মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শংকর মালাকার আজ সাত ভাইয়া চা বাগানে শ্রমিক ভাই-বোনেদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে চা শ্রমিকদের ন্যায্য অধিকার, জীবনযাত্রার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে বিস্তারিত আলোচনা হয়। শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এদিন শ্রমিকদের জন্য একটি সুখবরও তুলে ধরেন শংকর মালাকার। দীর্ঘদিনের দাবির পর মন্দির ও গির্জা নির্মাণের জন্য জমির NOC অনুমোদন মিলেছে বলে জানান তিনি। পাশাপাশি ওই দুটি NOC স্থানীয় প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
চা শ্রমিকদের সম্মান, অধিকার ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর অঙ্গীকার বলে জানান মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শংকর মালাকার।
