Blog

প্রজাতন্ত্র দিবসে মানবসেবার নজির

প্রজাতন্ত্র দিবসে মানবসেবার নজির

৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলিগুড়ি সব্যসাচী সংঘ ও লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ফুটহিলস-এর যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মানবসেবাকে সামনে রেখে এই শিবিরটি অনুষ্ঠিত হয় চম্পাসারি মোড়ে অবস্থিত শিলিগুড়ি সব্যসাচী সংঘ প্রাঙ্গণে। শিবিরে স্থানীয় বাসিন্দাদের চোখের বিভিন্ন সমস্যা ও সাধারণ স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা করা হয়। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে বিনামূল্যে পরামর্শ দেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বহু মানুষ এই শিবিরে এসে পরিষেবার সুবিধা গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রজাতন্ত্র দিবসের তাৎপর্যকে স্মরণ করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। স্থানীয় মানুষের সহযোগিতায়…
Read More
‘জেনিত ব্ল্যাক এডিশন’ প্রিমিয়াম হুইস্কি লঞ্চ ব্লেন্ডার্স প্রাইড-এর

‘জেনিত ব্ল্যাক এডিশন’ প্রিমিয়াম হুইস্কি লঞ্চ ব্লেন্ডার্স প্রাইড-এর

ভারতের প্রিমিয়াম হুইস্কি জগতের শীর্ষস্থানীয় নাম ‘ব্লেন্ডার্স প্রাইড’ তাদের নতুন এবং সীমিত সংস্করণের হুইস্কি ‘ব্লেন্ডার্স প্রাইড জেনিত ব্ল্যাক এডিশন’ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এটি মূলত ব্লেন্ডার্স প্রাইডের আইকনিক ব্লেন্ড এবং একটি সাহসী ব্ল্যাক ডিজাইন বা নান্দনিকতার এক অনন্য মেলবন্ধন। একটি আকর্ষণীয় কালো রঙের প্যাকেজিংয়ে তারা এই জেনিত ব্ল্যাক এডিশনটি নিয়ে এসেছে। এই সংস্করণটি কেবল একটি নতুন প্যাকেজিং নয়, বরং এর স্টাইল ও শক্তির সাহসী বহিঃপ্রকাশ। বিলাসবহুল বিশ্বে কালো রং যেমন আভিজাত্যের প্রতীক, এই এডিশনটিও সেই আভিজাত্যকে অন্য মাত্রায় নিয়ে যাবে। এই সংস্করণের বিশেষত্ব হল এর বিরলতা। বিশ্বজুড়ে মাত্র ১০ লক্ষ বোতল বিক্রির জন্য ছাড়া হবে। যারা কেবল উৎকর্ষকে অনুসরণ…
Read More
বিদ্যা, সৃজনশীলতা এবং নতুন শুরুর সম্মানে গয়নার সঙ্গে সরস্বতী পূজা উদযাপন করছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

বিদ্যা, সৃজনশীলতা এবং নতুন শুরুর সম্মানে গয়নার সঙ্গে সরস্বতী পূজা উদযাপন করছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

সরস্বতী পূজা, যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত, সেই উপলক্ষ্যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস একটি বিশেষ উৎসবের গয়নার কালেকশন লঞ্চ করেছে যা বিদ্যা, সৃজনশীলতা এবং নতুন সূচনাকে উদযাপন করে। জ্ঞান, চিন্তার স্বচ্ছতা এবং অগ্রগতির জন্য আশীর্বাদ প্রার্থনার দিন হিসেবে ভারতজুড়ে পালিত এই উৎসবটি বসন্তের আগমনকেও চিহ্নিত করে। এটি বিদ্যারম্ভ, বিবাহ, নতুন গৃহে প্রবেশ এবং জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ মাইলফলকগুলোর জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। সরস্বতী পূজা কালেকশনটি আধ্যাত্মিক প্রতীক এবং ঐতিহ্যবাহী কারুশিল্প থেকে অনুপ্রেরণা গ্রহণ করেছে। কোম্পানির মতে, প্রতিটি গয়না ভক্তি এবং পরিবর্তনের মুহূর্তগুলোতে পরিধানের জন্য ডিজাইন করা হয়েছে, যা এই বিশ্বাসকে প্রতিফলিত করে যে, উদ্দেশ্য নিয়ে বেছে নেওয়া গয়না জীবনের…
Read More
বৈধ নথিপত্র ছাড়া পিকআপে আপেল, নকশালবাড়ি পুলিশের বাজেয়াপ্তি

বৈধ নথিপত্র ছাড়া পিকআপে আপেল, নকশালবাড়ি পুলিশের বাজেয়াপ্তি

বৈধ নথিপত্র না পাওয়ায় বাজেয়াপ্ত পিক‌আপ বোঝাই আপেল। গতকাল গভীর রাতে নকশালবাড়ি পুলিশের অভিযানে পানিঘাটা মোড় এলাকায় পিক‌আপ বোঝাই আপেল বাজেয়াপ্ত করল নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৈধ নথিপত্র না পাওয়ায় পিক‌আপ বাজেয়াপ্ত করে ৭০ কার্টুন আপেল বাজেয়াপ্ত করা হয়। ২জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত শৈলেন্দ্র গোন্ড ও হেমচন্দ্র রাম। ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নেপালের ইটারি থেকে মিরিকের পশুপতি হয়ে উত্তরপ্রদেশের বারানসি যেত এই আপেল!  আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।
Read More
SIR নিয়ে ক্ষোভ, বর্ধমান স্টেশনে রেল অবরোধ—ব্যাহত ট্রেন চলাচল

SIR নিয়ে ক্ষোভ, বর্ধমান স্টেশনে রেল অবরোধ—ব্যাহত ট্রেন চলাচল

SIR-এ হয়রানির অভিযোগে বর্ধমান স্টেশনে শনিবার দুপুরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জাতীয় পতাকা হাতে নিয়ে রেল লাইনের উপর বসে পড়েন বিক্ষোভকারীরা, কেউ কেউ শুয়েও পড়েন লাইনের উপর। আচমকা এই অবরোধে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, SIR সংক্রান্ত যাচাই ও নোটিস নিয়ে অযথা হয়রানি করা হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে তাঁরা রেল অবরোধে বসেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন। অবরোধ তুলে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে।
Read More
৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে জোরদার কুচকাওয়াজের অনুশীলন

৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে জোরদার কুচকাওয়াজের অনুশীলন

প্রজাতন্ত্র দিবসের আগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে চললো কুচকাওয়াজের অনুশীলন।৭৭তম প্রজাতন্ত্র দিবসকে সামনে শনিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে চললো কুচকাওয়াজের অনুশীলন।প্রতিবছরের মতো এবছরও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে ওই অনুশীলনের আয়োজন করা হয়। এদিনের এই মহড়ায় মোট ১৮টি দল অংশগ্রহণ করে।এর মধ্যে ছিল এসএসবির একটি দল,১৪টি স্কুলের পড়ুয়াদের,পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তিনটি বিশেষ কনটিনজেন্ট।এই বিশেষ কনটিনজেন্ট গুলির মধ্যে ছিল উইনার্স কনটিনজেন্ট,লেডি কনটিনজেন্ট ও মেল কনটিনজেন্ট।এদিন  শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠেই কুচকাওয়াজের অনুশীলনের নেতৃত্ব দেন এসিপি শিলিগুড়ি মোহাম্মদ আব্দুল হাই সরদার। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন,রিজার্ভ ইন্সপেক্টর তেনজিং লামা এবং ইন্সপেক্টর হেডকোয়ার্টার জিয়াসউদ্দিন আহমেদ।জানা গিয়েছে,আগামী ২৬শে জানুয়ারির মূল অনুষ্ঠানে কুচকাওয়াজে নেতৃত্ব দিতে চলেছেন রিজার্ভ…
Read More
ভারত জুড়ে ১০০টিরও বেশি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস স্টোর পেল আইএজিইএস স্বীকৃতি

ভারত জুড়ে ১০০টিরও বেশি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস স্টোর পেল আইএজিইএস স্বীকৃতি

ভারতের অন্যতম বৃহত্তম রিটেইল জুয়েলারি চেইন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস IAGES স্বীকৃতি লাভ করেছে, যা তাদের নৈতিক, ন্যায্য এবং স্বচ্ছ অনুশীলনের মাধ্যমে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জনের প্রতিশ্রুতিকে পুনঃনিশ্চয়তা দেয়। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ভারতীয় জুয়েলারি রিটেইল সেক্টরে অন্যতম স্বীকৃত একটি নাম। তাদের ১০০টিরও বেশি স্টোর রয়েছে এবং সোনা, হীরা, প্ল্যাটিনাম ও রুপার গয়নার ক্ষেত্রে আট দশকেরও বেশি সময় ধরে বিশ্বাস ও কারুশিল্পের ঐতিহ্য গড়ে তুলেছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর গোল্ড এক্সেলেন্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস (IAGES) হল ভারতীয় স্বর্ণশিল্প দ্বারা এবং তাদের জন্য প্রতিষ্ঠিত একটি স্ব-নিয়ন্ত্রক সংস্থা (এসআরও), যা একটি কঠোর আচরণবিধির মাধ্যমে রিটেইল বিক্রেতা, প্রস্তুতকারক, শোধনাগার, বুলিয়ন ব্যবসায়ী এবং অন্যান্য সহ…
Read More
ছোট জীবনধারার পরিবর্তন, দীর্ঘায়ুর বড় লাভ

ছোট জীবনধারার পরিবর্তন, দীর্ঘায়ুর বড় লাভ

সম্প্রতি দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, সামান্য জীবনধারার পরিবর্তন যেমন কয়েক মিনিট বেশি ঘুমানো, হালকা ব্যায়াম করা, এবং খাদ্যাভ্যাস উন্নত করা জীবনকাল উল্লেখযোগ্যভাবে বাড়াতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে। একটি বড় গবেষণায়, যা প্রায় ৬০,০০০ মানুষকে ৮ বছরের জন্য অনুসরণ করেছে, দেখা গেছে যে মাত্র পাঁচ মিনিট বেশি ঘুম এবং দুই মিনিট মাঝারি ব্যায়াম—যেমন দ্রুত হাঁটা বা সিঁড়ি ওঠা—একজন ব্যক্তির জীবন এক বছর পর্যন্ত বাড়াতে পারে। গবেষকরা আরও উল্লেখ করেছেন যে প্রতিদিন আধা পরিমাণ সবজি যোগ করাও একই ধরনের সুবিধা দিতে পারে, বিশেষ করে তাদের জন্য যাদের ঘুম, ব্যায়াম এবং খাদ্যাভ্যাস সবচেয়ে খারাপ। গবেষণার ফলাফলে বোঝা যায় যে সবচেয়ে বড়…
Read More
কলকাতায় পেশাজীবীদের নিয়ে লিঙ্কড ইন-এর গবেষণা

কলকাতায় পেশাজীবীদের নিয়ে লিঙ্কড ইন-এর গবেষণা

নতুন বছরে কলকাতার পেশাদারদের মধ্যে কর্মজীবন পরিবর্তনের প্রবল ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে। লিঙ্কডইন-এর সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, শহরের ৭২ শতাংশ চাকুরিজীবী এ বছর নতুন কাজের সন্ধান করছেন। তবে প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং তীব্র প্রতিযোগিতার কারণে ৩৮ শতাংশ পেশাদার নিজেদের দক্ষতা নিয়ে কিছুটা অনিশ্চয়তায় ভুগছেন। এই প্রেক্ষাপটে লিঙ্কডইন তাদের ‘জবস অন দ্য রাইজ ২০২৬’ তালিকা প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে কলকাতায় এই মুহূর্তে সবচেয়ে দ্রুত বর্ধনশীল পেশা হিসেবে উঠে এসেছে ‘এআই ইঞ্জিনিয়ার’। শহরের এই বিবর্তিত শ্রমবাজারে প্রযুক্তির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। তালিকার শীর্ষ দশে এআই ইঞ্জিনিয়ারের পরেই রয়েছে ডেটা অ্যানালিস্ট, হোটেল ম্যানেজার, কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট এবং মার্কেটিং কোঅর্ডিনেটরের মতো…
Read More
আসল যন্ত্রাংশের দ্রুত সরবরাহ নিশ্চিত করে শিলিগুড়ির অটো আফটারমার্কেট খাতকে শক্তিশালী করছে কুভার্স

আসল যন্ত্রাংশের দ্রুত সরবরাহ নিশ্চিত করে শিলিগুড়ির অটো আফটারমার্কেট খাতকে শক্তিশালী করছে কুভার্স

শেফলার ইন্ডিয়া লিমিটেডের সহযোগী সংস্থা কেআরএসভি ইনোভেটিভ অটো সলিউশনস প্রাইভেট লিমিটেড, ‘কুভার্স’ বর্তমানে ভারতের অটোমোবাইল যন্ত্রাংশের বাজারকে আরও শক্তিশালী করে তুলছে। বড় প্রাতিষ্ঠানিক সমর্থন, জেনুইন পণ্যের ভরসা এবং একটি আধুনিক সরবরাহ ব্যবস্থা তৈরির লক্ষ্য নিয়ে তারা কাজ করে চলেছে। শেফলার ইন্ডিয়ার বিশ্বমানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কুভার্স এখন শিলিগুড়ি, পাটনা ও কলকাতার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে মেকানিক এবং খুচরা বিক্রেতাদের কাছে সহজে ও আধুনিক পদ্ধতিতে আসল যন্ত্রাংশ পৌঁছে দিচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে কুভার্স সক্রিয়ভাবে শিলিগুড়ির বাজারে পরিষেবা দিয়ে আসছে এবং উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী অঞ্চলের ওয়ার্কশপ করছে, ও আসল স্বয়ংচালিত যন্ত্রাংশ অনেক তাড়াতাড়ি ও আরও নির্ভরযোগ্য উপায়ে খুচরা যন্ত্রাংশ বিক্রেতাদের কাছে পৌঁছে…
Read More
বাজারে এল টাটার ১৭টি অত্যাধুনিক ট্রাক এবং ইভি

বাজারে এল টাটার ১৭টি অত্যাধুনিক ট্রাক এবং ইভি

ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস আজ দেশের ট্রাক শিল্পে এক ঐতিহাসিক পরিবর্তন নিয়ে এসেছে। সংস্থাটি একসঙ্গে ১৭টি নতুন প্রজন্মের ৭ টন থেকে ৫৫ টনের ট্রাক বাজারে লঞ্চ করেছে, যা নিরাপত্তা ও লাভের ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করবে। আজুরা সিরিজে থাকছে মাঝারি ও হালকা বাণিজ্যিক যানবাহন। এতে রয়েছে শক্তিশালী ৩.৬ লিটার ডিজেল ইঞ্জিন, যা ই-কমার্স ও দ্রুত পণ্য সরবরাহের জন্য সেরা। টাটা ট্রাকস ইভি ভারতের প্রথম ও বৃহত্তম ইলেকট্রিক ট্রাকের রেঞ্জ। নতুন ‘আই-এমওইভি’ প্রযুক্তিতে তৈরি এই ট্রাকগুলো পরিবেশবান্ধব পরিবহনের নতুন দিশা দেখাবে। টাটার এই নতুন ট্রাকগুলো ইউরোপীয় ক্রাশ সেফটি স্ট্যান্ডার্ড (ECE R29 03) মেনে তৈরি। এতে অ্যাডাপ্টিভ ক্রুজ…
Read More
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের। এই ট্রেনটি পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যকে ছুঁয়ে হাওড়া-কামাখ্যা রুটে ছুটবে। এই ট্রেনটি হাওড়া কামাখ্যার মধ্যে যাতায়াত করবে। হাওড়া থেকে ট্রেনটি অসম কামাখ্যা যাবে তার নম্বর হল ২৭৫৭৫। হাওড়া থেকেই ট্রেনটি ছাড়বে সন্ধ্যে ৬:২০  মিনিটে। যেটি পরের দিন সকাল ৮:২০ মিনিটে কামাখ্যায় গিয়ে পৌঁছবে। তবে এই ট্রেনটি বুধবার চলাচল করবে না। অপরদিকে কামাখ্যা থেকে হাওড়াগামী ট্রেনের নম্বর হবে ২৭৫৭৬। ছাড়বে সন্ধে ৬টা ১৫ মিনিটে। পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে হাওড়া পৌঁছবে ট্রেনটি। বৃহস্পতিবার…
Read More
গণেশ কনজিউমার প্রোডাক্টস ‘Taste of Purity’ ক্যাম্পেনের মাধ্যমে সুজি ও ময়দার ক্ষেত্রে খাদ্যপণ্যে তাদের ঐতিহ্যকে আরও সুদৃঢ় করল

গণেশ কনজিউমার প্রোডাক্টস ‘Taste of Purity’ ক্যাম্পেনের মাধ্যমে সুজি ও ময়দার ক্ষেত্রে খাদ্যপণ্যে তাদের ঐতিহ্যকে আরও সুদৃঢ় করল

গণেশ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (GCPL) তাদের নতুন মার্কেটিং উদ্যোগ ‘Taste of Purity’ ক্যাম্পেনের ঘোষণা করতে পেরে গর্বিত। এই ক্যাম্পেনের মূল উদ্দেশ্য পূর্ব ভারতের বাজারে তাদের ফ্ল্যাগশিপ পণ্য সুজি ও ময়দার অবস্থান আরও শক্তিশালী করা। চলমান এই ক্যাম্পেনের মাধ্যমে পরিবারগুলোর সঙ্গে, বিশেষ করে মা ও গৃহিণীদের সঙ্গে, ব্র্যান্ডের সুনিবিড় যোগাযোগ আরও গভীর করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই উদ্যোগে গণেশকে শুধুমাত্র একটি ঐতিহ্যবাহী ব্র্যান্ড হিসেবে নয়, বরং এমন এক বিশুদ্ধতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে, যা রান্না ও খাদ্যাভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দেয়। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম ও বিহার—এই প্রধান বাজারগুলিকে অন্তর্ভুক্ত করে ক্যাম্পেনটি সংশ্লিষ্ট অঞ্চলে ব্র্যান্ডের প্রভাবশালী অবস্থানকে আরও দৃঢ় করছে।…
Read More
বদলে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন

বদলে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ “নিবিড় সংশোধন” প্রক্রিয়ার সময়সীমা বদলাতে পারে। সেই সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও স্থগিত হতে পারে। যদিও এখনও কমিশন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সুপ্রিম কোর্টের দেওয়া একাধিক নির্দেশিকা মানতে গিয়ে বাংলায় এসআইআর প্রক্রিয়ায় সময় বাড়তে পারে। জাতীয় নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, চূড়ান্ত ভোটার তালিকা ১৪ ফেব্রুয়ারিতে প্রকাশের কথা থাকলেও, বিশেষ সংশোধন প্রক্রিয়ার (SIR) কারণে সময়সীমা বাড়তে পারে। প্রথমবার সময়সীমা বাড়ানোর পর কমিশন ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পরিকল্পনা…
Read More