Blog

মোদীজির সফর ঘিরে তৎপরতা; ভদোদরায় বিশাল পরিচ্ছন্নতা অভিযান

মোদীজির সফর ঘিরে তৎপরতা; ভদোদরায় বিশাল পরিচ্ছন্নতা অভিযান

৮ সেপ্টেম্বর ভদোদরা সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে ভদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন (ভিএমসি) শহরজুড়ে বড় পরিসরে পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষা অভিযান চালায়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় হাজার হাজার নাগরিক, পরিচ্ছন্নতাকর্মী, কর্মকর্তা, নির্বাচিত প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান এবং এনজিও। এই সফরে এসে প্রধানমন্ত্রী গুজরাটে ৩৫,২০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি তিনি শহরের ‘NaMo 4 Viksit Bharat’ অনুষ্ঠানেও ভাষণ দেবেন। এই উপলক্ষে গুজরাট সরকার বিশেষ ‘স্বচ্ছতা সে স্বাগত’ উদ্যোগের অংশ হিসেবে এই পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। এর প্রধান লক্ষ্য শহরের জনবহুল স্থান, হ্রদ, বাগান, স্বাস্থ্য ও চাইল্ড কেয়ার সেন্টার, ঐতিহাসিক স্থান, জলাশয় এবং শহরের অন্যান্য…
Read More
ভারতের পণ্য পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনছে ডেডিকেটেড ফ্রেট করিডোর

ভারতের পণ্য পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনছে ডেডিকেটেড ফ্রেট করিডোর

ডেডিকেটেড ফ্রেট করিডোর চালুর মাধ্যমে ভারতের পণ্য পরিবহন নেটওয়ার্কে পরিবর্তন আসছে। এর ফলে দেশের প্রধান শিল্প ও লজিস্টিক কেন্দ্রগুলির মধ্যে উচ্চ-ক্ষমতাসম্পন্ন এবং দ্রুতগতির রেল সংযোগ গড়ে উঠছে।বর্তমানে ডিএফসি নেটওয়ার্কে প্রায় ২,৮৪৩ কিমি এলাকাজুড়ে দুটি প্রধান করিডোর রয়েছে। এর মধ্যে ১,৩৩৭ কিমি দীর্ঘ ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর (EDFC) পাঞ্জাবের নতুন সাহনেওয়াল থেকে হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে বিহারের নতুন সোননগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে, ১,৫০৬ কিমি দীর্ঘ ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর (WDFC) উত্তরপ্রদেশের নতুন দাদরি থেকে শুরু হয়ে হরিয়ানা, রাজস্থান ও গুজরাট পেরিয়ে মহারাষ্ট্রের নতুন জেএনপিটি (JNPT) পর্যন্ত পৌঁছায়। এই করিডোরগুলি দেশের লজিস্টিক ও উৎপাদন খাতের গতি বহুলাংশে বাড়িয়ে দিচ্ছে।চলতি কেন্দ্রীয় বাজেটে তৃতীয়…
Read More
ঝান্ডু বাম নিয়ে এলো #UndoWithZandu ক্যাম্পেইন, এবার লক্ষ্য তরুণ প্রজন্ম

ঝান্ডু বাম নিয়ে এলো #UndoWithZandu ক্যাম্পেইন, এবার লক্ষ্য তরুণ প্রজন্ম

ব্যথা নিরাময়ে দেশের ১ নম্বর বাম ব্র্যান্ড, ইমামি লিমিটেডের ঝান্ডু বাম, তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ বাড়াতে নিয়ে এলো তাদের নতুন প্রচার অভিযান ‘#UndoWithZandu’। দীর্ঘদিনের নির্ভরযোগ্য এই আয়ুর্বেদিক ব্র্যান্ড এবার নতুন প্রজন্মের চোখে ব্যথা ও অস্বস্তির কথা তুলে ধরেছে। বেশিক্ষণ স্ক্রিনটাইম থেকে মাথাব্যথা, টেক নেক, অতিরিক্ত ডুমস্ক্রোলিং থেকে ক্লান্তি কিংবা দৈনন্দিন ফ্রাস্ট্রেশন এসব আধুনিক যুগের ডিজিটাল সমস্যাকেই তুলে ধরে। ক্যাম্পেইনে এগুলোকেই বর্তমান যুগের ‘পীড়া’ হিসেবে তুলে ধরা হয়েছে। এই ক্যাম্পেইনের মূল কেন্দ্রবিন্দু ‘পীড়াল্যান্ড’ নামের এক কাল্পনিক জগৎ, যেখানে তরুণরা আধুনিক জীবনের নানা জটিলতা ও যন্ত্রণার সঙ্গে লড়াই করছে। সেখানে এক প্রাণবন্ত প্রধান চরিত্র হঠাৎ ত্রাতা হিসেবে আবির্ভূত হয়ে পথ দেখায় এবং…
Read More
মাহিন্দ্রা ট্রাক অ্যান্ড বাস চালু করল নতুন প্রজন্মের BLAZOi-TRK

মাহিন্দ্রা ট্রাক অ্যান্ড বাস চালু করল নতুন প্রজন্মের BLAZOi-TRK

মাহিন্দ্রা গ্রুপের একটি অংশ ‘মাহিন্দ্রা ট্রাকস অ্যান্ড বাসেস’ আজ তাদের নতুন প্রজন্মের ভারী বাণিজ্যিক ট্রাক BLAZOi-TRK লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এই ট্রাকটির একমাত্র লক্ষ্য হলো ট্রান্সপোর্টার ও ফ্লিট মালিকদের লাভ দ্বিগুণ করা, যাকে বলা হচ্ছে 'প্রফিট কা রকেট'। এটি কেবল একটি সাধারণ ট্রাক নয়, বরং একটি সম্পূর্ণ ব্যবসার সমাধান। BLAZOi-TRK-এ রয়েছে সেরা জ্বালানি সাশ্রয়ী ক্ষমতা, শক্তিশালী ইঞ্জিন, আধুনিক প্রযুক্তি এবং বিশেষ আপটাইম গ্যারান্টি। এটি গ্রাহকদের আয় বাড়াতে, কাজের গতি উন্নত করতে, খরচ কমাতে এবং নিজেদের ফ্লিটের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। লঞ্চের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাহিন্দ্রা ট্রাকস অ্যান্ড বাসেস-এর প্রেসিডেন্ট, এসএমএল মাহিন্দ্রার এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং গ্রুপ এক্সিকিউটিভ…
Read More
দোকান-হোটেলে ডোমেস্টিক গ্যাস, এনফোর্সমেন্টের অভিযান

দোকান-হোটেলে ডোমেস্টিক গ্যাস, এনফোর্সমেন্টের অভিযান

কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের পরিবর্তে দোকান ও হোটেলে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন বাজারে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বাজারের একাধিক দোকান ও হোটেল থেকে মোট সাতটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। বাণিজ্যিক কাজে গৃহস্থালির গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগেই এই অভিযান বলে জানা গিয়েছে। অভিযানকে ঘিরে বাজার এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিয়ম ভেঙে বাণিজ্যিক কাজে ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার রুখতেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
Read More
বন্যায় বিচ্ছিন্ন ভূতনিতে ফের রাস্তা তৈরির উদ্যোগ

বন্যায় বিচ্ছিন্ন ভূতনিতে ফের রাস্তা তৈরির উদ্যোগ

বন্যায় ভূতনি ব্রিজের সংযোগকারী রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দ্রুত যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে অস্থায়ী রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে ভূতনি সেতু চত্বরে বালি, ইট, মাটি ও পাথরসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ও ভারী যন্ত্রপাতি পৌঁছে দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েকশো মিটার দীর্ঘ বিকল্প রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শেষ করে সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তাটি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। গত ৩ সেপ্টেম্বর ভূতনির কেশরপুর এলাকায় নদীবাঁধ ভেঙে গঙ্গার জলে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। এতে ভূতনি চরকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা সেতুর সংযোগকারী রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ে এবং যোগাযোগব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন…
Read More
মঙ্গলবার একদিনের সফরে শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মঙ্গলবার একদিনের সফরে শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মঙ্গলবারে একদিনের সফরে শিলিগুড়ি পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি সরাসরি কালিংপংয়ে যাবেন সেখানে একটি বিশেষ প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে এক ঘন্টার বিশেষ বৈঠক করবেন তিনি বৈঠক শেষে শিলিগুড়িতে নেমে আসবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি পৌঁছে উত্তরকন্যায় আধিকারিকদের সাথে বিশেষ প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। উত্তর কর্নার বৈঠকে একদিকে যেমন প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়া সম্ভাবনা রয়েছে তেমনি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়েও বিশেষ বৈঠক করবেন শুভেন্দু অধিকারী।
Read More
আইএমসিএবি-এর মসনদে শাহীন-মাসুম

আইএমসিএবি-এর মসনদে শাহীন-মাসুম

বাংলাদেশে কর্মরত বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (IMCAB)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ‘ত্রিপুরা এক্সপ্রেস’-এর শাহিন চৌধুরী এবং ‘দৈনিক যুগশঙ্খ’ ও ‘ইস্টার্ন ক্রনিকল’-এর মাসুম বিল্লাহ। শুক্রবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত আইএমসিবি নাইট ও দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। দুই বছরের জন্য নির্বাচিত নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন TV9-এর রাজীব খান, যুগ্ম সাধারণ সম্পাদক UNI-এর মীর আফরোজ জামান, কোষাধ্যক্ষ অমর অসম-এর আবু আলী এবং সাংগঠনিক সম্পাদক ত্রিপুরা দর্পণ-এর আমিনুল হক ভূঁইয়া।কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক স্টেটসম্যান-এর বাসুদেব ধর, দৈনিক দেশের কথা-এর রফিকুল ইসলাম সবুজ, ফেস নিউজ-এর নির্মল চক্রবর্তী, দৈনিক স্পন্দন-এর জাকির…
Read More
এবার চিকিৎসা মিলবে ফ্রি-তেই

এবার চিকিৎসা মিলবে ফ্রি-তেই

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা চালু হওয়ার কথা ঘোষণা করা হয়। স্বাস্থ্যভবনে বিভিন্ন মাঝারি ও ছোট বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য শীর্ষস্থানীয় স্বাস্থ্যকর্তারা। এরপর স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলায় আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা চালু হবে। বৈঠক শেষে শারদ্বত বলেন, “অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। ছোট ও মাঝারি বেসরকারি হাসপাতালের উন্নয়ন, উন্নত রোগী পরিষেবা, সরকার ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির…
Read More
দেশের শক্তি বাড়লো আরও

দেশের শক্তি বাড়লো আরও

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভারতের কৌশলগত প্রতিরক্ষা শক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৪ এর সফল পরীক্ষা। ওড়িশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির পরীক্ষায় সমস্ত নির্ধারিত পরিচালনগত ও প্রযুক্তিগত মানদণ্ড সফলভাবে যাচাই করা হয়েছে। এই সাফল্য শুধু একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি কৌশলগত সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে অগ্নি সিরিজের একাধিক সফল পরীক্ষা ভারতের প্রতিরক্ষা…
Read More
জঙ্গলের ভিতরে রিসোর্ট-হোমস্টে নয়, পরিবেশ রক্ষায় স্পষ্ট বার্তা শঙ্কর ঘোষের

জঙ্গলের ভিতরে রিসোর্ট-হোমস্টে নয়, পরিবেশ রক্ষায় স্পষ্ট বার্তা শঙ্কর ঘোষের

বন, বন্যপ্রাণ ও পরিবেশ রক্ষা করে পর্যটনের বিকাশ ঘটাতে হবে। জঙ্গলের ভিতরে বন দপ্তরের আইন লঙ্ঘন করে কোনও ধরনের পর্যটন পরিকাঠামো গড়ে তোলা যাবে না। বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে লাটাগুড়িতে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। পর্যটন ব্যবসায়ী ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার লাটাগুড়িতে আয়োজিত হয় এই সচেতনতামূলক অনুষ্ঠান। পরিবেশ রক্ষা, বন ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এদিন প্রায় ছয় কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়, বিশিষ্ট সমাজসেবী বাপি গোস্বামী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক,…
Read More
২২,৯৯৯ টাকায় বাজারে এলো Infinix-এর নতুন স্মার্টফোন

২২,৯৯৯ টাকায় বাজারে এলো Infinix-এর নতুন স্মার্টফোন

ভারতে HOT 70 Pro স্মার্টফোন লঞ্চ করল ইনফিনিক্স। প্রথম দিনের অফারে ব্যাংক অফার-সহ দাম শুরু ২২,৯৯৯ টাকা থেকে। তরুণ গ্রাহকদের লক্ষ্য করে ফোনটিতে রয়েছে 5G কানেক্টিভিটি, শক্তিশালী পারফরম্যান্স ও নজরকাড়া ডিজাইন। ফোনটির বিশেষত্ব অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউব (AMC), যা ফোনটি উল্টো করে রাখলে নোটিফিকেশন, লাইট-ইফেক্ট গেম, ব্যক্তিগতকৃত প্যাটার্ন ও ভিজ্যুয়াল অ্যালার্ট দেখায়। ফোনে রয়েছে 50MP সোনি আইএমএক্স882 ক্যামেরা, লাইভ ফটো মোড, এ আই ইরেজার এবং 8MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও রয়েছে 6.76 ইঞ্চির এফএইচডি + 144 হার্টজ ডিসপ্লে, 240হার্টজ টাচ স্যাম্পলিং, মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 5জি প্রসেসর এবং আইপি68 ধুলো ও জল প্রতিরোধ ক্ষমতা। 6000mAh ব্যাটারির সঙ্গে রয়েছে 45W FastCharge। অ্যান্ড্রয়েড 16-চালিত ফোনটিতে…
Read More
বর্ধমানে এলো হোমলেন, বাড়ছে ইন্টেরিয়র চাহিদা

বর্ধমানে এলো হোমলেন, বাড়ছে ইন্টেরিয়র চাহিদা

প্রযুক্তি ও এ আই-নির্ভর হোম ইন্টেরিয়র ব্র্যান্ড হোমলেন(HomeLane) বর্ধমানে জিটি রোড -এ তাদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে সংস্থার উপস্থিতি আরও বাড়ল এবং টিয়ার ২ ও টিয়ার ৩ শহরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা জোরদার হল।১,৫০০ বর্গফুট জায়গা জুড়ে তৈরি এই সেন্টারে মডিউলার কিচেন, ওয়ারড্রোব এবং সম্পূর্ণ হোম ইন্টেরিয়র সলিউশন পাওয়া যাবে। এখানে রয়েছে আধুনিক ডিসপ্লে, ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ডিজাইন, প্রযুক্তিনির্ভর পরামর্শ এবং স্বচ্ছ দাম। হোমলেন(HomeLane)-এর এআই-নির্ভর ডিজাইন প্ল্যাটফর্ম স্পেসক্রাফট-এর মাধ্যমে গ্রাহকরা 3D ডিজাইনে ঘরের লে-আউট ও ফিনিশিং দেখতে পারবেন এবং দ্রুত দামের হিসাবও জানতে পারবেন। বড় শহরের বাইরে সংগঠিত হোম ইন্টেরিয়র পরিষেবার চাহিদা বাড়ছে। গ্রাহকরা এখন স্বচ্ছতা, ভালো…
Read More
পর্যটনের উন্নয়ন হোক, তবে বন-বন্যপ্রাণকে বাঁচিয়েই: শংকর ঘোষ

পর্যটনের উন্নয়ন হোক, তবে বন-বন্যপ্রাণকে বাঁচিয়েই: শংকর ঘোষ

বন, বন্যপ্রাণ ও পরিবেশ রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে। জঙ্গলের ভিতরে বনদপ্তরের আইন অমান্য করে কোনও ধরনের পর্যটন পরিকাঠামো গড়ে তোলা যাবে না। বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে শনিবার লাটাগুড়িতে এক সচেতনতামূলক অনুষ্ঠানে এই বার্তাই দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। পর্যটন ব্যবসায়ী ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিতে প্রায় ছয় কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন পর্যটনমন্ত্রী। পরে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে শংকর ঘোষ বলেন, বন ও বন্যপ্রাণকে রক্ষা করেই পর্যটনের উন্নয়ন করতে হবে। জঙ্গলের ভিতরে নতুন করে কোনও রিসোর্ট বা হোমস্টে তৈরির অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট…
Read More