ব্যবসা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্রেকাস্টে জরুরি আমন্ড

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্রেকাস্টে জরুরি আমন্ড

প্রতি বছর ১৪ নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ভারতে প্রায় ৭২ মিলিয়নেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০১৯ সালে প্রকাশিত ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের রিপোর্ট অনুসারে বিশ্বব্যাপী ৪৬৩ মিলিয়নেরও বেশি প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত এবং ২০৪৫ সালের মধ্যে এই সংখ্যা ৭০০ মিলিয়নে পৌঁছে যাবে। গবেষণায় দেখা গেছে আমন্ড বাদামের পুষ্টিকর প্রোফাইল টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ কার্যকরি।  ডায়াবেটিস হল একটি লাইফস্টাইল ডিজিজ। সেই কারণে জীবন যাত্রায় শৃঙ্খলা ভীষণ জরুরী। তাই অনিয়মিত জীবনযাত্রার কারণে ইনসুলিন আবিষ্কারের ১০০ বছর পরেও টাইপ ২ ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা আজ লক্ষাধিক। অভিনেত্রী সোহা আলি খান বলেন, ডায়াবেটিসকে নিয়ন্ত্রন করতে গেলে খাদ্য তালিকায় আমন্ড বাদামের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। কারণ…
Read More
এবার কে বসছেন অর্পিতা ঘোষের পদে?

এবার কে বসছেন অর্পিতা ঘোষের পদে?

গত বছরে নিজের পদে ইস্তফা দেন সাংসদ অর্পিতা ঘোষ। সেই সময় থেকে খালিই ছিল ওই পদ, এবার ওই পদ পূরণ করতে তার জায়গায় আসছেন লুইজিনহো ফেলেইরিও। তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে আসন্ন রাজ্যসভার একটি আসনের নির্বাচনে লুইজিনহো ফেলেইরিওকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। আজ দলের তরফে টুইট করে এই কথা জানানো হয়েছে। আসলে এটি অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসন। বিধানসভা সূত্রে খবর, আগামী সোমবার মনোনয়ন জমা দেবেন ফেলেইরো। প্রসঙ্গত, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের এই নেতা সম্প্রতি কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আগামী ২৯ নভেম্বর এই আসনে ভোট গ্রহণের জন্য মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে বলে আগেই জানানো হয়েছে।…
Read More
মুকুল রায়ই থাকছেন পিএসির পদে

মুকুল রায়ই থাকছেন পিএসির পদে

আগামী কিছুদিনের জন্য মুলতুবি রইলো পিএসির মামলা৷ বিগত বেশ কয়েকদিন যাবৎ মামলা চলছে মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ নিয়ে৷ তবে এবার ঘোষণা হলো সুপ্রিম কোর্টের নির্দেশিকা না আসা পর্যন্ত বহাল থাকবে মুকুল রায়ই থাকছেন ওই পদে৷ জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। ২১ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতুবি করলেন তিনি৷  কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং বিধানসভার অধ্যক্ষ সুপ্রিম কোর্টে ২ টি মামলা দায়ের করেছিলেন৷ ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানির সম্ভাবনা। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী দীনদয়াল ভট্টাচার্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। অধ্যক্ষ জানান, আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।…
Read More
লঞ্চ হল মার্স রিগলির মেড ইন ইন্ডিয়া ফর ইন্ডিয়া গ্যালাক্সি চকলেট

লঞ্চ হল মার্স রিগলির মেড ইন ইন্ডিয়া ফর ইন্ডিয়া গ্যালাক্সি চকলেট

বিশ্বের শীর্ষস্থানীয় চকলেট প্রস্তুতকারী সংস্থা মার্স রিগলির একটি গ্লোবাল আইকনিক ব্র্যান্ড হল গ্যালাক্সি চকলেট। ভারতীয় গ্রাহকদের জন্য এই গ্যালাক্সি চকলেট এখন থেকে ভারতেই তৈরি করতে চলছে সংস্থাটি। উল্লেখ্য, ভারতে তৈরি হওয়া মার্স রিগলির প্রথম চকোলেট ব্র্যান্ড হল স্নিকারস। এই লঞ্চের সাথেই গ্যালাক্সি, মার্স রিগলির পোর্টফোলিও-র দ্বিতীয় চকলেট ব্র্যান্ড হয়ে উঠল যা স্থানীয়ভাবে ভারতে তৈরি করা হবে। পুনের চকোলেট কারখানায় গ্যালাক্সি চকলেট তৈরি করবে সংস্থাটি। গ্যালাক্সির যাত্রা শুরু হয় ১৯৬০ সালে। তারপর থেকেই চকলেট খাওয়ার অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে চলেছে গ্যালাক্সি। এবারও তার ব্যতিক্রম হয়নি। গ্যালাক্সি ভারতীয় গ্রাহকদের জন্য সিগনেচার রেসিপি এনেছে - গ্যালাক্সির স্মুথ মিল্ক এবং ক্রিস্পি রেঞ্জ যথাক্রমে ১০…
Read More
কমপ্যাক্ট হ্যাচব্যাক সেগমেন্টে বিপ্লব ঘটাবে সেলেরিও

কমপ্যাক্ট হ্যাচব্যাক সেগমেন্টে বিপ্লব ঘটাবে সেলেরিও

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড(এমএসআইএল) বাজারে আনতে চলেছে বহু প্রতীক্ষিত কমপ্যাক্ট হ্যাচব্যাক-স্টাইলিশ অল-নিউ সেলেরিও। আইডল স্টার্ট-স্টপ প্রযুক্তি সহ এই নতুন সেলেরিও পরবর্তী প্রজন্মের ডুয়াল জেট এবং ডুয়াল ভিভিটি কে-সিরিজ ইঞ্জিন দ্বারা চালিত। যা ড্রাইভিং-এ এক বিশেষ অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া এর মাইলেজও দুর্দান্ত, ২৬.৬৮ কিলোমিটার। সব মিলিয়ে এই নতুন সেলেরিও, কমপ্যাক্ট হ্যাচব্যাক সেগমেন্টে বিপ্লব ঘটাতে প্রস্তুত। অল-নিউ সেলেরিও-র ড্রাইভিং অভিজ্ঞতা, জ্বালানি-দক্ষতা সহ আকর্ষণীয় মূল্য গ্রাহকদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। প্রথম প্রজন্মের সেলেরিও অটো গিয়ার শিফট (এজিএস) টু-পেডেল প্রযুক্তিতেও পরিবরতন এনেছে। উল্লেখ্য, অল-নিউ সেলেরিও এর উন্নত বৈশিষ্ট্য, স্টাইলিশ নতুন ডিজাইন এবং পরবর্তী প্রজন্মের পাওয়ারট্রেন শহুরে গ্রাহকদের কাছে টানতে সাহায্য করবে। মারুতি সুজুকি…
Read More
ফ্লিপকার্ট-কিরানা প্রোগ্রাম আয় বৃদ্ধিতে সক্ষম

ফ্লিপকার্ট-কিরানা প্রোগ্রাম আয় বৃদ্ধিতে সক্ষম

ফ্লিপকার্ট-কিরানা প্রোগ্রাম অন্যান্য বিভিন্ন সুবিধা প্রদানের সাথে সারা দেশে কিরানা অংশীদারদের গড় মাসিক ডেলিভারি আয় প্রায় ৩০% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। ২০২০ সালে প্রায় ৫০,০০০কিরানা অংশীদার ফ্লিপকার্টের সাথে যুক্ত হয়। উল্লেখ্য, মহামারি চলাকালীন কিরানা ডেলিভারি পার্টনারদের বীমা কভার প্রদান করে ফ্লিপকার্ট। যার ফল স্বরূপ চলতি বছরে ১ লাখেরও বেশি কিরানা অংশীদার ফ্লিপকার্টে যোগদান করেছে। আসামের কয়েকহাজার কিরানা অংশীদারদের এই ফ্লিপকার্ট-কিরানা প্রোগ্রামের  মাধ্যমে সক্ষম করা হচ্ছে যা ডিজিটাল প্রশিক্ষণ এবং আপস্কিলিংও প্রদান করে। এরফলে কিরানা অংশীদাররা তাদের সন্তানদের শিক্ষার জন্য সঞ্চয় থেকে শুরু করে করে ঋণ পরিশোধ এবং অন্যান্য ব্যক্তিগত প্রয়োজন মেটাতে পরবে। বর্তমানে, ফ্লিপকার্ট সারা দেশে ১ লক্ষেরও বেশি কিরানার…
Read More
প্রয়াগের অ্যাম্বাসেডর অজয় দেবগন

প্রয়াগের অ্যাম্বাসেডর অজয় দেবগন

ভারতের শীর্ষস্থানীয় কল এবং স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড প্রয়াগ বলিউড সুপারস্টার অজয় দেবগনকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। অজয় দেবগনের সাথে যোগসাজশ প্রয়াগ ব্র্যান্ডকে গ্রাহকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে। ‘প্রয়াগ কোয়ালিটি বেমিসাল - লিখ কে লে লো’ ট্যাগ লাইনের সাথে প্রয়াগ তার নতুন ক্যাম্পেইনটি বাজারে আনতে চলেছে। প্রয়াগের লক্ষ্য হল তাদের ব্র্যান্ডের স্বীকৃতিকে আরও শক্তিশালী করে তোলা এবং সুপারস্টার অজয় দেবগনের সাথে প্রচারের মাধ্যমে দেশ ব্যাপী গ্রাহকদের কাছে তা পৌঁছে দেওয়া। প্রয়াগের সিইও নীতিন আগরওয়াল এইবিষয়ে বলেন,  অজয় দেবগনকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা আনন্দিত। অজয় দেবগন, বহুমুখী প্রতিভার শক্তি, অনবদ্য শৈলী এবং প্রতিভা প্রয়াগের পরিপূরক। ব্র্যান্ড এবং…
Read More
গ্রামীণ এলাকায় ৫জি কভারেজ

গ্রামীণ এলাকায় ৫জি কভারেজ

শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর, ভোডাফোন আইডিয়া লিমিটেড (ভিআইএল) এবং তার প্রযুক্তিগত পার্টনার নোকিয়া ঘোষণা করেছে, ভারতের গ্রামীণ এলাকায় কানেক্টিভিটি আনতে ভিআই পার্টনার নোকিয়ার ৫জি ট্রায়াল শুরু করেছে। এই ট্রায়ালটি সরকার কর্তৃক বরাদ্দকৃত ৩.৫ জিএইচজেড স্পেকট্রাম ব্যান্ডে ৫জি ব্যবহার করেছে। ট্রায়ালের জন্য গান্ধীনগরে ৫জি স্পেকট্রাম বরাদ্দ করা হয়েছে। নোকিয়ার সাথে ভিআই-এর এই ৫জি ট্রায়াল, গ্রামীণ এলাকায় নির্ভরযোগ্য এবং উচ্চ-গতির সংযোগ প্রদান করবে। যা ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া ভিশনকে সমর্থন করে। এই ট্রায়াল চলে ১৭.১ কিলোমিটার এলাকা জুড়ে। ট্রায়ালের সময় নোকিয়ার সলিউশন ব্যবহার করে ভিআই সফলভাবে ১০০এমবিকিউএস গতি প্রদান করবে। এছাড়াও ট্রায়ালের জন্য ভিআই, নোকিয়ার এয়ারস্কেল রেডিও পোর্টফোলিও এবং মাইক্রোওয়েভ ই-ব্যান্ড সলিউশন ব্যবহার…
Read More
অভিভাবকদের উদ্দেশ্যে নয়া ঘোষণা ব্রাত্যর

অভিভাবকদের উদ্দেশ্যে নয়া ঘোষণা ব্রাত্যর

এবার আর কোনো বাধা রইল না। পূর্ব ঘোষণা অনুযায়ী, কলকাতা হাই কোর্টের রায়ে অবশেষে চলতি মাসেই ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷ আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস নেওয়া হবে৷ কী ভাবে ক্লাস হবে সে সম্পর্কেও নির্দেশিকাও জারি করা হয়েছে৷ কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে অনেক অভিভাবকই এখনও নিশ্চিত হতে পারেননি যে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন কিনা। সেই ব্যাপারে আশ্বস্ত করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বললেন, স্কুলে যাওয়া আবশ্যক নয়।  স্কুল খোলার পর সংক্রমণ বাড়বে, এই নিয়ে যে চিন্তা দেখা যাচ্ছে অভিভাবক মহলে তা অজানা নয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তাই এই ইস্যুতে আলোকপাত করে তিনি স্পষ্ট…
Read More
খারিজ করা হলো স্কুল খোলা নিয়ে জনস্বার্থ মামলা

খারিজ করা হলো স্কুল খোলা নিয়ে জনস্বার্থ মামলা

অবশেষে কেটে গেলো সমস্ত আইনি জট৷ স্বীকৃতি দেওয়া হলো রাজ্য সরকারের সিদ্ধান্তকেই৷ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷ আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস নেওয়া হবে৷ কী ভাবে ক্লাস হবে সে সম্পর্কেও নির্দেশিকা জারি করা হয়েছে৷ কিন্তু স্কুল খোলা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী।সেই মামলার শুনানি ছিল আজ বৃহস্পতিবার৷  শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ৯-১২ কোনও ছাত্রের অভিভাবক আদালতে এলেন না কেন? তাঁরা যদি মনে করতেন তাঁরা অসুবিধার সম্মুখীন হবেন, তাহলে অবশ্যই আদালতের দ্বারস্থ হতেন। আপনি এই মামলা করেছেন কার স্বার্থে? অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট…
Read More
রাজ্যের সরকারের সিদ্ধান্তে বাদ পড়লো বালি

রাজ্যের সরকারের সিদ্ধান্তে বাদ পড়লো বালি

রাজ্যের তরফে পূর্ব ঘোষিত পুরসভা ভোটের সময়কে সম্মতি জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশন ঠিক করে নিয়েছে যে আগামী মাসের ১৯ তারিখ কলকাতা এবং হাওড়া পুরভোট। এরই মাঝে ৬ বছরের সিদ্ধান্ত বদলে নিতে চলেছে নবান্ন। ফের হাওড়া পুরসভা থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে বালি পুরসভাকে। এমন সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। অর্থাৎ হাওড়া থেকে ফের একবার আলাদা হয়ে যাচ্ছে বালি। প্রথম দফায় রাজ্যের ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া পুরসভা এবং বালি পুরসভার সংযুক্তিকরণ করেন। কিন্তু সেই সিদ্ধান্ত সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি এবং ক্ষোভ জমতে থাকে বালির বাসিন্দাদের মধ্যে। শেষ লোকসভা নির্বাচনে এর প্রভাব পড়েছিল কারণ সেখানে অধিকাংশ ওয়ার্ডে হেরে গেছিল শাসক শিবির।…
Read More
অর্থ মন্ত্রকের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী নিজেই

অর্থ মন্ত্রকের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী নিজেই

রাজ্যের উপনির্বাচনে জয়ী প্রাথীদের শপথ গ্রহণের দিন ছিলো আজ। বেশ কিছু রদবদল এসেছে মন্ত্রিসভায়। বাংলার বিধানসভা নির্বাচনের আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছিলেন যাতে তাঁকে নির্বাচনে না দাঁড় করানো হয়। শারীরিক অসুস্থতার কারণেই প্রার্থী হতে চাননি অমিত মিত্র। মমতা অবশ্য সেই অনুরোধ রেখেছিলেন এবং খড়দহ থেকে প্রার্থী হয়েছিলেন কাজল সিনহা। তারপর ওই কিছু পরিবর্তন হয়েছে এবং তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে ঘাসফুল সরকার। এবারেও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ছিলেন তিন বারের অর্থমন্ত্রী অমিত মিত্র, তবে এই অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায় যেন রেখেও রাখলেন না। বরং বলা ভালো রাখতে পারলেন না। অর্থমন্ত্রী হলেন না অমিত মিত্র কিন্তু পেলেন বড় দায়িত্ব। আজ বাংলার মন্ত্রিসভায়…
Read More
পুরী জগন্নাথ দেব দর্শনে উৎসাহি পূন্যার্থীদের জন্য এবার অসম থেকে উত্তরবঙ্গ হয়ে সোজা পুরী পর্যন্ত স্পেশাল প্যাকেজ ট্রেন ছাড়তে চলেছে উত্তর-পূর্ব রেলওয়ে।

পুরী জগন্নাথ দেব দর্শনে উৎসাহি পূন্যার্থীদের জন্য এবার অসম থেকে উত্তরবঙ্গ হয়ে সোজা পুরী পর্যন্ত স্পেশাল প্যাকেজ ট্রেন ছাড়তে চলেছে উত্তর-পূর্ব রেলওয়ে।

পুরীর জগন্নাথ দেব দর্শনে উৎসাহি পূন্যার্থীদের জন্য এবার অসম থেকে উত্তরবঙ্গ হয়ে সোজা পুরী পর্যন্ত স্পেশাল প্যাকেজ ট্রেন ছাড়তে চলেছে উত্তর-পূর্ব রেলওয়ে। আইআরসিটিসি-র উদ্যোগে আগামী ডিসেম্বর মাসের ২১তারিখ থেকে সাত দিনের ২৮তারিখ পর্যন্ত প্যাকেজ পদ্ধতিতে এই ট্রেনটি ডিব্রুগড় থেকে ছাড়তে চলেছে রেলওয়ে। মঙ্গলবার এক সাংবাদিক সন্মেলন করে আইআরসিটিসি-র রিজিওন্যাল ম্যানেজার এই তীর্থ পর্যটনের কথা জানান। তিনি আরও জানান, ডিব্রুগড় থেকে ট্রেনটি তার নির্দিষ্ট সময়ে ছেড়ে  নিউজলপাইগুড়ির পথ ধরে সোজা উড়িষ্যার পুরী স্টেশনে গিয়ে থামবে। সেখানে আইআরসিটিসি-র নির্দিষ্ট করা হোটেলে যাত্রীদের তোলা হবে। এরপর প্যাকেজ অনুযায়ী পুরীর জগন্নাথ দেব দর্শন করানো হবে সংস্থার গাইড দিয়েই। পরবর্তী দিনগুলিতে পুরীর পার্শ্ববর্তী সাইট সিন,…
Read More
বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

রাজ্যে চলছে পূজার মরশুম। এরই মাঝে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সংস্কৃতির অন্যতম পীঠস্থান নিঃসন্দেহে কলকাতা। নাচ-গান, বাজনা- সবেতেই রয়েছে কলকাতা। বিশ্বখ্যাত শিল্পীরা জন্ম নিয়েছেন এই তিলোত্তমাতেই। আর সেই সংস্কৃতিকেই এবার আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের হাত ধরেই প্রথমবার কলকাতায় আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক সংগীত উৎসব। সোমবার একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে তো একের পর এক উৎসব। দুর্গাপুজো, কালীপুজোর পরই আবার ছটপুজো জগদ্ধাত্রী পুজো রয়েছে। আবার পরের মাসেই বড়দিন ও বর্ষবরণের উৎসবে মাতবেন আমজনতা। কিন্তু বছর পেরিয়ে নতুন বছরের শুরুতেও যে শহরজুড়ে উৎসবের আমেজ থাকবে, তা বলাই বাহুল্য। কারণ জানুয়ারির ৭ তারিখ…
Read More