Blog

ফের শিকারপুর চা বাগানে উদ্ধার চিতাবাঘ

ফের শিকারপুর চা বাগানে উদ্ধার চিতাবাঘ

জলপাইগুড়ি জেলার শিকারপুর চা বাগানে অবশেষে খাঁচায় ধরা পড়ল শিকারী চিতাবাঘ। গত দশ দিনে এলাকায় পাঁচটি গবাদিপশু শিকার করে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছিল চিতাবাঘটি। এর জেরে শিকারপুর চা বাগানের শ্রমিক মহল্লায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে বৈকুন্ঠপুর বন বিভাগের উদ্যোগে চা বাগান এলাকায় খাঁচা পাতা হয়। মঙ্গলবার সন্ধ্যা রাতে ছাগল টোপ হিসেবে ব্যবহার করা হলে সেই খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘিনী। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন। বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পাল জানান, উদ্ধার হওয়া চিতাবাঘিনীটি সুস্থ রয়েছে এবং রাতেই তাকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। চিতাবাঘ ধরা পড়ায় শিকারপুর…
Read More
নির্বাচনী স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা জোরদারে বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর পক্ষে সওয়াল করলেন শ্রী হর্ষ বর্ধন শৃঙ্গলা

নির্বাচনী স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা জোরদারে বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর পক্ষে সওয়াল করলেন শ্রী হর্ষ বর্ধন শৃঙ্গলা

সংসদ সদস্য শ্রী হর্ষ বর্ধন শৃঙ্গলা সংসদে নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR)-এর পক্ষে দৃঢ়ভাবে সওয়াল করেন। তিনি এই প্রক্রিয়াকে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, পবিত্রতা ও সাংবিধানিক মর্যাদা রক্ষার জন্য একটি মৌলিক সংস্কার হিসেবে অভিহিত করেন, বিশেষত পশ্চিমবঙ্গে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে। সংসদে বক্তব্য রাখতে গিয়ে শ্রী শৃঙ্গলা বলেন, নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি এবং তার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষা করা জনসাধারণের আস্থা বজায় রাখার জন্য অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, SIR কোনো নিছক প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়; বরং এটি একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, যার লক্ষ্য নির্বাচনী তালিকায় শুধুমাত্র প্রকৃত ও যোগ্য নাগরিকদের নাম নিশ্চিত করা। এই প্রক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা…
Read More
স্ট্রিট ফুডের রহস্য উন্মোচনে অনুভব সপ্রার পডকাস্ট

স্ট্রিট ফুডের রহস্য উন্মোচনে অনুভব সপ্রার পডকাস্ট

মুচমুচে পকোড়া থেকে সুস্বাদু সিঙাড়া, ভারতীয়দের কাছে স্ট্রিট ফুড মানেই আবেগ। কিন্তু এর সাফল্যের নেপথ্যে রয়েছে রান্নার তেলের ভূমিকা। 'দিল্লি ফুড ওয়াক'-এর প্রতিষ্ঠাতা, ফুড ট্র্যাভেলর অনুভব সপ্রা, তাঁর নতুন পডকাস্ট সিরিজে স্ট্রিট ফুডে ব্যবহৃত তেলের বিজ্ঞান এবং বিভ্রান্তিকর খাদ্য লেবেল নিয়ে আলোচনা করেছেন। পডকাস্টের প্রথম পর্বে অনুভব সপ্রা ব্যাখ্যা করেন কেন স্ট্রিট ফুড বিক্রেতারা পাম তেল ব্যবহার করেন। এর প্রধান কারণ হল, পাম তেল উচ্চ তাপমাত্রায় স্থিতিশীল থাকে, এর স্বাদ নিরপেক্ষ এবং ভাজাও ভালো হয়। এটি ভারতীয় স্ন্যাক্সকে তার বৈশিষ্ট্যপূর্ণ মুচমুচে ভাব এনে দিতে সাহায্য করে। পরের পর্বে, তিনি জনপ্রিয় "নো পাম অয়েল" লেবেলগুলির ভুল ধারণা নিয়ে কথা বলেন। তিনি…
Read More
সার্জেন্ট ইমরানের তৎপরতায় সময়মতো সিংহানিয়া স্কুলে পৌঁছাল ৩০–৫০ জন ছাত্রছাত্রী

সার্জেন্ট ইমরানের তৎপরতায় সময়মতো সিংহানিয়া স্কুলে পৌঁছাল ৩০–৫০ জন ছাত্রছাত্রী

মানবিক কলকাতা পুলিশ। বিদ্যাসাগর সেতুতে মঙ্গলবার সকাল পৌনে আটটা নাগাদ একটি স্কুল বাস খারাপ হয়ে যায়। যার ভেতরে ছিল প্রায় 30 থেকে 50 জন ছাত্রছাত্রী। তড়িঘড়ি সময় নষ্ট না করে বাচ্চাদের সময় মত স্কুল পৌঁছানোর জন্য কলকাতা ট্রাফিক পুলিশের ভ্যান বিদ্যাসাগর সে তুতে নিয়ে আসা হয় এবং সময়মতো বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া হয়। সার্জেন্ট ইমরানের চেষ্টায় আটটা কুড়ির মধ্যে সিংহানিয়া স্কুলে বাচ্চাদের পৌঁছে দেয় কলকাতা ট্রাফিক পুলিশ।।
Read More
নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভের সামিল হলো গ্রামবাসীরা

নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভের সামিল হলো গ্রামবাসীরা

ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার অন্তর্গত সাঁকুয়া ঝড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইরহাট এলাকায়। জানা যায়, কোটি টাকা ব্যয় করে গ্রাম উন্নয়নের গ্রামীণ সড়ক নির্মাণের কাজ চলছিল। কিন্তু রাস্তার কাজ শেষ হতে না হতেই রাস্তার চাদর উঠে যাওয়া শুরু করে। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ চলছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। যদিও ঠিকাদার সংস্থার তরফে কোন বক্তব্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে ক্রমশ। কোটি টাকা ব্যয় করে এরকম নিম্নমানের কাজ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষ।
Read More
রঙের কাজ করতে এসে চুরি, গ্রেফতার রঙ মিস্ত্রি

রঙের কাজ করতে এসে চুরি, গ্রেফতার রঙ মিস্ত্রি

রঙের কাজ করতে এসে বাড়িতেই চুরি করে পালানোর অভিযোগে এক রঙ মিস্ত্রিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের অন্তর্গত দক্ষিণ শান্তিনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ ডিসেম্বর দক্ষিণ শান্তিনগরের বাসিন্দা নিপেন্দ্র বর্মনের বাড়িতে রংয়ের কাজের বরাত পেয়ে যায় অভিযুক্ত শৈবাল দে সরকার। কাজের ফাঁকে সুযোগ বুঝে সে ওই বাড়ির লকার থেকে বেশ কয়েকটি সোনার অলংকার চুরি করে পালিয়ে যায়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও, কিছুদিন পর লকার খুলে অলংকার খোয়া যাওয়ার বিষয়টি নজরে আসে বাড়ির মালিকের। এরপরই আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলের…
Read More
রেল অবরোধ প্রত্যাহার, সাত দিনের আল্টিমেটাম আন্দোলনকারীদের

রেল অবরোধ প্রত্যাহার, সাত দিনের আল্টিমেটাম আন্দোলনকারীদের

পৃথক কামতাপুর রাজ্য গঠন, জনজাতিকরণ ও ভাষা স্বীকৃতির দাবিতে কেএসডিসি (কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল) সহ একাধিক সংগঠন যৌথভাবে অনির্দিষ্টকালের রেল অবরোধের ডাক দিয়েছিল। মঙ্গলবার সকাল ছয়টা থেকে এই অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নেতৃত্ব। জানা গিয়েছে, ভারত সরকারের প্রতিনিধিরা কেএলও চিফ জীবন সিংহের সঙ্গে আলোচনা করেন ও শান্তি আলোচনার দ্রুত সমাপ্তির আশ্বাস দেন। সেই আশ্বাসের ভিত্তিতেই আপাতত রেল অবরোধ স্থগিত রাখা হয়। তবে অবরোধ স্থগিত হলেও আন্দোলনকারীরা রেল লাইনের পাশে অবস্থান - বিক্ষোভে বসেন। মঙ্গলবার সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত বেতগাড়া রেল স্টেশন সংলগ্ন খাটোবাড়ি এলাকায় রেল লাইনের ধারে কয়েক শতাধিক কর্মী -…
Read More
মাদক পাচার চক্রে বড়সড় সাফল্য পেল পুলিশ প্রশাসন

মাদক পাচার চক্রে বড়সড় সাফল্য পেল পুলিশ প্রশাসন

ধর্মনগরে মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মার নেতৃত্বে গঠিত বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন কুখ্যাত মহিলা মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। অভিযানে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪৪ হাজার ইয়াবা ট্যাবলেট। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবার কালোবাজারি মূল্য আড়াই কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে। ধৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। গ্রেপ্তারকৃত মহিলারা হলেন,। আফিয়া বেগম (বাসিন্দা: উদয়পুর, কাকড়াবান এলাকা), অংকুরি বিবি (বাসিন্দা: উদয়পুর, কাকড়াবান এলাকা) এবং মাফিয়া বেগম (বাসিন্দা: সুনামুড়া…
Read More
সিরোসিস নিরাময়: ক্রনিক লিভার রোগে আক্রান্ত রোগীদের জন্য নতুন আশা

সিরোসিস নিরাময়: ক্রনিক লিভার রোগে আক্রান্ত রোগীদের জন্য নতুন আশা

হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের কনসালটেন্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং রোবোটিক সার্জন ডাঃ মুড় জয়ন্ত বলেন, দীর্ঘদিন ধরে মনে করা হতো যে সিরোসিস যকৃতের (লিভার) টিস্যুর ক্ষত দ্বারা চিহ্নিত একটি ক্রনিক লিভারের অবস্থা, যা অপরিবর্তনীয়। তবে, সাম্প্রতিক গবেষণা দেখাচ্ছে যে নির্দিষ্ট পরিস্থিতিতে যকৃত নিজে থেকেই নিজেকে পুনরুজ্জীবিত ও সুস্থ করে তুলতে পারে, যা এই গুরুতর রোগে আক্রান্তদের জন্য নতুন আশার সঞ্চার করেছে। যকৃতের ক্রমাগত ক্ষতির শেষ পর্যায় হল সিরোসিস। অটোইমিউন রোগ, ফ্যাটি যকৃত রোগ, অতিরিক্ত মদ্যপান এবং হেপাটাইটিস বি ও সি এর মতো কারণে এটি প্রায়শই ঘটে। বারবার আঘাতের ফলে তৈরি হওয়া ক্ষতের টিস্যুগুলি যকৃতের কাজ ব্যাহত করে এবং প্রাণঘাতী পরিণতি ঘটাতে পারে।…
Read More
খসড়া ভোটার তালিকা থেকে বাদ ৯৫ হাজারের বেশি নাম, আ*তঙ্কের কারণ নেই জানালেন জেলা শাসক

খসড়া ভোটার তালিকা থেকে বাদ ৯৫ হাজারের বেশি নাম, আ*তঙ্কের কারণ নেই জানালেন জেলা শাসক

আলিপুরদুয়ার জেলায় খসড়া ভোটার তালিকায় মোট ৯৫ হাজার ২৮৬ জন ভোটারের নাম বাদ পড়েছে বলে জানালেন জেলা শাসক আর বিমলা। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই আশ্বাস দিয়েছেন তিনি। জেলা শাসক স্পষ্ট করে জানান, যদি কোনো বৈধ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ে থাকে, তাহলে আগামী এক মাসের মধ্যে নির্দিষ্ট প্রক্রিয়ায় আপত্তি জানানো যাবে। জেলা প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, আপত্তি গ্রহণ ও যাচাইয়ের পর প্রয়োজনীয় ক্ষেত্রে ফের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ, ভুলবশত নাম বাদ পড়লে তা সংশোধনের সম্পূর্ণ সুযোগ থাকবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই জেলা শাসক আর বিমলার উদ্যোগে একটি সর্বদলীয়…
Read More
বালুরঘাটের সৃষ্টিশ্রীমেলায় নজর কাড়ছে মুখা শিল্প

বালুরঘাটের সৃষ্টিশ্রীমেলায় নজর কাড়ছে মুখা শিল্প

বালুরঘাটের সৃষ্টিশ্রীমেলা যেন আবার একবার বাংলার লোকশিল্পের শক্ত ভিতের কথা মনে করিয়ে দিচ্ছে। মেলার এক কোণে দাঁড়িয়েই চোখে পড়ছে কুশমণ্ডি ব্লকের মহিষবাথান এলাকার জিআই ট্যাগপ্রাপ্ত ঐতিহ্যবাহী মুখা শিল্প। লোকসংস্কৃতির এই প্রাচীন শিল্পকলা এবছর মেলায় আলাদা করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। বাঁশ, কাঠ ও প্রাকৃতিক উপকরণে তৈরি এই মুখাগুলিতে ফুটে উঠেছে বাংলার লোকবিশ্বাস ও শক্তির প্রতীক। কালী, নরসিংহ, হনুমান থেকে শুরু করে বাঘ ও সিংহ প্রতিটি মুখায় শিল্পীদের নিপুণ হাতের ছাপ স্পষ্ট। গম্ভীরা নাচে ব্যবহৃত এই মুখাগুলি এখন ঘরের দেওয়াল সাজানো থেকে শুরু করে উপহার হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু মুখাই নয়, শিল্পীদের স্টলে বিক্রি হচ্ছে বাঁশের ফুলদানি, ল্যাম্পশেড ও পেনদানি…
Read More
হায়ার ইন্ডিয়ার ‘গ্র্যাভিটি এআই’ সিরিজের এয়ার কন্ডিশনার্স লঞ্চ

হায়ার ইন্ডিয়ার ‘গ্র্যাভিটি এআই’ সিরিজের এয়ার কন্ডিশনার্স লঞ্চ

বিশ্বের ১ নম্বর প্রধান অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার অ্যাপ্লায়েন্সেস ইন্ডিয়া গ্রেটার নয়ডা কারখানায় আয়োজিত 'এআই ফর এয়ার' ইভেন্টে তাদের যুগান্তকারী 'গ্র্যাভিটি এআই সিরিজ' এয়ার কন্ডিশনার্স লঞ্চ করেছে। নতুন এই প্রিমিয়াম সিরিজটি এআই-অ্যাটমক্স দ্বারা চালিত, যা ভারতের বাজারে এসির ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবেশ ঘটায়। 'এআই ফর এয়ার' উদ্যোগটি তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি, এআই-অ্যাটমক্স পাওয়ার ম্যানেজার-এর মাধ্যমে এআই-এর জন্য সেভিংস, এআই-অ্যাটমক্স নিউরো-এর মাধ্যমে এআই-এর জন্য কম্ফোর্ট, এবং এআই-অ্যাটমক্স অটো ক্লিন যা এআই-কে সার্ভিস প্রদান করে। এই সিরিজের এসিগুলি এআই ক্লাইমেট কন্ট্রোল ২.০ এবং ডায়নামিক এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশন-এর মতো বৈশিষ্ট্য অফার করে, যা ব্যবহারকারীর আরামের ধরন বুঝে পার্সোনালাইজড কুলিং মোড দেয়। গ্র্যাভিটি এআই…
Read More
মহিলাদের জন্য চালু হচ্ছে এক গুচ্ছ সুযোগ সুবিধা

মহিলাদের জন্য চালু হচ্ছে এক গুচ্ছ সুযোগ সুবিধা

বদলে যাচ্চে নিয়ম চালু হচ্ছে এক গুচ্ছ সুযোগ সুবিধা। স্বাধীনতার পর দেশের শ্রম আইনে সবচেয়ে বড় পরিবর্তন কার্যকর করল কেন্দ্র। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ঘোষণা করেছে যে ২১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন চারটি শ্রম কোড— কোড অন ওয়েজ ২০১৯, দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড ২০২০, কোড অন সোশ্যাল সিকিউরিটি ২০২০ এবং ওকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড ২০২০। বহু দশক ধরে চলা পুরনো শ্রম আইনগুলিকে আধুনিক ও কর্মীবান্ধব করে তোলার উদ্দেশ্যেই এই পদক্ষেপ। নতুন শ্রম আইনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের নিরাপত্তা, সমতা এবং কর্মক্ষেত্রে অধিক অধিকার সুনিশ্চিত করায়। নতুন শ্রম কোড কার্যকর হওয়ার ফলে এবার থেকে প্রথমবারের মতো…
Read More
বদলে গেলো গণ বিবাহের সিদ্ধান্ত

বদলে গেলো গণ বিবাহের সিদ্ধান্ত

বদলে গেলো সিদ্ধান্ত, কিন্তু কেন। রাজভবনে তিন বছর পূর্তির দিন বড় অনুষ্ঠানের কথা আগেই জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। ঘোষণা করা হল ‘গণবিবাহ হচ্ছে না’! শুরু হয়েছে জল্পনা। রাজভবন জানিয়েছিল, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তিন বছর পূর্তিতে আয়োজিত হবে গণবিবাহ। আগ্রহী পাত্রপাত্রীদের জন্য ইমেল ঠিকানাও দেওয়া হয়েছিল। কিন্তু নতুন বিবৃতিতে দেখা গেল, গণবিবাহের কোনও উল্লেখ নেই। জানানো হয়েছে, ওই দিন শুধু একটি অনুষ্ঠান হবে। রাজভবনের একটি সূত্র জানিয়েছে, গণবিবাহের জন্য যথেষ্ট আবেদন পাওয়া যায়নি। তাই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশই এই সিদ্ধান্তের পিছনে কাজ করেছে। রাজ্য প্রশাসনের একটি সূত্রের দাবি,…
Read More