Blog

মাটিগাড়ার পালপাড়া মোড়ে বালাসন সাব ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন

মাটিগাড়ার পালপাড়া মোড়ে বালাসন সাব ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত মাটিগাড়ার পালপাড়া মোড়ে বালাসন সাব ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন হলো আজ। আজ এই নতুন কার্যালয়ের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, ডেপুটি পুলিশ কমিশনার ইস্ট রাকেশ সিং সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং ট্রাফিকের আধিকারিকেরা। ফিতা কেটে শিলিগুড়ির পুলিশ কমিশনার এই নতুন ভবনে প্রথম পা রাখেন। এই কার্যালয়ে থেকেই মাটিগাড়া থানার অন্তর্গত জাতীয় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পার্শ্ববর্তী এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মীরা। আজ এই ট্রাফিকের কার্যালয়ের…
Read More
শীত কমলেও বাড়ছে কুয়াশার দাপট, সতর্ক বার্তা  আবহাওয়াবিদের

শীত কমলেও বাড়ছে কুয়াশার দাপট, সতর্ক বার্তা আবহাওয়াবিদের

কয়েকদিনের রেকর্ড ঠান্ডার পর রাজ্যের আবহাওয়ায় স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত মিলল। শীতের কনকনে দাপট কিছুটা কমতে শুরু করলেও নতুন করে বাড়ছে কুয়াশার প্রভাব। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা জনজীবনে সমস্যা তৈরি করতে পারে। ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারির প্রথম ভাগ পর্যন্ত শীতের প্রকোপ ছিল নজিরবিহীন। কলকাতায় পারদ নেমে গিয়েছিল প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠান্ডায় সকাল-সন্ধ্যায় রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গিয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরে সেই শীতের তীব্রতা কমছে। ফলে আবহাওয়ার এই বদলে অনেকেই ধরে নিচ্ছেন এবছর শীতের স্থায়িত্ব হয়তো দীর্ঘ হচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে রাজ্যের…
Read More
আগামী ১৭ জানুয়ারি উদ্বোধন জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ ভবনের

আগামী ১৭ জানুয়ারি উদ্বোধন জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ ভবনের

বহুদিনের প্রতীক্ষার পর অবশেষে বাস্তব রূপ পেল জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ। উদ্বোধনের আগেই রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নবনির্মিত ভবন। আগামী ১৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে এই অত্যাধুনিক ভবনের। উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখতে সম্প্রতি নতুন ভবন পরিদর্শনে করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। তাঁরা ভবনের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খুঁটিয়ে দেখেন। প্রশাসন সূত্রে খবর, উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের পথে। সন্ধ্যা নামলেই সার্কিট বেঞ্চ ভবনের অসাধারণ আলোকসজ্জা ও সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।  জানা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের…
Read More
সপ্তম বর্ষে আলিপুরদুয়ারের পিঠে-পুলি উৎসব

সপ্তম বর্ষে আলিপুরদুয়ারের পিঠে-পুলি উৎসব

পৌষসংক্রান্তির পুণ্যলগ্নে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে আলিপুরদুয়ারে ঘটা করে শুরু হল পিঠে পুলি উৎসব। জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘শব্দ’- এর বিশেষ উদ্যোগে শহরের ম্যাক উইলিয়াম উচ্চতর বিদ্যালয়ের মাঠে এই উৎসবের উদ্বোধন করা হয়। এ বছর সপ্তম বর্ষে পা দিল এই জনপ্রিয় পিঠে পুলি উৎসব, যা চলবে টানা দু’দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বড়াইক, পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক ও একাধিক কাউন্সিলর।  অনুষ্ঠানের পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখে ও আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন। এবছর মোট ৩০টি প্রতিযোগিতামূলক পিঠে - পুলি স্টল ও প্রায় ৫০টি স্বনির্ভর…
Read More
দুটি প্রধান বর্জ্য জল শোধন প্রকল্প চালুর মাধ্যমে পশ্চিমবঙ্গে নমামি গঙ্গে প্রকল্পে গতি সঞ্চার

দুটি প্রধান বর্জ্য জল শোধন প্রকল্প চালুর মাধ্যমে পশ্চিমবঙ্গে নমামি গঙ্গে প্রকল্পে গতি সঞ্চার

পশ্চিমবঙ্গে গঙ্গা পুনরুজ্জীবন এবং শহুরে স্যানিটেশন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। নমামি গঙ্গে মিশনের দ্বিতীয় পর্বের অধীনে ২৫-২৬ অর্থবর্ষে রাজ্যে দুটি বর্জ্য জল শোধন প্রকল্প নির্মাণ ও চালু করা হয়েছে। এই প্রকল্পগুলো কার্যকরভাবে গঙ্গায় অপরিশোধিত বর্জ্য জল নিষ্কাশন রোধ করবে এবং শহুরে স্যানিটেশন ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করবে।প্রথম প্রকল্পটি দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা এলাকায় চালু করা হয়েছে, যা গঙ্গা সংরক্ষণের দিকে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। হাইব্রিড অ্যানুইটি মডেলের অধীনে আনুমানিক ২৮৬.৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই “ইন্টারসেপশন, ডাইভারশন এবং ট্রিটমেন্ট ওয়ার্কস” প্রকল্পে ৩৫ এমএলডি ক্ষমতাসম্পন্ন একটি অত্যাধুনিক বর্জ্য জল শোধনাগার (এসটিপি) স্থাপন করা…
Read More
এক কেজির বেশি ব্রাউন সুগারসহ গ্রেফতার মালদার যুবক, তদন্তে পুলিশ

এক কেজির বেশি ব্রাউন সুগারসহ গ্রেফতার মালদার যুবক, তদন্তে পুলিশ

নিউ জলপাইগুড়িতে বড়সড় মাদকচক্রের ছক ভেস্তে দিল স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশের যৌথ অভিযান। এদিন দুপুরে এই অভিযানে উদ্ধার হয়েছে এক কেজি ২৪৮ গ্রাম ব্রাউন সুগার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা ভরত মণ্ডলকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গোপন সূত্রে খবর আসে যে নিউ জলপাইগুড়ির সাউথ কলোনি এলাকায় দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে দ্রুত টিম গঠন করে স্পেশাল অপারেশন গ্রুপ ও নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে সাউথ কলোনির প্রধান সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ভরত মণ্ডলকে…
Read More
গঙ্গাসাগরে নাগা সন্ন্যাসীদের তপস্যা ও রহস্যময় উপস্থিতি, তীর্থযাত্রীদের কৌতূহলের কেন্দ্রে আখড়া

গঙ্গাসাগরে নাগা সন্ন্যাসীদের তপস্যা ও রহস্যময় উপস্থিতি, তীর্থযাত্রীদের কৌতূহলের কেন্দ্রে আখড়া

গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থল গঙ্গাসাগর। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে এই তীর্থভূমি পরিণত হয়েছে আধ্যাত্মিকতার মহাসমুদ্রে। লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ের মধ্যেই সবচেয়ে বেশি নজর কেড়েছে নাগা সন্ন্যাসীদের কর্মকাণ্ড ও জীবনযাপন। ছাই মাখা দেহ, জটাধারী কেশ, হাতে ত্রিশূল কিংবা ডমরু - নাগা সন্ন্যাসীদের এক ঝলক দেখতেই ভিড় জমাচ্ছেন তীর্থযাত্রীরা। হিমেল ঠান্ডা আর কনকনে হাওয়া উপেক্ষা করে নিরাবরণ শরীরে নির্বিকারভাবে ঘোরাফেরা করছেন তাঁরা। নাগা সন্ন্যাসীদের মতে, শরীর নয় আত্মাই আসল আর লজ্জা ও ভয় সবই মায়া। শৈব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নাগা সন্ন্যাসীরা সংসার, পরিবার ও সামাজিক বন্ধন ত্যাগ করে আত্মসাধনায় ব্রতী হন। দীক্ষার সময় প্রতীকীভাবে নিজের ‘মৃত্যু’ ঘটিয়ে তাঁরা শুরু করেন নতুন এক জীবন। দিনের…
Read More
মকর সংক্রান্তিতে জলপাইগুড়িতে বাস্তু পুজোর উৎসব, উলু-শঙ্খধ্বনিতে মুখর ঘরবাড়ি

মকর সংক্রান্তিতে জলপাইগুড়িতে বাস্তু পুজোর উৎসব, উলু-শঙ্খধ্বনিতে মুখর ঘরবাড়ি

মকর সংক্রান্তি তে জলপাইগুড়ির বিভিন্ন গৃহস্থের বাড়িতে শুরু হয়েছে বাস্তু পূজা। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নিয়ম দিতে মেনে চলছে পৌষ সংক্রান্তির বাস্তু পূজা। ছোট থেকে বড় সকলেই পৌষ সংক্রান্তিতে বাস্ত পুজোয় মেতে উঠেছেন। মকর সংক্রান্তি উপলক্ষে কাক ভোর থেকেই উলু-শঙ্খধ্বনির মধ্য দিয়ে বাস্তু পুজো পার্বণে জলপাইগুড়ির গৃহিণীরা। মকর সংক্রান্তি উপলক্ষে কাক ভোর থেকেই উলু শঙ্খধ্বনির মধ্য দিয়ে পুজো পার্বণ জলপাইগুড়িতে। চারিদিকে কুয়াশার চাদরে মোরা। কনকনে শীত, এইর মাঝে উলু-শঙ্খ ধ্বনি, ঘড়ির কাটায় ভোর তিনটা। অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনির এলাকায় বাড়ির গৃহিণীরা কাক ভোর থেকেই পৌষ পার্বণের পুজোতে মেতে উঠেছেন। সাত সকালে স্নান সেরে বাড়ির উঠোনে,…
Read More
শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থ ধামের শিলান্যাস ঘিরে তুঙ্গে প্রস্তুতি

শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থ ধামের শিলান্যাস ঘিরে তুঙ্গে প্রস্তুতি

আগামী শুক্রবার শিলিগুড়িতে  মমহাকাল মহাতীর্থ ধামের শুভ শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে তৎপরতা তুঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হতে চলা এই ঐতিহাসিক অনুষ্ঠানের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলি। মণ্ডপ নির্মাণ, আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে যাতায়াত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা—সবকিছুই চলছে চূড়ান্ত পর্যায়ে। শিলিগুড়িবাসীর মধ্যে ইতিমধ্যেই উৎসাহ ও উদ্দীপনার আবহ, মহাকাল তীর্থ ধামকে ঘিরে নতুন এক ধর্মীয় ও সাংস্কৃতিক অধ্যায়ের সূচনার অপেক্ষায় শহর।
Read More
মা*রা গেলেন মহালয়ার সেই অসুর

মা*রা গেলেন মহালয়ার সেই অসুর

দীর্ঘদিন ধরে রোগ ও আর্থিক অবস্থা খারাপ থাকায় ঠিকমতো খাওয়া এবং চিকিৎসা না জোটায় একপ্রকার অবহেলায় মর্মান্তিক মৃত্যু হল মহালয়ার একসময় দোর্দন্ড প্রতাপ অসুরের ভূমিকায় অভিনয় করা অমল চৌধুরী। অশোকনগরের বাসিন্দা বছর ৬৬ আমলের বাড়ির তালা ভেঙে ঘর থেকে আজ সকালে নিথর দেহ উদ্ধার হয়। শুধু মহালয়া নয় বেশ কিছু সিনেমা ও মেগাতেও অভিনয় করেছেন অমল বাবু।এসব কথাই মনে পড়ছে প্রতিবেশীদের। কয়েক বছর ধরে তার আর্থিক অবস্থার কথা ভেবে অনেকেই সাহায্য করেছেন তবে বেশ কিছুদিন ধরে তিনি একটি দুর্ঘটনায় অসুস্থ হয়ে গিয়েছিলেন। অবিবাহিত অমলবাবু এই বাড়িতে একাই থাকতেন। আজ বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে অশোকনগর থানার তরফে দেহের ময়নাতদন্ত করানো হচ্ছে।
Read More
ডার্ক প্যাটার্ন নির্দেশিকাগুলির সাথে আরও বেশি সম্মতি জোরদার করার জন্য এএসসিআই একাডেমি নীতিগত UI/UX-এর উপর ই-লার্নিং কোর্স চালু করেছে

ডার্ক প্যাটার্ন নির্দেশিকাগুলির সাথে আরও বেশি সম্মতি জোরদার করার জন্য এএসসিআই একাডেমি নীতিগত UI/UX-এর উপর ই-লার্নিং কোর্স চালু করেছে

এএসসিআই একাডেমি, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (এইচইউএল)-এর সাথে হাত মিলিয়ে ডিজিটাল বিপণনকারী, ই-কমার্স সংস্থা, পণ্য বিশেষজ্ঞ এবং ডিজাইনারদের জন্য ‘এথিক্যাল ইউআই/ইউএক্স ডিজাইনস: বিল্ডিং কনজিউমার ট্রাস্ট’ নামে একটি ই-লার্নিং কোর্স চালু করেছে। বর্তমানে যখন ডার্ক প্যাটার্নের মতো অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং সম্মতি পালনের দিকে ক্রমবর্ধমান গুরুত্ব দিচ্ছে, সেই সময়ে এই কোর্সটির আবির্ভাব অত্যন্ত অর্থপূর্ণ, কারণ এটি ইন্টারফেস ডিজাইন কীভাবে ব্যবহারকারীর আচরণকে প্রভাবিত করে, সে সম্পর্কে বোধগম্যতা বাড়ায়। লোকালসার্কেলসের একটি সমীক্ষায় দেখা গেছে যে, ডার্ক প্যাটার্নমুক্ত বলে দাবি করা ২৬টি প্রধান ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে ২১টিই স্ব-প্রত্যয়ন সত্ত্বেও লুকানো ফি এবং জোরপূর্বক পদক্ষেপের নির্দেশের মতো প্রতারণামূলক ডিজাইন কৌশল ব্যবহার করছে।…
Read More
এসআইআর ইস্যুতে দিনহাটায় রাজপথে শাসকদল

এসআইআর ইস্যুতে দিনহাটায় রাজপথে শাসকদল

এসআইআর-এ ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’র নামে বৈধ ভোটারদের হয়রানির অভিযোগ তুলে দিনহাটায় প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করল তৃণমূল কংগ্রেস।  বুধবার দুপুরে দিনহাটা শহরের সুভাষ ভবন থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর মহকুমা শাসকের সামনে বক্তব্য রাখেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পরে তাঁদের পক্ষ থেকে মহকুমা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। দিনহাটা ও সিতাই বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া অভিযোগ করেন, এসআইআর-এর হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। তাঁর বক্তব্যে বিজেপি নেতৃত্বকে…
Read More
ধাতুতে বিনিয়োগের জন্য ইটিএফ আনল বন্ধন মিউচুয়াল

ধাতুতে বিনিয়োগের জন্য ইটিএফ আনল বন্ধন মিউচুয়াল

বন্ধন মিউচুয়াল ফান্ড বন্ধন গোল্ড ইটিএফ এফওএফ এবং বন্ধন সিলভার ইটিএফ এফওএফ চালু করার কথা ঘোষণা করেছে, যা দুটি ওপেন-এন্ডেড স্কিম এবং বিনিয়োগকারীদের সোনা ও রুপোতে অংশগ্রহণের জন্য একটি সহজ, স্বচ্ছ এবং সাশ্রয়ী উপায় প্রদান করার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে। এই নিউ ফান্ড অফারগুলি (এনএফও) সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ তারিখে শুরু হবে এবং মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ তারিখে বন্ধ হবে। বন্ধন গোল্ড ইটিএফ এফওএফ এবং বন্ধন সিলভার ইটিএফ এফওএফ-এ বিনিয়োগ লাইসেন্সপ্রাপ্ত মিউচুয়াল ফান্ড পরিবেশক, বিনিয়োগ উপদেষ্টা, অনলাইন প্ল্যাটফর্ম বা সরাসরি https://bandhanmutual.com/campaign/nfo/ এর মাধ্যমে করা যেতে পারে। বন্ধন এএমসি-র সিইও বিশাল কাপুর বলেন, “পোর্টফোলিওতে বৈচিত্র আনতে সোনা এবং রুপো একটি গুরুত্বপূর্ণ…
Read More
মকর সংক্রান্তিতে ক্যালিফোর্নিয়া আমন্ডের সঙ্গে আসুক সুস্বাস্থ্য ও পুষ্টি

মকর সংক্রান্তিতে ক্যালিফোর্নিয়া আমন্ডের সঙ্গে আসুক সুস্বাস্থ্য ও পুষ্টি

মকর সংক্রান্তি মানেই নতুন ফসলের আগমন ও নতুন শক্তির সূচনা। ভারতের বিভিন্ন প্রান্তে পোঙ্গল, লোহরি, উত্তরায়ণ বা মাঘ বিহু নামে পরিচিত এই উৎসব সমৃদ্ধি ও কৃতজ্ঞতার প্রতীক। এই উৎসবের আবহে ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও পুষ্টির ভারসাম্য বজায় রাখতে ক্যালিফোর্নিয়া আমন্ড অপরিহার্য ভূমিকা পালন করে। ম্যাক্স হেলথকেয়ারের ডায়েটিক্স বিভাগের আঞ্চলিক প্রধান ঋতিকা সমাদ্দার বলেন, “উৎসবের খাবারে আমন্ড যোগ করা একটি অত্যন্ত স্বাস্থ্যকর সিদ্ধান্ত। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। লাড্ডু বা নোনতা খাবারে এক মুঠো আমন্ড যোগ করলে স্বাদের পাশাপাশি পুষ্টিও নিশ্চিত হয়।” আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ মধুমিতা কৃষ্ণান জানান, আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আমন্ড হল ‘বল্য’…
Read More