ভারতের অন্যতম শীর্ষস্থানীয় স্পিরিট কোম্পানি অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স লিমিটেড (এবিডি) আরও একবার বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে, কারণ ড্রিঙ্কস ইন্টারন্যাশনালের ‘মিলিয়নেয়ার্স ক্লাব ২০২৬’- তাদের প্রতিবেদনে, আইকনিক হোয়াইট হুইস্কিকে (ICONiQ White Whisky) টানা তৃতীয় বছরের জন্য বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান মিলিয়নেয়ার হুইস্কি ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে।
আইকনিক হোয়াইট বিশ্বব্যাপী দ্রুততম বর্ধনশীল হুইস্কির র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে এবং বিশ্বজুড়ে সমস্ত ক্যাটাগরির মধ্যে দ্বিতীয় দ্রুততম বর্ধনশীল স্পিরিট ব্র্যান্ড হিসেবে আবির্ভূত উঠে এসেছে। ২০২৩ সালে মিলিয়নেয়ার্স ক্লাবে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে, আইকনিক হোয়াইট প্রতি ক্যালেন্ডার বছরে তার বিক্রির পরিমাণ দ্বিগুণেরও বেশি করেছে, যা একে বৈশ্বিক স্পিরিট শিল্পে অন্যতম একটি আকর্ষণীয় সাফল্যের গল্প পরিণত করেছে। রিপোর্টে ব্র্যান্ডটির প্রবৃদ্ধির গতিপথকে ‘ইতিহাস সৃষ্টিকারী’ হিসেবে বর্ণনা করা হয়েছে। আইকনিক হোয়াইট তার শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে এবং ২০২৬ সালের মে মাসে এক মাসে ১ মিলিয়ন কেস বিক্রির মাইলফলক অতিক্রম করার পাশাপাশি সর্বকালের সর্বোচ্চ মাসিক বিক্রির রেকর্ড অর্জন করেছে।
এই স্বীকৃতি আরও জোরদার হয়েছে কারণ কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড, অফিসার্স চয়েস হুইস্কি, সামগ্রিকভাবে বিশ্বের সপ্তম স্পিরিটস ব্র্যান্ড এবং এখন বিশ্বব্যাপী তৃতীয় হুইস্কি ব্র্যান্ড হিসেবে জায়গা পেয়েছে। স্টার্লিং রিজার্ভ হুইস্কিও বিশ্বের শীর্ষ ২৫ মিলিয়নিয়ার হুইস্কি ব্র্যান্ডের মধ্যে নিজের স্থান ধরে রেখেছে, যা বিভিন্ন ভোক্তা শ্রেণি এবং মূল্যস্তরে এবিডি -এর ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরেছে। এই তিনটি ব্র্যান্ড একত্রে টানা তিন বছর ধরে ড্রিঙ্কস ইন্টারন্যাশনালের মিলিয়নেয়ার্স ক্লাবে স্থান পেয়েছে, যা এবিডি-এর পোর্টফোলিওর পরিধি, ধারাবাহিকতা এবং ক্রমবর্ধমান বৈশ্বিক প্রাসঙ্গিকতাকে প্রতিফলিত করছে।
ড্রিঙ্কস ইন্টারন্যাশনাল কর্তৃক বার্ষিকভাবে প্রকাশিত ‘দ্য মিলিয়নেয়ার্স ক্লাব’ হলো একটি নির্ভরযোগ্য বৈশ্বিক রিপোর্ট যা প্রতি বছর ১ মিলিয়ন কেসের বেশি বিক্রি হওয়া স্পিরিট ব্র্যান্ডগুলি র্যাঙ্কিং প্রকাশ করে, যেখানে আন্তর্জাতিক মদ্য শিল্পের সর্বোচ্চ পারফরম্যান্সকারী এবং সবচেয়ে গতিশীল ব্র্যান্ডগুলিকে তুলে ধরে। ওপরের এই র্যাঙ্কিংগুলি ২০২৫ ক্যালেন্ডার বছরের জন্য প্রযোজ্য।
এই অর্জন প্রসঙ্গে এবিডি-র ব্যবস্থাপনা পরিচালক অমর সিনহা বলেন, “টানা তৃতীয় বছরের মতো বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান মিলিয়নেয়ার হুইস্কি ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়া আইকনিক হোয়াইটের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক এবং এটি স্বল্প সময়ের মধ্যে ভোক্তাদের মধ্যে যে দৃঢ় অনুরাগ তৈরি করেছে, এটি তারই প্রতিফলন। মিলিয়নেয়ার্স ক্লাবে অফিসার্স চয়েস এবং স্টার্লিং রিজার্ভের ধারাবাহিক উপস্থিতি আমাদের পোর্টফোলিওর ব্যাপকতা ও স্থিতিশীলতাকে আরও জোরালোভাবে তুলে ধরেছে।”
এই স্বীকৃতিগুলো পরিবর্তনশীল ভোক্তা পছন্দ, ব্র্যান্ডে ধারাবাহিক বিনিয়োগ এবং বিভিন্ন বাজার জুড়ে সুশৃঙ্খল বাস্তবায়নের উপর আমাদের মনোযোগকে প্রতিফলিত করেছে। আমাদের পোর্টফোলিও শক্তিশালী করার পাশাপাশি, আমরা এমন ব্র্যান্ড তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ যা দীর্ঘমেয়াদী মূল্য তৈরি করে এবং ভোক্তাদের কাছে প্রাসঙ্গিক থাকে।
এই স্বীকৃতিটি এবিডি-র পোর্টফোলিওর ব্যাপকতাকে আরও সুদৃঢ় করেছে, যার মধ্যে রয়েছে প্রতিষ্ঠিত বৃহৎ ব্র্যান্ড এবং দ্রুত বর্ধনশীল প্রিমিয়াম পণ্যসমূহ। সম্মিলিতভাবে, অফিসার্স চয়েস, আইকনিক হোয়াইট এবং স্টার্লিং রিজার্ভ সকল ভোক্তা শ্রেণিতে প্রবৃদ্ধি চালনা করার ক্ষেত্রে কোম্পানির সক্ষমতা প্রদর্শন করছে এবং একই সাথে ভারতীয় ও বৈশ্বিক স্পিরিট অঙ্গনে এর অবস্থানকে আরও শক্তিশালী করছে।
বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মিলিয়নিয়ার হুইস্কি ব্র্যান্ড হিসেবে আইকনিক হোয়াইট-এর জয়ের ধারা অব্যাহত রয়েছে
