23
Nov
আরো একবার খবরের শিরোনামে এলো রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করল রাজ্য সরকার। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগে দুর্নীতি বিষয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন। আজ সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে আবেদন করেছে রাজ্য। মামলা আংশিক গ্রহণ করলো ডিভিশন বেঞ্চ। নথি দিয়ে আবেদনের নির্দেশ ডিভিশন বেঞ্চের। আগামীকাল এই মামলার শুনানি হতে পারে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ নিয়ে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই তদন্তভার সিবিআইকে দিয়েছিল আদালত। এদিকে, মধ্যশিক্ষা পর্ষদের কাছে এসএসসি’র…
