ব্যবসা

মুম্বই ফিরতেই ড্রাগ মামলায় কঙ্গনাকে জিজ্ঞাসাবাদের দাবি কংগ্রেসের

মুম্বই ফিরতেই ড্রাগ মামলায় কঙ্গনাকে জিজ্ঞাসাবাদের দাবি কংগ্রেসের

মুম্বই ফিরতেই ড্রাগ মামলায় কুইনকে জিজ্ঞাসাবাদের জন্য দাবি তুলল কংগ্রেস। এদিন মহানগরীতে ফিরতেই কংগ্রেসের আইটি সেল ড্রাগ মামলায় সঙ্গে কঙ্গনার যুক্ত একাধিক ভিডিও ও অডিও ক্লিপ ভাইরাল করে বলে জানা গেছে।কংগ্রেসের অভিযোগবলিউডের মাদক যোগের ব্যাপারে তাঁর কাছে কিছু তথ্য রয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে কবে কঙ্গনাকে ডেকে পাঠাবে সেই প্রশ্নও তুলেছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে কঙ্গনার একটি পুরনো ভিডিও টুইট করা হয়। সেই ভিডিওয় কঙ্গনা বলেছিলেন, তিনি একসময়ে মাদকাসক্ত ছিলেন। সেই ভিডিও শেয়ার করে মহারাষ্ট্র কংগ্রেসের সাধারণ সম্পাদর তথা মুখপাত্র শচীন সাওয়ান্ত লিখেছেন, "প্রিয় এনসিবি, তিনি ফিরে এসেছেন। এই ভিডিওর জন্য কবে আপনারা কঙ্গনাকে ডাকছেন? বলিউডের মাদকযোগ…
Read More
ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেল ছয়টি বাড়ি

ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেল ছয়টি বাড়ি

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল তিনটি পরিবারের ছয়টি বাড়ি। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের জটেশ্বরের মিত্রপাড়া এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরবেলা এই আগুন লাগে।শুখা মরশুমে আগুনের তীব্রতা এতটাই দ্রুত ছড়ায় যে প্রাণপণে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি স্থানীয় বাসিন্দারা।তরপর ফালাকাটা থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই পরিবার গুলির কোনো সহায়-সম্পত্তি রক্ষা করা সম্ভব হয়নি।ঘরের সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায় নগদটাকা ও সোনার গয়না। প্রাথমিক তদন্তের পর দমকলের অনুমান ইলেকট্টিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছিল।ছয়টি ঘর পুড়ে যাওয়ায় এখন খোলা আকাশই ভরসা দুর্গত পরিবার…
Read More
পিয়াজিও নিয়ে এল এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটার

পিয়াজিও নিয়ে এল এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটার

পিয়াজিও ইন্ডিয়া লঞ্চ্‌ করল বহুপ্রতীক্ষিত প্রিমিয়াম স্কুটার এপ্রিলিয়া এসএক্সআর ১৬০। ১,২৫,৯৯৭ টাকা মূল্যের এই স্কুটার বুক করা যাবে ৫০০০ টাকা দিয়ে।  এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটারে রয়েছে সিঙ্গল-সিলিন্ডার, ৪-স্ট্রোক, এয়ার-কুলড, ৩-ভাল্ভ ফুয়েল ইঞ্জেকশন ক্লিন এমিশন ইঞ্জিন টেকনোলজি। এর সিটও সুন্দর, বড় ও আরামদায়ক। এই স্কুটারের ফুয়েল ট্যাংকের ধারণ ক্ষমতা ৭ লিটার। এসএক্সআর১৬০-এ রয়েছে ডিজিটাল স্পিড ইন্ডিকেটর, আরপিএম মিটার, মাইলেজ ইন্ডিকেটর, অ্যাভারেজ স্পিড ও টপ স্পিড ডিসপ্লে, ডিজিটাল ফুয়েল ইন্ডিকেটর, ইঞ্জিন ম্যালফাংশন ইন্ডিকেটর, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) ইত্যাদি। গ্রাহকরা মোবাইল কানেক্টিভিটির সুবিধাও বেছে নিতে পারবেন। এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটার পাওয়া যাবে গ্লসি রেড, ম্যাট ব্লু, গ্লসি হোয়াইট ও ম্যাট ব্ল্যাক কলারে।
Read More
ট্রাকের চাকায় পিষ্ট মহিলা,উত্তেজনা জাতীয় সড়কে

ট্রাকের চাকায় পিষ্ট মহিলা,উত্তেজনা জাতীয় সড়কে

১০ চাকার লরি পিষে দিল এক মহিলাকে। জানা গেছে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। পুলিশ জানিয়েছে মৃতার নাম রিতা ছেত্রী । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির চেকপোস্ট মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সালুগাড়ার রিতা ছেত্রী নামে এক মহিলা সকালবেলা বাজারে যাওয়ার যাচ্ছিলেন ।সেসময় একটি মালবাহী ট্রাক ওই মহিলার পিছনে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ ।পুলিশ জানিয়েছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় জাতীয় সড়ক জুড়ে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ কর্মীরা।
Read More
শিলিগুড়িতে ক্রিকেটের উন্নতি নিয়ে সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা অশোকের

শিলিগুড়িতে ক্রিকেটের উন্নতি নিয়ে সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা অশোকের

শিলিগুড়ির ক্রিকেটের উন্নতিতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করলেন শিলিগুড়ির বিধায়ক তথা পুরনিগমের বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্য। জানা গেছে শিলিগুড়িতে ক্রিকেট পরিকাঠামোর উন্নয়নের দাবি জানাতেই সৌরভের সঙ্গে তার দেখা। এদিন কলকাতায় সৌরভের বাড়ি গিয়ে একান্ত কথোপকথনে ক্রিকেটীয় খবরাখবর ছাড়াও ব্যক্তিগত কথা হয়েছে বলে সূত্রের খবর। সৌরভের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে অশোক ভট্টাচার্য সৌরভকে নিজের ব্যক্তিগত পরামর্শও জানিয়েছেন বলে দাবি বিধায়কের। অশোক জানান" কথা প্রসঙ্গে বলেছি ক্রিকেট ওকে জন প্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে । দেশের মানুষ চায় তা যেন অব্যাহত থাকে ।"
Read More
চিতার হানায় জখম এক কিশোরী,আতঙ্ক এলাকায়

চিতার হানায় জখম এক কিশোরী,আতঙ্ক এলাকায়

চিতাবাঘের হানায় জখম হল বছর বারোর এক কিশোরী। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে ফাঁসীদেওয়া ব্লকের বিধাননগর এলাকায়। জানা গিয়েছে বিধাননগর কাজীগজ এলাকায় মিনতি পাহান নামে এক কিশোরীর উপর চিতার হামলা হয়। জখম কিশোরী প্রথমে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও পরবর্তীতে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। ডাক্তাররা জানিয়েছে জখম কিশোরীর মাথায় ও পিঠে মোট নয়টি সেলাই পড়েছে। বর্তমানে জখম কিশোরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে এলাকায় চিতাবাঘের খবর শুনে আতঙ্কে ফাঁসিদেওয়া ব্লকের মানুষ। উল্লেখ্য কিছুদিন আগেও ফাঁসিদেওয়া এলাকায় চিতাবাঘের হানার খবর পাওয়া গিয়েছে। আজ বিধান নগর এলাকায় এমন চিতাবাঘের আক্রমণের ঘটনা এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Read More
বর্ষবরণের রাতে নিষিদ্ধ ডিজে,

বর্ষবরণের রাতে নিষিদ্ধ ডিজে,

বর্ষবরণের রাতে বাজানো যাবে না ডিজে, পোড়ানো যাবে না শব্দবাজি। এমনই সতর্কবার্তা জারি করল পুলিশ প্রশাসন। এছাড়াও মধ্যরাতে মদ্যপদের রুখতে রাস্তায় মোতায়েন থাকবে পুলিশ। গভীর রাতে মদ্যপদের রাস্তায় উচ্ছৃঙ্খল অবস্থায় দেখলেই আটক করা হবে। রাতে 11 টা থেকে ইংরেজবাজার থানার পুলিশ এর 9টি গাড়ি শহরের বিভিন্ন প্রান্তে টহল দেবে থাকবে র্্যাপ পুলিশ ও।বুধবার এই বিষয়ে ইংরেজবাজার থানা আইসি মদন মোহন রায় থানার সমস্ত আধিকারিকদের সাথে তাদের সাথে জরুরি বৈঠক করেন। পাশাপাশি তিনি জানান বর্ষবরণ রাতে শহরে কোন জায়গায় ডিজে ,বক্স ,বাজাতে শোনা গেল সে সমস্ত বক্স ডিজে কে সিজ করা হবে ।পাশাপাশি মদ্যপ অবস্থায় চলাফেরা করলে তাদের বিরুদ্ধে কড়া আইন…
Read More
শিক্ষিকার বদলি রুখতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

শিক্ষিকার বদলি রুখতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

শিক্ষিকার বদলি রুখতে স্কুল চত্ত্বরে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রী এবং অভিভাবকরা।এনিয়ে সরগরম মালদা জেলার চাঁচলের কানাইপুর জুনিয়র স্কুল এলাকা। জানা গেছে এই স্কুল মালদা প্রত্যন্ত গ্রাম্য এলাকায়। স্কুলটি জুনিয়র পর্যন্ত উন্নীত হলেও শিক্ষক মাত্র দুজন। এই প্রেক্ষিতে শিক্ষকের বদলিতে সমস্যায় পড়বে স্কুলের প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী।শিক্ষিকার বদলি রুখতে বেনজির বিক্ষোভ মালদার চাচোল থানা এলাকার কানাইপুর জুনিয়র হাইস্কুলে। পুলিশ ও প্রশাসনের সামনেই স্কুলের টিআইসি সহ অন্যান্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসী ও ছাত্র-ছাত্রীদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকা জুড়ে । পরিস্থিতি স্বাভাবিক করতে পৌঁছায় চাচল থানার পুলিশ । গ্রামবাসীরা জানিয়েছেন, বিগত কয়েক দশক ধরে এলাকায় কয়েকশো ছাত্র-ছাত্রীদের…
Read More
গাছ নিয়ে আড্ডা গাছপ্রেমীদের

গাছ নিয়ে আড্ডা গাছপ্রেমীদের

ব্যতিক্রমী আড্ডা। সাহিত্যবাসর, বইমেলা ,ফুলমেলা এসব সবাই শুনেছি।তবে গাছ নিয়ে আড্ডা? হ্যাঁ আজ কোচবিহারে একটি সামাজিক গ্রুপের সদস্যরা আড্ডা দিল। জানা গেছে এই গ্রুপের সদস্যরা আগামী দিনে গাছেমাটিতে উপযোগী গাছ রোপন , বৃক্ষরোপণ, পরিবেশ বিষয়ক কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেন।কোচবিহার এনএন পার্কে এদিনের এই আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় উপস্থিত ওই গ্রুপের সদস্য শর্মিষ্ঠা দে জানান,আজ সত্যিই খুব ভালো সময় কাটলো গাছতুতো বন্ধুদের সাথে।অনেকের সাথেই আজ প্রথম পরিচয় ,তবুও মনে হয় কতো দিনের চেনা। সকলের সাথে আড্ডা ,গাছ বিনিময় সব মিলে খুব ভালো একটা দিন কাটলো সবার সাথে। তারা জানিয়েছেনিজেদের বাড়িতেই বৃক্ষ জাতীয় চারা গুলোকে অল্প বড় করে ( forest deperment থেকে…
Read More
টেন্ডার প্রক্রিয়ায় বিলম্ব ঘটাচ্ছেন বিডিও, অভিযোগে অফিসে তালা ঝোলাল তৃনমূল বোর্ড

টেন্ডার প্রক্রিয়ায় বিলম্ব ঘটাচ্ছেন বিডিও, অভিযোগে অফিসে তালা ঝোলাল তৃনমূল বোর্ড

উন্নয়নের কাজে টেন্ডার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অভিযোগে তৃনমূল পরিচালিত বোর্ডের সদস্যরা এদিন বিডিও অফিসে তালা লাগিয়ে প্রতিবাদ করল।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার কালচিনি ব্লকে। এদিন বিডিও-র বিরুদ্ধে অভিযোগ আনেন তৃণমূল পরিচালিত কালচিনি পঞ্চায়েত সমিতির শাসক দলের কর্মাধ্যক্ষ ও সদস্যরা।মঙ্গলবার বিকেলে আলিপুরদুয়ারের জেলা শাসকরের সাথে জরুরি বৈঠক সেরে নিজের দপ্তরে ফেরেন কালচিনির বিডিও। কিন্তু অফিসের মূল গেটে তালা ঝুলতে লক্ষ্য করে আচমকাই রাস্তায় বসে পড়েন তিনি।সেখানে বসেই অস্থায়ী ভাবে দপ্তরের বিভিন্ন কাজ সামলাতে শুরু করেন তিনি।ঘটনা চাউর হতেই অসম্ভব চাঞ্চল্য তৈরি হয় বিডিও অফিস চত্বরে।তাঁর ওই অভিনব প্রতিবাদে হতচকিত হয়ে পড়েন ব্লক অফিসে পরিষেবা নিতে আসা সাধারণ মানুষও।বিডিওর সরাসরি অভিযোগ 'দুয়ারে সরকার' কর্মসুচি নিয়ে…
Read More
দ্য স্টাইল আইকন ২০২০

দ্য স্টাইল আইকন ২০২০

এসআর মডেলিং স্টুডিয়োর প্রোজেক্ট রূপে ও এম্পোরিয়াম মার্কেটিং প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় আয়োজিত দ্য স্টাইল আইকন ২কে২০-র গ্র্যান্ড ফিনালে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল স্বস্তিকা ইকো পার্ক রিসর্টে। দ্য স্টাইল আইকন ২কে২০ হল বাংলার সবথেকে আকর্ষণীয় শো। এর ডিরেক্টর সম্রাট রাজপুত, কো-ডিরেক্টর মিস রেশমী দেওকোটা ও প্রোজেক্ট হেড মিঠুন সাহা। এবারের শোয়ের থিম ছিল ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য গাছপালা রক্ষা করা’।  প্রচন্ড প্রতিযোগিতার মধ্য দিয়ে ১০০ জনেরও বেশি অংশগ্রহণকারীর ভিতর থেকে সেরা ৫২ জন দ্য স্টাইল আইকন ২কে২০-এর গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হয়েছিলেন। মহিলা বিজয়ীনিরা হলেন মিস জসরীত কাউর (শিলিগুড়ি) ও খুস্তাবি খান (দার্জিলিং)। পুরুষদের মধ্যে বিজয়ী হয়েছেন রুদ্র বিশ্বাস (শিলিগুড়ি) ও সরফরাজ…
Read More
নতুন বছর থেকে সিনেমা প্রতি পারিশ্রমিক একশো তিরিশ কোটি!

নতুন বছর থেকে সিনেমা প্রতি পারিশ্রমিক একশো তিরিশ কোটি!

বলিউডে অশ্মমেধের ঘোড়া ছোটাচ্ছেন কয়েক বছর ধরে। তাঁর ছবি মানেই সুপারহিট। হ্যাঁ অক্ষয় কুমারের কথাই হচ্ছে । হাতে এখনো রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের কাজ। যেকাজেই হাত দেন সোনায় সোহাগা ! কমেডি থেকে, সিরিয়াস , বা সামাজিক থেকে একশন সমস্ত ছবিতে পারফেকশনিস্ট এর ভূমিকায় দেখতে পাওয়া অক্ষয় কুমার এবার তার পারিশ্রমিক বাড়াতে চলেছেন। বলিউড হাঙ্গামায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এক লাফে নিজের পারিশ্রমিকটা অনেকটাই বাড়িয়ে ফেললেন অক্ষয় ! জানা গিয়েছে, এখন থেকে তিনি নাকি ছবি সই করলেই তাঁকে পারিশ্রমিক হিসেবে দিতে হবে ১৩৫ কোটি টাকা !
Read More
ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে একগুচ্ছ পরিকল্পনা মালদা জেলা পুলিশের

ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে একগুচ্ছ পরিকল্পনা মালদা জেলা পুলিশের

মালদা জেলার যানজটের সমস্যার সমাধানে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে মালদা জেলার পুলিশ প্রশাসন। জানা গেছে এদিন মালদায় নতুন পুলিশ সুপার অফিস ভবনের উদ্বোধন করতে এসে একথা বলেন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ। মঙ্গলবার দুপুর ১২ টায় মালদা শহরের ফুড পার্ক সংলগ্ন এলাকায় পুলিশ সুপার অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি বিশাল গর্গ। তাঁর সঙ্গে ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া , জেলাশাসক রাজর্ষি মিত্র সহ বিভিন্ন পুলিশ আধিকারিকেরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন বিধায়ক নিহার ঘোষ, প্রাক্তন দুই মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী , সাবিত্রী মিত্র মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় মন্ডল প্রমুখ। এদিন…
Read More
কোভিডে আক্রান্ত  দক্ষিণী অভিনেতা রামচরন

কোভিডে আক্রান্ত দক্ষিণী অভিনেতা রামচরন

কোভিডে আক্রান্ত হলেন দক্ষিণী অভিনেতা রামচরন। জানা গেছে কোভিডে আক্রান্ত হলেও উপসর্গ নেই তাঁর। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছে। নিজেই ট্যুইট করে সবাইকে সে কথা জানালেন তিনি ৷রাম চরণ ট্যুইট করে লিখলেন, ‘আমি করোনায় আক্রান্ত ৷ তবে আমার সেরকম কোনও উপসর্গ নেই ৷ নিজেকে কোয়ারেন্টাইন রেখেছি ৷’ রাম চরণ আরও লিখলেন, ‘সবাইকে অনুরোধ করছি ৷ যারা এতদিন আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নিন ৷’ ডিসেম্বরের শুরু থেকে পরিচালক রাজা মৌলির নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন রাম চরণ ৷ এই ছবিতে রাম চরণের সঙ্গে দেখা যাবে অজয় দেবগণ ও আলিয়া ভাটকেও ৷ রাম চরণ করোনায় আক্রান্ত হওয়ার…
Read More