02
Sep
উৎসবের মরশুম ও বিগ বিলিয়ন ডেজ-এর আগে ফ্লিপকার্ট তাদের কিরানা ডেলিভারি প্রোগ্রামে আরও ১ লক্ষ কিরানা যোগ করল, ফলে দেশে তাদের কিরানা পার্টনারের সংখ্যা ২ লক্ষেরও বেশি হয়ে গেল। কিরানা ডেলিভারি প্রোগ্রাম মজবুত হওয়ার ফলে দেশের মেট্রো, টিয়ার ২ ও টিয়ার ৩ শহর, এমনকি গ্রামীণ এলাকার গ্রাহকরা তাদের পণ্য আরও তাড়াতাড়ি ডেলিভারি পাবেন এবং সেইসঙ্গে কিরানা পার্টনারদের আয় বৃদ্ধি পাবে। উৎসবের মরশুম যতই এগিয়ে আসছে, ততই কিরানা পার্টনারদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাডুতে। পুদুচ্চেরি এবং জম্মু ও কাশ্মীরেও বৃদ্ধি পাচ্ছে পার্টনারদের সংখ্যা। উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও দ্রুতহারে পার্টনারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ত্রিপুরা, সিকিম ও অরুণাচল প্রদেশে…
