিধিনিষেধের তালিকা তুলে ধরা হয় পুজো কমিটিগুলো‌র কাছে। সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সহ বিদ্যুৎ দপ্তর ও জেলা প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার অধিনে থাকা বিভিন্ন কালীপুজো কমিটির সদস্যরা। হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী এবছর দীপাবলী ও কালীপুজোয় কোনও আতশবাজি পোড়ানোো যাবে না। এই নিয়ে জনমানসে প্রচার ও সচেতনতা প্রচার চালানো‌র কথা বলা…
Read More
নয়দিনের অজ্ঞাতবাস কাটিয়ে বিরোধীদের একহাত নিলেন বিধায়ক মিহির গোস্বামী

নয়দিনের অজ্ঞাতবাস কাটিয়ে বিরোধীদের একহাত নিলেন বিধায়ক মিহির গোস্বামী

নয়দিন পর প্রকাশ্যে এসে বিরোধীদের একহাত নিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক মিহির গোস্বামী। এদিন নিজের কার্যালয়ে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তিনি জানালেন আমি মানুষের জন্য কাজ করে যেতে চাই। এবং নিজের অফিসে নিয়মিত বসবেন মানুষের জন্য। কারন মানুষ তাকে ভোট দিয়ে বিধায়ক পদে বসিয়েছেন। এই নয়দিনের মধ্যেই তৃণমূলের সব পদ থেকে সরিয়ে নেওয়া এই নেতাকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তিনি কোথায় আছেন বা গেছেন তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে কোচবিহার রাজনৈতিক মহলে। তবে এদিন তার সোজাসাপ্টা উত্তর দেন তিনি ।তিনি বলেন, আমি ব্যক্তিগত কাজে বাইরে ছিলাম, বেশ কিছু সংবাদ মাধ্যম এবং আমার বন্ধু স্থানীয় রাজনৈতিক নেতারা এই বিষয় নিয়ে…
Read More
সহকর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ আরেক মদ্যপ কর্মীর বিরুদ্ধে

সহকর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ আরেক মদ্যপ কর্মীর বিরুদ্ধে

সহকর্মীকে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাতের অভিযোগ উঠল আরেক সহকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার দমকল কেন্দ্রে। জানা গেছে কর্মরত অবস্থায় রেস্টরুমে বসে মদ্যপান করার প্রতিবাদ করতে গিয়েই ওই মদ্যপ দমকলকর্মী সহকর্মীকে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করে। ঘটনায় আঘাতপ্রাপ্ত কর্মী চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অজয় শাহ নামে দমকলকর্মী কর্মরত অবস্থায় অফিসের রেস্টরুমে ওই দমকলকর্মী মদ্যপান করছিলেন বলে অভিযোগ।শুধু তাই নয়, অপর সহকর্মী অচিন্ত্য কোলেকে অশ্লীল ভাষায় গালাগাল করারও অভিযোগ উঠেছে অজয় শাহের বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদ করায় আচমকাই ঘরে থাকা একটি কাঠের বাটাম নিয়ে অচিন্ত্য কোলের উপর চড়াও হন অজয়।ওই বাটামের আঘাতে রক্তাক্ত হয়ে পড়েন অচিন্ত্য, জ্ঞানও…
Read More
লক্ষাধিক টাকার বাজি-পটকা উদ্ধার, আটক এক

লক্ষাধিক টাকার বাজি-পটকা উদ্ধার, আটক এক

হাইকোর্টের নির্দেশে এবার কালীপূজা, জগদাত্রী পূজা এবং ছটপূজায় নিষিদ্ধ বাজি পটকা । হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন । আজ শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত ৪২ নং ওয়ার্ড থেকে অবৈধ বাজি পটকা উদ্ধার করে পুলিশ । এর সঙ্গে হরিমাধব নামে এক দোকানদারকেও থানায় নিয়ে আসা হয় । পুলিশ জানিয়েছে নিয়মিত অভিযান চলছে শহরে । এদিন একটি মুদির দোকান থেকে কয়েক লক্ষ টাকার ক্রাকার বাজেয়াপ্ত করা হয়েছে।
Read More
বাসের ধাক্কায় প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের

বাসের ধাক্কায় প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের

এক বেসরকারি বাসের ধাক্কায় মারা গেলেন এক সিভিক ভলান্টিয়ার । আহত দুই। জানা গেছে যাত্রীবাহী একটি বেসরকারি বাস মালদার রবীন্দ্র এভিনিউ এলাকায় ব্রেক ফেলের কারনে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের থেকে প্রাপ্ত খবর অনুযায়ী মালদাশহরে ঢোকার সময়ে একটি বেসরকারি বাস ব্রেক ফেল হয়ে পড়ে। ড্রাইভারের চেষ্টা সত্ত্বেও গাড়ি নিয়ন্ত্রণে না আসায় রাস্তায় দাঁড় করানো দুটি টোটোকে ধাক্কা মেরে একটি দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার মারা যায়। বাসের দুজন যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরে। উত্তেজিত জনতা বাস ভাঙচুর করে। পুলিশ বাসের ড্রাইভার খালাসীকে আটক করেছে।যদিও ঘটনার সময় ওই বাসে তেমন কোনো…
Read More