05
Apr
ভারতের অন্যতম বৃহৎ আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা বাজাজ ফিনসার্ভ লিমিটেড শুরু করল ‘সাবধান রহিয়ে সেফ রহিয়ে’ ডিজিটাল ক্যাম্পেন। এর লক্ষ্য গ্রাহক ও সাধারন মানুষকে বিভিন্ন ধরণের আর্থিক প্রতারণা থেকে সাবধান থাকার জন্য সচেতন করা। এবার এই ক্যাম্পেনের মুখ্য উদ্দেশ্য হল জেনারেল ইন্স্যুরেন্স সংক্রান্ত জালিয়াতি থেকে রক্ষা করা। ক্যাম্পেনের এই তৃতীয় পর্যায় চলছে বাজাজ ফিনসার্ভ লিমিটেড ও বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সকল সোস্যাল মিডিয়া প্লাটফর্মে। পলিসিহোল্ডারদের জন্য কোম্পানির পরামর্শ হল তারা যেন পলিসি সংক্রান্ত তথ্য যাচাই করতে এবং কি করা উচিৎ বা অনুচিত তা জানতে নিকটবর্তী শাখায় যান বা অফিসিয়াল ওয়েবসাইট (https://www.bajajallianz.com/general-insurance.html) ভিজিট করেন। এছাড়া, বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স…
