ব্যবসা

টয়োটা হিলাক্সের দাম ঘোষণা করল টিকেএম

টয়োটা হিলাক্সের দাম ঘোষণা করল টিকেএম

টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) তাদের আইকনিক হিলাক্সের -এর ‘ওয়ান নেশন ওয়ান প্রাইস’ (এক দেশ এক দাম) ঘোষণা করল। হিলাক্সের দাম (৪X৪ এমটি স্ট্যান্ডার্ড) ৩৩,৯৯,০০০ টাকা। চলতি বছরের গোড়ার দিকে লঞ্চ করা হিলাক্সের উদ্দেশ্য হল ‘ইনক্রেডিবল লাইফস্টাইল ইউটিলিটি ভেহিকেলে’ আগ্রহী গ্রাহকদের চাহিদা পূরণ করা। এই গাড়িটি অমসৃণ পথে অফ-রোডিং অ্যাডভেঞ্চার ড্রাইভ এবং শহরাঞ্চলে প্রত্যহ ব্যবহারের উপযোগী। টয়োটা হিলাক্সের এক্স-শোরুম প্রাইস (গ্রেড অনুসারে) এরকম: (১) ৪X৪ এমটি স্ট্যান্ডার্ড – ৩৩,৯৯,০০০ টাকা, (২) ৪X৪ এমটি হাই – ৩৫,৮০,০০০ টাকা, (৩) ৪X৪ এটি হাই – ৩৬,৮০,০০০ টাকা। সারা বিশ্বে ১৮০টিরও বেশি দেশে হিলাক্সের ২০ মিলিয়ন বিক্রয় সীমা অতিক্রম করে অজস্র মানুষের হৃদয় জয় করে…
Read More
কিছুক্ষণের ঝড়ে দোকানের ওপরে ভেঙে পড়ল একটি বড় গাছ ও ইলেকট্রিক পোস্ট

কিছুক্ষণের ঝড়ে দোকানের ওপরে ভেঙে পড়ল একটি বড় গাছ ও ইলেকট্রিক পোস্ট

শনিবার সকালে কিছুক্ষণের ঝড়ে দোকানের ওপরে ভেঙে পড়ল একটি বড় গাছ ও ইলেকট্রিক পোস্ট। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জংশন রেলওয়ে বাজার লোকনাথ মন্দির মোড় এলাকায়।দীর্ঘদিন ধরে এই বিশাল গাছটি শুকনো অবস্থায় ছিল, রেল কর্তৃপক্ষকে জানানো হলেও এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান এলাকার ব্যবসায়ীরা। জানা যায় এলাকার সাতটি দোকান এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।
Read More
সুস্বাস্থ্যের উৎস একমুঠো আমন্ড বাদাম

সুস্বাস্থ্যের উৎস একমুঠো আমন্ড বাদাম

বিশ্বব্যাপী মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব  স্বাস্থ্য দিবস পালিত হয়।সুস্বাস্থ্যের প্রধান উপায় হল চর্বিযুক্ত, চিনিযুক্ত ফাস্ট ফুড এবং পানীয় থেকে বিরত থাকা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া। আর এজন্য আমন্ড বাদামের বিকল্প আর অন্য কিছু হতে পারেনা। ভিটামিন ই, তামা, জিঙ্ক, ফোলেট এবং আয়রন সমৃদ্ধ আমন্ড হল ডায়েটারি ফাইবারের একটি ভাল উৎস যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। দিল্লির ডায়েটিক্স, ম্যাক্স হেলথকেয়ারের আঞ্চলিক প্রধান  রিতিকা সমাদ্দার বলেন, ক্যালোরি সমৃদ্ধ খাবার তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে যা একেবারেই অস্বাস্থ্যকর।  এই বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আমন্ড বাদামই হয়ে উঠুক স্ন্যাকসের বিকল্প। প্রতিদিন পুষ্টিতে ভরপুর একমুঠো বাদাম…
Read More
বাড়তে থাকা তাপপ্রবাহ নিয়ে উদ্বেগ বাড়ছে কেন্দ্রের

বাড়তে থাকা তাপপ্রবাহ নিয়ে উদ্বেগ বাড়ছে কেন্দ্রের

বদল আসছে আবহাওয়া৷ ক্রমেই বদলে যাচ্ছে বিশ্বের জলবায়ু৷ হাজারো নিষেধাজ্ঞা থেকে গিয়েছে খাতায় কলমে৷ তাতে কর্ণপাতও করেনি মানুষ৷ এই পরিস্থিতির মধ্যেই উদ্বেগজনক তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক৷ তাদের পরিসংখ্যান বলছেন, ২০২১ সালে ভারত সহাসাগরের উপর দিয়ে ৬টি তাপপ্রবাহ বয়ে গিয়েছে৷ তাও মাত্র ৫২ দিনের মধ্যে৷ বঙ্গোপসাগরের পরিস্থিতি আরও উদ্বেগজনক৷ ৬টির মধ্যে ৪টি দুর্যোগই হয়েছে বঙ্গোপসাগরে৷  রাজ্যসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, দেশের চারপাশে যে কটি মহাসাগর রয়েছে, প্রত্যেকটির উপরেই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে৷ পুরনো রেকর্ড ভেঙে তাপপ্রবাহের নতুন রেকর্ড গড়ছে৷ যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি৷ ভারত মহাসাগরে যে তাপপ্রবাহ সৃষ্টি হচ্ছে, সেটি কোনও বিচ্ছিন্ন ঘটনা…
Read More
কালিম্পং এর সর্বদলীয় বৈঠক

কালিম্পং এর সর্বদলীয় বৈঠক

পাহাড়ে পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন নিয়ে সর্বদলীয় বৈঠক। শনিবার কালিম্পং শহরের একটি বেসরকারি হোটেলে বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের PPS নিয়ে আমন্ত্রণ জানানো হলেও এদিনের বৈঠকে কোন কোন দল উপস্থিত হয় তাও ছিল দেখার বিষয়। পাশাপাশি দেখার বিষয় এদিনের বৈঠক থেকে পাহাড়ের ভবিষ্যৎ কোনদিকে গড়ায়।
Read More
আরও একটি ক্যাঙারু শাবক উদ্ধার

আরও একটি ক্যাঙারু শাবক উদ্ধার

আরও একটি ক্যাঙারু শাবক উদ্ধার। তবে এবার জীবিত নয় মৃত অবস্থায় ক্যাঙারু শাবক উদ্ধার করলো বন দফতর। এই নিয়ে কয়েকঘন্টার ব্যবধানে চারটি ক্যাঙারু উদ্ধারের ঘটনা ঘটলো জলপাইগুড়ি তে । প্রথম দুটি ক্যাঙারু উদ্ধার হয় শুক্রবার রাতে বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন গজলডোবার ক্যানেল রোড এলাকা থেকে। রাতেই শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ফাড়া বাড়ি এলাকা থেকে আরও একটি ক্যাঙারু উদ্ধার হয়। এদিন সকালে ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকা থেকে আরও একটি ক্যাঙারু শাবক উদ্ধার হয়। তবে এটি মৃত অবস্থায় উদ্ধার হয়েছে বলে বন দফতর জানিয়েছে। একের পর এক ক্যাঙারু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যাঙারু গুলো কে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে প্রাথমিক তদন্তে অনুমান…
Read More
নতুন রূপ নিয়ে হাজির হলো করোনা

নতুন রূপ নিয়ে হাজির হলো করোনা

বিগত দু বছর ধরে প্রতি নিয়ত নিজের রূপ বদলেছে করোনা সংক্রমণ। এইমুহূর্তে ওমিক্রন যে শেষ করোনা ভাইরাস প্রজাতি নয় তা আগেই জানিয়ে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে দাবি করা হয়েছিল যে, আরও শক্তিশালী করোনা প্রজাতি আসছে। সেই আশঙ্কাই এবার সত্যি হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন আরও এক করোনা প্রজাতির সন্ধান মিলেছে যাকে 'এক্সই' বলা হচ্ছে। এই প্রজাতি ওমিক্রনের থেকে ১০ শতাংশ বেশি সংক্রামক বলে দাবি করা হচ্ছে। ডেলটাক্রন, নিওকোভের পর এই প্রজাতি নিয়ে যথেষ্ট চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কী ভাবে উৎপত্তি হল এই করোনা প্রজাতির? 'হু' দাবি করছে, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই এই প্রজাতির…
Read More
কম ভোল্টেজের নতুন ইলেকট্রিক মোটরলঞ্চ করল কির্লোস্কর

কম ভোল্টেজের নতুন ইলেকট্রিক মোটরলঞ্চ করল কির্লোস্কর

নতুন পণ্য এবং পরিষেবার মাধ্যমে সর্বদাই গ্রাহকদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে কির্লোস্কর অয়েল ইঞ্জিনস লিমিটেড (কেওইএল)। সেই  কথা মাথায় রেখেই এবার কেওইএল লঞ্চ করল উচ্চ-দক্ষতা সম্পন্ন কম ভোল্টেজ ইলেকট্রিক মোটর। যা সমস্ত শিল্পের অ্যাপ্লিকেশন মেশিনকে শক্তি প্রদান করবে।উচ্চ-শ্রেণীর কর্মক্ষমতা এবং দক্ষতা নিশ্চিত করতে কেওইএল-র এই মোটরগুলি উচ্চ-গ্রেডের তামার তার দিয়ে তৈরি।  শুধু তাই নয় এটি বিআইএস-অনুমোদিত এবং এনএবিএএল-স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষিত। প্রত্যাশিত কাজ সম্পাদন করার লক্ষ্যে কির্লোস্কর অয়েল ইঞ্জিন  ইলেকট্রিক মোটরস বাজারে একটি দুর্দান্ত প্রবেশ করেছে৷ উল্লেখ্য, এই মোটর রেঞ্জ চালু করার মাধ্যমে, কির্লোস্কার অয়েল তার ইঞ্জিনস দলের উদ্ভাবনী পণ্য সরবরাহের উদ্যোগকে সমর্থন করে, যা তার সীমাহীন ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ।…
Read More
ইভোকাস ব্ল্যাক অ্যালাকালাইন ওয়াটার

ইভোকাস ব্ল্যাক অ্যালাকালাইন ওয়াটার

বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার মতো সেলিব্রিটিরা ইভোকাস ব্ল্যাক অ্যালাকালাইন ওয়াটার পান করেন। ব্ল্যাক অ্যালকালাইন ওয়াটারে উচ্চমাত্রার পিএইচ (৮+) ও ৭০টিরও বেশি মিনারেল থাকে, যেগুলি স্বাস্থ্যের পক্ষে উপকারী। মণীশ মালহোত্রা বলেন, এটা স্বাস্থ্যকর এবং বয়স বাড়ার সঙ্গে তাল রেখে শরীরের প্রতি নজর রাখার জন্য কার্যকর। সাধারন জলের পিএইচ হল ৭ এবং মিনারেল শূন্য। কিন্তু ব্ল্যাক মিনারেল ওয়াটারে পিএইচ ৮ থেকে ৮.৪ এবং ৭০টিরও বেশি মিনারেল থাকে। এগুলি শরীরকে ‘লেস অ্যাসিডিক’, ‘ওয়েল হাইড্রেটেড’ ও ‘ডিটক্সড’ রাখে, ফলে সার্বিকভাবে শরীরের পক্ষে ভাল। এখন অধিকসংখ্যক সেলিব্রিটিরা এই ‘হেলদি ওয়াটারের’ দিকে ঝুঁকছেন বলে মনে করা হচ্ছে আগামীদিনে ‘ব্ল্যাক অ্যালকালাইন ওয়াটার’ হয়ে উঠবে পাণীয় জলের ক্ষেত্রে…
Read More
শুরু হতে চলেছে পরীক্ষা

শুরু হতে চলেছে পরীক্ষা

আগামী কাল থেকেই শুরু হতে চলেছে পরীক্ষা। বিগত বছরের মতো এ বছরেও বাংলা, ইংরেজি, হিন্দি এবং অলচিকি, এই চারটি ভাষায় প্রশ্নপত্র হচ্ছে উচ্চ মাধ্যমিকে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির এগারটি বিষয়ে অলচিকি ভাষায় প্রশ্নপত্র করা হচ্ছে। দুই শ্রেণি মিলিয়ে মোট ২২ টি বিষয়ের প্রশ্নপত্র হচ্ছে অলচিকি ভাষায়। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৪৫ হাজার বলে জানা গিয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।   তিনি আরও জানিয়েছেন, এ বছর একাধিক কন্ট্রোল রুমের ব্যবস্থা থাকছে। শহর তথা জেলায় জেলায় এই কন্ট্রোল রুম থাকার কারণে আইনশৃঙ্খলার বিষয়ে সময় মতো সাহায্য পাওয়া যাবে বলে জানান তিনি। এছাড়াও হেল্প…
Read More
ধেয়ে আসছে বিপদ

ধেয়ে আসছে বিপদ

আবার একবার বিপদের আশংকা৷ সংকটে নীল গ্রহ! পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশালাকৃতি গ্রহাণু৷ জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, ১ এপ্রিল পৃথিবীর একেবারে কাছে চলে আসবে এটি৷ এই গ্রহাণু আকারে কুতুব মিনিরের চেয়ে প্রায় ৩.৫ গুণ বড়৷ জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি একেবারে পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাবে৷  নাসা জানিয়েছে, এই গ্রহাণুর নাম Dubbed 2007 FF1৷ এটি অন্যান্য গ্রহাণু থেকে অনেকটাই আলাদা৷ আয়তনেও বিশাল৷ চওড়ায় ২৬০ মিটারেরও বেশি৷ ১ এপ্রিল পৃথিবীর খুব কাছে চলে আসবে Dubbed 2007 FF1৷ তবে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ বা নীল গ্রহের বুকে আছড়ে পড়ার সম্ভাবনা নেই৷ এই গ্রহাণুর গতিপথের সঙ্গে পৃথিবীর দূরত্ব থাকবে মাত্র ৭৪,২৩,০৪৬। পৃথিবীর একদম কাছে চলে আসায় এটিকে বলা…
Read More
নিরোগস্ট্রিটের প্রশংসায় প্রধানমন্ত্রী

নিরোগস্ট্রিটের প্রশংসায় প্রধানমন্ত্রী

ভারতের প্রথম ও বিশ্বের দ্রুত বর্ধনশীল প্রযুক্তি-চালিত আয়ুর্বেদীয় চিকিৎসকদের প্লাটফর্ম ‘নিরোগস্ট্রিট’ (NirogStreet) ভারত ও বিশ্বের অন্যান্য স্থান থেকে তাদের ‘ক্যাপাসিটি বিল্ডিং’, ‘কমিউনিটি বিল্ডিং’ ও আয়ুর্বেদীয় চিকিৎসার প্রসারের জন্য প্রশংসা অর্জন করে চলেছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে নিরোগস্ট্রিটের কর্মধারার প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ৬ বছর আগে আয়ুর্বেদীয় ঔষধের বাজার ছিল প্রায় ২২,০০০ কোটি টাকার। বর্তমানে যোগা ও আয়ুর্বেদের প্রতি ঝোঁক বৃদ্ধি পাওয়ায় তার পরিমাণ সারা বিশ্বে বেড়ে হয়েছে ১,৪০,০০০ কোটি টাকা। তিনি উল্লেখ করেন কিভাবে নিরোগস্ট্রিটের প্রযুক্তি-চালিত আয়ুর্বেদা হেলথকেয়ার ইকোসিস্টেম বিশ্বের সর্বত্র আয়ুর্বেদ চিকিৎসকদের প্রত্যক্ষভাবে সাধারন মানুষের সঙ্গে সংযুক্ত করে চলেছে এবং ৫০,০০০-এরও বেশি চিকিৎসক…
Read More
কিছুটা হলেও স্বস্তি পেল শান্তিপ্রসাদ

কিছুটা হলেও স্বস্তি পেল শান্তিপ্রসাদ

তৎপরতার সঙ্গে কাজ চলছে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায়। অবশেষে স্বস্তি৷ আপাতত সিবিআই জেরার মুখোমুখি হতে হবে না এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে৷ সিবিআই আর তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না বলে শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশ, শান্তিপ্রসাদকে আর জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে সিবিআইয়ের কাছে যেতে হবে না। আগামী সোমবার পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে৷  বৃহস্পতিবার গ্রুপ ডি মামলায় এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা৷ তবে গতকাল সন্ধ্যায় তিনি সিবিআই দফতরে হাজিরা দেননি৷ কলকাতা…
Read More
এবার রাজ্য থেকেও উঠলো কোভিডবিধি

এবার রাজ্য থেকেও উঠলো কোভিডবিধি

কেন্দ্রের সিদ্ধান্তকে সহমত জানালো রাজ্য সরকারও। বাংলা থেকে উঠে যাচ্ছে করোনার বিধিনিষেধ। বিবৃতি প্রকাশ করে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। যে বিজ্ঞপ্তি নবান্ন থেকে জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার সময় সময়ে একাধিক বিধিনিষেধ জারি করেছিল এতদিন ধরে। তবে এখন বাংলার সমগ্র পরিস্থিতি এবং সংক্রমণের হার, তথ্য পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, রাজ্যের কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। আর যে নিয়ম লাগু ছিল তা এখন তোলা যেতে পারে। সেই প্রেক্ষিতেই জানান হচ্ছে যে, এতদিন যে নিয়ম, বিধি জারি ছিল করোনার কারণ তা আজ থেকেই তুলে নেওয়া হল। যদিও নিজেদের সুরক্ষায় সবাই যেন মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার…
Read More