ব্যবসা

প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে নিসান ইন্ডিয়া

প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে নিসান ইন্ডিয়া

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস পালন করছে নিসান ইন্ডিয়া। এই উপলক্ষে দেশের গ্রাহকদের ৭২০টিরও বেশি নতুন নিসান ম্যাগনাইট ডেলিভারি দেওয়া হচ্ছে। ভারতের গ্রাহকদের নিকট প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষায় নিসানের এই পদক্ষেপ। একইসঙ্গে একমাসব্যাপী ১২তম ‘হ্যাপি উইথ নিসান’ আফটারসেলস সার্ভিস ক্যাম্পেন শুরু করল নিসান ইন্ডিয়া। ‘হ্যাপি উইথ নিসান’ ক্যাম্পেন চলাকালীন গ্রাহকরা নানারকম বিশেষ সুবিধা পাবেন, যেমন ফ্রি ৬০-পয়েন্ট ভেহিকেল চেক-আপ, ফ্রি কার টপ ওয়াশ, ফ্রি অয়েল ফিল্টার, নির্বাচিত পার্টস ও অ্যাক্সেসরিজে ৫০ শতাংশ অবধি ডিসকাউন্ট ও লেবার চার্জে ২৫ শতাংশ অবধি ডিসকাউন্ট। বর্তমানে অল-নিউ নিসান ম্যাগনাইট নিসান ইন্ডিয়া ডিলারশিপ ও ওয়েবসাইটে বুকিং চলছে প্রারম্ভিক মূল্যে। এই বিগ, বোল্ড, বিউটিফুল ও ‘কারিসমাটিক’ এসইউভি পাওয়া…
Read More
শিলিগুড়ি শহরে নজরদারি বাড়াতে পর্যাপ্ত সিসিটিভি লাগানোর আবেদন শিলিগুড়ি পুলিশ কমিশনারের

শিলিগুড়ি শহরে নজরদারি বাড়াতে পর্যাপ্ত সিসিটিভি লাগানোর আবেদন শিলিগুড়ি পুলিশ কমিশনারের

উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী শিলিগুড়ি শহরের নিরাপত্তা , অপরাধমূলক কাজকর্ম কমাতে পর্যাপ্ত সিসিটিভি লাগানোর আবেদন জানালেন পুলিশ কমিশনার। সূত্রের খবর শহর যত বড়ো হচ্ছে ততই উড়ে এসে জুড়ে বসা লোকজন শহর শিলিগুড়িতে নানা অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ছে। বিগত একমাসের মধ্যে তিন চারটি ব্যাংক ডাকাতির চেষ্টা, লুঠ , প্রচুর পরিমানে এটিএম কার্ড উদ্ধারে ইতিমধ্যে পুলিশের বিশেষ টিম এসটিএফ অভিযানে নেমেছে।পাশাপাশি রাতে নজরদারি বাড়াচ্ছে পুলিশ। এদিন সাংবাদিক সম্মেলনে শিলিগুড়ি পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং জানান শহরে পর্যাপ্ত সিসিটিভি না থাকায় আমাদের অপরাধ সমাধানের জন্য অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে।তাই আমরা শহরের নামজাদা ব্যাক্তি সহ বিভিন্ন সংগঠনকে আহ্বান জানাবো তারা যাতে এগিয়ে আসেন সিসিটিভি লাগানোর…
Read More
কোলগেট বেদশক্তি টুথপেস্ট

কোলগেট বেদশক্তি টুথপেস্ট

কোলগেট-পামোলিভ (ইন্ডিয়া) লিমিটেড সহযোগিতায় আবদ্ধ হল ওড়িশার পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালুশিল্পী সুদর্শন পটনায়েকের সঙ্গে। এর উদ্দেশ্য হল ওড়িশায় পুরীর সমুদ্রসৈকতে কোলগেট বেদশক্তি টুথপেস্ট বিষয়ক একটি আকর্ষণীয় বালুভাস্কর্য সৃষ্টি করা। এই বালুশিল্পের মাধ্যমে ‘মুহ্‌ স্বছ্‌ তো আপ হেলদি’ বার্তা ছড়িয়ে দেওয়া হবে। সুদর্শন পটনায়েকের বালির মূর্তিতে ফুটিয়ে তোলা হবে কীভাবে মুখের মধ্য দিয়ে জীবানু শরীরে প্রবেশ করে। সেইসঙ্গে সামগ্রিক স্বাস্থ্যের জন্য নিয়মিত ওরাল কেয়ারের গুরুত্ব বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হবে। উল্লেখ্য, ২০২০ সালে কোলগেটের ‘মুহ্‌ স্বছ্‌ তো আপ হেলদি’ ক্যাম্পেন শুরুর সময় থেকেই মানুষকে অবহিত করা হচ্ছে মুখের ভেতরের জীবানু কীভাবে শারীরিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়।
Read More
টিকা নিলেন উত্তরবঙ্গের ওএসডি ডাঃ সুশান্ত রায়

টিকা নিলেন উত্তরবঙ্গের ওএসডি ডাঃ সুশান্ত রায়

করোনার প্রতিষেধক কোভিশিল্ড টিকা নিলেন উত্তরবঙ্গের কোভিড১৯-এর বিশেষ পর্যবেক্ষক সুশান্ত রায়। এদিন বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর হাসপাতালে কোভিড টিকা নিলেন তিনি। প্রথম পর্যায়ের কোভিড টিকা ইতিমধ্যে দেওয়া শেষ হয়েছে। এই কোভিড টিকা প্রথমে প্রথম সারির কোভিড যোদ্ধাদেরই দেওয়া হচ্ছে। সূত্রের খবর প্রথম পর্যায়ে রাজ্য সহ উত্তরবঙ্গেও টিকা নেওয়ার তালিকায় ডাক্তারদের নাম না থাকায় কোভিশিল্ড টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। তবে প্রশাসন এবং স্বাস্থ্যমন্ত্রক নির্দ্বিধায় সেই টিকা নিতে মানুষকে পরামর্শ এবং সচেতন করে। ডাক্তার সুশান্ত রায় জানান এই এখনও প্রথম পর্যায়ে ভ্যাক্সিন প্রদানের কাজ চলছে। স্বাস্থ্য কর্মীরা একে একে সকলে ভ্যাক্সিন নিচ্ছেন। এই ভ্যাক্সিন নিতে ভয়ের কোন কারন নেই। প্রথম ভ্যাক্সিন নেবার…
Read More
কাঠবোঝাই দুই মারুতি আটক বীরপাড়ায়

কাঠবোঝাই দুই মারুতি আটক বীরপাড়ায়

লক্ষাধিক টাকার সেগুন কাঠ সহ দুই গাড়িকে আটক করল বনদপ্তর। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোর রাতে বীরপাড়া পাগলিঝোড়া এলাকায় অভিযান চালায় বনদপ্তরের কর্মীরা। তারা জানিয়েছেন দুটি মারুতি গাড়ি থেকে এই মূল্যবান কাঠ উদ্ধার হয় । যার বাজার দর আনুমানিক দশ লক্ষ টাকা ।উদ্ধারকৃত কাঠ ও গাড়ি দলগাঁও রেঞ্জে নিয়ে আসা হয়েছে।
Read More
বন্ধন ব্যাংকের আর্থিক ফলাফল ঘোষিত

বন্ধন ব্যাংকের আর্থিক ফলাফল ঘোষিত

২০২০-২১ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে বন্ধন ব্যাংক। ব্যাংকের মোট ব্যবসা (ডিপোজিট ও অ্যাডভান্স) ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৫১ লক্ষ-কোটি টাকায় পৌঁছেছে। ২০২০-এর আগস্টে পাঁচ বছর পূর্ণ করা এই ব্যাংক ৫১৯৭টি ব্যাংকিং ইউনিট ও ব্রাঞ্চের মাধ্যমে পরিষেবা দেয় ২.২৫ কোটি গ্রাহককে। ব্যাংকের কর্মীর সংখ্যা ৪৭,২৬০। বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ব্যাংকের আমানত ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট আমানতের পরিমাণ ৭১,১৮৮ কোটি টাকা। ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (সিএএসএ) বেড়েছে ৬২ শতাংশ এবং মোট আমানতের সিএএসএ অনুপাত বর্তমানে ৪৩ শতাংশ। অ্যাডভান্সের দিক থেকে এই ব্যাংকে বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় বৃদ্ধি ঘটেছে ২৩…
Read More
পাহাড়ে বিজেপির বিরুদ্ধে লড়ার প্রস্তাব এলেও প্রত্যাখ্যান করেছেন বিমল, আপাতত নজর ডুয়ার্স

পাহাড়ে বিজেপির বিরুদ্ধে লড়ার প্রস্তাব এলেও প্রত্যাখ্যান করেছেন বিমল, আপাতত নজর ডুয়ার্স

তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে পাহাড়ে উঠতেই নিজের প্রভাব ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিমল গুরুং। এদিন তরাইয়ের দাগাপুরে এক দলীয় কর্মীসভায় যোগ দিয়ে ফের একবার বিজেপির বিরূদ্ধে বিষেদগার উগড়ে দিলেন একদা পাহাড়ের দোর্দন্ডপ্রতাপ নেতা বিমল গুরুং। তিনি জানান পাহাড়ে বিজেপির বিরুদ্ধে লড়তে বিনয় তামাং এর সঙ্গে মধ্যস্থতা করতে রাজ্যের তরফে বিমল গুরুংয়ের কাছে প্রস্তাব এলেও সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন বলে । শিলিগুড়ির দাগাপুরে এদিন এক কর্মিসভা শেষে সাংবাদিকদের একথা জানান গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। তিনি আরও জানান,পাহাড়ে তৃনমূলকে জয়ী করতে একাই সক্ষম। সেখানে বিনয় বা অনীতের প্রয়োজন নেই। তবে এখন তিনি ব্যাস্ত রয়েছেন ডুয়ার্সে। ডুয়ার্সের বিভিন্ন গ্রামে…
Read More
পেট্রোলের মূল্যবৃদ্ধিতে সাইকেল রেলি তৃণমূলের

পেট্রোলের মূল্যবৃদ্ধিতে সাইকেল রেলি তৃণমূলের

পেট্রোল, ডিজেল,রান্না গ্যাস সহ পেট্রোপণ্যের বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিলে নামল দার্জিলিং(সমতল) জেলার তৃণমূল যুব ছাত্র সংগঠন । জানা গেছে এদিন ওই প্রতিবাদ মিছিলটি শিলিগুড়ি কলেজ থেকে কোর্টমোড় হয়ে হিলকার্ট রোড ধরে এয়ারভিউ মোড় পর্যন্ত যায়। এদিনের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন জেলার যুব তৃণমূল সভাপতি কুন্তল রায়, তৃণমূল নেতা নির্ণয় রায়, বিশ্বজিৎ সরকার, চাঁদ ব্যানার্জি সহ অন্যান্য ছাত্র যুব তৃণমূল নেতারা। জেলা যুব সভাপতি কুন্তল রায় জানান দিনের পর দিন তেলের দাম লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন।অথচ কেন্দ্রীয় সরকার এসব কর্ণপাত করছেন না। কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল ছাত্র যুব সংগঠন তাই পথে…
Read More
কৃষি আইনের প্রতিবাদে ট্রাক্টর রেলি ইসলামপুরে

কৃষি আইনের প্রতিবাদে ট্রাক্টর রেলি ইসলামপুরে

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ট্রাক্টর রেলিতে অংশ নিল কয়েকজহাজার মানুষ। জানা গেছে এদিন চাকুলিয়া বিধানসভার বিধায়ক আলী ইমরানের নেতৃত্ব এই ট্রাক্টর রেলি বের হয়। বুধবার এই রেলিকে কেন্দ্র করে সরগরম ছিল শহর ইসলামপুর। বিধায়ক জানান ,ধর্ম এবং জাতের নামে মোদি সরকার যতই সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে বিভাজন করতে চেষ্টা করুক তাতে আর কোনো কাজ হবে না। আজকে তাই সমস্ত কৃষক দল মত নির্বিশেষে এই আন্দোলনে শামিল হয়ে বুঝিয়ে দিয়েছে যে মোদি সরকারের নীতি আর কাজ করবে না ।এখানে হিন্দু মুসলিম শিখ ঈশাই আমরা সব ভাই ভাই হয়ে আছি। এখন সমস্ত কৃষক এক হযেই লড়াই করবো কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে।তিনি বলেন, এদিন প্রায়…
Read More
পেট্রোল পাম্পের মালিককে অস্ত্র দেখিয়ে ছিনতাই

পেট্রোল পাম্পের মালিককে অস্ত্র দেখিয়ে ছিনতাই

বাড়ি ফেরার পথে পেট্রোল পাম্পের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দেড় লক্ষ টাকা ছিনিয়ে নিল ডাকাতদল। এই ঘটনায় পেট্রোল পাম্পের মালিকের ছেলেকে লোহার রড দিয়ে কান ছিড়ে ফেলেছে ডাকাতদল বলে এমনটাই জানা গেছে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বুধিয়া স্ট্যান্ড এলাকায়।ঘটনায় রীতিমত থমথমে অবস্থা মালদার ইংরেজবাজার এলাকা। জানা গেছে , পুকুরিয়া থানার পীরগঞ্জ কুচিয়াহি এলাকায় ওই চিকিৎসক এর একটি পেট্রলপাম্প আছে। সেই পেট্রলপাম দেখাশোনা করে তার বাবা মোহাম্মদ আকিমুদ্দিন। বেশ কিছুদিন আগে ওই চিকিৎসক ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং বর্তমানে সে পেট্রলপাম্পে দেখাশোনা করতেন। মঙ্গলবার রাত্রে তার বাবা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন তখনই বুধিয়া স্ট্যান্ডে বেশ কিছু দুষ্কৃতী তার পথ আটকায়…
Read More
স্টল বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ আলিপুরদুয়ারে

স্টল বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ আলিপুরদুয়ারে

নিউটাউন বাজারে স্টল বন্টন নিয়ে বিস্তর অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে বাজারের কিছু ব্যবসায়ী স্টল না পেয়ে এদিন জেলার সভাপতি মৃদুল গোস্বামী এবং পুরপ্রশাসক মিহির দত্তকে আটকে বিক্ষোভ দেখায় তারা। স্থানীয় সূত্রে জানা গেছে রাতের অন্ধকারে বাজারের স্টল বিক্রি হয়েছে। বাজারের ওই স্টলগুলি তিনতিন বার উদ্বোধন হয় বলেও অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।তাদের অভিযোগ,আমরা স্থানীয় বলে জায়গা পাচ্ছিনা। এই বাজার টিতে ৬৬ টি স্টল রয়েছে।উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ৪ কোটি টাকা ব্যায়ে এই সুপার মার্কেট নির্মান করে।দীর্ঘদিন রাস্তায় বাজার বসেছে।এদিন স্টল ও বাজার উদ্বোধন হওয়ায় ব্যাবসায়ীরা এখন এই বাজারেই বসবেন।যদিও ভোটের মুখে এটি চালু হল।
Read More
”স্তনের ত্বকে হাত না পড়লে ধর্ষণ নয় ”  রায়ের ওপর স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

”স্তনের ত্বকে হাত না পড়লে ধর্ষণ নয় ” রায়ের ওপর স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

ধর্ষণ ও যৌননিগ্রহ নিয়ে বম্বে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিমকোর্ট। জানা গেছে আজ ভারতের শীর্ষ আদালত সুপ্রিমকোর্টে সেই বিষয়ে স্থগিতাদেশ দেন । উল্লেখ্য গতকয়েকদিন আগে বম্বে হাইকোর্টে এক মামলার শুনানির সময় পোশাকের ওপর দিয়ে স্তনে হাত দিলেও ধর্ষণ নয় বলে বিবেচিত হবে এমনই রায় ঘোষণা হতেই বিচারব্যবস্থা নিয়ে শোরগোল পরে যায় দেশজুড়ে। আজ সেই শুনানির ওপর স্থগিতাদেশ দিল মহামান্য সুপ্রিমকোর্ট।
Read More
আমরাও হাতে চুড়ি পড়ে নেই

আমরাও হাতে চুড়ি পড়ে নেই

ধর্মীয় জলসায় এসে জ্বালামুখী বক্তব্য দিলেন আব্বাস সিদ্দিকী। মালদায় এক ধর্মীয় সভায় যোগ দিয়ে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সারা রাজ্য জুড়ে প্রার্থী দেওয়ার ঘোষণা করলেন এই ধর্মীয়নেতা। আব্বাস সিদ্দিকি জানিয়েছেন আসন্ন বিধানসভায় চল্লিশেরও বেশি আসনকে টার্গেট করে এগোচ্ছে তাঁদের নতুন রাজনৈতিক পার্টি ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। তিনি জানান বিজেপি দশটা মারলে আমরা কুড়িটা মারবো। মালদার বামনগ্রামে ধর্মীয় সভায় যোগ দিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন আব্বাস সিদ্দিকীর। জানা গেছে , মঙ্গলবার এক ধর্মীয় জলশায় যোগ দেন তিনি।এরপর প্রকাশ্যে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,আমি বলেছিলাম ৪৪ টা আসন আমাকে দেন আড়াইশো টা আপনি নেন।কিন্তু দেখছি প্রশাসন দিয়ে জুলুম করছে।গায়ের…
Read More
স্মৃতিসৌধ নির্মাণ শিলিগুড়ির ৩২ নং ওয়ার্ডে

স্মৃতিসৌধ নির্মাণ শিলিগুড়ির ৩২ নং ওয়ার্ডে

স্থানীয় মানুষদের প্রচেষ্টায় স্মৃতি সৌধ নির্মাণ হল শিলিগুড়ির সুকান্ত পল্লীতে। জানা গেছে এদিন ৩২ নং ওয়ার্ডে এলাকার স্বরূপ দে, বিরাজ সরকার এবং চন্দ্রিমা রায়ের স্মৃতি সৌধ উন্মোচিত হল। সৌধটি উন্মোচন করেন ওয়ার্ডের বয়ো:জ্যেষ্ঠ মধুরানী দত্ত। পাশাপাশি করোনা সংক্রমন কালে যারা প্রথন সারিতে থেকে কাজ করেছেন তাদেরও স্মারক ও খাদা পরিয়ে সন্মান জানান হয় উদ্যক্তাদের পক্ষ থেকে।এদিন মেডিকেল কলেজের ডিন সন্দিপন সেনগুপ্ত,ডি আই সি ও জগদীশ রায়,চিকিতসক অনিরুদ্ধ ঘোষ সহ বেশ কিছু পুলিশ আধিকারিকদের।উপস্থিত উদ্যক্তা বিকাস সরকার জানান,শুধু স্মৃতি সৌধ নির্মানই নয়,এখন থেকে তারা স্থানীদের যে কোন সমস্যায় পাশে দাড়াবার অঙ্গিকার বদ্ধ হন।
Read More