ব্যবসা

আইনি গেরোয় ওয়েবসিরিজ মিরজাপুর

আইনি গেরোয় ওয়েবসিরিজ মিরজাপুর

আমাজন প্রাইমের একের পর এক ওয়েবসিরিজ জড়াচ্ছে আইনি গেরোয়। তাণ্ডবের পরে এবার বিপাকে অন্যতম জনপ্রিয় ওয়েবসিরিজ মিরজাপুর। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের মিরজাপুরের এক বাসিন্দা এই ওয়েবসিরিজের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছিলেন। সেই জনস্বার্থ মামলার ভিত্তিতেই এবার ওয়েবসিরিজের নির্মাতাদের জন্য বিজ্ঞপ্তি জারি করল সুপ্রিম কোর্ট। এছা়ড়াও যেসমস্ত ওয়েবসিরিজ বা ছবি আগামী দিনে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আসছে সেগুলির বিষয়বস্তু, কনটেন্ট যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। মিরজাপুরের ওই সাংবাদিকের দাবি ছিল, আমাজন প্রাইমের ওয়েবসিরিজ মিরজাপুর উত্তরপ্রদেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং বিশেষ এক গোষ্ঠীর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।
Read More
ভ্রাম্যমান রক্তদান শিবিরের আয়োজন স্বেচ্ছাসেবী সংস্থার

ভ্রাম্যমান রক্তদান শিবিরের আয়োজন স্বেচ্ছাসেবী সংস্থার

ভ্রাম্যমান রক্তদান শিবিরের আয়োজন এবং সমাজসেবা মূলক কাজে নিযুক্ত ব্যক্তিদের সম্বর্ধনা দিল শিলিগুড়ির সূর্য নগর সমাজ কল্যাণ সংস্থা। জানা গেছে এদিন মৈনাক ট্যুরিস্ট লজে এই অনুষ্ঠানটি শুরু হয়। সংস্থার সদস্যরা জানিয়েছেন তাদের এই ২২ তম ভ্রাম্যমান রক্তদান শিবির একসপ্তাহব্যাপি বিভিন্ন এলাকায় চলবে। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।সংস্থার সদস্যরা জানিয়েছেন এই রক্তদান শিবির ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে।
Read More
দুয়ারে সরকার কর্মসূচীর পর দুস্কৃতির তাণ্ডব কামাখ্যাগুড়িতে

দুয়ারে সরকার কর্মসূচীর পর দুস্কৃতির তাণ্ডব কামাখ্যাগুড়িতে

দুয়ারে সরকার কর্মসূচিতে তান্ডব চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি মিশন হাইস্কুলে। জানা গেছে গতকাল বুধবার কামাখ্যাগুড়ি স্কুলের মাঠে দুয়ারে সরকারের শিবির বসে। শিবিরে স্কুলের যাবতীয় আসবাব, বেঞ্চ, টেবিল, চেয়ার ব্যবহার করা হয় বলে জানা গেছে। এদিন প্রায় সন্ধ্যা ৭ পর্যন্ত এই কর্মসূচী চলে তারপর বৃষ্টির রাতে দুস্কতিরা হামলা চালায় বলে অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষ । অভিযোগ স্কুলের প্রায় ৮ বেঞ্চ, ভাঙচুর করে দুস্কৃতি এছাড়াও লাইব্রেরি থেকে কিছু ফেলা দেয় । এছাড়াও স্থানীয় আরও অভিযোগ উঠে আসছে মাঝে মধ্যেই স্কুলে অসমাজিক কার্যকালাপ চলায় কিছু অসাধু ব্যক্তি । এর আগেও স্কুলের বিভিন্ন জিনিস চুরির ঘটনাও ঘটে তবে প্রশ্ন স্কুলে নৈশ প্রহরী…
Read More
রাজবংশী কালচারাল একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বংশীবদন বর্মন

রাজবংশী কালচারাল একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বংশীবদন বর্মন

রাজবংশী কালচারাল একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর নির্মাণের শুভ উদ্বোধন করলেন রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বংশীবদন বর্মন। এদিন আলিপুরদুয়ারের বীরপাড়ায় এই ভবন তৈরির কাজের সূচনা করলেন রাজবংশী এই নেতা। জানা গেছে পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদের পক্ষ থেকে বীরপাড়াতে বহু প্রতীক্ষিত রাজবংশী কালচারাল একাডেমী তৈরী হচ্ছে।এজন্য রাজ্য সরকার ১ কোটি টাকা বরাদ্ধ করেছে। এদিন বংশীবদনের সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা পরিষদের সহ সভাধিপতি মনোরঞ্জন দে সহ বিশিষ্ট ব্যাক্তিরা। বিধানসভা ভোটের মুখে উত্তরবঙ্গের ভূমিপুত্রদের মন পেতে এবার আসরে নামলো রাজ্যসরকার।আলিপুরদুয়ার শহরের কাছে বীরপাড়াতে বৃহস্পতিবার রাজবংশী কালচারাল একাডেমীর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বংশীবদন বর্মন।
Read More
ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত কোয়েলের বাড়িতে গেলেন মন্ত্রী অরূপ ও গৌতম

ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত কোয়েলের বাড়িতে গেলেন মন্ত্রী অরূপ ও গৌতম

গত বুধবার রাতে ধুপগুড়ির জলঢাকা ব্রিজে ভয়াবহ দুর্ঘটনায় নিহত চোদ্দজনের মধ্যে শিলিগুড়ির দুর্গাদাস কলোনীর নবম শ্রেণীর কোয়েল বর্মনের বাড়ি গেলেন রাজ্যের পূর্ত এবং ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, এ রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। জানা গেছে , রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে কোয়েলের পরিবারের হাতে আড়াই লক্ষ টাকা তুলে দেন রাজ্যের পূর্ত এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ও পর্যটন মন্ত্রী গৌতম দেব।উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃনমূলের সভাপতি রঞ্জন সরকার সহ একাধিক নেতৃত্বরা।মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমারা তাদের পাশে এসে দাঁড়িয়েছি।ঘন কুয়াশার জন্য এই দূর্ঘটনা তবে যারা গাড়ী চালান তাদের অত্যন্ত শর্তকতা অবলম্বন…
Read More
ফ্লিপকার্ট স্মার্টফোন কেনা সহজতর করল

ফ্লিপকার্ট স্মার্টফোন কেনা সহজতর করল

‘ফ্লিপকার্ট স্মার্টপ্যাক’ নামে এক অভিনব অফার নিয়ে এসেছে ফ্লিপকার্ট। ১৭ জানুয়ারি থেকে শুধুমাত্র ১২ বা ১৮ মাসের স্মার্টপ্যাক সাবস্ক্রিপশন দিয়ে গ্রাহকরা তাদের পছন্দমাফিক নতুন স্মার্টফোন কিনতে পারবেন ফ্লিপকার্ট অ্যাপ থেকে। এজন্য সম্পূর্ণ মানিব্যাকের সুবিধাও মিলবে। এই অফারের মাধ্যমে গ্রাহকরা তাদের প্রিয় ওটিটি প্লাটফর্ম, হেলথকেয়ার, ফুড অ্যান্ড বেভারেজ ও অন্যান্য সার্ভিস পাওয়ার সুযোগ নিতে পারবেন। প্রত্যেক দেশবাসী যেন তাদের পছন্দের একটি স্মার্টফোন নিজের করে নিতে পারেন, সেই প্রচেষ্টাতেই ফ্লিপকার্টের এই বিশেষ স্মার্টপ্যাক অফার। ফ্লিপকার্ট স্মার্টপ্যাক প্ল্যান পাওয়া যাবে ৬০০০ টাকা থেকে ১৭০০০ টাকা মূল্যের সকল বিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ডের মডেলের ক্ষেত্রে। ফ্লিপকার্ট স্মার্টপ্যাক অফারের মাধ্যমে গ্রাহকদের পক্ষে নতুন স্মার্টফোন কেনা আরও সহজ…
Read More
শুরু হবে দুয়ারে চাল প্রকল্প

শুরু হবে দুয়ারে চাল প্রকল্প

অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি দুয়ারে চাল প্রকল্প কর্মসূচির সূচনা করলেন। সবার ঘরে ঘরে ভাল চাল পৌছনোর উদ্যোগ নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। গ্রাম ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকদের এই প্রকল্পে ব্যবহার করা হবে। কার্ড হোল্ডারদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ব্যবহারযোগ্য ব্যাগের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছন হবে এই রেশন। এই প্রকল্পে সরকারের কোষাগারে ৮৩০ কোটি টাকার ব্যয় হবে।
Read More
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধর , এবং সেই ঘটনাকে নিয়ে রাজনৈতিক রঙ লেগে উত্তেজনা ছড়াল মালদার হরিশচন্দ্রপুর থানার বাড়িয়াল এলাকায়। জানা গেছে ঘটনার সূত্রপাত মহম্মদ বেলাল নামে এক ব্যক্তি পাওনা টাকা চাইতে গেলে কয়েকজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। এরপর এই ঝামেলা গড়ায় হাতাহাতিতে।আক্রান্ত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চিকাৎসাধীন। এই ঘটনায় রাসেদ আলী, বাসেদ আলী, সামজেদ আলী, সাগর আলী, শাহনওয়াজ আলী নামে পাঁচ ব্যক্তির নাম উঠে এসেছে। স্থানীয় সূত্রে খবর উক্ত ব্যক্তিদের থেকে ১৫ হাজার টাকা পেত মহম্মদ বেলাল এবং সেই টাকা চাইতে গিয়েই বিবাদের সূত্রপাত। এরপর স্থানীয়রা মিলে বকেয়া টাকা পরিশোধের সময়সীমা বাড়িয়ে দিলেও ক্ষান্ত হয়নি…
Read More
পাঁচার ভেস্তে দিল বনকর্মীরা, গ্রেপ্তার এক

পাঁচার ভেস্তে দিল বনকর্মীরা, গ্রেপ্তার এক

প্যাঙ্গলিনের আঁশ পাঁচারের পরিকল্পনা ভেস্তে দিল সারুগারা রেঞ্জের কর্মীরা। বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন , গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তির মোটরবাইককে অনুসরণ করতে করতে তারা বালাসন ব্রিজ সংলগ্ন স্থানে আসে। এর পর ওই ব্যক্তি আরো কয়েকজনের অপেক্ষা করতে থাকতে দেখে বনকর্মীরা ওত পেতে থাকে।এরপর ছয় পাচারকারী ওই আঁশ পাচারের উদ্দেশ্যে জড়ো হলে অভিযান চালায় সারুগাড়া রেঞ্জের বন কর্মীরা। অভিযানের সময় বাকিরা পালিয়ে গেলেও একজনকে আঁশ সহ গ্রেফতার করা হয়। ধৃতের নাম সুজন দাস। সে আলিপুরদুয়ারের পাতালখাওয়ার বাসিন্দা। ধৃতের কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বিপুল পরিমান প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে…
Read More
শিক্ষকদের মান এবং দক্ষতা বাড়াতে অনলাইনে বিশেষ প্রশিক্ষণ

শিক্ষকদের মান এবং দক্ষতা বাড়াতে অনলাইনে বিশেষ প্রশিক্ষণ

লকডাউনে বন্ধ স্কুল কলেজ। উচ্চ প্রাথমিক, হাইস্কুল , কলেজে অনলাইন পদ্ধতিতে পড়াশোনা চললেও প্রাথমিক স্কুলগুলিতে এই ব্যবস্থা বন্ধ রয়েছে।এদিকে কোভিড পরিস্থিতি নতুন শিক্ষাবর্ষও কয়েকমাসের মধ্যে শুরুর সম্ভাবনা এই অবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের মানোন্নয়ন এবং দক্ষতা বাড়াতে অনলাইনে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিল জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা জেলা। আগামী একমাসের মধ্যেই জেলার সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ পর্ব শেষ হবে বলে জানা গিয়েছে। সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক মানবেন্দ্র ঘোষ বলেন, ভিডিওর মাধ্যমে কোর্স মেটেরিয়াল তৈরি করে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হল মোবাইল অ্যাপের সাহায্যে।প্রাক- প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠ্যবিষয়ে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছে রাজ্য সমগ্র শিক্ষা মিশন।সেইমতো কাজ চলছে।বাংলা মাধ্যমের…
Read More
প্রতিষ্ঠা দিবসে শীলার তিন সন্তানকে প্রকাশ্যে আনল বেঙ্গল সাফারি পার্ক

প্রতিষ্ঠা দিবসে শীলার তিন সন্তানকে প্রকাশ্যে আনল বেঙ্গল সাফারি পার্ক

নতুন বছরে পর্যটকদের নতুন উপহার বেঙ্গল সাফারির। কয়েকমাস আগে জন্ম নেওয়া শীলার তিন ব্যাঘ্র সন্তানকে প্রকাশ্যে নিয়ে আসা হল পর্যটকদের জন্য। জানা গেছে এদিন বৃহস্পতিবার পার্কের পঞ্চম প্ৰতিষ্ঠা দিবস উপলক্ষে বনাধিকারীদের উপস্থিতিতে পার্কে ছাড়া হয়। বছরের শুরুতে বেঙ্গল সাফারী পার্কের উপহার রয়্যাল বেঙ্গল টাইগারের তিনটি শাবক। উল্লেখ্য মাস ছয়েক আগে সাফারী পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার শীলা তিনটি বাচ্চা দেয়।তারপর পার্ক কর্তৃপক্ষ তাদের পরিচর্চা করে।ছয়মাস ধরে পরিচর্যা এবং নজরদারিতে রেখে বর্তমানে দর্শকদের সামনে নিয়ে আসা হচ্ছে শাবকগুলি। এখন থেকে পার্কে আসা প্রত্যেক দর্শক শীলার তিন সন্তানকে দেখতে পারবে এবং আরো বেশি পর্যটক পার্কে আসবেন বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ। শীলার তিন শাবক…
Read More
ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ‘নেতাজি মেমোরিয়াল’ বলে ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী

ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ‘নেতাজি মেমোরিয়াল’ বলে ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী

এবছর নেতাজি সুভাষ চন্দ্র বসু বিহারের ১২৫ তম জন্মবার্ষিকী। তাই কেন্দ্রের শাসক দল বিজেপি সাড়ম্বরে পালন করতে চলেছে এই দিন। এই অনুষ্ঠান পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন বছরভর পালিত করা হবে নেতাজির জন্মদিবস। ২০২১-এর ২৩শে জানুয়ারি থেকে ২০২২-এর ২৩শে জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। নেতাজির জন্মদিবস পালনের আবারও আরও এক নয়া সিন্ধান্ত নেয় কেন্দ্র। ভিক্টোরিয়া মেমোরিয়লের নাম বদলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে হতে পারে। তারসাথে যুক্ত হতে পারে আজাদ হিন্দ ফৌজের নাম।
Read More
জালিয়াতি রুখতে বন্ধ হচ্ছে বহু এটিএম

জালিয়াতি রুখতে বন্ধ হচ্ছে বহু এটিএম

সাধারণ মানুষ শিকার হচ্ছেন এটিএম জালিয়াতির। এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা চুরি হওয়ার ঘটনা বাড়ছে। একের পর এক জালিয়াতির ঘটনা ঘটছে। এই কার্ড জালিয়াতির হাত থেকে নিজেদের গ্রাহকদের জন্য নন-ইএমভি এটিএমগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগামী ১ ফেব্রুয়ারি থেকে আর কাজ করবে না এই এটিএমগুলো। অর্থাৎ টাকা তোলার সময় কার্ড মেশিনে আটকে থাকবে। গ্রাহকদের বাঁচাতেই এই সিদ্ধান্ত। এটিএম কার্ড জালিয়াতি রোধে নতুন প্রযুক্তি ব্যবহারের নতুন প্রযুক্তি ব্যবহারের দিকে নজর দিচ্ছে ব্যাঙ্ক।
Read More
জমি ফিরে পেতে রিলে অনশনে ভূমি রক্ষা কমিটি

জমি ফিরে পেতে রিলে অনশনে ভূমি রক্ষা কমিটি

অনিচ্ছুক কৃষকদের জমি ফিরে পেতে ফের রিলে অনশনে বসলেন কাওয়াখালির ভূমি রক্ষা কমিটির। জানা গেছে বিক্ষোভকারীদের দাবি, তাদের কাছ থেকে সরকার বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য এই জমি অধিগ্রহণ করেছেন। কিন্তু বর্তমানে সেই জমি পুঁজিপতিদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। অনশনকারীদের দাবি, তারা কোনো মতেই এই সিদ্ধান্ত মেনে নেবেন না। এই বিষয়ে শিলিগুড়ি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর তাপস চ্যাটার্জি তাদের পাশে থাকার আশ্বাস দেন।
Read More