Blog

রানাঘাট তাহেরপুরে প্রধানমন্ত্রী মোদির আগমন, নেতাজি পার্কে শেষ মুহূর্তের প্রস্তুতি

রানাঘাট তাহেরপুরে প্রধানমন্ত্রী মোদির আগমন, নেতাজি পার্কে শেষ মুহূর্তের প্রস্তুতি

আগামীকাল নদীয়া রানাঘাট তাহেরপুরে নেতাজি পার্ক ময়দানে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি আসার আগেই শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি ইতিমধ্যে সভাস্থলেও উপস্থিত হয়েছেন সমস্ত নেতৃত্বরা তার সঙ্গে সঙ্গে বিশেষভাবে জেলা এবং রাজ্য নেতৃত্বের জন্য করা হয়েছে বসার আসন তার সঙ্গে সঙ্গে একাধিক চেয়ার এর ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষকে বসার জন্য। ইতিমধ্যে বায়ু সেনার পক্ষ থেকে হেলিপেডে চলছে এয়ার ট্রায়াল, অপরদিকে পুলিশ প্রশাসনের তৎপরতা ও রয়েছে চোখে পড়ার মতো অপরদিকে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা।
Read More
এয়ারবিএনবি-র বিশেষ ‘এক্সপেরিয়েন্স’ নিয়ে আসছে লোলাপালুজা ইন্ডিয়া ২০২৬

এয়ারবিএনবি-র বিশেষ ‘এক্সপেরিয়েন্স’ নিয়ে আসছে লোলাপালুজা ইন্ডিয়া ২০২৬

সঙ্গীত প্রেমীদের জন্য এক অনন্য সুযোগ নিয়ে এলো এয়ারবিএনবি। ২০২৬ সালের ২৪ ও ২৫ জানুয়ারি মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আয়োজিত হতে চলা 'লোলাপালুজা ইন্ডিয়া ২০২৬'-এর জন্য বিশেষ কিছু 'এয়ারবিএনবি এক্সপেরিয়েন্স' লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। প্রথম বিশ্বব্যাপী লাইভ মিউজিক পার্টনারশিপের অংশ হিসেবে এয়ারবিএনবি দর্শকদের কনসার্টের পেছনের জগতের সাথে পরিচয় করিয়ে দেবে। ভক্তরা এখন সরাসরি তাঁদের প্রিয় শিল্পীদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার অঙ্কুর তিওয়ারির সঙ্গে যোগ দিয়ে তাঁর প্রি-পারফরম্যান্স রিচুয়াল এবং ব্যাকস্টেজ কার্যক্রম দেখার সুযোগ থাকছে ২৪ জানুয়ারি। অন্যদিকে, ২৫ জানুয়ারি জনপ্রিয় মিউজিক ডুয়ো ওএএফএফ এবং সাভেরার সঙ্গে পর্দার আড়ালে থেকে তাঁদের সৃজনশীল প্রক্রিয়া দেখার এবং ক্রু-দের…
Read More
সনি লিভ-এ প্রথম বাংলা অরিজিনাল সিরিজ ‘জ্যাজ সিটি’ লঞ্চ

সনি লিভ-এ প্রথম বাংলা অরিজিনাল সিরিজ ‘জ্যাজ সিটি’ লঞ্চ

সনি লিভ প্রথমবারের মতো 'জ্যাজ সিটি'-র দৌলতে বাংলা মৌলিক গল্প বলার জগতে পা রাখতে চলেছে। কলকাতা শহরের প্রেক্ষাপটে গান, রহস্য এবং নৈতিক দ্বন্দ্বের সংমিশ্রণে তৈরি এই সিরিজটি খুবই আকর্ষণীয়। সম্প্রতি মুক্তি পেয়েছে এর ট্রেলার, যা দর্শকদের এমন এক জগতে নিয়ে যায়, যেখানে জ্যাজ ক্লাব, অব্যক্ত গোপনীয়তা এবং কঠিন পছন্দ ভাগ্য নির্ধারণ করে। ৬ ফেব্রুয়ারি থেকে সিরিজটি কেবল সনি লিভ-এ স্ট্রিম করা হবে। আলো-আঁধারি জ্যাজ ক্লাব এবং শহরের অন্ধকার কোণগুলিকে ঘিরে আবর্তিত 'জ্যাজ সিটি' অনুসরণ করে এক 'হাসলার'কে, যার একটি লুকানো অতীত রয়েছে এবং যে অনিচ্ছাকৃতভাবে ক্ষমতা, প্রতারণা এবং আনুগত্যের এক নোংরা জগতে চলে এসেছে। কেন্দ্রীয় চরিত্র জিমি-কে নিয়ে কথা বলতে…
Read More
মুখোমুখি ট্রাকের সং*ঘর্ষে নি*হত ২, আ*হত ২

মুখোমুখি ট্রাকের সং*ঘর্ষে নি*হত ২, আ*হত ২

ভোরের ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ট্রাক দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের ও গুরুতর আহত হন আরও দু’জন। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা - ময়নাগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কের অশোকবাড়ি এলাকায়। জানা গিয়েছে, মৃত দুই যুবকের বাড়ি কোচবিহার ১ ব্লকের সুটকাবাড়ি এলাকায়। মৃতদের একজনের নাম আমির হোসেন (১৮)। আহতদের বাড়ি বিলাসীপাড়া এলাকায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ ও দমকল বাহিনী। ক্ষতিগ্রস্ত ট্রাকের ভেতর থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার…
Read More
সলভ ফর টুমরো ২০২৫: ভারতে স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি এবং সুস্থতার রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করল তরুণ উদ্ভাবকরা

সলভ ফর টুমরো ২০২৫: ভারতে স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি এবং সুস্থতার রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করল তরুণ উদ্ভাবকরা

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ভূমিকা এখন আর কেবল ভবিষ্যৎমুখী নয় - এটি আজকের রোগীদের জন্য রোগ নির্ণয়, যত্ন এবং মর্যাদাকে নতুন রূপ দিচ্ছে। আইআইটি দিল্লির সাথে অংশীদারিত্বে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ শিক্ষা প্রোগ্রাম স্যামসাং সলভ ফর টুমরো (এসএফটি) ২০২৫, “স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি এবং সুস্থতার ভবিষ্যৎ” থিমের অধীনে দেশব্যাপী হাজার হাজার শিক্ষার্থীকে এআই-প্রথম, মানব-কেন্দ্রিক সমাধান ডিজাইন করার চ্যালেঞ্জ জানিয়ে এই রূপান্তরটি প্রদর্শন করেছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি, স্যানিটেশন, পুষ্টি, মানসিক সুস্থতা এবং প্রতিরোধমূলক যত্নের জন্য, অ্যাক্সেসযোগ্য স্বাস্থ্যসেবা প্রযুক্তি তৈরি করতে আমন্ত্রণ জানানো হয়েছিল - যাতে নিশ্চিত করা যায় যে উন্নত স্বাস্থ্য ফলাফল একটি অধিকার, বিশেষাধিকার নয়। অ্যালকেমিস্ট, বিআরএইচএম, হিয়ার ব্রাইট, পিঙ্ক ব্রিগেডিয়ারদের মতো দলগুলি বহু-আর্টিকুলেটেড বায়োনিক হ্যান্ডস এবং…
Read More
আকাশে হঠাৎ তীব্র আলোর ঝলক, ক্ষেপণাস্ত্র নাকি উল্কাপাত?

আকাশে হঠাৎ তীব্র আলোর ঝলক, ক্ষেপণাস্ত্র নাকি উল্কাপাত?

বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরের আকাশে হঠাৎই দেখা গেল এক অস্বাভাবিক ও রহস্যজনক দৃশ্য। আচমকা বিকট শব্দের সঙ্গে আকাশজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আলোর ঝলক। মুহূর্তের মধ্যেই সেই উজ্জ্বল আলো উত্তর দিক থেকে দক্ষিণের দিকে ছুটে গিয়ে আকাশেই মিলিয়ে যায়। ঘটনাটি জলপাইগুড়ি ও শিলিগুড়ি সংলগ্ন একাধিক এলাকায় দেখা যাওয়ায় চমকে যান স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে হঠাৎ একটি উজ্জ্বল আলোর রেখা চোখে পড়ে। সেই আলো দ্রুত গতিতে এগিয়ে গিয়ে মিলিয়ে যায় আকাশে। একই সঙ্গে শোনা যায় প্রবল বিস্ফোরণের মতো শব্দ। অনেকেই প্রথমে মনে করেন, হয়তো কোনও ক্ষেপণাস্ত্র বা বিমান দুর্ঘটনা ঘটেছে। আবার কারও কাছে বিষয়টি বড় কোনও বিস্ফোরণের মতো মনে…
Read More
কলকাতায় গোলটেবিল বৈঠক ও বিনিয়োগ কর্মশালার আয়োজনে ন্যাটহেলথ-এএইচপিআই

কলকাতায় গোলটেবিল বৈঠক ও বিনিয়োগ কর্মশালার আয়োজনে ন্যাটহেলথ-এএইচপিআই

ন্যাটহেলথ, ভারতের শীর্ষস্থানিয় স্বাস্থ্যসেবা শিল্প সংস্থা, অ্যাসোসিয়েশন অফ হেলথকেয়ার প্রোভাইডার্স - ইন্ডিয়া (AHPI)-এর সহযোগিতায় পূর্বাঞ্চলীয় গোলটেবিল বৈঠকের পাশাপাশি আগামী ১৮ই ডিসেম্বর, ২০২৫ তারিখে দ্য বেঙ্গল ক্লাবে একটি কলকাতা ভিত্তিল গোলটেবিল বৈঠক ও বিনিয়োগ কর্মশালার আয়োজন করতে চলেছে। এই রুদ্ধদ্বার, অর্ধ-দিনের কর্মশালার লক্ষ্য হল স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং বিনিয়োগকারীদের মধ্যে কাঠামোগত আলোচনাকে উৎসাহিত করা এবং পূর্বাঞ্চলের স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম জুড়ে বিনিয়োগের প্রস্তুতিকে জোরদার করা। এই কর্মশালায় হাসপাতাল, প্রাইভেট ইক্যুইটি সংস্থা, বিনিয়োগ উপদেষ্টা সংস্থা এবং স্বাস্থ্যসেবা উদ্যোক্তাদের বড় বড় নেতারা একত্রিত হবেন, যাঁরা মূলধন প্রাপ্তি, ক্লিনিক্যাল গভর্নেন্স এবং স্থিতিশীল সম্প্রসারণের পথ নিয়ে আলোচনা করবেন। এই কর্মসূচিতে 'পূর্ব ভারতে স্বাস্থ্যসেবা বিনিয়োগ পরিস্থিতি’র নিয়ে একটি বিস্তারিত…
Read More
শিলিগুড়িতে NEBEF-এর “Circle of Smiles” সামাজিক কর্মসূচি

শিলিগুড়িতে NEBEF-এর “Circle of Smiles” সামাজিক কর্মসূচি

নর্থ ইস্টার্ন বিজনেস এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (NEBEF)-এর উদ্যোগে আগামী ২০ ডিসেম্বর শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে সামাজিক কর্মসূচি “Circle of Smiles”। এই কর্মসূচির মাধ্যমে প্রবীণ নাগরিক ও অনাথ আশ্রমের শিশুদের মধ্যে আন্তঃপ্রজন্মের বন্ধন গড়ে তোলাই মূল লক্ষ্য। NEBEF-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে থাকবে ইন্টার‌অ্যাকটিভ বন্ডিং সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে সহমর্মিতা ও মূল্যবোধ গড়ে তোলা এবং প্রবীণদের মানসিক একাকীত্ব দূর করার প্রচেষ্টা নেওয়া হয়েছে।
Read More
শ্রম কোড বাতিল ও ওষুধে GST প্রত্যাহারের দাবিতে আন্দোলনের ডাক

শ্রম কোড বাতিল ও ওষুধে GST প্রত্যাহারের দাবিতে আন্দোলনের ডাক

অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন শ্রম কোড বাতিল ও ওষুধের উপর থেকে GST প্রত্যাহারের দাবিতে আগামীকাল আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা। সংগঠনের দাবি, কেন্দ্রীয় সরকার ৪৪টি শ্রম আইন বাতিল করে ৪টি শ্রম কোড চালু করে শ্রমিক স্বার্থ খর্ব করেছে। এর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চলছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জীবনদায়ী ওষুধে ১৮ শতাংশ GST অমানবিক এবং অবিলম্বে তা প্রত্যাহার করা উচিত। পাশাপাশি সেলস কর্মীদের ন্যূনতম মজুরি আইন কার্যকর করার দাবিও জানানো হয়েছে। শ্রমিক স্বার্থে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।
Read More
শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি ম্যারাথন ২০২৬

শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি ম্যারাথন ২০২৬

শিলিগুড়ি কলেজ ও শিলিগুড়ি ম্যারাথন কমিটির উদ্যোগে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার শিলিগুড়ি কলেজে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই ম্যারাথনের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষের প্রতিনিধিরা এবং শিলিগুড়ি ম্যারাথন কমিটির সদস্যরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবছর এই ম্যারাথন দৌড় তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে—হাফ ম্যারাথন, ড্রিম রান এবং স্পেশাল চাইল্ড রান। হাফ ম্যারাথন দৌড়ে অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি রাখা হয়েছে ২০০ টাকা। এই দৌড়ে মোট ২১.১০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে শুধুমাত্র পুরুষ প্রতিযোগীরাই এই বিভাগে…
Read More
উইকএন্ডে দীঘা যেতে চাইলে অগ্রিম হোটেল বুকিং জরুরি

উইকএন্ডে দীঘা যেতে চাইলে অগ্রিম হোটেল বুকিং জরুরি

উইকএন্ডের ছুটিতে দীঘা যাচ্ছেন ?করতে হবে অগ্রিম হোটেল বুকিং,বুকিং না থাকলে সাধের হোটেল পেতে খসবে ট্যাকের কড়ি ! কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ, বর্ষবরণে নতুন রূপে সেজে উঠতে চলেছে সৈকত সুন্দরী দীঘা। টানা উইকেন্ডে ভিড় জমতে চলেছে সমুদ্র সৈকতে বলাই বাহুল্য। ইতিমধ্যেই হোটেলগুলিতে প্রায় ৫০ শতাংশ বুকিং কমপ্লিট।২৫ ডিসেম্বর এর আগেই বাকি খালি রুমের বুকিং সম্পূর্ণ হয়ে যাবে তেমনটাই আশা হোটেল মালিকদের। নিউ দীঘায় বেশ কিছু হোটেল মালিক পর্যটক টানতে প্যাকেজের ব্যবস্থাও করেছেন।কাপল এবং ফ্যামিলির থাকা খাওয়া নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয় সেই প্যাকেজে যা মাথাপিছু ভাড়ার থেকে কম পড়ছে। হোটেল মালিকদের বক্তব্য আগের বছর যে ভিড় পরিলক্ষিত হয়েছিল…
Read More
ভর সন্ধ্যায় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় হতভম্ব এলাকা বাসী

ভর সন্ধ্যায় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় হতভম্ব এলাকা বাসী

ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝালটিয়ার হাট সংলগ্ন এলাকায়। রীতিমতো ডাকাতির তান্ডব চালিয়েছে চোরের দল। নিয়ে যায় দেড় লক্ষাধিক নগদ টাকা সহ বেশ কিছু সোনার অলংকার। থানায় অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ রাতেই তদন্তে নেমে একজনকে আটক করেছে। জানা গিয়েছে, ঝালটিয়ার হাট সংলগ্ন এলাকার বাসিন্দা টিঙ্কু দাস সন্ধ্যায় বাড়িতে ছিলেন না। তিনি স্থানীয় বাজারে নিজের দোকানে ছিলেন এবং তার স্ত্রী বাবার বাড়িতে যায় বলে জানা যায়। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা বাড়িতে ঢুকে, এরপর দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে তান্ডব চালায়। ঘরের আসবাবপত্র তছনছ করে। দৃশ্য দেখেই মনে হবে চোর নয়, ডাকাত ঢুকেছে ঘরে। বাড়ির মালিক বাড়িতে এসে প্রথমে খোলা দরজা দেখে…
Read More
সরকারী স্কুলে অতি নিম্নমানের পোশাক সরবরাহের অভিযোগ

সরকারী স্কুলে অতি নিম্নমানের পোশাক সরবরাহের অভিযোগ

পতিরামের একটি স্বনির্ভর গোষ্ঠীর বিরুদ্ধে জেলাশাসককে একযোগে লিখিত অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আটইর এফপি স্কুলের। তাদের অভিযোগ, যশোদা রানি সংঘ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামক স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা সরবরাহকৃত স্কুল ইউনিফর্ম মানের দিক থেকে নিম্নমানের এবং পলিয়েস্টার কাপড় দিয়ে তৈরি। যা গ্রহণ করতে তারা অস্বীকার করেছেন। কারণ ওই নিম্নমানের এবং পলিয়েস্টার কাপড় দিয়ে তৈরি পোশাক গ্রীষ্মকালে পরার জন্য অত্যন্ত অস্বস্তিকর ও অসহনীয় হয়ে উঠবে ছাত্র-ছাত্রীদের। তাদের আরো অভিযোগ,  উপরোক্ত স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর সঙ্গে অসদাচরণ করেন এবং এর ফলে বিদ্যালয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত ও মানসম্মত সুতির স্কুল ইউনিফর্ম…
Read More
ক্লিয়ারট্রিপের ‘আনপ্যাকড ২০২৫’ রিপোর্ট প্রকাশ

ক্লিয়ারট্রিপের ‘আনপ্যাকড ২০২৫’ রিপোর্ট প্রকাশ

ভারতের দ্রুত বর্ধনশীল অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম  ফ্লিপকার্ট সংস্থা ক্লিয়ারট্রিপ তাদের বার্ষিক রিপোর্ট 'ক্লিয়ারট্রিপ আনপ্যাকড ২০২৫' প্রকাশ করেছে। এখানে উঠে এসেছে এই বছর ভারতীয়দের ভ্রমণ কাহিনী, তারা কোথায় থেকেছেন এবং কোথায় ছুটির সন্ধান করেছেন ইত্যাদি তথ্য। এই বছরের মূল আকর্ষণ ছিল ‘জেন জি ভ্রমণকারী’-দের ভ্রমণে বহুগুণ বৃদ্ধি এবং ‘ভ্যালু ও অ্যাফরডিবিলিটিউ’-এর প্রতি লক্ষ লক্ষ ভারতীয়ের ঝোঁক বৃদ্ধি। রিপোর্টে উঠে এসেছে ২০২৩ সালের তুলনায়  জেন জি ভ্রমণকারীর সংখ্যা ৬৫০% বৃদ্ধি পেয়েছে। দুবাই, কুয়ালালামপুর এবং ব্যাংকক ছিল জেন জি-এর প্রিয় আন্তর্জাতিক গন্তব্য। ৬৫%-এরও বেশি বুকিং হয়েছে বাজেটকেন্দ্রিক এবং মধ্য-মানের হোটেলগুলিতে। এছাড়াও, ইউপিআই লেনদেন প্রায় ৬% এবং ক্রেডিট কার্ড পেমেন্ট ৮% বৃদ্ধি…
Read More