বাইকে ধা*ক্কা বাসের! পথেই প্রাণ হা*রালেন এক আরোহী, আ*হত আরও দুই

সোমবার সকালে শহরের তপসিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। তিন জনকে  ধাক্কা দেয় একটি অ্যাপ-ভিত্তিক শাটল বাস। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়, আহত আরও দু’জনকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, দ্রুত গতিতে চার নম্বর সেতু থেকে সায়েন্স সিটির দিকে অ্যাপ বাসটি যাচ্ছিল। আচমকাই প্রথমে এক পথচারীকে ধাক্কা দেয় বাসটি, পরে একটি বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার ফলে বাইক আরোহীরা ছিটকে পড়েন।

আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।