12
Mar
যুদ্ধের খরচের হিসাব শুরু ট্রাম্প প্রশাসনের, প্রথম দু’দিনেই ৫০ হাজার কোটির অস্ত্র ব্যবহারপশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতিতে বিপুল অর্থ ব্যয় করছে আমেরিকা। সংঘর্ষ শুরুর মাত্র ছয় দিনের মধ্যেই আমেরিকার খরচ হয়ে গিয়েছে প্রায় ১১৩০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এমনই তথ্য সামনে এসেছে।জানা গেছে, গত মঙ্গলবার মার্কিন সেনেটরদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকে এই প্রাথমিক ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। যদিও সেখানে যুদ্ধের মোট খরচের সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়নি। গত কয়েক দিন ধরেই যুদ্ধের খরচ নিয়ে মার্কিন প্রশাসনের উপর চাপ বাড়ছিল। সেই পরিস্থিতিতেই এই তথ্য প্রকাশ করা হয়েছে।রয়টার্সের প্রতিবেদনে আরও…
