Blog

ভোটের আগে পোস্টার ঘিরে উ*ত্তপ্ত রাজনীতি

ভোটের আগে পোস্টার ঘিরে উ*ত্তপ্ত রাজনীতি

ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। শহরের বিভিন্ন অলিগলিতে হঠাৎ করেই হাতে লেখা পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পোস্টারগুলিতে স্পষ্ট দাবি, "ধূপগুড়ির মাটি ও বিজেপি পরিবারের দীর্ঘদিনের কর্মীকেই প্রার্থী করতে হবে, বাইরের বা অন্য দল থেকে আসা কাউকে মানা হবে না।” এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, দলের ভাবমূর্তি নষ্ট করতেই তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এই পোস্টার লাগিয়েছে। তাদের দাবি, ভোটের আগে হাওয়া গরম করতে ও বিভ্রান্তি ছড়াতেই এই ধরনের কাজ করা হচ্ছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, বিজেপির অন্দরে প্রার্থী নিয়ে তীব্র গোষ্ঠীকোন্দল চলছে। সেই অসন্তোষ থেকেই দলের কর্মীরাই এই পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ইতিমধ্যেই…
Read More
নির্বাচন পূর্বেই বড় চমক

নির্বাচন পূর্বেই বড় চমক

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনী প্রস্তুতিতে গতি আনল বিজেপি। দলের রাজ্য দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে ১১ সদস্যের সঙ্কল্পপত্র কমিটি ঘোষণা করল রাজ্য বিজেপি। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উত্তর কলকাতার প্রবীণ নেতা তাপস রায়কে। বিজেপির ঘোষিত এই কমিটিতে একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে রাখা হয়েছে। কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিধায়ক অশোক লাহিড়ী। সহ-আহ্বায়ক করা হয়েছে বিধায়ক অগ্নিমিত্রা পালকে। এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাংসদ মনোজ টিগ্গা, চিত্তরঞ্জন মণ্ডল, স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া, অমলকান্তি রায়, বৈশালী ডালমিয়া, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং…
Read More
নির্বাচনের মঞ্চে মা-ছেলের ভোটযু*দ্ধ!

নির্বাচনের মঞ্চে মা-ছেলের ভোটযু*দ্ধ!

নির্বাচনের ময়দানে এক বিরল ও আবেগঘন লড়াইয়ের সাক্ষী হতে চলেছে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র। একদিকে বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি, অন্যদিকে তাঁরই রাজনৈতিক শিষ্য ও ‘পুত্রসম’ তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা। বৃহস্পতিবার সকালে এক মানবিক মুহূর্তের সৃষ্টি হয়, যখন রঞ্জন শীল শর্মা নির্বাচনী প্রচার শুরুর আগে শিখা চ্যাটার্জির বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার শুরু করেন ও প্রথম দিনেই দেয়াল লিখনের মাধ্যমে ভোটের লড়াইয়ে নামেন। রাজনৈতিক মহলে জানা যায়, শিখা চ্যাটার্জির হাত ধরেই রাজনীতিতে পথচলা শুরু করেছিলেন রঞ্জন। দীর্ঘদিন তাঁর কাছেই রাজনৈতিক শিক্ষা নিয়েছেন তিনি। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে…
Read More
মেঘলা আকাশ, বাড়ছে বৃষ্টি—কালবৈশাখীর সতর্কতা জারি

মেঘলা আকাশ, বাড়ছে বৃষ্টি—কালবৈশাখীর সতর্কতা জারি

চৈত্রের শুরু থেকেই অস্থির আবহাওয়া চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। এবার সপ্তাহের শেষে পরিস্থিতি আরও বদলাতে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ও শনিবার রাজ্যের বেশিরভাগ জেলায় কালবৈশাখীর দাপট বাড়বে, সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া।India Meteorological Department-এর পূর্বাভাস অনুযায়ী, বুধবার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, পুরুলিয়া-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা-তেও আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে আসল পরিবর্তন শুরু হবে শুক্রবার থেকে। আবহাওয়া দফতরের মতে, ওই দিন থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ঝোড়ো হাওয়া ৫০–৬০ কিলোমিটার বেগে বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া,…
Read More
পাওয়ার হিটার ঈশান কিশান যুক্ত হলেনAi+ স্মার্টফোনের সঙ্গে

পাওয়ার হিটার ঈশান কিশান যুক্ত হলেনAi+ স্মার্টফোনের সঙ্গে

Ai+ স্মার্টফোন আজ ক্রিকেটার ঈশান কিশানের সঙ্গে এক বিশেষ ব্র্যান্ড মেলবন্ধনের কথা ঘোষণা করেছে। এই মেলবন্ধন এমন একটি ব্র্যান্ডের সঙ্গে এমন এক খেলোয়াড়ের হতে চলেছে-যারা কেউই বাঁধাগতের সীমাবদ্ধতার মধ্যে নিজেদের আটকে রাখে না। এই অংশীদারিত্বAi+ব্র্যান্ড এবং ক্রিকেটার ঈশানের এক অভিন্ন মতাদর্শের প্রতিফলন, তা হল, উচ্চাশেকে কখনও সুযোগের সীমাবদ্ধতায় আটকে রাখা উচিত নয়। Ai+ স্মার্টফোন চড়া দামের দেওয়াল ভেঙে, ন্যায্যমূল্যে আধুনিক প্রযুক্তি, দুর্দান্ত পারফরম্যান্স এবং চিন্তাশীল ডিজাইন সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।  এই মেলবন্ধন সম্পর্কে Ai+ স্মার্টফোনের সিইও এবং NxtQuantum Shift Technologies-এর প্রতিষ্ঠাতা মাধব শেঠ বলেন: “ঈশান কিষাণ এমন এক মানসিকতার প্রতীক-যা Ai+ স্মার্টফোনের মূল দর্শনের সঙ্গে গভীরভাবে মিলে…
Read More
মুর্শিদাবাদে দুই আগ্নেয়াস্ত্র ও তিন কার্তুজসহ যুবক গ্রেফতার

মুর্শিদাবাদে দুই আগ্নেয়াস্ত্র ও তিন কার্তুজসহ যুবক গ্রেফতার

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধুলিয়ান পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কলা বাগান গঙ্গাঘাট এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিকাশ মণ্ডল। তার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত নন্দোলালপুর গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশের একটি দল মঙ্গলবার রাতে অভিযানে নামে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এরপরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই…
Read More
ভারতের শিকড়ের সুর নিয়ে ফিরছে কোক স্টুডিও ভারত সিজন ৪

ভারতের শিকড়ের সুর নিয়ে ফিরছে কোক স্টুডিও ভারত সিজন ৪

কোক স্টুডিও ভারত এবার চতুর্থ সিজন নিয়ে হাজির হয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক সুর ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে এই প্ল্যাটফর্মটি এ বছর ‘দ্য লিস্ট’-এর মাধ্যমে অংশগ্রহণকারী শিল্পীদের নাম ঘোষণা করেছে। গত সিজনের ‘আর্জ কিয়া হ্যায়’ বা ‘হোলি আয়ি রে’-এর মতো সুপারহিট গানগুলোর পর, সিজন ৪ দেশের মাটির আরও গভীরে লুকিয়ে থাকা গল্পকে তুলে ধরবে। এ বছরের লাইন-আপে রয়েছেন আদিত্য রিখারি, কুলতে খান, ফাহিম আবদুল্লাহ, আরসালান নিজামি, মামে খান, এবং প্রখ্যাত গায়িকা রেখা ভরদ্বাজ সহ আরও অনেক প্রতিভাবান শিল্পী। রাজস্থানি লোকসঙ্গীত, কাশ্মীরের আখ্যান, বেনারসের শিকড় কিংবা পাঞ্জাবের সুফি ধারা সব মিলিয়ে এ বছর ব্যক্তিগত গল্প, ভক্তি এবং স্মৃতির এক অপূর্ব…
Read More
ফরাক্কায় ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ফরাক্কায় ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অন্তর্গত ভবানীপুর এলাকায় একটি ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তল্লাশি চালাতেই ব্যাগের ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং নিরাপত্তা জোরদার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোনো অসৎ উদ্দেশ্যেই এই বোমাগুলি সেখানে রাখা হয়েছিল। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার…
Read More
রাজ্যের গুরুত্বপূর্ণ জেলায় নতুন ডিসি-ডিইও নিয়োগ

রাজ্যের গুরুত্বপূর্ণ জেলায় নতুন ডিসি-ডিইও নিয়োগ

রবিবার নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের প্রশাসনিক মহলে জোরদার রদবদল চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবার একসঙ্গে একাধিক জেলার জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক (ডিইও)-দের বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী যাঁদের বদলি করা হয়েছে, তাঁরা হলেন - জিতিন যাদব ডিএম-কাম-ডিইও, কোচবিহার। সন্দীপ ঘোষ ডিএম-কাম-ডিইও, জলপাইগুড়ি। বিবেক কুমার ডিএম-কাম-ডিইও, উত্তর দিনাজপুর। রাজনবীর সিং কাপুর ডিএম-কাম-ডিইও, মালদা। আর অর্জুন ডিএম-কাম-ডিইও, মুর্শিদাবাদ। শ্রীকান্ত পালি ডিএম-কাম-ডিইও, নদিয়া। শ্বেতা আগরওয়াল ডিএম-কাম-ডিইও, পূর্ব বর্ধমান স্মিতা পাণ্ডে মিউনিসিপাল কমিশনার, কে এম সি-কাম-ডিইও, কলকাতা উত্তর। রন্ধীর কুমার ডিইও, কলকাতা দক্ষিণ। শিল্পা গৌরিসারিয়া ডিএম-কাম-ডিইও, উত্তর ২৪ পরগনা। অভিষেক কুমার তিওয়ারি…
Read More
ইউটিআই লার্জ ক্যাপ ফান্ড ব্যাপক বৃদ্ধি

ইউটিআই লার্জ ক্যাপ ফান্ড ব্যাপক বৃদ্ধি

১৯৮৬ সালের অক্টোবরে চালু হওয়া ইউটিআই লার্জ ক্যাপ ফান্ড- এর সূচনালগ্নে বিনিয়োগকৃত ১০ লক্ষ টাকা, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বেড়ে ২৬.০২ কোটি টাকায় দাঁড়িয়েছে। এটি ভারতের প্রথম ইকুইটি-ভিত্তিক তহবিল, যার সম্পদ সৃষ্টির একটি ৩৮ বছরেরও বেশি সময়ের দীর্ঘ রেকর্ড রয়েছে। এটি একটি ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিম, যা প্রতিযোগিতামূলক সুবিধাসম্পন্ন লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে বিনিয়োগের উপর জোর দেয়। এটি একটি ব্লেন্ড বিনিয়োগ শৈলী ব্যবহার করে, যা একটি ভারসাম্যপূর্ণ ইক্যুইটি পোর্টফোলিও গঠনের জন্য 'গ্রোথ স্টক' (growth stocks) এবং 'ভ্যালু স্টক' (value stocks) উভয় ধরনের স্টককেই একত্রিত করে। তহবিলটি এমন কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে চায়, যারা নিয়ন্ত্রিত ঋণ, ধারাবাহিক রাজস্ব বৃদ্ধি, লাভজনকতা, মূলধনের খরচের চেয়ে…
Read More
নাকা চেকিংয়ে বা*জেয়াপ্ত বিপুল ব্রাউন সুগার, ধৃ*ত ২

নাকা চেকিংয়ে বা*জেয়াপ্ত বিপুল ব্রাউন সুগার, ধৃ*ত ২

শিলিগুড়ি মহকুমার অন্তর্গত বাগডোগরা এলাকায় নির্বাচনের আগে কড়া নজরদারির মধ্যে বড়সড় সাফল্য পেল পুলিশ। আপার বাগডোগরা পানিঘাটা মোড় এলাকায় নাকা চেকিং চলাকালীন এসএসটি ও বাগডোগরা থানার পুলিশের যৌথ অভিযানে দুই যুবক গ্রেপ্তার। পুলিশ সূত্রে খবর, তল্লাশির সময় অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় দুটি কালো ব্যাগ, যার ভিতরে প্রায় এক কেজি করে মোট দুই কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই যুবক তন্ময় বর্মন ও বিশ্বজিৎ বর্মন পানিটাঙ্কি এলাকার বাসিন্দা ও পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরো খবর, প্রাথমিক তদন্তে পুলিশ উঠে আসে তারা পানিটাঙ্কি থেকে শিলিগুড়ি পর্যন্ত ব্রাউন সুগার পাচারের পরিকল্পনা করছিল। পাশাপাশি পুলিশ অভিযুক্তদের…
Read More
আইপ্যাক কার্যালয়ে ইডি তল্লাশি ও মমতার মামলা: সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্য-কেন্দ্র সংঘাত তুঙ্গে

আইপ্যাক কার্যালয়ে ইডি তল্লাশি ও মমতার মামলা: সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্য-কেন্দ্র সংঘাত তুঙ্গে

আইপ্যাক (I-PAC) কার্যালয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র সাম্প্রতিক অভিযানকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ শুনানি। ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানির সময় রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে অবৈধভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে। রাজ্যের আইনজীবী সওয়াল করেছেন যে, কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা আর্থিক অনিয়মের নথি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই তল্লাশি চালানো হয়েছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত। বিশেষ করে নির্বাচনের আগে একটি বেসরকারি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার ওপর এই ধরনের…
Read More
নির্বাচনের আগে জোরদার টহল ও রুট মার্চ

নির্বাচনের আগে জোরদার টহল ও রুট মার্চ

নির্বাচনকে সামনে রেখে পুরাতন মালদা পৌরসভা এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও টহল। বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সক্রিয়ভাবে টহল দিতে দেখা যায়। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় মালদা থানার পুলিশ আধিকারিকরাও। প্রশাসন সূত্রে খবর, নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অবাধভাবে সম্পন্ন করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তোলাই এই টহলের মূল উদ্দেশ্য। এদিন পুরাতন মালদার একাধিক ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নজরে পড়ে। জওয়ানরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও খতিয়ে দেখেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই…
Read More
বিক্ষোভ চলছে সেমিস্টার নিয়ে

বিক্ষোভ চলছে সেমিস্টার নিয়ে

অভিযোগ উঠেছে বারংবার। উঠতে থাকা অভিযোগের ওপর ভিত্তি করে নির্দেশও দেওয়া হয়েছিল একাধিক। তবে এবার একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পরীক্ষা বাতিল করতে হবে বলে বিক্ষোভ তৈরি হয়। ফলে স্কুলগুলিতে আধা সামরিক বাহিনী থাকার ব্যবস্থা করা হয়েছে। যার ফলে পঠন পাঠন বন্ধ থাকছে, প্রতিবাদ করছে ডি এস ও। এই সেমিস্টার পদ্ধতি বন্ধ করার জন্য কলকাতা সহ নানান জায়গায় বিক্ষোভ তৈরি হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষা বাতিল করার জন্য এর আগেও কলকাতা থেকে বহু মিটিং মিছিল করা হয়েছে। এছাড়াও এর আগে কলকাতার জেলা ডিআই বা স্কুল পরিদর্শকের অফিস পর্যন্ত মিছিল হয়েছে। যেখানে অফিসের মূল দরজায় টালা বন্ধ করে রাখা…
Read More