Blog

লুটিয়েন্স জোনে একটি নতুন সংসদ গড়ার চেষ্টা করছে সরকার।

লুটিয়েন্স জোনে একটি নতুন সংসদ গড়ার চেষ্টা করছে সরকার।

দেশের রাজধানী দিল্লিতে সরকারের কেন্দ্রীয় ভিস্তা প্রকল্পে স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। তবে এই পরিস্থিতিতে সেখানে কিছু করতে যাচ্ছে না, একথাও বলে শীর্ষ আদালত। ওই প্রকল্পটির জন্যে আনুমানিক ২০,০০০ কোটি টাকা ব্যয় হবে। আসলে দিল্লির লুটিয়েন্স জোনে একটি নতুন সংসদ ভবন গড়ার চেষ্টা করছে সরকার, সেটিই হল ভিস্তা প্রকল্প, সেখানে থাকবে অন্যান্য কেন্দ্রীয় সরকারি দফতরও। সম্প্রতি এই প্রকল্পটিই বন্ধ করার অনুরোধ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়। সেই প্রসঙ্গে দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, "এই প্রকল্পের বিরুদ্ধে করা একই রকম আরও একটি আবেদন আদালতে মুলতুবি রয়েছে। করোনা পরিস্থিতি চলাকালীন কেউ সেখানে কিছু করতে যাচ্ছেন না…
Read More
ভারতে করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে ২৫.১৩ শতাংশ।

ভারতে করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে ২৫.১৩ শতাংশ।

ভারতে করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার বা হাসপাতাল থেকে বাড়ি ফেরার হার বেড়ে হয়েছে ২৫.১৩ শতাংশ, ১৪ দিন আগের ১৩ শতাংশের তুলনায় এই হার ভাল উন্নতি বলে বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, মোট ৮,৩২৪ জনকে সুস্থ করে তোলা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায়, ১,৭১৮ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ফলে এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩,০৫০ জন, তারমধ্যে রয়েছে ১,০৭৪ জনের মৃত্যু। সরকারের তরফে আরও জানানো হয়েছে, লকডাউনের আগে যেখানে করোনায় আক্রান্ত দ্বিগুণ হওয়ার হার ছিল ৩.৪ দিন, সেখানে তা হয়েছে ১১ দিন।
Read More
পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে অরাজি ছিলেন নীতীশ কুমার, কিন্তু অবশেষে মত বদলেছেন তিনি।

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে অরাজি ছিলেন নীতীশ কুমার, কিন্তু অবশেষে মত বদলেছেন তিনি।

বুধবার বিকেল পর্যন্ত নীতীশ কুমার তাঁর রাজ্যের পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার বিরুদ্ধে ছিলেন। তিনি বলেছিলেন, এতে লকডাউনের নীতির প্রতি অন্যায় করা হয়। গত সপ্তাহেই তিনি একথা জানিয়েছিলেন। বড় রাজ্যগুলির মধ্যে একমাত্র বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই অন্যত্র আটকে পড়া রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার পক্ষপাতী নন। কিন্তু অবশেষে মত বদলেছেন তিনি। তিনি একটি ট্রেনের ব্যবস্থা করতে চাইছেন, যার দ্বারা বিহারে ফিরিয়ে আনা হবে পরিযায়ী শ্রমিকদের। রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদি টুইট করে জানিয়েছেন, কেন্দ্রের উচিত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা, যে ট্রেনে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হবে।
Read More
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী।

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী।

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী। বয়স হয়েছিল ৮২ বছর। বাড়িতেই ছিলেন। সকালে অসুস্থ বোধ করায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। শুধু ফুটবল নয় দাপিয়ে ক্রিকেটও খেলেছেন তিনি। তাঁর প্রয়াণে ভারতীয় ফুটবলের সঙ্গে সঙ্গে বাংলার ক্রিকেটেও শেষ হয়ে গেল একটা যুগের। কিছুদিন আগেই প্রয়াত হয়েছিলেন প্রাক্তন ফুটবলার, কোচ প্রদীপ বন্দ্যোপাধ্যায়। এ বার চলে গেলেন চুনী গোস্বামী। ভারতীয় ফুটবলের আরও এক নাম। ৬২ এশিয়ান গেমসে তাঁর নেতৃত্বেই সোনা জিতেছিল ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।   আট বছর বয়সে যোগ দিয়েছিলেন মোহনবাগানে, সারাজীবন খেলেছেন মোহনবাগানে। এই একটি…
Read More
পৃথ্বী শ-র সব থেকে বড় মেন্টর সচিন তেন্ডুলকর।

পৃথ্বী শ-র সব থেকে বড় মেন্টর সচিন তেন্ডুলকর।

সচিন তেন্ডুলকর নামটাই পরবর্তী প্রজন্মের কাছে ক্রিকেট বেছে নেওয়ার সব থেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল একটা সময়। সে তিনি বিরাট কোহলি হোন বা পৃথ্বী শ, সকলের জন্য ওই একটি নামই যথেষ্ট ছিল। পৃথ্বী শ-র জন্য যে তিনি মেন্টর হয়ে উঠেছিলেন সে কথা তিনি বার বার বলেছেন। খারাপ সময় থেকে বেরিয়ে আসতেও তাঁকে সাহায্য করেছেন সচিন। ২০ বছরের পৃথ্বীর অভিষেক হয়েছিল চমকের সঙ্গে। টেস্ট অভিষেকে দ্বিতীয় কনিষ্ঠতম হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। তার পর থেকেই সচিনের সঙ্গে তুলনা শুরু হয়। কিন্তু তার পর সময়টা একদমই ভালো যায়নি তাঁর। হাঁটুর চোট থেকে ডোপ পরীক্ষায় অসফল, সব কিছুই তাঁকে ক্রিকেট থেকে ছিটকে দিয়েছিল ১৬…
Read More
মহম্মদ আজহারউদ্দিন প্রাক্তন প্লেয়াদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

মহম্মদ আজহারউদ্দিন প্রাক্তন প্লেয়াদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন লকডাউনে দেশের প্রাক্তন প্লেয়ারদের সাহায্যার্থে ২৪ লাখ টাকা তুলল। যা থেকে সাহায্য করা হবে ৩০ জন প্রাক্তন ক্রিকেটারকে। যেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। আইসিএ অন-লাইন মিটিংয়ের মাধ্যমে বুধবার সেই সব প্লেয়ারদের সাহায্য করার সিদ্ধান্ত নেয় যাঁদের এই পরিস্থিতিতে সাহায্যের প্রয়োজন। এউ নিয়ে লকডাউনের পর দ্বিতীয় দফায় এই পদক্ষেপ নিল এই সংস্থা। আইসিএ প্রেসিডেন্ট অশোক মালহোত্রা পিটিআইকে বলেন, ‘‘সব প্লেয়ার তাদের ক্ষমতা অনুযায়ী সাহায্য করেছে। সব থেকে গুরুত্বপূর্ণ আমরা শুক্রবার সন্ধেয় আবেদন জানিয়েছিলাম আর আজকের মধ্যে আমাদের কাছে ২৪ লাখ টাকা উঠে এসেছে।''   প্রাক্তন ভারত অধিনায়ক আজহারউদ্দিন একলাখ টাকা দিয়ে সাহায্য করেছেন।…
Read More
অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার বলেন, তাঁদের ইংল্যান্ড, স্কটল্যান্ড সফর এই পরিস্থিতিতে প্রায় অসম্ভব।

অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার বলেন, তাঁদের ইংল্যান্ড, স্কটল্যান্ড সফর এই পরিস্থিতিতে প্রায় অসম্ভব।

অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার বলেন, অস্ট্রেলিয়ার আসন্ন ইংল্যান্ড এবং স্কটল্যান্ড সফর হওয়ার কোনও রাস্তা দেখছেন না তিনি। কারণ অবশ্যই বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতি করোনাভাইরাসের কারণে সব স্থগিত রাখা হয়েছে। তার মধ্যে জুনে এই সিরিজ হওয়ার আশা দেখছেন না ওয়ার্নার। ২৯ জুন স্কটল্যান্ডে অস্ট্রেলিয়ার একটি টি২০ খেলার কথা। তার পর ৩ জুলাই থেকে ইংল্যান্ডে তিন ম্যাচের টি২০ ও তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়ার। ইংল্যান্ড ইতিমধ্যেই তাদের ডোমেস্টিক মরসুম পিছিয়ে দিয়েছে তা শুরু হওয়ার কথা ১ জুলাই থেকে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে থ্রি লায়ন্স সিরিজ যা জুনে হওয়ার কথা ছিল তা পিছিয়ে গিয়েছে। ক্রিকেট ডট কম ডট এইউ-তে ওয়ার্নার বলেন,…
Read More
মুসলিম সব্জি বিক্রেতাকে হুমকি দিলেন এক বিজেপি বিধায়ক।

মুসলিম সব্জি বিক্রেতাকে হুমকি দিলেন এক বিজেপি বিধায়ক।

উত্তরপ্রদেশে নিজের বাড়ি সামনে এক মুসলিম সব্জি বিক্রেতাকে হুমকি দিলেন বিজেপি বিধায়ক, “এলাকার কোথাও যেন তাঁকে আর দেখা না যায়”, সে ব্যাপারে সব্জি বিক্রেতাকে হুঁশিয়ারি দেন ওই বিধায়ক। একাধিকবার ওই সব্জি বিক্রেতাকে নাম জিজ্ঞেস করা হয়, যদিও তিনি হিন্দু নাম বলেছিলেন, এবং তাঁকে হেনস্থা করেন ব্রিজভুষণ রাজপুত। এর আগে মুসলিম সব্জি বিক্রেতাকে বয়কট করার আহ্বান জানানোয় দলের এক বিধায়ককে নোটিশ পাঠায় বিজেপি, যদিও ব্রিজভুষণ রাজপুতের ওপর তার কোনও প্রভাব পড়েনি, ক্যামেরার সামনেই সব্জি বিক্রেতাকে হুমকি দেন এবং লখনউতে নিজের বাড়ির সামনে তাঁর ছেলেও একই কাজে যোগ দেন।
Read More
যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষণ নেই, তাঁরা বিন রাজ্যে সফর করতে পারবেন।

যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষণ নেই, তাঁরা বিন রাজ্যে সফর করতে পারবেন।

যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষণ নেই, তাঁরা বিন রাজ্যে সফর করতে পারবেন বলে বুধবার জানাল কেন্দ্রীয় সরকার, পাশাপাশি এনিয়ে একাধিক গাইডলাইন প্রকাশ করা হয়েছে। লকডাউন শেষ হওয়ার এক সপ্তাহ আগে এই গাইডলাইন দিল কেন্দ্র। রাজ্যগুলিকে নোডাল কমিটি তৈরি করতে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক, এবং পরিযায়ীদের সফরের ব্যাপারে তারা নিয়মাবলী তৈরি করবে। নির্দেশিকায় বলা হয়েছে, “সফরকারী ব্যক্তিদের স্ক্রিনিং করা হবে এবং যাঁদের কোনও লক্ষণ থাকবে না, তাঁদের সফর করতে দেওয়া হবে”।
Read More
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশেষজ্ঞরা চাইছেন লকডাউন চলা উচিত মে মাস পর্যন্ত।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশেষজ্ঞরা চাইছেন লকডাউন চলা উচিত মে মাস পর্যন্ত।

বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে, কোভিড-১৯ সংক্রমণ রুখতে লকডাউন চলা উচিত মে মাসের শেষ পর্যন্ত। বুধবার এমনটাই জানালে‌ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কিছু ক্ষেত্রে লকডাউন সামান্য শিথিল করার কথাও জানালেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের গ্রিন জোনগুলিতে কেন্দ্রের নির্দেশ মেনে একক দোকানগুলি খোলা যাবে। তবে সমস্ত সাবধানতা ও সামাজিক দূরত্ব মেনে চলার বিধি মেনে। তিনি বলেন, ‘‘কেউ বলতে পারবে না কতদিনে এই সঙ্কট শেষ হবে। বহু দেশ এরই মধ্যে ঘোষণা করেছে লকডাউন মে মাসের শেষ সপ্তাহ ও জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত জারি রাখার।''
Read More
রাজ্যে করোনা  আক্রান্তের সংখ্যা ৫৫০। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হলেন ২৮ জন।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫০। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হলেন ২৮ জন।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫০। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হলেন ২৮ জন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১৩৯৭ জনের করোনা পরীক্ষা হয়েছে। যা একদিনে সর্বাধিক। এখনও পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১৪,৬২০ জ‌নের উপরে। সুস্থ হয়ে গিয়েছেন ১২৪ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এরই পাশাপাশি ৩৯ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির কারণে। প্রসঙ্গত, কো-মর্বিডিটির অর্থ হল একাধিক রোগে আক্রান্ত হয়ে মৃত্যু। তিনি আরও জানিয়েছেন, রাজ্যের মোট করোনা সংক্রমণের ৮৮ শতাংশ ঘটনাই ঘটেছে তিনটি জেলায়। বাকি সব জেলা মিলিয়ে আক্রান্ত ১২ শতাংশ।
Read More
ব্রেট লি বলেন, সচিন শেন ওয়ানর্কে নিয়ে ছেলে খেলা করত।

ব্রেট লি বলেন, সচিন শেন ওয়ানর্কে নিয়ে ছেলে খেলা করত।

প্রাক্তন অস্ট্রেলিয়া পেসার ব্রেট লি খোলসা করেছিলেন কী ভাবে সচিন তেন্ডুলকর তারকা স্পিনার শেন ওয়ার্নকে ছাপিয়ে যেতেন তাঁর সেরা বোলিং স্বত্বেও। ইঁদুর-বেড়ালের খেলা খেলতেন তাঁরা কখনও কখনও। যেটা ওয়ার্নের সঙ্গে বেশি ব্যাটসম্যান করতে পারতেন না। প্রাক্তন এই ফাস্ট বোলার অস্ট্রলিয়ার হয়ে৭৬টি টেস্ট ও ২২১টি ওডিআই খেলেছেন। বলেন, তেন্ডুলকর ওয়ার্নের সব ভ্যারিয়েশন ধরে ফেলতে পারত যা বেশিরভাগ ব্যাটসম্যানকেই সমস্যায় ফেলত। তিনি বলেন, ‘‘ও অনেক সময় উইকেট ছেড়ে বেরিয়ে এসে ওয়ার্নকে শর্ট বল করার জন্য আহ্বান করত। কখনও, ও মাথা ঠান্ডা করে অপেক্ষা করত ব্যাক ফুটে এবং সেই অসাধারণ শটগুলো খেলত।'' স্টারস্পোর্টসের শো ‘ক্রিকেট কানেক্টেড'এ এই কথা বলেন ব্রেট লি।   লি…
Read More
জসপ্রিত বুমরা তাঁর ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় যেখানে গুজরাত হারায় গোয়াকে।

জসপ্রিত বুমরা তাঁর ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় যেখানে গুজরাত হারায় গোয়াকে।

ভারতের ফাস্ট বোলার জসপ্রিত বুমরা সোশ্যাল মিডিয়ায় সব সময়ই খুব অ্যাক্টিভ। লকডাউনে তিনি রীতিমতো সেটা চালিয়ে যাচ্ছেন। যাতে তাঁর ফ্যানরাও তাঁর খবর পেতে থাকেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের দেওয়া নির্দেশ মেনে চলছেন ভারতের ক্রিকেটাররা। তাঁর সাম্প্রতিক টুইট পোস্টে বুমরা একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি ব্যাট করছেন। ২০১৭-র গুজরাত বনাম গোয়া ম্যাচের সময়। বুমরার ব্যাটেই গুজরাত ম্যাচ জিতে নিয়েছিল সেদিন। তাঁর টুইটের ক্যাপশনে বুমরা লেখেন, ‘‘অনেক চাহিদার জন্য (বিশেষ করে যুবরাজ সিং) আমি দিলাম, জসপ্রিত বুমরার ২০১৭-র নক!'' এই সপ্তাহের শুরুতে জসপ্রিত বুমপা এবং যুবরাজ সিং ইনস্টাগ্রাম লাইভ সেশনে মুখোমুখি হয়েছিলেন।
Read More
“মুসলমান সবজি বিক্রেতাদের থেকে সবজি কিনবেন না!” করোনাভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে এমনই অসংবেদনশীল সাম্প্রদায়িক মন্তব্য করেছেন বিজেপির এক বিধায়ক!

“মুসলমান সবজি বিক্রেতাদের থেকে সবজি কিনবেন না!” করোনাভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে এমনই অসংবেদনশীল সাম্প্রদায়িক মন্তব্য করেছেন বিজেপির এক বিধায়ক!

“মুসলমান সবজি বিক্রেতাদের থেকে সবজি কিনবেন না!” করোনাভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে এমনই অসংবেদনশীল সাম্প্রদায়িক মন্তব্য করেছেন বিজেপির এক বিধায়ক! রাজধানী লখনউ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত পূর্ব উত্তর প্রদেশের দেওরিয়া জেলার বিজেপি বিধায়ককে দেশব্যাপী লকডাউনের মধ্যেই মুসলিম বিক্রেতাদের কাছ থেকে শাকসবজি কেনার বিষয়ে তাঁরই নির্বাচনী এলাকার লোকদের সতর্ক করতে দেখা গিয়েছে একটি ভিডিওতে। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে অবশ্য দেওরিয়ার বারহাজ আসনের বিধায়ক সুরেশ তিওয়ারি বলেছেন, “কেন এটাকে বড় ইস্যু করে তুলছেন?” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সপ্তাহেই এই মহামারীকে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে রাখার কথা বলেছিলেন। আর তার কিছুদিন পরেই বিজেপিরই নেতার এই মন্তব্য প্রকাশ্যে এসেছে। একটি ১৪-সেকেন্ডের ভিডিও ক্লিপ সোশ্যাল…
Read More