ফ্লিপকার্টে ‘বিগ মিলিয়ন মোটো ডিলস’ নিয়ে এলো মোটোরোলা

ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেইজ সেল শুরু হয়ে গিয়েছে। এবছর সেল চলাকালীন মোটোরোলা নিয়ে এসেছে #BigBillionMotoDeals। এই সেল শুরু হয়েছে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে। মোটোরোলার এই নতুন অফারে দুর্দান্ত সব স্মার্টফোন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য দামে।

বাজেট সাশ্রয়ী দামে প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে হাজির হয়েছে মোটোরোলা এজ ৭০ ফিউশন। ৩০ হাজার টাকার নিচে সেরা অলরাউন্ডার এই ফোনটিতে রয়েছে ১.৫কে কার্ভড ডিসপ্লে, ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর। এর দাম শুরু হচ্ছে ২৯,৯৯৯ টাকা থেকে।

৪০ হাজার টাকার নিচে সেরা ফ্ল্যাগশিপ কিলার মোটোরোলা এজ ৭০ প্রো। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০৫ এক্সট্রিম প্রসেসর, ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১৪৪ হার্জ ডিসপ্লে। দাম শুরু ৩৬,৯৯৯ টাকা থেকে।

৪৫ হাজার টাকার নিচে সেরা ক্যামেরা এক্সপেরিয়েন্স নিয়ে এসেছে মোটোরোলা এজ ৭০ প্রো প্লাস। এতে রয়েছে কোয়াড ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৩.৫এক্স পেরিস্কোপ জুম এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং। দাম ৪৪,৯৯৯ টাকা।

এছাড়াও ২০ হাজার টাকার নিচে সেরা ব্যাটারি পারফরম্যান্স দিতে আসছে মোটো জি৩৭ পাওয়ার। এতে মিলবে ৩ দিনের ব্যাটারি ব্যাকআপ সহ ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫জি কানেক্টিভিটি। এর দাম শুরু মাত্র ১৬,৯৯৯ টাকা থেকে। তাই সেল চলাকালীন শীঘ্রই আপনার পছন্দের মোটোরোলা ফোনটি বেছে নিন ফ্লিপকার্ট থেকে।