দিনমজুর থেকে প্রার্থী: ভোটে দাঁড়িয়ে চমক অভিজিৎ হাজরার

পেশায় দিনমজুর। দৈনিক আয় চারশো টাকা। বাড়িতে দাদা,বৌদি,মা থাকলেও সংসার করা হয়ে ওঠেনি।নিজের নাছোড় মনোভাবের ফল হাতে নাতে পেয়েছে হাওড়ার আমতা থানার তেগেছিয়া গ্রাম।২০০৩ সালে বাস্তবিক লড়াইকে এলাকায় বিদ্যুৎ সংযোগ এনেছেন। সেই থেকে তেগাছিয়া  এলাকার মানুষের কাছে তিনি বেশ জনপ্রিয়।

নির্বাচনে ভোট দেওয়া ছাড়া ও প্রার্থীপদ সহ বিভিন্ন প্রক্রিয়া কেমন তা জানতে গাঁটের কড়ি খরচ করে এবার বিধানসভা ভোটে দাঁড়িয়ে সকলকে চমকে দিয়েছেন তেগেছিয়া হাজরা পাড়ার যুবক অভিজিৎ হাজরা।প্রতীক কলিং বেল। এলাকার মানুষ ও বেশ খুশি।তেগাছিয়া মাঠ সংলগ্ন মন্দিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসানো থাকে সাজেশন বক্স। আগামীতে এলাকার উন্নয়নের জন্য কি কি চাই তা জানিয়ে অনেকেই চিঠি লিখে বাক্সে ফেলছেন।

কেন ভোটে দাঁড়ালেন?এই প্রশ্নের উত্তরে অভিজিৎ জানিয়েছে,”বিধানসভা নির্বাচন প্রক্রিয়া কেমন তা জানতে সিদ্ধান্ত নিই।তবে নিজের উদ্যোগে অনেকটা লড়াই করে ২০০৩ সালে  এই গ্রামে বিদ্যুৎ আনি।আশা করি ভালোই ভোট পাবো।” চারশো টাকা দৈনিক আয়ের এই নির্দল প্রার্থী তাই এবারের ভোটে ব্যতিক্রম।