30
Nov
ভকেশনাল এডুকেশনকে জোরদার করতে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান ন্যাশনাল স্কিল ট্রেইনিং ইনস্টিটিউটের (NSTI) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং (DGT) এর অধীনে NSTI Plus প্রথম ভাগে ক্রাফটস্মেন ইনস্ট্রাকটর ট্রেনিং স্কিমে (CITS) ৫০০জনকে প্রশিক্ষণ দেবে পরে আরও ৫০০ প্রশিক্ষককে অন্তর্ভুক্ত করা হবে।অনুষ্ঠানে গ্রামোন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী শ্রী প্রীতিরঞ্জন ঘরাই, ভুবনেশ্বরের সাংসদ শ্রীমতী অপরাজিতা সারঙ্গী, রাজ্যসভার এমপি শ্রী মুজিবুল্লাহ খান, বিধায়ক শ্রী সুরেশ কুমার রাউত্রে, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)এর চেয়ারম্যান শ্রী টি জি সীতারাম এমএসডিই-র সচিব শ্রী অতুল কুমার তিওয়ারি, এবং ডিজিটির ডিরেক্টর জেনেরাল ত্রিশালজিৎ শেঠি উপস্থিত ছিলেন।…
