Blog

রাজ্য সরকারের তরফে আসছে নয়া প্রকল্প

রাজ্য সরকারের তরফে আসছে নয়া প্রকল্প

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যে নতুন শিল্প ও বিনিয়োগ টানার লক্ষ্যে কেন্দ্রের BHAVYA (ভারত অড্যোগিক বিকাশ যোজনা) প্রকল্পে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের মাধ্যমে এমন শিল্পাঞ্চল তৈরি করা হবে, যেখানে জমি, রাস্তা, বিদ্যুৎ, জল-সহ প্রয়োজনীয় পরিকাঠামো আগে থেকেই প্রস্তুত থাকবে। ফলে শিল্প গড়তে সময় কম লাগবে এবং বিনিয়োগকারীদের কাজ শুরু করাও সহজ হবে। কেন্দ্রের BHAVYA প্রকল্প বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম -কে রাজ্যের স্টেট নোডাল এজেন্সি হিসেবে মনোনীত করা হয়েছে। জানানো হয়, কেন্দ্র সরকার আগামী ছয় বছরে ৩৩,৬৬০ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন প্রান্তে ১০০টি…
Read More
শপিং মলের কাজ শুরু হতে চলছে স্টেশন চত্বরে

শপিং মলের কাজ শুরু হতে চলছে স্টেশন চত্বরে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বড় ঘোষণা করল পূর্ব রেল। এবার যাদবপুর স্টেশনে তৈরি করা হবে শপিং হাব। এক ছাদের তলায় পাওয়া যাবে খাবারদাবার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা জিনিস। এখানে স্টল খুলে উপার্জন করতে পারবেন ছোট ব্যবসায়ীরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, যাদবপুর স্টেশনে ৩ হাজার ৪৫ বর্গ মিটার এলাকায় অত্যাধুনিক শপিং হাব তৈরি করা হবে। কোনও স্টল ৮০ বর্গ ফুটের বেশি হবে না। ১০ বছরের চুক্তির ভিত্তিতে স্টলগুলি ভাড়া দেওয়া হবে। প্রত্যেকটি দোকান নন ফেয়ার রেভিনিউ হবে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের যাতায়াত ও সৌন্দর্যায়নের জন্য…
Read More
বেতন বৃদ্ধির দাবিতে পৌরনিগমে সিটুর ধর্না

বেতন বৃদ্ধির দাবিতে পৌরনিগমে সিটুর ধর্না

বেতন বৃদ্ধি এবং নির্দিষ্ট সময়ে বেতন প্রদানের দাবিতে আন্দোলনে নামল সিটুর দার্জিলিং জেলা কমিটি। দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করেও বেতন বৃদ্ধি না হওয়া এবং নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার শিলিগুড়ি পৌরনিগম অভিযান করেন সিটু নেতৃত্ব ও ‘নির্মল বন্ধু’ প্রকল্পের অস্থায়ী সাফাই কর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, বছরের প্রায় ৩৬৫ দিনই কাজ করতে হয় তাঁদের। অথচ সেই অনুযায়ী সময়মতো বেতন মেলে না। দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করলেও বেতন বৃদ্ধির কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের। এই পরিস্থিতিতে সমস্ত অস্থায়ী সাফাই কর্মীর বেতন বৃদ্ধি এবং প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন প্রদানের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার ‘নির্মল বন্ধু’ প্রকল্পের…
Read More
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আর হবে না মেলা ! দেড় কোটির পার্কিং লটে বদলাচ্ছে চিত্র

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আর হবে না মেলা ! দেড় কোটির পার্কিং লটে বদলাচ্ছে চিত্র

শিলিগুড়ি শহরের পার্কিং সমস্যা মোকাবিলায় বড় পদক্ষেপ নিল প্রশাসন। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন মেলা ময়দানকে আর মেলার জন্য ব্যবহার না করে সেখানে তৈরি করা হচ্ছে স্থায়ী পার্কিং লট। মূলত বিধান মার্কেট ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের পার্কিং এবং যানজটের সমস্যা মোকাবিলা করতেই এই উদ্যোগ। বৃহস্পতিবার প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা এই পার্কিং প্রকল্পের শিলান্যাস করেন পর্যটন ও সংসদীয় বিষয়ক দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ডঃ শংকর ঘোষ। এদিন প্রদীপ প্রজ্বলন, ফিতা কাটা এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই, ডিসিপি ট্রাফিক শামসুদ্দিন আহমেদ, এসিপি ট্রাফিক সুবীর দত্ত-সহ প্রশাসনের…
Read More
জাওয়া অল স্টারস ৪২ ‘সিলভার নাইট’ জিতে নিলেন গ্রিক দাবা তারকা স্টাভ্রোউলা সোলাকিডু

জাওয়া অল স্টারস ৪২ ‘সিলভার নাইট’ জিতে নিলেন গ্রিক দাবা তারকা স্টাভ্রোউলা সোলাকিডু

এফআইডিই খেতাবপ্রাপ্ত আন্তর্জাতিক মাস্টার এবং উইম্যান গ্র্যান্ডমাস্টার গ্রিক দাবা চ্যাম্পিয়ন স্টাভ্রোউলা সোলাকিডু চতুর্থ এডিশনের গ্লোবাল চেস লিগ ২০২৬-এ 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' নির্বাচিত হয়ে জিতে নিয়েছেন 'জাওয়া অল স্টারস ৪২ ববার - সিলভার নাইট' মোটরসাইকেল। 'গ্যাঞ্জেস গ্র্যান্ডমাস্টার্স'-এর প্রতিনিধিত্ব করে স্টাভ্রোউলা সোলাকিডু তাঁর দলের প্রথম গ্লোবাল চেস লিগ শিরোপা জয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং প্রতিযোগিতার অন্যতম সেরা পারফর্মার হিসেবে আত্মপ্রকাশ করেছেন।নিজের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে 'গ্রিক দেবী' নামে পরিচিত স্টাভ্রোউলা সোলাকিডু এই সম্মান এবং মোটরসাইকেলটি অর্জন করেছেন এক অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে। শুরুর দিকে কঠিন চ্যালেঞ্জের মুখে যেভাবে তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন এবং প্রতিযোগিতায় নিজের জায়গা ফিরে পেয়েছিলেন, তা তাঁর…
Read More
মোদির জন্মদিনে বিক্রমের বিশেষ চমক, আজ ক্রেতাদের পাতে বাড়তি ঝালমুড়ি !

মোদির জন্মদিনে বিক্রমের বিশেষ চমক, আজ ক্রেতাদের পাতে বাড়তি ঝালমুড়ি !

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ঘিরে সকাল থেকেই রাজ্যজুড়ে নানা কর্মসূচি। কোথাও পুজো-অর্চনা,  কোথাও বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।তবে এই উদযাপনের তালিকায় একটু অন্যরকম ছবি ঝাড়গ্রামের কলেজ মোড়ে। সেখানকার জনপ্রিয় ঝালমুড়ি বিক্রেতা বিক্রমও ভুলে যাননি প্রধানমন্ত্রীর জন্মদিন। সকালেই নিজের বাড়িতে প্রধানমন্ত্রীর নাম করে পুজো-অর্চনা করেন বিক্রম। এরপর মোবাইলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্ট্যাটাসও দেন। শুধু তাই নয়, আজ তাঁর দোকানে যারা ঝালমুড়ি খেতে আসবেন, তাঁদের জন্য রয়েছে বিশেষ চমক—অন্যান্য দিনের তুলনায় একটু বেশি পরিমাণে ঝালমুড়ি খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিক্রমের কথায়, নিজের সামর্থ্য অনুযায়ী তিনিও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করছেন। তাই আজকের দিনে তাঁর দোকানে ঝালমুড়ির স্বাদে থাকছে বাড়তি…
Read More
হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির সুভাষপল্লিতে অবৈধ নির্মাণ ভাঙল পুরনিগম

হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির সুভাষপল্লিতে অবৈধ নির্মাণ ভাঙল পুরনিগম

হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির সুভাষপল্লি এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাল শিলিগুড়ি পুরনিগম। বৃহস্পতিবার পুরনিগমের কর্মীরা এলাকায় গিয়ে একটি বাড়ির চিহ্নিত অবৈধ অংশ ভাঙার কাজ শুরু করেন। এদিন বাড়ির কয়েকটি অংশের পাশাপাশি ছাদেরও কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।জানা গিয়েছে, রঞ্জন সরকারের বাবা ১৯৯৮ সালে ওই বাড়িটি কিনেছিলেন। বর্তমানে সেখানে রঞ্জন সরকার, তাঁর দুই ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে তাঁরা বসবাস করে আসছেন। তবে কয়েক বছর আগে বাড়িটির নির্মাণ নিয়ে আইনি জটিলতা তৈরি হয় এবং বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়।দীর্ঘদিন মামলা চলার পর সম্প্রতি হাইকোর্টের তরফে বাড়িটির অবৈধ অংশগুলি ধাপে…
Read More
স্যুইগির দ্য গ্রেট ইন্ডিয়ান রবি ফেস্টিভ্যাল

স্যুইগির দ্য গ্রেট ইন্ডিয়ান রবি ফেস্টিভ্যাল

সুইগি ডাইনআউট তাদের জনপ্রিয় ফ্ল্যাগশিপ ইভেন্ট 'GIRF'-এর নাম বদলে নিয়ে এসেছে 'দ্য গ্রেট ইন্ডিয়ান রবি ফেস্টিভ্যাল'। ইন্টারনেটের জনপ্রিয় মুখ রবি কিশনের থিমে সাজানো এই উৎসবটি চলবে ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। এই অফারের আওতায় ভারতের ৮৪টিরও বেশি শহরের ৫৬,০০০+ রেস্তোরাঁয় মিলবে ৫০% পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে সমস্ত এইচডিএফসি ব্যাংক কার্ডে অতিরিক্ত ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ডাইনক্যাশে ১০% ক্যাশব্যাক।সুইগি ডাইনআউট এই ক্যাম্পেইনে রবি কিশনকে কেবল ব্র্যান্ড অ্যাম্বাসেডর নয়, পুরো উৎসবের মুখ ও ব্যক্তিত্ব বানিয়েছে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড ও "জলদি সে লেট"-এর মতো জনপ্রিয় রেফারেন্সকে ডাইনিং আউটের সঙ্গে যুক্ত করে তারা তৈরি করেছে এক অনন্য উৎসব।সুইগি ডাইনআউটের এভিপি…
Read More
শিলিগুড়িতে পূর্ব ভারতের প্রথম পিএমএওয়াই নোডাল ব্রাঞ্চের উদ্বোধন করল পিএনবি হাউজিং ফাইন্যান্স; ‘পিএমএওয়াই-ইউ ২.০’-এর অধীনে সাশ্রয়ী আবাসনের পরিধি সম্প্রসারণ

শিলিগুড়িতে পূর্ব ভারতের প্রথম পিএমএওয়াই নোডাল ব্রাঞ্চের উদ্বোধন করল পিএনবি হাউজিং ফাইন্যান্স; ‘পিএমএওয়াই-ইউ ২.০’-এর অধীনে সাশ্রয়ী আবাসনের পরিধি সম্প্রসারণ

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় হাউজিং ফাইন্যান্স সংস্থা পিএনবি হাউজিং ফাইন্যান্স আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে, পূর্ব ভারতে তাদের প্রথম পিএমএওয়াই নোডাল ব্রাঞ্চ (PMAY) উদ্বোধন করল। গৃহঋণের সুযোগ আরও সহজলভ্য করে তোলার পাশাপাশি, এই অগ্রণী উদ্যোগের লক্ষ্য হল, প্রধানমন্ত্রী আবাস যোজনা – আরবান ২.০ এর অধীনে যোগ্য পরিবারগুলিকে এর সুবিধা পেতে সহায়তা করা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী সারিকা প্রধান, IAS, সচিব, সমাজকল্যাণ দফতর, সিকিম সরকার এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সঞ্জয় শুক্লা, ম্যানেজিং ডিরেক্টর, ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক। ১৭ই সেপ্টেম্বর ‘পিএমএওয়াই আবাস দিবস’ উদযাপনের প্রাক্কালে, এই শাখার উদ্বোধন করা হলো, যা সরকারের ‘সবার জন্য আবাসন’ দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী…
Read More
ধান চাষের জন্য MIDCOTIN™ লঞ্চ করা হলো

ধান চাষের জন্য MIDCOTIN™ লঞ্চ করা হলো

সম্প্রতি পশ্চিমবঙ্গের আরামবাগ তারকেশ্বর টেরিটোরিতে বেস্ট এগ্রোলাইফ লিমিটেডের উদ্যোগে একটি বিশেষ রিটেইল বিক্রেতা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়। কৃষি ক্ষেত্রে নতুন প্রযুক্তি ও চ্যানেলের অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে অঞ্চলের প্রায় ৬০ জন প্রধান এগ্রো-ইনপুট রিটেইল বিক্রেতা অংশ নেন।অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ধান চাষের জন্য কোম্পানির সর্বাধুনিক প্রোডাক্ট 'মিডকোটিন' (MIDCOTIN™)-এর আনুষ্ঠানিক লঞ্চ। এই নতুন সমাধান ধান চাষের বিভিন্ন জটিল সমস্যা মোকাবিলা করার পাশাপাশি ফসলের মান ও উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি করতে সহায়ক হবে বলে জানানো হয়েছে। রিটেইল বিক্রেতাদের আধুনিক শস্য সুরক্ষা এবং সঠিক পণ্য ব্যবহারের কৌশল সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বেস্ট এগ্রোলাইফের ওয়েস্ট বেঙ্গল জোন্যাল…
Read More
মিটতে চলেছে সমস্যা

মিটতে চলেছে সমস্যা

অভিযোগ উঠেছে একাধিকার, বারংবার নির্দেশ সত্ত্বেও বন্ধ হয়নি এই কার্য। কলকাতা পুরসভার জন্ম ও মৃত্যু সংক্রান্ত অনলাইন পোর্টাল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। শেষকৃত্য হয়ে গেলেও মিলছে না ডেথ সার্টিফিকেট, আবার বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করেও অপেক্ষা করতে হচ্ছে অনেককে। এর ফলে পেনশন, ব্যাঙ্ক, বিমা, পাসপোর্ট-সহ একাধিক জরুরি কাজ আটকে যাচ্ছে। পুরসভার দাবি, কিছু নথি নিয়ে তদন্ত চলায় আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে বেঙ্গালুরু থেকে কলকাতায় এসেছিলেন শিলাদিত্য লাহিড়ি। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরও তিনি এখনও ডেথ সার্টিফিকেট পাননি। শুধু তাই নয়, যে অনলাইন লিঙ্কের মাধ্যমে সার্টিফিকেট পাওয়ার কথা, সেটিও এখনও তাঁর মোবাইলে পৌঁছয়নি।…
Read More
জারি হলো নিষেধাজ্ঞা

জারি হলো নিষেধাজ্ঞা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এবারকড়াকড়ি শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নিষেধাজ্ঞা অনুযায়ী, শুধু বিদ্যালয়ে ফোন নিয়ে যাওয়া নয়, শ্রেণিকক্ষেও ফোন নিয়ে যেতে পারবে না পড়ুয়ারা। বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা পরিদর্শকদের অধীনস্থ জেলার সব স্কুলের প্রধান শিক্ষকদের এই নির্দেশ দ্রুত কার্যকর করতে হবে। রাজ্যের সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হল। এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে বিশেষ দরকার ছাড়া রাজ্যের সরকারি ও সরকারি পোষিত স্কুলের পড়ুয়াদের স্কুলে মোবাইল না নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছিল। একইসঙ্গে বলা…
Read More
মহিলাদের হাত ধরে শিলিগুড়ির রামকৃষ্ণ কলোনিতে শুরু শারদোৎসবের প্রস্তুতি

মহিলাদের হাত ধরে শিলিগুড়ির রামকৃষ্ণ কলোনিতে শুরু শারদোৎসবের প্রস্তুতি

মহিলাদের হাত ধরে আরও একবার শুরু হল শারদোৎসবের প্রস্তুতি। শিলিগুড়ির ৩ নম্বর রামকৃষ্ণ কলোনির মহিলা পরিচালিত দুর্গাপুজো কমিটির খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল এবছরের দুর্গোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি।এবছর এই পুজো পা দিল দ্বিতীয় বর্ষে। আর শুরু থেকেই থাকছে সাবেকিয়ানার ছোঁয়া। খুঁটিপুজোকে ঘিরে পাড়ার মহিলাদের মধ্যে ছিল উৎসাহ ও আনন্দের আবহ।পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, গত বছরের মতো এবছরও পাড়ার সমস্ত মহিলাকে সঙ্গে নিয়ে আনন্দের সঙ্গে পুজোর আয়োজন করা হচ্ছে। শুধু পুজোর আয়োজনই নয়, জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে নিয়ে উৎসব পালন করাই তাঁদের মূল উদ্দেশ্য।ওপেনিং হচ্ছে ষষ্ঠীর দিন।আমরা রাজনৈতিকভাবে কিছু ভাবেনি, কিন্তু ইচ্ছে আছে আমরা পাড়ার বয়স্ক মানুষকে দিয়ে পুজোর শুভ…
Read More
বাড়ি ফাঁকা পেয়েই হাতসাফাই! সোনা-নগদ চুরির অভিযোগে গ্রেফতার ২, উদ্ধার লুটের সামগ্রী

বাড়ি ফাঁকা পেয়েই হাতসাফাই! সোনা-নগদ চুরির অভিযোগে গ্রেফতার ২, উদ্ধার লুটের সামগ্রী

বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরি। শিলিগুড়ির অরবিন্দুপল্লিতে একটি বাড়ি থেকে সোনার অলঙ্কার এবং নগদ টাকা চুরির অভিযোগে গ্রেফতার দুই যুবক। ধৃতদের নাম আকাশ সাহা ও বিজয় কুমার দাস। দু’জনেরই বাড়ি শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকায়। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনা ও নগদ টাকা। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।চলতি মাসের ৭ তারিখ। ব্যক্তিগত কাজে শহরের বাইরে গিয়েছিলেন শিলিগুড়ির অরবিন্দুপল্লির বাসিন্দা কল্পনা সাহা। ১০ সেপ্টেম্বর বাড়ি ফিরে তাঁর চোখে পড়ে দরজার ভাঙা তালা।ঘরে ঢুকতেই দেখা যায়, আলমারিও ভাঙা অবস্থায় রয়েছে।এরপরই চুরির বিষয়টি জানতে পারেন তিনি। কল্পনা সাহার অভিযোগ, বাড়ি থেকে আনুমানিক ২৫ গ্রাম সোনার অলঙ্কার এবং নগদ…
Read More