25
Nov
বিশ্বের অন্যতম অটোমোবাইল প্রস্তুতকারক Tata Motors, থাই বাজারে বাণিজ্যিক যানবাহন সরবরাহের সিদ্ধান্ত পুনরায় নিশ্চিত করেছে। কোম্পানি ডিস্ট্রিবিউটর Inchcape-এর সঙ্গে মিলে ঘোষণা করেছে যে এটি থাইল্যান্ড জুড়ে বাণিজ্যিক যানবাহনের বিক্রয় এবং পরিষেবা দেওয়া শুরু করেছে। কোম্পানিটি নিউ-এজ ট্রাক লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে Tata Super Ace, Tata Ultra T.9, Tata Ultra T.14 এবং Tata Prima 5038.S। টাটা প্রোটেক্ট এবং টাটা ওকে-র পরিষেবাও চালু করেছে। থাইল্যান্ডে বাণিজ্যিক যানবাহনের পরিষেবা বাড়াতে এবছর এপ্রিল মাসে, Tata Motors, Inchcape plc-এর সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে। থাইল্যান্ড জুড়ে পরিষেবা নিশ্চিত করতে Inchcape plc থাইল্যান্ডে ১৩টি কাস্টোমার টাচপয়েন্ট তৈরি করবে, যা বিক্রয়, পরিষেবা এবং খুচরা যন্ত্রাংশ সরবরাহের বিষয়ে…
