ব্যবসা

অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স

অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স

অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স প্রাইভেট লিমিটেড তাদের প্রিমিয়াম অফারিং ‘স্টার্লিং রিজার্ভ ব্লেন্ড ১০’-এর একটি ‘আর্থ এডিশন’ নিয়ে এসেছে। নতুন লিমিটেড এডিশন প্যাকেজিংয়ের মাধ্যমে পরিবেশ সচেতনতার প্রসারের প্রতি গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করা হবে। ‘স্টার্লিং রিজার্ভ ব্লেন্ড ১০ আর্থ এডিশন’-এর প্যাকেজিং খুবই সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্যাক হস্তশিল্পীদের দ্বারা ‘আপসাইক্ল্‌ড ফ্যাব্রিক ডিসকার্ডস’ ব্যবহার করে নির্মিত। এই উদ্যোগের মধ্য দিয়ে ২৫ মিলিয়ন লিটারের বেশি জল সাশ্রয় করেছে ‘স্টার্লিং রিজার্ভ ব্লেন্ড ১০’। ৭৫০মিলি প্যাকেজিংয়ে উপলব্ধ এই ‘আর্থ এডিশন’ পাওয়া যাবে তিনটি রঙে – মাস্টার্ড ইয়েলো, পার্পল ও গ্রীন। নতুন প্যাকটির মাল্টিপারপাস ফিচারের ফলে এটি ‘কালেক্টর্স আইটেমে’ পরিণত হয়েছে। এটি অন্যান্য কাজের জন্য ‘রিইউজ’…
Read More
শিলিগুড়িতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের প্রথম প্রিমিয়াম লাক্সারি শোরুম

শিলিগুড়িতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের প্রথম প্রিমিয়াম লাক্সারি শোরুম

https://youtu.be/HK9p70ekRBY শিলিগুড়ি সেবক রোডে চালু হল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের প্রথম সিগনেচার শোরুম- ডি'সিগনিয়া । উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রথম এবং জাতীয় স্তরে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এটি পঞ্চম ডি'সিগনিয়া স্টোর। এক ঝলমলে অনুষ্ঠানের মাধ্যমে এই সিগনেচার শোরুমের উদ্বোধন করেন প্রখ্যাত অভিনেত্রী ও মডেল মধুমিতা সরকার। শোরুমের উদ্বোধন করে মধুমিতা বলেন, শিলিগুড়িতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিগনেচার শোরুম ডি'সিগনিয়া উদ্বোধন করা খুবই আনন্দের। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস কারুশিল্প শিল্পের মধ্যে সেরা। এখানে হালকা ফ্যাশনের গহনা সহ ঐতিহ্যবাহী অ্যান্টিক গহনার সম্ভারও বিপুল। এছাড়া এই সিগনেচার শোরুমে পোলকি, এবং কুন্দন কালেকশনেরও বিশাল সম্ভার আছে। তবে সব চেয়ে আর্কষনীয় হল হীরের গহনার কালেকশন। সব রকম…
Read More
বিতর্কই মূল বিপত্তির কারণ, পদ থেকে অপসারিত হলেন মহুয়া

বিতর্কই মূল বিপত্তির কারণ, পদ থেকে অপসারিত হলেন মহুয়া

বিতর্কের জল গড়ালো অনেক দূর। সরে যেতে হলো নিজের পদ থেকে। অবশেষে অপসারিত হতে হলো সভাপতিকে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি পদ থেকে অপসারিত মহুয়া দাস। উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে বিতর্কের জেরে অপসারিত হলেন তিনি। এ বছর উচ্চমাধ্যমিকের রেজাল্ট বিতর্কের জেরেই এই অপসারণ। উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করার সময় মহুয়া দাস জানিয়েছিলেন, উচ্চমাধ্যমিকে সর্বাধিক ৪৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছে মুসলিম কন্যা রুমানা সুলতানা। মেয়েটি যে ইসলাম ধর্মাবলম্বী, একথা বেশ কয়েকবার উচ্চারণ করেন মহুয়া। এই কথাই বিপত্তির কারণ হয়ে ওঠে। চলতি মাসের শেষেই মহুলা দায়ের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল৷ তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য৷ দ্রুত দায়িত্ব…
Read More
সোনির ‘এক্স-সিরিজ’ রেঞ্জের পার্টি স্পিকার্স

সোনির ‘এক্স-সিরিজ’ রেঞ্জের পার্টি স্পিকার্স

সোনি ইন্ডিয়া এক নতুন রেঞ্জের মেগা বাস ও লাইভ সাউন্ড-যুক্ত ওয়্যারলেস পোর্টেবল স্পিকার নিয়ে এসেছে – এসআরএস-এক্সপি৭০০, এসআরএস-এক্সপি৫০০ ও এসআরএস-এক্সজি৫০০। এগুলি ইন্ডোর ও আউটডোর অ্যাক্টিভিটির জন্য যথেষ্ট উপযোগী। যেকোনও ধরণের মিউজিকের জন্য এই স্পিকারগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে। তিনটি স্পিকারই ব্লুটুথ কমপ্যাটিবল, ফলে স্পিকারের সঙ্গে ব্লুটুথ সম্পন্ন ডিভাইসের সরাসরি সংযোগ ঘটানো যায়। ১০ অগাস্ট থেকে ১৬ অগাস্ট পর্যন্ত এক্স-সিরিজ স্পিকার প্রি-বুকিং করা হলে ১৪৯০ টাকা মূল্যের সোনি এফ-ভি১২০//সি মাইক্রোফোন কোনও বাড়তি ব্যয় না করেই পাওয়া যাবে। প্রোডাক্টটি বুক করা যাবে সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, মেজর ইলেক্ট্রনিক স্টোর্স ও ই-কমার্স পোর্টালগুলি থেকে।
Read More
MTV ও Unacademy-র সঙ্গীত সন্ধ্যা

MTV ও Unacademy-র সঙ্গীত সন্ধ্যা

গান আবেগ প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এই কথা মাথায় রেখে ভারতের ১ নং ইয়ুথ এন্টারটেইনমেন্ট ব্র্যান্ড MTV ও Unacademy যৌথভাবে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৩ আগস্ট  থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টার সময় এমটিভি- তে এই অনুষ্ঠানটি দেখা যাবে। লাকি আলী, সোনু নিগম,কৈলাশ খেরের মতো প্রতিভাবান সংগীতশিল্পীদের সাথে বাদশা, দর্শন রাভাল, অর্জুন কানুনগো, বেনি দয়াল, পাপন, আরমান মালিক- অমল মল্লিক, হর্ষদীপ কৌর, মোনালি ঠাকুর, রোচক কোহলি, অসীস কৌর, স্নেহা খানওয়ালকর, আস্থা গিল, রিততলোয়ার, লিজো এবং কিং-এর মতো নতুন শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন। উল্লেখ্য, এই অনুষ্ঠানে মেলোডী থেকে ইলেক্ট্রিফাইং বিট অর্থাৎ প্রতিটি সঙ্গীতপ্রেমীর জন্য কিছু না কিছু অনুষ্ঠান থাকবে। আশা…
Read More
স্কুল খুলেছে রাজ্যে মিলেছে সবুজ সংকেত

স্কুল খুলেছে রাজ্যে মিলেছে সবুজ সংকেত

ধীরে ধীরে কম হচ্ছে করোনা সংক্রমনের গ্রাস। গত দেড় বছরের বেশি সময় ধরে করোনার তান্ডবে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এবার সেই পরিস্থিতি শিথিল হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন রাজ্য। আগামী ১৬ অগস্ট থেকে স্কুল খুলছে উত্তরপ্রদেশে। ৫০ শতাংশ পড়ুয়াকে স্কুলে ডেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করার ছাড়পত্র দিয়েছে যোগী সরকার। রাজস্থান সরকারও আগামী ১ সেপ্টেম্বর থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং ইনস্টিটিউশন খোলার সিদ্ধান্ত নিয়েছে। সেখানেও স্কুলে ৫০ শতাংশ পড়ুয়াকে ডেকে ক্লাস শুরু করার সবুজ সঙ্কেত দিয়েছে সে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। অন্যদিকে, পুজোর পর বাংলায় স্কুল খোলার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। রাজস্থান সরকারের…
Read More
রাজ্য সরকারের তরফে বদলে দেওয়া হচ্ছে ইসলাম ধর্মের উৎসব উপলক্ষে ছুটির দিন

রাজ্য সরকারের তরফে বদলে দেওয়া হচ্ছে ইসলাম ধর্মের উৎসব উপলক্ষে ছুটির দিন

চলতি মাসে আর কদিন পরই আসন্ন ইসলাম ধর্মের মহরম উৎসব। প্রতি বছর নিয়ম করে বিশেষ দিনে মহরম উপলক্ষে সরকারি কর্মচারীদের ছুটি মেলে রাজ্যে। এ দিন উৎসব উপলক্ষে সরকারি ছুটি মেলে রাজ্য সরকারের তরফে। কিন্তু এবার চলতি বছর থেকে বদলে যাচ্ছে এই ছুটির দিন। নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ আগস্টের বদলে ২০ আগস্ট রাজ্যে পালিত হবে মহরম। ক্যালেন্ডার অনুযায়ী, ২০২১ সালের ১৯ আগস্ট আশুরার শেষ দিন অর্থাৎ ইসলাম ধর্মমতে ওই দিনই মহরম উদযাপিত হয়। তবে চলতি বছর তিথির হেরফেরে ২০ তারিখ ইসলাম ধর্মের ‘শোকের দিন’ পালিত হবে। এই মর্মে কেন্দ্রের তরফেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী…
Read More
বিভিন্ন শহরে পেট্রোলের ডিজেলের দাম কত? জেনে নিন

বিভিন্ন শহরে পেট্রোলের ডিজেলের দাম কত? জেনে নিন

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব পড়েনি দেশের বাজারে। দীর্ঘ ২৫ দিন ধরে স্থির রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। IOCL- এর ওয়েবসাইট অনুযায়ী বর্তমানে দিল্লি তে পেট্রোলের দাম ১০১.৮৪ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা।বিগত মে মাসের পর থেকে প্রায় বেড়েই চলেছে পেট্রোলের দাম অর্থাৎ ৪২ দিনে প্রতি লিটার পেট্রোলের দাম প্রায় ১১.৫২ টাকা বেড়ে গিয়েছিল এবং ডিজেলের দাম বেড়েছে প্রায় ৯.০৮ টাকা। বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে থাকে পার্থক্য। যথা- নয়াদিল্লি- পেট্রোল ১০১.৮৪ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা,মুম্বই- পেট্রোল ১০৭.৮৩ টাকা, ডিজেল ৯৭.৪৫ টাকা,চেন্নাই- পেট্রোল ১০২.৪৯ টাকা, ডিজেল ৯৪.৩৯ টাকা,কলকাতা- পেট্রোল ১০২.০৮ টাকা, ডিজেল ৯৩.০২ টাকা,বেঙ্গালুরু- পেট্রোল ১০৫.২৫ টাকা,…
Read More
নতুন স্মার্টফোন – নোকিয়া সি২০ প্লাস

নতুন স্মার্টফোন – নোকিয়া সি২০ প্লাস

রিলায়েন্স জিওর সঙ্গে এক এক্সক্লুসিভ পার্টনারশিপ-সহ এইচএমডি গ্লোবাল নিয়ে এসেছে একটি নতুন স্মার্টফোন - নোকিয়া সি২০ প্লাস। নোকিয়া সি-সিরিজের সঙ্গে গ্রাহকদের জন্য রয়েছে জিওএক্সক্লুসিভ প্রোগ্রামে যুক্ত হওয়ার অফার, যেমন দামে ১০ শতাংশ বা ১০০০ টাকা সাশ্রয়। এছাড়া উৎসবের মরশুমের আগে জিওএক্সক্লুসিভ প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকরা পাবেন ৪০০০ টাকার সুবিধা। নতুন নোকিয়া সি২০প্লাস ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ স্ক্রিন, ৪৯৫০এমএএইচ ব্যাটারি, ১.৬ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর, ডুয়াল রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম (গো এডিশন), ও ফেস আনলকের মতো প্রাইভেসি ফিচার। ফোনটির সঙ্গে পাওয়া যাবে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ২ বছরের সিকিউরিটি আপডেট। নোকিয়া সি২০প্লাস পাওয়া যাবে দুটি কলারে (ওশান ব্লু ও…
Read More
কানাড়া রোবেকো মিউচুয়াল ফান্ড

কানাড়া রোবেকো মিউচুয়াল ফান্ড

কানাড়া রোবেকো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড একটি নিউ ফান্ড অফার (এনএফও) এনেছে – কানাড়া রোবেকো ভ্যালু ফান্ড। এটি একটি ওপেন-এন্ডেড ইকুইটি স্কিম। কানাড়া রোবেকো ভ্যালু ফান্ড খুলছে ১৩ অগাস্ট এবং বন্ধ হচ্ছে ২৭ অগাস্ট। বিনিয়োগের জন্য নতুন স্কিমটি রি-ওপেন হবে ৬ সেপ্টেম্বর। এই ফান্ডে বিনিয়োগের সর্বনিম্ন অঙ্ক হল ৫০০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে। মান্থলি এসআইপি’র জন্য সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে। কানাড়া রোবেকো ভ্যালু ফান্ড বিভিন্ন ফিনান্সিয়াল প্যারামিটারের ভিত্তিতে ‘আন্ডারভ্যালুড বিজনেসেস’ চিহ্নিত করে নির্বাচন করবে এবং তারপর ‘অপর্চুনিটি সাইজ’ ও ‘রিস্ক লিমিট’ বিবেচনা করে পোর্টফোলিয়ো নির্মাণ করবে। এই ফান্ডের বিনিয়োগ হবে সেইসব বিজনেসেসে…
Read More
এশিয়ান গ্রানিটো’র ডিভেস্টমেন্ট

এশিয়ান গ্রানিটো’র ডিভেস্টমেন্ট

সহযোগী কোম্পানি অ্যাস্ট্রন পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডে থাকা ১৮.৮ শতাংশ অংশ ৪৬.৯৪ কোটি টাকায় ডিভেস্ট করল এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড। এশিয়ান গ্রানিটো ১০ অগাস্ট অ্যাস্ট্রন পেপারের ৮৭.৭৫ লক্ষ ইকুইটি শেয়ার ব্লক ডিলের মাধ্যমে বিক্রয় করেছে প্রতি শেয়ার ৫৩.৫ টাকা দরে। বিক্রয়লব্ধ ৪৬.৯৪ কোটি টাকা ব্যবহৃত হবে এশিয়ান গ্রানিটোর ‘লং টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল’ হিসেবে ও ‘বিজনেস ডেভেলপমেন্ট’ করার কাজে। তাদের সেরামিক টাইলস ও বিল্ডিং মেটেরিয়ালসের মূল ব্যবসার দিকে লক্ষ্য রেখে এশিয়ান গ্রানিটো ৩১ মে তাদের বোর্ড মিটিংয়ে অ্যাস্ট্রন পেপার থেকে ডিসইনভেস্টমেন্ট করার বিষয়টি অনুমোদন করেছে। অ্যাস্ট্রন পেপার বিএসই ও এনএসই-তে তালিকাভুক্ত। প্রসঙ্গত, এশিয়ান গ্রানিটো সম্প্রতি ২২৫ কোটি টাকার একটি রাইটস…
Read More
গোআইবিবো’র ‘প্রাইস লক’ ফিচার

গোআইবিবো’র ‘প্রাইস লক’ ফিচার

ভারতের অগ্রণী অনলাইন ট্রাভেল ব্র্যান্ড গোআইবিবো চালু করল এক ইন্ডাস্ট্রি-ফার্স্ট ফিচার – ‘প্রাইস লক’। এর ফলে বিমানযাত্রীরা সাতদিন অবধি তাদের বিমান ভাড়ার মূল্যের সম্ভাব্য ওঠাপড়া আটকে রাখতে পারবেন। এর উদ্দেশ্য হল টিকিটের দাম না মিটিয়েই যাত্রীরা যেন আগে থেকে বিমানে আসন বুক করে রাখতে পারেন। প্রাইস লকের মাধ্যমে বিমানযাত্রীরা টিকিটের মূল্যবৃদ্ধির হাত থেকেও রক্ষা পাবেন। বিমানযাত্রীরা অনেকসময় যাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তায় থাকেন তারা টিকিট কেটে রাখবেন, নাকি অপেক্ষা করবেন আর দাম বাড়ার ঝুঁকি নেবেন। প্রাইস লক ফিচার এব্যাপারে তাদের সাহায্য করবে। এই সার্ভিসের দ্বারা গ্রাহকরা টিকিটের দাম ১ দিন, ৩ দিন বা ৭ দিন আটকে রাখতে পারবেন সামান্য…
Read More
ভি ‘রেডএক্স ফ্য্যামিলি প্ল্যান’

ভি ‘রেডএক্স ফ্য্যামিলি প্ল্যান’

ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভি তাদের ফ্ল্যাগশিপ রেডএক্স অফারিংস প্রসারিত করল রেডএক্স ফ্যামিলি প্ল্যানে। এরফলে ভি গ্রাহক পরিবারগুলির সদস্যরা দারুণ সুবিধা পাবেন। বর্তমানে বিভিন্ন পরিবারের সদস্যরা আরও বেশি ডেটা ব্যবহার করছেন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন স্কুলিং, এন্টারটেনমেন্ট ও অনলাইন সোশ্যালাইজিংয়ের জন্য। এই প্ল্যানটি তাদের সবরকম প্রয়োজনের কথা মাথায় রেখে আনা হয়েছে, যাতে তাদের সকলেই আনলিমিটেড ডেটা, এন্টারটেনমেন্ট ও ট্রাভেল বেনিফিট পেতে পারেন মাত্র একটি বিলের আওতায় থেকে। ১৬৯৯ টাকা ও ২২৯৯ টাকার ভি রেডএক্স ফ্যামিলি প্ল্যানে যথাক্রমে ৩ জন ও ৫ জন ফ্যামিলি মেম্বারকে অন্তর্ভুক্ত করা যাবে। প্রত্যেক কানেকশনে আনলিমিটেড ৪জি ডেটা ছাড়াও ভি রেডএক্স ফ্যামিলি প্ল্যানে ভি রেডএক্স প্ল্যানের…
Read More
আইআইটি মাদ্রাজ অনলাইন ডেটা সায়েন্স প্রোগ্রাম

আইআইটি মাদ্রাজ অনলাইন ডেটা সায়েন্স প্রোগ্রাম

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ তাদের অনলাইন ডেটা সায়েন্স প্রোগ্রামের পরবর্তী ব্যাচে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। অনলাইন ডেটা সায়েন্স প্রোগ্রামের জন্য আবেদনের শেষ তারিখ ৩০ অগাস্ট। আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারেন - https://onlinedegree.iitm.ac.in। ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য এই প্রোগ্রামে যোগ দিতে হলে আবেদনকারীকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং দশম শ্রেণীতে ইংরেজি ও অঙ্ক নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। পরবর্তী কোয়ালিফায়ার ব্যাচের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরে। এই প্রোগ্রামের ফাউন্ডেশন লেভেলে ২৭টি রাজ্য ও ৫টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। এই প্রোগ্রামে যোগ দেওয়ার অর্থ আইআইটি মাদ্রাজ থেকে পড়াশোনা করার সুযোগ পাওয়া। ছাত্রছাত্রীরা তাদের অন-ক্যাম্পাস…
Read More