Blog

শিলিগুড়ি সূর্যসেন পার্ক সংলগ্ন পৌষ মেলা প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে উত্তরবঙ্গ পৌষ মেলা

শিলিগুড়ি সূর্যসেন পার্ক সংলগ্ন পৌষ মেলা প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে উত্তরবঙ্গ পৌষ মেলা

শিলিগুড়িতে এই বছরের ১৭ তম উত্তরবঙ্গ পৌষ মেলা আয়োজিত হতে চলেছে শিলিগুড়ি সূর্যসেন পার্ক সংলগ্ন পৌষ মেলা প্রাঙ্গণে। আগামী ২৪ শে ডিসেম্বর থেকে চারই জানুয়ারি 2026 এই মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে ২৪ শে ডিসেম্বর 2025 দুপুর 2:30 টার দিকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণনাট্য শোভাযাত্রার মাধ্যমে এই পৌষ মেলার সূচনা হবে। শোভাযাত্রাটি কাঞ্চনজঙ্ঘা মেলা প্রাঙ্গণ থেকে শিলিগুড়ির সূর্যসেন পার্ক সংলগ্ন পৌষ মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। ঐদিনই অর্থাৎ 24 শে ডিসেম্বর ২০২৫ বিকেলেই উত্তরবঙ্গ পৌষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান হবে। শিলিগুড়িতে আয়োজিত এই পৌষ মেলায় প্রতিবছরের মত থাকছে বহু স্টল এবাং থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শিলিগুড়ি জার্নালিস্ট…
Read More
হঠাৎ জন্ম সার্টিফিকেট তৈরি ও সংশোধন করার ভিড় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

হঠাৎ জন্ম সার্টিফিকেট তৈরি ও সংশোধন করার ভিড় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

এসআইআর আতঙ্কে মানুষ সকাল থেকে লম্বা লাইন দিচ্ছে শিশুদের জন্ম সার্টিফিকেট তৈরির জন্য। লাইনে থাকা অধিকাংশদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে কারো শিশুর বয়স দুই বছর আবার কারো ছয় বছর কিন্তু জন্ম সার্টিফিকেট এখনো তৈরি হয়নি। বর্তমানে এসআইআর নিয়ে নানান গুজব ছড়াচ্ছে। তাই মানুষ শিশুদের জন্ম সার্টিফিকেট ও তৈরি করতে তোর জোর শুরু করেছে। এতদিন সন্তানদের জন্ম সার্টিফিকেট তৈরির তোড়জোড় তেমন ছিলনা অনেকের মধ্যেই। হঠাৎ করে এখন আবেদনের হিড়িক পড়ছে। শুধুমাত্র জন্ম সার্টিফিকেট তৈরি হয়। সংশোধন থেকে ডিজিটাল করার প্রবণতা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সিএএ ও এসআইআর আতঙ্কেই এখন তোড়জোড় দাবি আবেদনকারী অনেকের। ছয় বছর আগে মেয়ের জন্ম সার্টিফিকেট বার করেছিলেন সাদিকুল।‌…
Read More
স্যামসাং-এর সার্টিফিকেশন ড্রাইভের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি

স্যামসাং-এর সার্টিফিকেশন ড্রাইভের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি

ভারতের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং আজ তার ফ্ল্যাগশিপ স্যামসাং ইনোভেশন ক্যাম্পাস কর্মসূচির অধীনে কলকাতার ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে ৭৫০ জন ছাত্রছাত্রীকে সার্টিফিকেট প্রদান করে পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ-প্রস্তুত প্রতিভা বিকাশের প্রতি তার অঙ্গীকারকে আরও একবার সুদৃঢ় করে।২০২৫ সালের মধ্যে স্যামসাংয়ের সারা ভারতে ২০,০০০ যুবককে দক্ষ করে তোলার লক্ষ্যের অংশ হিসেবে, এই সাম্প্রতিক ব্যাচে এআই কোডিং ও প্রোগ্রামিং-এ ৪০০ জন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এ ৩৫০ জন গ্র্যাজুয়েট রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে তরুণ শীক্ষার্থীরা শিল্প-সংশ্লিষ্ট ডিজিটাল ক্ষমতা অর্জন করছে, যা ভারতের প্রযুক্তিগত ভবিষ্যতের চালিকাশক্তি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রেনওয়্যার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শঙ্কর গঙ্গোপাধ্যায় এবং ইলেকট্রনিক্স সেক্টর স্কিলস কাউন্সিল অফ ইন্ডিয়ার কৌশলগত অংশীদারিত্বের ভাইস…
Read More
নিম্নমানের রেশন সামগ্রী বিতরণ! রেশন ডিলারের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষো*ভ

নিম্নমানের রেশন সামগ্রী বিতরণ! রেশন ডিলারের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষো*ভ

নিম্নমানের রেশন সামগ্রী বিতরণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আমবাড়ি ফালাকাটা মহামায়া কলোনি। বেশ কয়েক মাস ধরে পোকাধরা চাল ও নষ্ট আটা পাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। খাদ্যসামগ্রীর এমন মান নিয়ে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযোগ, রেশন নিতে গিয়ে গ্রামবাসীরা লক্ষ্য করেন বিতরণ করা চালের ভিতর স্পষ্টভাবে পোকা চলাফেরা করছে। এরপরই এলাকায় উত্তেজনা চরমে ওঠে ও বিশেষ করে স্থানীয় মহিলারা বিক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসীদের ক্ষোভ, “সরকার কি পোকাধরা চাল পাঠায়? মাসের পর মাস এভাবে নষ্ট খাবার খাব কীভাবে!” অভিযুক্ত রেশন ডিলার উত্তম কুমার বিশ্বাস জানান তিনি যে চাল পান সেই চালই বিতরণ করেন। রেশন ব্যবস্থার এমন অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত…
Read More
তালসারিতে মৎস্যজীবীদের জালে উঠল বিশালাকার হাঙ্গর

তালসারিতে মৎস্যজীবীদের জালে উঠল বিশালাকার হাঙ্গর

মৎস্যজীবীদের জালে মাঝেমধ্যেই হাঙ্গর ধরা পড়লেও, এত বিশাল আকারের হাঙ্গর কোনোদিন দেখেননি উপকূলবাসী। বাংলা–ওড়িশা সীমান্তের তালসারি উপকূলে এবার ধরা পড়ল প্রায় ৫০ কুইন্টাল ওজনের এক বিশাল আকারের হাঙ্গর। গভীর সমুদ্রে মাছ ধরার সময় প্রথমে একটি নৌকার জালে উঠে আসে হাঙ্গরটি। কিন্তু তার বিশাল আকার ও শক্তির কারণে সেটিকে নিয়ন্ত্রণে আনতে চরম সমস্যায় পড়েন মৎস্যজীবীরা। পরে আরেকটি নৌকাকে খবর দেওয়া হলে দুই নৌকার মৎস্যজীবীরা মিলিত চেষ্টায় হাঙ্গরটিকে নৌকায় তুলতে সক্ষম হন। উপকূলে আনার পর মুহূর্তের মধ্যেই তালসারি সমুদ্রসৈকতে ভিড় জমে যায় স্থানীয় মানুষ ও পর্যটকদের। স্থানীয় সূত্রে খবর, এত বড় আকারের হাঙ্গর অতীতে এই অঞ্চলে খুব একটা দেখা যায়নি। ধারণা করা…
Read More
রয়্যাল চ্যালেঞ্জের নতুন ক্যাম্পেইন ‘ম্যায় নেহি তো কৌন বে’

রয়্যাল চ্যালেঞ্জের নতুন ক্যাম্পেইন ‘ম্যায় নেহি তো কৌন বে’

রয়্যাল চ্যালেঞ্জ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার তাদের ‘চুজ বোল্ড’ দর্শনের ওপর ভিত্তি করে নতুন এবং শক্তিশালী ক্যাম্পেইন ‘ম্যায় নেহি তো কৌন বে’ চালু করেছে। এই ক্যাম্পেইনটি নতুন প্রজন্মের নিজস্ব বিশ্বাস এবং নির্ভীক সত্যতাকে তুলে ধরে, যারা সমাজের বেঁধে দেওয়া নিয়মের বদলে নিজেদের শর্তে সাফল্যকে নির্ধারণ করতে ইচ্ছুক। ক্যাম্পেইনটি র্যা পার স্রুষ্টি তাওয়াড়ের একটি গানের নামে নামকরণ করা হয়েছে। এতে ক্রিকেট তারকা স্মৃতি মন্দানা, যুব আইকন রণবিজয় সিং, গেমিংয়ের জনপ্রিয় মুখ নামান “মর্টাল” মাথুর এবং স্রুষ্টি নিজে অংশ নিয়েছেন। ডিয়াজিও ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং পোর্টফোলিও হেড - মার্কেটিং, বরুণ কুরিছ বলেন, “‘ম্যায় নেহি তো কৌন বে’ আমাদের ‘চুজ বোল্ড’ যাত্রার পরবর্তী অধ্যায়…
Read More
টিন্ডারের ‘ইয়ার ইন সোয়াইপ™ ২০২৫’ প্রকাশ

টিন্ডারের ‘ইয়ার ইন সোয়াইপ™ ২০২৫’ প্রকাশ

বছর শেষ হতে চললেও, ডেটিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা সবে শুরু হল। টিন্ডারের ‘ইয়ার ইন সোয়াইপ™ ২০২৫’ প্রকাশ করেছে যে তরুণ সিঙ্গলরা এখন আর সঙ্গী নিয়ে বিভ্রান্ত নয়, তারা এখন তাদের উদ্দেশ্য স্পষ্ট করে জানাতে ও সরাসরি যোগাযোগের বিষয়ে আত্মবিশ্বাসী। যা এযুগের রোমান্সে একটি নতুন মাত্রা এনেছে। টিন্ডার অনুসারে, ২০২৬ সালে সিঙ্গলরা আরও খোলা, সৎ এবং আবেগের দিক থেকে সাবলীল হতে চলেছে। টিন্ডারের চিফ মার্কেটিং অফিসার মেলিসা হবলি বলেন, "সিঙ্গলরা এমন একটি কানেকশন খুঁজছে যা সরল, সৎ এবং মজাদার। তারা প্রতিটি বার্তা নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করেছে। ২০২৬ সালে যে ট্রেন্ডগুলি দেখা যাচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল সিঙ্গলরা ঠিক কী চাইছে,…
Read More
প্রাথমিক সনাক্তকরণের প্রয়োজনীয়তা: কেন ২০২৫ সালেও দেরিতে ক্যান্সার নির্ণয় – এবং পরিবারের পক্ষে কীভাবে এই বিলম্ব এড়ানো সম্ভব

প্রাথমিক সনাক্তকরণের প্রয়োজনীয়তা: কেন ২০২৫ সালেও দেরিতে ক্যান্সার নির্ণয় – এবং পরিবারের পক্ষে কীভাবে এই বিলম্ব এড়ানো সম্ভব

ডাঃ শিবাঙ্গী দাস ,বিএএমএস, এমডি, পিএফসিপি (এমইউএইচএস), ডিইএমএস, আয়ুর্বেদচার্য, ডি.এস. রিসার্চ সেন্টার, কলকাতা প্রাথমিকভাবে সনাক্ত করা হলে ক্যান্সারের ফলাফল যথেষ্টই উন্নত হয়, তবুও ২০২৫ সালে, ডি.এস. রিসার্চ সেন্টার সহ ভারত জুড়ে হাসপাতালগুলিতে এখনও শেষ পর্যায়ের রোগীদের বেশ উচ্চ শতাংশ ভর্তি হতে দেখা যায়। বেশিরভাগ বিলম্ব কখনই সুবিধার অভাবের কারণে হয় না, বরং হয় প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতার অভাবে। রোগীরা এখনও দেরিতে কেন পৌঁছায় ১. সূক্ষ্ম লক্ষণ উপেক্ষা করা ক্লান্তি, অত্যন্ত ব্যথা, ওজন কমা, বদহজম, বা রক্তপাতকে প্রায়শই "স্বাভাবিক দুর্বলতা" বা "বয়স-সম্পর্কিত সমস্যা" হিসাবে উড়িয়ে দেওয়া হয়। ২. রোগ নির্ণয়ের ভয় অনেক পরিবার ক্যান্সারের সম্ভাবনার ভয়ে স্ক্রিনিং এড়িয়ে চলে। ৩. সামাজিক…
Read More
কৃষকদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: কৃষিমন্ত্রী

কৃষকদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: কৃষিমন্ত্রী

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ জানান, কৃষকদের জীবনমান উন্নয়নে রাজ্য ও কেন্দ্র সরকার অটলভাবে কাজ করে চলেছে। তিনি বলেন এখন কৃষকেরা তাঁদের প্রাপ্য সম্মান পাচ্ছেন, যা অতীতে দেখা যেত না। ধলাই জেলার সালেমার কেভিকেতে আয়োজিত উদ্ভিদ জাত সংরক্ষণ ও কৃষক অধিকার আইন (PPV & FR Act) বিষয়ক কর্মশালা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মত প্রকাশ করেন। মন্ত্রী জানান, উদ্ভিদ জাত সংরক্ষণ ও কৃষক অধিকার আইন (২০০১) নতুন উদ্ভিদজাত সংরক্ষণে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কৃষকদের ঐতিহ্যগত জ্ঞান ও অধিকারকে স্বীকৃতি দেয়। এ আইনের মূল উদ্দেশ্য হলো উন্নত জাত উদ্ভাবনে উৎসাহ দেওয়া, কৃষকদের অধিকার রক্ষা করা এবং কৃষি…
Read More
ক্রিকেটে দুর্দান্ত ইনিংস, সম্মানিত হলেন রত্না

ক্রিকেটে দুর্দান্ত ইনিংস, সম্মানিত হলেন রত্না

অতি সাধারণ পরিবারের মেয়ে রত্না বর্মন আজ রাজগঞ্জ ব্লকের গর্ব। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি গভীর ঝোঁক ছিল তাঁর। ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ও শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের সাফল্য তাঁকে আরও অনুপ্রাণিত করেছে। সেই অনুপ্রেরণাতেই আজ নিজেকে তুলে ধরেছেন এক উঠতি অলরাউন্ডার হিসেবে। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের ফারাবাড়ি ভেলকি পাড়ার আদর্শ পল্লীর বাসিন্দা রত্না। কয়েকদিন আগেই দার্জিলিং জেলার হয়ে আন্ডার ১৯ ক্রিকেট প্রতিযোগিতায় বর্ধমানের বিরুদ্ধে ব্যক্তিগত ১৪০ রানের দুরন্ত ইনিংস খেলেছেন তিনি। পাশাপাশি তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেটও। স্বভাবতই এই সাফল্যে খুশির হাওয়া রত্নার পরিবার ও এলাকাবাসীর মধ্যে। তাঁর কৃতিত্বের খবর প্রকাশ্যে আসতেই বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পুরো…
Read More
বহাল রইল কোর্টের দাবি

বহাল রইল কোর্টের দাবি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সম্প্রতি কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার দরকার নেই। কারণ, সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করা যায়নি। আর কয়েকজনের ভুলের জন্য হাজার হাজার শিক্ষকের চাকরি যাওয়া ঠিক নয়। কিন্তু এই রায় ঘোষণা হতেই মামলাকারীরা জানিয়ে দিলেন যে, তাঁরা এবার সুপ্রিম কোর্টে লড়াই চালিয়ে যাবেন। ডিভিশন বেঞ্চ বলেছে দুর্নীতি প্রমাণিত হয়নি। তাছাড়া নিয়োগ প্রক্রিয়ায় কারা দোষী তা স্পষ্ট নয়, তাই সকলের চাকরি বাতিল করা…
Read More
দাম কমানো হবে না সিগারেটের

দাম কমানো হবে না সিগারেটের

পূর্ব ঘোষনা মতোই নির্ধারিত সময়েই শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। সিগারেটের দাম কোনওভাবেই কমতে দেবে না কেন্দ্র। লোকসভায় কেন্দ্রীয় আবগারি (সংশোধনী) বিল ২০২৫-এর আলোচনার সময় এই বার্তাই দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জিএসটি কমপেনসেশন সেস শেষ হয়ে গেলেই তামাকজাত পণ্যে ফের বসতে চলেছে পুরনো আবগারি শুল্ক। অর্থমন্ত্রী স্পষ্ট জানান, কমপেনসেশন সেস উঠে গেলে সিগারেটের উপরে করের চাপ কমে যাবে। জিএসটির অধীনে সর্বাধিক ৪০ শতাংশ পর্যন্ত কর বসতে পারে। কিন্তু শুধুই জিএসটি থাকলে সিগারেট তুলনামূলক সস্তা হয়ে যেতে পারে, সেই আশঙ্কা থেকেই কেন্দ্র আবার আবগারি শুল্ক ফিরিয়ে আনছে। এই প্রসঙ্গে নির্মলা সীতারামন সরাসরি বলেন, “আমরা চাই না যে সিগারেট সস্তা হয়ে যাক।” অর্থমন্ত্রী…
Read More
দুটি ট্রাক থেকে ৩২টি মহিষ উদ্ধার করলেন বিধান নগর থানার পুলিশ

দুটি ট্রাক থেকে ৩২টি মহিষ উদ্ধার করলেন বিধান নগর থানার পুলিশ

এরপর সেখানে পরপর দুটি ট্রাক আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ। এই ঘটনায় ওই দুটি ট্রাকের চালকদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের নাম রাজ গুপ্তা(৩০) রঞ্জিত প্রসাদ গুপ্তা (৩৭)। বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুটি ট্রাক থেকে মোট ৩২ টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মহিষ বিহারের কিশান্গঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল এবং আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
Read More
এনজেপি আইসি গেটের সামনে তেলের ট্যাংকারে চাকা ব্লাস্ট, অগ্নিকাণ্ডে চাঞ্চল্য

এনজেপি আইসি গেটের সামনে তেলের ট্যাংকারে চাকা ব্লাস্ট, অগ্নিকাণ্ডে চাঞ্চল্য

শিলিগুড়ির এনজেপি আইসি গেটের সামনে এদিন তেলের একটি ট্যাংকারে হঠাৎই চাকা ব্লাস্ট করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকা আগুনের লেলিহান শিখা দেখেই এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই কাছাকাছি অবস্থিত ইন্ডিয়ান অয়েল-এর অগ্নিনির্বাপণ ব্যবস্থার সাহায্যে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে দমকল বাহিনী গিয়ে পুরো পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকা ব্লাস্ট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
Read More