18
Jan
আগামী ২৬ জানুয়ারিতে বুধবার দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস৷ এরই মধ্যে বড়সড় নাশকতার ছক কষছে সন্ত্রাসবাদীরা এমনটাই খবর গোয়েন্দা সূত্রে৷ তাঁদের নিশানায় রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রজাতন্ত্র দিবসের ঠিক এক সপ্তাহ আগে উঠে এল এমনই বিস্ফোরক তথ্য৷ গোয়েন্দা সূত্রে খবর, এই বিষয়ে ন’পাতার একটি রিপোর্ট তৈরি করেছে দেশের গোয়েন্দা সংস্থা। সেখানেই এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলার সময় হামলার ছক কষছে সন্ত্রাসবাদীরা৷ ওই অনুষ্ঠানে শুধু প্রধানমন্ত্রী নন, উপস্থিত থাকবেন বহু নেতা-মন্ত্রী ও বিশিষ্ট জনেরা৷ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান-এশিয়ার এই পাঁচ দেশের অতিথিদের আপ্যায়ণ করার কথাও রয়েছে নয়াদিল্লির। পাকিস্তান, আফগানিস্তান…
