ব্যবসা

শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন চাকরি প্রার্থীদের

শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন চাকরি প্রার্থীদের

শিক্ষক নিয়োগের দাবিতে আজ আলিপুরদুয়ারে ডুয়ার্সকন্যা অভিযান করল চাকরি প্রার্থীরা। বিধানসভা নির্বাচনের আগেই দ্রুত এসএলএসটি পরীক্ষার দাবিতে এদিন প্রায় শতাধিক ডিগ্রিধারী বেকার যুবকরা আন্দোলন করে । তাদের অভিযোগ, বিএড ডিগ্রি করে হাজার হাজার চাকরি প্রার্থী শিক্ষক নিয়োগের স্বপ্ন দেখছে অথচ রাজ্য সরকার সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই । প্যানেল লিস্ট এবং পুরোনো ভাইভা নিয়ে দুর্নীতির বিরুদ্ধেও তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ মিছিল দেখায় ডুয়ার্সকন্যার সামনে । বিগত কয়েক বছর ধরে রাজ্য জুড়ে প্রচুর শিক্ষিত বেকার যুবক বিএড কোর্স কমপ্লিট করে চাকরির আশায় দিন গুনছে। কিন্তু সরকারি নিয়োগ পরীক্ষা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় তারা হতাশ। আগামী বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ পরীক্ষা সহ সমস্ত প্রক্রিয়া…
Read More
ছোটো শহরেও উপস্থিতি মজবুত করছে ফ্লিপকার্ট

ছোটো শহরেও উপস্থিতি মজবুত করছে ফ্লিপকার্ট

ফ্লিপকার্ট দেশজুড়ে তার সাপ্লাই চেইন প্রসারিত করছে। এর লক্ষ্য হল অনলাইনে আসা নতুন ও বর্তমান গ্রাহকদের চাহিদা মেটান ও লক্ষ লক্ষ এমএসএমই, সেলার, হস্তশিল্পী ও কিরানাগুলিকে সাহায্য করা। ফ্লিপকার্টের এই পরিকাঠামোগত বৃদ্ধির কারণ হল আসন্ন উৎসব ও বিগ বিলিয়ন ডেজের আনন্দ গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া। গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছানর জন্য দেশে ৩ হাজারেরও বেশি ফ্যাসিলিটি বাড়ান হয়েছে। এর ফলে ফ্লিপকার্টের সাপ্লাই চেইনের মাধ্যমে ছোটো শহরগুলির বহুসংখ্যক সেলার, এমএসএমই ও কারিগররা সারা দেশের গ্রাহকদের সঙ্গে যুক্ত হতে পারবেন।   দেশজুড়ে ফ্লিপকার্টের ফুলফিলমেন্ট সেন্টার, মাদার হাব ও ডেলিভারি সেন্টারের সংখ্যা বৃদ্ধির ফলে প্রচুর প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হচ্ছে। ফ্লিপকার্টের সঙ্গে যুক্ত দেশের ৫০ হাজারেরও…
Read More
ফ্লিপকার্টের কিরানা পার্টনাররা আসামে ডেলিভারির জন্য প্রস্তুত আছেন

ফ্লিপকার্টের কিরানা পার্টনাররা আসামে ডেলিভারির জন্য প্রস্তুত আছেন

আসন্ন উৎসবের মরশুমে অতিরিক্ত পণ্যসামগ্রী ডেলিভারির চাপ সামলাতে ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়েছে ৫০ হাজারেরও বেশি কিরানা। এদের মধ্যে রয়েছেন আসামের হাজার হাজার খুচরো বিক্রেতা। ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামে যোগ দিয়ে তারা আসন্ন বিগ বিলিয়ন ডেজ চলাকালীন লক্ষ লক্ষ ফ্লিপকার্ট গ্রাহককে নিরাপদ ডেলিভারি দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এই কিরানা প্রোগ্রাম আসাম ও ভারতের অন্যত্র হাজার হাজার কিরানাকে তাদের আয় বাড়াতে এবং নিরাপদ ও স্যানিটাইজড পদ্ধতিতে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক রক্ষা করার দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করছে। আধুনিক প্রযুক্তির সুবিধাগুলিও আয়ত্ত্ব করছেন তারা। গত মার্চ মাসে আসামের ঘিলাগুড়ি গ্রামের ২৮ বছর বয়সী মইনুদ্দিন আহ্‌মেদ ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামে যোগ দিয়েছেন। একটানা লকডাউনের কারণে মইনুদ্দিনের…
Read More
কার্ডিয়োভাস্কুলার ডিজিজ প্রতিরোধে আমন্ড

কার্ডিয়োভাস্কুলার ডিজিজ প্রতিরোধে আমন্ড

টাফ্‌টস ইউনিভার্সিটির (Tufts University) এক সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেছে, প্রতিদিন ৪২.৫ গ্রাম আমন্ড খেলে তা কার্ডিয়োভাস্কুলার ডিজিজ সংক্রান্ত স্বাস্থ্যরক্ষার ব্যয় হ্রাস করতে পারে। আমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়ার অর্থানুকূল্যে এই সমীক্ষাটি চালান হয়েছিল। এই সমীক্ষার উদ্দেশ্য ছিল এলডিএল কোলেস্টেরলের মাত্রায় পরিবর্তনের মাধ্যমে করোনারি হার্ট ডিজিজ প্রতিরোধে আমন্ড গ্রহণ কতটা ব্যয়সাশ্রয়ী তা নির্ণয় করা। প্রতিদিন ৪২.৫ গ্রাম আমন্ড খাওয়া ও না-খাওয়ার মধ্যের সম্পর্ক নির্ধারণের জন্য গবেষকরা একটি মডেল তৈরি করে নিয়েছিলেন।  কার্ডিয়োভাস্কুলার ডিজিজ প্রতিরোধে আমন্ডের ব্যয়-সাশ্রয় বিষয়ক গবেষণার ফলাফলকে স্বাগত জানিয়েছেন ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস কনসাল্টেন্ট শীলা কৃষ্ণস্বামী এবং পাইলেটস এক্সপার্ট ও ডায়েট অ্যান্ড নিউট্রিশন…
Read More
উত্তর-পূর্ব ভারতের নিজের প্রসার ঘটালো অ্যামাজন ইন্ডিয়া

উত্তর-পূর্ব ভারতের নিজের প্রসার ঘটালো অ্যামাজন ইন্ডিয়া

উত্তর-পূর্ব ভারতের ৮ টি রাজ্যে নিজের ডেলিভারি নেটওয়ার্ক বিস্তারের ঘোষণা করল অ্যামাজন ইন্ডিয়া। এবার এই উৎসবের মরসুমে অ্যামাজন ইন্ডিয়া তাদের ৬০ জন অ্যামাজনের মালিকাধীন ব্যক্তি এবং ডেলিভারি সার্ভিস পার্টনারদের সাথে সঙ্গবদ্ধ হয়ে চম্পাই, কোলাসিব, লুমডিং, প্যাসিঘাটান্দ মোকোকচুংয়ের মতো প্রত্যন্ত শহরগুলিতে নিজের বিস্তার স্থাপন করেছে। ডেলিভারি সার্ভিস পার্টনার প্রোগ্রামের জন্য আমাজন ইন্ডিয়া স্থানীয় উদ্যোক্তাদের সাথে অংশীদারিত্ব করেছে। অ্যামাজন ক্ষুদ্র ব্যবসায়গুলিকে বৃদ্ধির সুযোগ দিয়ে সক্ষম করেছে এবং এই ব্যবসায়ীরা অ্যামাজন ইন্ডিয়াকে নিজস্ব ডেলিভারি পরিষেবা দিয়ে উত্তর পূর্বের তৃতীয় এবং চতুর্থ স্তরে‌ প্রবেশকরতে সহায়তা করবে।অ্যামাজন ইন্ডিয়ার এই প্রসারণ চম্পাইয়ের মতো শহরগুলিতে গ্রাহকদের জন্য এক অভিনব শপিংয়ের অভিজ্ঞতা সরবরাহ করবে যা পূর্ব ভারত এবং…
Read More
মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ মালদায়

মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ মালদায়

গ্রামীন মহিলাদের স্বনির্ভর করতে ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল মালদা জেলা প্রশাসন । সোমবার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের উদ্যোগে বরোই গ্রাম পঞ্চায়েত এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। এই শিবির একমাস ধরে আধুনিক পদ্ধতিতে ন্যাপকিন তৈরীর প্রশিক্ষন দেওয়া হবে বলে জানা গিয়েছে । এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু, জেলা স্তরের প্রশিক্ষক আব্দুস সাত্তার প্রমূখ । বিডিও জানিয়েছেন, এই প্রশিক্ষণ চলবে এক মাস ধরে। এই প্রশিক্ষণের ফলে মহিলারা নিজেরাই সেনেটারি ন্যাপকিন বানিয়ে বিক্রি করতে পারবেন। তাঁর সঙ্গে নিজের ব্যবহার সম্পর্কে সচেতনতা লাভ করবেন। এদিন স্থানীয় বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয় এই প্রশিক্ষণ দেওয়া হয়…
Read More
করোনায় শিলিগুড়িতে বাড়ছে সাইক্লিং

করোনায় শিলিগুড়িতে বাড়ছে সাইক্লিং

কথায় আছে শরীর ভালো তো সব ভালো। আর এই কোভিড পরিস্থিতিতে লকডাউন থাকাকালীন বন্ধ ছিল জিম। পরিবর্তে বিকল্প উপায় হিসেবে মানুষের মধ্যে সাইক্লিং এর জনপ্রিয়তা বাড়ছে। এই করোনায় সোশ্যাল ডিস্টেন্স এবং শরীরকে সুস্থ রাখতে সাইকেলে বেরিয়ে পড়ছে মানুষ। শুকনা, রংটন, সালুগারা, সেবকে প্রতিদিন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে সাধারণ মানুষ। শনিবার এবং রবিবারে এই সাইক্লিংয়ের ছবিটা বেশি চোখে পড়ছে । এদিকে আর্থিক পরিস্থিতিতে সাইকেল বিক্রিও বেশ ভালোই হচ্ছে বলে সাইকেল ব্যবসায়ীরা জানিয়েছেন। হিলকার্ট রোডের এই সাইকেল ব্যবসায়ী জানিয়েছেন লকডাউনে সাইকেল বিক্রি বেড়েছে। মানুষ আগের তুলনায় এখন আরো বেশি সাইকেল চালাচ্ছেন । এতে যেমন শারীরিক দূরত্ব বজায় থাকছে তেমনি শরীর চর্চাও হচ্ছে…
Read More
ট্যাটু এঁকে ট্রোল আমির কন্যা ইরা

ট্যাটু এঁকে ট্রোল আমির কন্যা ইরা

সমালোচনার মুখে আমির কন্যা ইরা। ইসলামের ধ্বজাধারীরা তোপ দাগলেন ইরাকে। সূত্রপাত ট্যাটু করা নিয়ে। ইসলামে ট্যাটু করা বিরোধী বলে ট্রোল করল তারা।ইরা খানকে এ বার ট্রোল করা হল তাঁর ট্যাটুর জন্য । না নিজের শরীরে ট্যাটু করাননি তিনি । সম্প্রতি ট্যাটু আঁকা শিখেছেন ইরা । তাই নিজের ট্রেনারের হাতে প্রথমবারের জন্য ট্যাটু এঁকে তার ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় । ট্যাটু পোস্টের পরেই তাঁকে উচিত শিক্ষা দিতে মাঠে নেমে পড়েন অনেকে । খাঁটি মুসলিম তিনি নন, এই কাজ ইসলাম ধর্মে পাপ, একজন মুসলিম হয়ে এমন কাজ তিনি কী করে করতে পারেন....এমনই সব ব্যাঙ্গ বিদ্রুপ ধেয়ে আসতে থাকে তাঁর…
Read More
”ধারাবাহিক ভাবে চলছে গ্রামোন্নয়ন”-আব্দুল করিম চৌধুরী

”ধারাবাহিক ভাবে চলছে গ্রামোন্নয়ন”-আব্দুল করিম চৌধুরী

গ্রামে ধারাবাহিক উন্নয়ন চলছে উন্নয়নের সরকারের সক্রিয়তায়। মা-মাটি-সরকার এই উন্নয়নকে হাতিয়ার করেই চলে। এমনটাই জানালেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ এলাকার বিকাশের বার্তা দিচ্ছেন এভাবেই। শনিবার ইসলামপুর ব্লক এর পন্ডিতপোতা দুই গ্রাম পঞ্চায়েতের ধুলাইবস্তি এলাকায় পথশ্রী প্রকল্পের নতুন রাস্তার শুভ সূচনা করতে এসে এমনই জানান ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী ।তিনি বলেন, ওই এলাকায় পাঁচশো মিটার রাস্তার কাজ শুরু হচ্ছে ।কাজ যাতে খুব তাড়াতাড়ি শেষ হয় এবং কাজের গুণগত মান বজায় থাকে সেদিকেও নজর রাখা হচ্ছে। তবে ইসলামপুর ব্লক এর গাইসাল এক,গাইসাল দুই এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মানুষজন পথশ্রী প্রকল্পের কোন সুবিধা পায়নি…
Read More
কালিয়াচকে গ্রেপ্তার মোবাইল চোর, উদ্ধার ১০৫ টি দামি ফোন

কালিয়াচকে গ্রেপ্তার মোবাইল চোর, উদ্ধার ১০৫ টি দামি ফোন

মোবাইল চক্রের মূল পান্ডা গ্রেপ্তার হল কালিয়াচকে । গোপন সূত্রে অভিযান চালিয়ে পুলিশ ১০৫ টি নামিদামি স্মার্টফোন সহ এক চোরকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মহম্মদ আশরাফুল আলম । শুক্রবার গভীর রাতে সুজাপুর গ্রাম পঞ্চায়েতের মহাজনপাড়া এলাকার অভিযুক্তের বাড়িতেই অভিযান চালায় সংশ্লিষ্ট থানার পুলিশ। ওই বাড়ি থেকে চোরাই এতগুলি মোবাইল একসঙ্গে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে দু'জন চোরাকারবারির নামও বলেছে। যাদের সঙ্গে এই মোবাইল পাচার চক্রের কারবার চলছিল। এতগুলি মোবাইল কোথায় পাচার করা হতো,…
Read More
ছাত্রের পড়াশোনার সাহায্যে এগিয়ে আসলো গ্রীন জলপাইগুড়ি

ছাত্রের পড়াশোনার সাহায্যে এগিয়ে আসলো গ্রীন জলপাইগুড়ি

প্রথম বছরের প্রতিশ্রুতি মতো দ্বিতীয় বছরও ছাত্রের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন । আর্থিক অনটনের জন্য জলপাইগুড়ি গাজলডোবা এলাকার আইনের দ্বিতীয় বর্ষের ছাত্র স্বপন সরকার খুব সংঘর্ষে পড়াশোনা করছে। গত বছরও স্বপন সরকারের পাশে দাঁড়িয়েছিল ওই ক্লাব এবারও তাকে ছয় হাজার টাকা দিয়ে সাহায্য করল স্বেচ্ছাসেবী সংস্থাটি । স্বপনের বাবা প্রয়াত হয়েছেন বহুবছর । মা প্রাইমারি স্কুলে রান্নার কাজ করেন । পরিবারে স্বপন ছাড়াও তার এক বড় দিদি এবং বোন রয়েছে সেই ক্ষেত্রে ল' কলেজে পড়াশোনার খরচা চালাতে হিমশিম খাচ্ছিল পরিবার । এই বিষয়ে জানতে পেরেই গ্রীন জলপাইগুড়ি নামে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তার পড়াশোনার সমস্ত দায়িত্ব গ্রহণ…
Read More
পর্যটকদের জন্য খুলে যাচ্ছে মালদার ইকোপার্ক

পর্যটকদের জন্য খুলে যাচ্ছে মালদার ইকোপার্ক

  পুজোর মরশুমে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে মালদার ইকোপার্ক। ইতিমধ্যে ইকোপার্কের শেষ মুহূর্তের কাজ চলছে । মালদা গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের এক পাশে প্রায় ৫০ বিঘা জমির উপর গড়ে উঠেছে এই ইকো পার্কটি । পুজোর মরসুমে পর্যটকদের ঘোরার জন্য অত্যন্ত জনপ্রিয় জায়গা হয়ে উঠবে এটি বলে স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে । রাজ্য সরকারের উদ্যোগে ইকোপার্ক তৈরী হচ্ছে । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,  প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে এই ইকোপার্কটি। এই ইকোপার্কের থেকে সামান্য দূরেই রয়েছে আদিনা ডিয়ার ফরেস্ট । ইকোপার্কে পর্যটকরা বোটিং করতে পারবেন…
Read More
সরকারি টাকায় আর চলবে না ধর্মীয় শিক্ষা, বন্ধ হওয়ায় মুখে মাদ্রাসাগুলি

সরকারি টাকায় আর চলবে না ধর্মীয় শিক্ষা, বন্ধ হওয়ায় মুখে মাদ্রাসাগুলি

 সরকারি পয়সায় আর চলবে না মাদ্রাসা এবং সংস্কৃত টোল, সাফ জানিয়ে দিল অসম সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি খরচে আর কোনো ধর্মীয়শিক্ষা বন্ধ করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। রাজ্যের শিক্ষা ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শুক্রবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন জনতার করের পয়সায় ধর্মীয় শিক্ষা দেওয়া সম্ভব নয়। এই নীতি সংস্কৃত টোলগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হতে চলেছে।শুক্রবার সংবাদমাধ্যমের সামনে হিমন্ত বিশ্বশর্মা বলেন, আমরা অতীতে বিধানসভাতেই আমাদের সিদ্ধান্ত জানিয়েছিলাম। ধর্মীয় শিক্ষায় কোনও ভাবেই সরকারি অর্থব্যয় চাই না আমরা।" হিমন্ত বিশ্বশর্মা বলছেন, "বেসরকারি ভাবে চলা টোল মাদ্রাসা নিয়ে আমাদের কিছু বলার নেই। সেগুলি নিজেদের মতো চলতে পারে। আমরা কোনও মাদ্রাসা বা টোলের দায় নেবো না।"বর্তমানে রাজ্যে…
Read More
সাসপেন্ড করা হল অভিযুক্ত অমিতাভ কাঞ্জিলাল কে

সাসপেন্ড করা হল অভিযুক্ত অমিতাভ কাঞ্জিলাল কে

শিলিগুড়ি কলেজ থেকে সাসপেন্ড করা হল রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালকে। জানা গেছে আগামীকাল ১০ অক্টোবর থেকে সাসপেন্ড করা হচ্ছে অভিযুক্ত অধ্যাপককে। যতদিন না পর্যন্ত বিভাগীয় তদন্তের ফয়সালা হচ্ছে ততদিন সাসপেন্ড এ থাকবেন তিনি। গত কয়েকমাস আগেই অডিও ক্লিপে এক ছাত্রীর কাছে পাশ করিয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। শিলিগুড়ি কলেজ পরিচালন সমিতির সভাপতি এদিন কলেজের সিদ্ধান্ত জানিয়েছেন। এর পাশাপাশি জানিয়েছেন অভিযোগের যথার্থতা যতদিন না বিচার হচ্ছে ততদিন সাসপেন্ড অর্ডারে থাকবেন উনি।
Read More