26
Dec
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল মালদার চার শ্রমিকের। চার যুবকের নিথর দেহ গ্রামে ফিরে আসতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। জানা গেছে ওই মৃত চার যুবক মালদার রতুয়া থানার ভাদ গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত চার শ্রমিকের নাম আব্দুল আজিজ (৩৫), হাবিবুর রহমান (৩০), আব্দুল মান্নান (৪৫) এবং মোহাম্মদ জাহির (৩৬)। গত দুই মাস আগে ভাদো গ্রামেরই প্রায় ১৫ জন শ্রমিক হিমাচল প্রদেশ গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে । তাদেরই মধ্যে ওই চার শ্রমিক বুধবার দুপুরে হিমাচল প্রদেশের একটি এলাকায় টাওয়ারের কাজের জন্য ট্রাক্টর করে যাচ্ছিলেন। মাঝপথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে…
